০১:১৭ এম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মালয়েশিয়ার বন্দর ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এমএমসি পোর্টসের চেয়ারম্যান সৈয়দ মোখতার আল-বুখারি।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে, আজ সোমবার (২২ জুন) মালয়েশিয়ার স্থানীয় সময় বেলা ২টা ২০ মিনিটে কুয়ালালামপুরের সাংগ্রি-লা হোটেলে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
এই সাক্ষাৎকালে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে ব্যবসা-বাণিজ্য এবং বিনিয়োগ বৃদ্ধি নিয়ে আলোচনা করা হয়, বিশেষ করে বাংলাদেশে উৎপাদনমুখী শিল্পকারখানা প্রতিষ্ঠার বিষয়ে এমএমসির পক্ষ থেকে কিছু প্রস্তাব দেওয়া হয়েছে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী ৭টি সেনাবাহিনী ইউনিটকে জাতীয় পতাকা প্রদান করলেন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন