ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

তানোরে বিল কুমারী বিল পরিদর্শন করলেন কমিশনার ও জেলা প্রশাসক


তানোরে বিল কুমারী বিল পরিদর্শন করলেন কমিশনার ও জেলা প্রশাসক

রাজশাহী জেলার তানোর উপজেলার ঐতিহ্যবাহী বিল কুমারী বিল পরিদর্শন করেছেন রাজশাহী বিভাগীয় কমিশনার মোঃ ইউসুফ আলী। শনিবার (২৯ আগস্ট) তিনি বিলটি পরিদর্শন করেন। সফরকালে তাঁর সঙ্গে ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। তানোরে পৌঁছানোর পর বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসককে ফুল দিয়ে স্বাগত জানান তানোর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খান এবং সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক।

পরিদর্শনের সময় বিভাগীয় কমিশনার বিল কুমারী বিলের সার্বিক অবস্থা, পরিবেশ এবং স্থানীয়ভাবে বিলটির গুরুত্ব সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা তাঁকে বিলের বর্তমান পরিস্থিতি এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত করেন। এই সময় বিভাগীয় কমিশনার মোঃ ইউসুফ আলী বিলের প্রাকৃতিক পরিবেশ ও জলাধারের গুরুত্ব তুলে ধরে যথাযথ সংরক্ষণ ও ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন। তিনি স্থানীয় বাস্তবতা বিবেচনায় নিয়ে জলাধার ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় প্রশাসনের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামও বিল কুমারীর সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। তিনি স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের কাছ থেকে বিলসংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহ করেন এবং এলাকার পরিবেশ ও জলাধার রক্ষায় প্রশাসনের দায়িত্বশীল ভূমিকার বিষয়ে গুরুত্ব দেন। উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খান বলেন, "বিল কুমারী তানোরের গুরুত্বপূর্ণ একটি জলাভূমি।" তিনি উল্লেখ করেন, বিলটির পরিবেশ ও স্বাভাবিক বৈশিষ্ট্য রক্ষায় উপজেলা প্রশাসন সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করতে আগ্রহী।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে ৯৩ পূজামণ্ডপকে বিশেষ গুরুত্বপূর্ণ চিহ্নিত করেছে এসআরবি

বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের পরিদর্শনের মাধ্যমে বিলটির বিষয়ে ঊর্ধ্বতন প্রশাসনের দৃষ্টি আরও গভীর হয়েছে বলেও তিনি মন্তব্য করেন। পরিদর্শনকালে সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক বিলের ভূমি ও স্থানীয় প্রশাসন-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় সম্পর্কে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসককে অবহিত করেন। বিল কুমারী তানোর উপজেলার একটি গুরুত্বপূর্ণ জলাভূমি, যা কৃষি, মৎস্য ও স্থানীয় পরিবেশের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত। এই কারণে বিলটির সংরক্ষণ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সুষ্ঠু ব্যবস্থাপনা স্থানীয় মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিভাগীয় কমিশনারের বিল কুমারী বিল পরিদর্শনকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা। তাঁদের আশা, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরেজমিন পরিদর্শনের মাধ্যমে বিলটির গুরুত্ব আরও গুরুত্বের সঙ্গে বিবেচিত হবে এবং ভবিষ্যতে এর সংরক্ষণ ও উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। পরিদর্শনের শেষে বিভাগীয় কমিশনার মোঃ ইউসুফ আলী ও জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

আরও পড়ুন: সালথা উপজেলা যুবদলের নতুন ৩৫ সদস্যের কমিটি, আহ্বায়ক হাসান আশরাফ ও সদস্য সচিব এনায়েত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাত্রাই ইউপি চেয়ারম্যান পদে গণসংযোগে ব্যস্ত ছাত্রনেতা আতিকুর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৯:১৫ পি.এম


মাত্রাই ইউপি চেয়ারম্যান পদে গণসংযোগে ব্যস্ত ছাত্রনেতা আতিকুর

জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক ছাত্রনেতা ডেন্টিস্ট মো.আতাকুর রহমান তালুকদার আতিকু আসন্ন স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচনের প্রস্তুতি হিসেবে ব্যাপক গণসংযোগে ব্যস্ত রয়েছেন।

তিনি আজ রবিবার বিকেলে মাত্রাই-হাটে বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। প্রতিদিন তিনি ইউনিয়নের বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লা, হাট-বাজার ও গুরুত্বপূর্ণ এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়, মতবিনিময় এবং শুভেচ্ছা বিনিময় করছেন। এই সময় তিনি স্থানীয়দের সুখ-দুঃখ, বিভিন্ন সমস্যা এবং উন্নয়নসংক্রান্ত প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শুনছেন এবং নির্বাচিত হলে একটি সেবামুখী, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ইউনিয়ন পরিষদ গঠনের প্রত্যয় ব্যক্ত করছেন।

গণসংযোগকালে আতিকুর বলেন, "মাত্রাই ইউনিয়নের উন্নয়ন, সুশাসন নিশ্চিত করা এবং সাধারণ মানুষের দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য হবে। আমি সবসময় বিএনপি'র সঙ্গে আছি আর মানুষের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব।" তিনি আরও বলেন, "আমার প্রাণের বিএনপি আমাকে দল থেকে চেয়ারম্যান পদে মনোনীত করলে আর আপনাদের ভোট দিয়ে নির্বাচিত হলে, আমাদের প্রতিমন্ত্রী আলহাজ্ব মো.আব্দুল বারী এমপি'র সকল উন্নয়ন কাজে সহযোগী করতে পারো। তাই আপনাদের ভালোবাসা ও সমর্থন নিয়েই নির্বাচনে অংশ নিতে চাই।"

এসময় মাত্রাই ইউনিয়ন বিএনপির আহ্বায়ক-এর সদস্য মো. মোস্তফাজুর রহমান বলেন, "আতিকুর-এর বাবা মরহুম আতাউর রহমান তালুকদার খসরু মাত্রাই ইউনিয়ন বিএনপির সফল আহ্বায়ক ছিলেন। আতিকুর একজন ছাত্রদলের সাবেক নেতা। তিনি বিএনপির দুর্দিনের কান্ডারী।" তিনি উল্লেখ করেন, "তিনি ফ্যাসিবাদী সরকারের আমলে অনেক নির্যাতিত হয়েছিলো। তাই আমরা আশাবাদী আতিকুর দল থেকে মনোনয়ন পাবেন।"

আরেকজন মাত্রাই ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো.জিহাদ হাসান বলেন, "আতিকুর রহমান তালুকদার আতিকু'কে আমাদের প্রতিমন্ত্রী আলহাজ্ব মো. আব্দুল বারী এমপি যদি তাকে চান আর বিএনপি থেকে চেয়ারম্যান পদে মনোনয়ন দিলে, মাত্রাই ইউনিয়নবাসি নিশ্চিত তিনি বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হবেন।"

এসময় উপস্থিত ছিলেন মাত্রাই ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক ও বর্তমান মাত্রাই ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. মোস্তাফিজুর রহমান, ছাত্রদলের সভাপতি মো.জিহাদ হাসান, কালাই উপজেলা স্বেচ্ছাসেবকদল সদস্য মো.বেলাল হোসাইন, কালাই উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. রহেদুল ইসলাম, এবং ছাত্রদলের সদস্য মো. নাহিদ ইসলামসহ স্থানীয় বিএনপি, যুবদল, মহিলা দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। গণসংযোগকালে বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

 

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোমস্তাপুরে ৩ প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৯:১৮ পি.এম


গোমস্তাপুরে ৩ প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা

 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে তিনটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে মোট ৭ হাজার টাকার অর্থদণ্ড আরোপ করেছে। গতকাল রবিবার এই অভিযানটি সম্পন্ন হয়। অভিযানের আওতায় রহনপুর পৌর এলাকার মেডিকেল মোড়ের তোতন হোটেলকে ২ হাজার টাকা, হায়দার ফার্মেসীকে ৩ হাজার টাকা এবং সততা জনসেবা ফার্মেসীকে ২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

এছাড়া, বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্যের মূল্যতালিকা, মেয়াদ এবং ব্যবসায়িক কার্যক্রমের পরিদর্শনও করা হয়। ব্যবসায়ীদের সতর্ক করা হয় যাতে তারা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে ব্যবসা পরিচালনা করে এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় সচেষ্ট থাকে।

অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের সহকারী পরিচালক ফজলে এলাহী। তিনি জানান, বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে ভোক্তাদের স্বার্থ সংরক্ষণের জন্য। আইন অমান্য করে যদি কোনো ব্যবসায়ী ভোক্তাদের সঙ্গে প্রতারণা বা অনিয়ম করে, তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিমানবন্দরে সোনা ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৯:১৯ পি.এম


বিমানবন্দরে সোনা ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেপ্তার

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকেন্দ্রিক একটি সংঘবদ্ধ সোনা ছিনতাই চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় চারজনকে আসামি করে বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- বিমানবন্দর সাংগঠনিক ইউনিট বিএনপির সভাপতি আব্দুর রউফ, বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি রিপন ও সাধারণ সম্পাদক আল-আমিন শান্ত। মামলায় অপর আসামি হলেন বিমানবন্দর সাংগঠনিক ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুবেল।

গত ২৯ আগস্ট মো. সুমন নামে এক ব্যক্তি বিমানবন্দর থানায় মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়, তার বড় ভাই কাউসার মালয়েশিয়া প্রবাসী। গত ২৮ আগস্ট তিনি পরিবারের ব্যবহারের জন্য ও বোনের বিয়ের উদ্দেশ্যে মালয়েশিয়া থেকে ২০০ গ্রাম সোনার গহনা পাঠান। ওই দিন সন্ধ্যা ৮টার দিকে বিমানবন্দর থেকে ভাইয়ের পরিচিত এক ব্যক্তির কাছ থেকে ১০০ গ্রাম করে মোট ২০০ গ্রাম গহনা নিয়ে তারা একটি ভাড়াকরা হায়েস গাড়িতে ওঠেন।

এজাহারে আরও বলা হয়, রাত আনুমানিক ৮টা ৫ মিনিটে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বলাকা ভবনের বিপরীতে তারা গাড়ি থেকে নামার পর চার আসামি তাদের ঘিরে ধরেন। এ সময় আসামিরা ভুক্তভোগীদের আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ তুলে এবং তাদের কাছে বোমা রয়েছে বলে দাবি করেন। একপর্যায়ে তারা ভুক্তভোগীদের মারধর করেন এবং ভয়ভীতি দেখিয়ে তাদের কাছে থাকা গহনা ছিনিয়ে নেন।

বাদীর দাবি, তার কাছে থাকা ১০০ গ্রাম গহনার আনুমানিক মূল্য ২০ লাখ টাকা এবং রোহান চৌধুরীর কাছেও থাকা ১০০ গ্রাম গহনার মূল্যও প্রায় ২০ লাখ টাকা। অর্থাৎ মোট ২০০ গ্রাম স্বর্ণালংকার, যার আনুমানিক মূল্য ৪০ লাখ টাকা, ছিনিয়ে নেওয়া হয়।

এজাহারে বলা হয়েছে, ভুক্তভোগীদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ সময় একজন পথচারী ভুক্তভোগীদের উদ্ধারের চেষ্টা করেন এবং আরেকজন মোবাইল ফোনে ঘটনার ভিডিও ধারণ করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। তাদের অভিযোগ, বিমানবন্দর থানা এলাকায় দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র সোনা ছিনতাইয়ের সঙ্গে জড়িত। 

প্রতিক্রিয়া জানতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের মোবাইলে ফোনে কল করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। অন্যদিকে সেক্রেটারি নাসির উদ্দীনের ফোনে কল করা হলে সেটি রিসিভ হয়নি। 

এ বিষয়ে ওসি কামরুজ্জামান জুয়েল বিমানবন্দর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, রোববার সকালে দুইজনকে এবং সন্ধ্যায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সকালে গ্রেপ্তার দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের মাধ্যমে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ১০০ গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে। 

তিনি বলেন, অন্য আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বসতঘর থেকে ৩৬ লাখ টাকার সোনার গহনা চুরি, ২ কিশোর আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৯:২০ পি.এম


বসতঘর থেকে ৩৬ লাখ টাকার সোনার গহনা চুরি, ২ কিশোর আটক

লক্ষ্মীপুরের রায়পুরে একটি বসতঘরে ঢুকে প্রায় ৩৬ লাখ টাকার সোনার গহনা চুরিরর ঘটনায় দুই কিশোরকে আটক করেছে পুলিশ। তারা হলেন ফাহাদ হোসেন (১৬) ও সিফাত (১৭)। তাদের কাছ থেকে চুরি হওয়া গহনা বিক্রির সাড়ে ৩ লাখ টাকা ও ৩ ভরি ১০ আনা স্বর্ণ উদ্ধার করা হয়।

রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে, দুপুরে তাদেরকে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদেরকে জেলা কারগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

আটক ফাহাদ ও সিফাত রায়পুর এলাকার বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, শনিবার (১১ আগস্ট) রায়পুর ইউনিয়নের দেবীপুর এলাকায় শবনম ফেরদৌস চৌধুরীর বসতঘরে চুরির ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে ৩৫ লাখ ৮০ হাজার টাকা মূল্যের সোনার গহনা চুরি করে। পরদিন এ ঘটনায় রায়পুর থানায় মামলা দায়ের করা হয়। এ ঘটনায় ফাহাদ ও সিফাতকে আটক করা হয়। তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তাদের কাছ থেকে সাড়ে ৩ লাখ টাকা ও ৩ ভরি ১০ আনা স্বর্ণ উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, উদ্ধারকৃত স্বর্ণ ও নগদ অর্থের ঘটনায় জনৈক সুইটি আক্তার, খোকন সর্দার এবং সুমন বণিকের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তাদের বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, গ্রেপ্তার কিশোরদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। চুরি হওয়া বাকী সোনার গহনা উদ্ধার ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত আছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%