ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

ভোজ্যতেল লুটে বাধা দেয়ায় মাগুরার সেই চালককে গলা কেটে হত্যা করা হয়: র‌্যাব


ভোজ্যতেল লুটে বাধা দেয়ায় মাগুরার সেই চালককে গলা কেটে হত্যা করা হয়: র‌্যাব

মাগুরায় চালককে হত্যার পর ট্রাক ছিনতাইয়ের ঘটনা নিয়ে আলোচনার কেন্দ্রে থাকা মূল পরিকল্পনাকারী ওয়াহিদুল ইসলামকে গ্রেফতার করেছে র‌্যাব। এদিকে, আলাদা অভিযানে ইউরোপে পাঠানোর নাম করে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে একটি প্রতারণা চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে সংস্থাটি।

মঙ্গলবার (৯ জুন) সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব ৪- এর কোম্পানি কমান্ডার মেজর শেখ আরমান হোসাইন হৃদয়।

র‌্যাবের এই কর্মকর্তা জানান, গত ২০ মে মাগুরার হাইওয়েতে ট্রাক চালককে হত্যা করার পর লুট করা হয় গাড়িটিতে থাকা ৬০ ব্যারেল ভোজ্যতেল। হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ওয়াহিদুল ইসলামকে সাভার থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

আরও পড়ুন: মঠবাড়িয়ায় ডাকাতি মামলার পলাতক আসামি গ্রেপ্তার

শেখ আরমান হোসাইন হৃদয় আরো জানান, অভিযুক্ত ওয়াহিদুল নিজেও একজন ট্রাক ড্রাইভার। ঘটনার সময় বিপদে পড়ার কথা বলে সহযোগিতা চেয়ে তিনি ট্রাকে ওঠেন। এসময় তার সাথে ছিলেন তার সহযোগী হিটলারসহ আরও একজন। তারা ভোজ্যতেল লুটের উদ্দেশ্যে চালককে বাধা দিলে, চালককে শ্বাসরোধ করে গলা কেটে হত্যা করে। পরে তারা গাড়িতেই মরদেহ ফেলে চলে যায়।

সংবাদ সম্মেলনে তিনি আরো জানান, আলাদা অভিযান চালিয়ে ইউরোপে পাঠানোর নাম দিয়ে দেড় কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে ভুয়া এজেন্সির মালিক সাদীসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ভুয়া ভিসা, মেডিকেল রিপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্সসহ প্রতারণার নানা আলামত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তানিয়া বৃষ্টির মৃত্যুর গুজব!

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০৩:৩৫ পি.এম


তানিয়া বৃষ্টির মৃত্যুর গুজব!

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি অভিনেত্রী তানিয়া বৃষ্টিকে নিয়ে অসুস্থতা ও মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। এই গুজবগুলো তার ভক্ত এবং সহকর্মীদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। তবে এই অভিনেত্রী এসব গুজবকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।

তিনি প্রথম আলোর সঙ্গে কথা বলার সময় জানান, "আমি বর্তমানে সুস্থ আছি এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় বিশ্রামে রয়েছি।" তিনি আরও বলেন, "আল্লাহর রহমতে আমি ভালো আছি। এখন বাসাতেই আছি, পুরোপুরি বিশ্রামে রয়েছি।"

তানিয়া বৃষ্টি জানিয়েছেন, তিনি নিয়মিত চিকিৎসকদের তত্ত্বাবধানে নির্ধারিত সময়ে স্বাস্থ্য পরীক্ষা করাচ্ছেন। তার বক্তব্য অনুযায়ী, "আমার অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী ডাক্তারদের কাছে গিয়ে নিয়মিত চেকআপ করাতে হয়। চিকিৎসকদের পরামর্শ মেনেই চলছি।"

তিনি আরও জানান, "আগামী ২০ জুন তার কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষা রয়েছে এবং সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছেন তিনি।" তিনি বলেন, "দুটি সার্জারি হয়েছে। তৃতীয় সার্জারিটা করাতে আরও কিছুটা সময় লাগবে। মাথায় যেন নতুন কোনো জটিলতা তৈরি না হয়, সে জন্য বাসাতেই বেশি থাকি।"

এতে উল্লেখ্য যে, গত ফেব্রুয়ারির মাঝামাঝিতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তানিয়া বৃষ্টি। পরবর্তী সময়ে তার মস্তিষ্কে টিউমার ধরা পড়ে এবং অস্ত্রোপচারের মাধ্যমে টিউমার অপসারণ করা হয়। এরপর তিনি দীর্ঘ সময় বাসায় চিকিৎসাধীন ছিলেন।

আবার, উন্নত চিকিৎসার জন্য গত ৯ মার্চ তিনি ভারতের চেন্নাইয়ে যান এবং চিকিৎসার পরে এপ্রিলের প্রথম সপ্তাহে দেশে ফেরেন। দেশে ফেরার পর তিনি বলেছেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ভবিষ্যতে আরও একটি অস্ত্রোপচার প্রয়োজন হতে পারে, যা এখনই করা সম্ভব নয় এবং কয়েক মাস পর করা হবে।

সব প্রতিকূলতা কাটিয়ে তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও অভিনয়ে ফিরতে চান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০৩:৩৯ পি.এম


প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

আগামী ১০ জুলাই ঐতিহ্যবাহী সরকারি বাঙলা কলেজের ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা। কলেজটির ৬৪ বছরের গৌরবময় ইতিহাসে এটি একটি বিশেষ উদ্যোগ, যেখানে সব ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে একটি বৃহৎ মিলনমেলার আয়োজন করা হচ্ছে।

আয়োজক কমিটি এই ঐতিহাসিক আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে কলেজের বর্তমান অধ্যক্ষ অধ্যাপক মো. কামরুল হাসান রয়েছেন এবং পৃষ্ঠপোষকের দায়িত্বে আছেন উপাধ্যক্ষ অধ্যাপক মিটুল চৌধুরী। কলেজ প্রশাসনও সার্বিক সহযোগিতা প্রদান করছে।

কলেজ সূত্রে জানা গেছে, বর্তমান অধ্যক্ষ দায়িত্ব গ্রহণের পর থেকে কলেজের ভেতর ও বাইরে বিভিন্ন প্রাতিষ্ঠানিক এবং সাংগঠনিক উন্নয়নমূলক কার্যক্রমের জন্য একটি আদর্শ প্ল্যাটফর্মের প্রয়োজনীয়তা অনুভব করেন। প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে কলেজের সার্বিক উন্নয়ন প্রকল্পসমূহকে আরও বেগবান করার জন্য একটি শক্তিশালী অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের আন্তরিক আশা প্রকাশ করেন তিনি। তার এই ভাবনাকে সম্মান জানিয়ে উপাধ্যক্ষ, কলেজ প্রশাসন এবং প্রাক্তন শিক্ষার্থীদের একটি সমন্বয়কারী ইউনিট এই মিলনমেলার আয়োজনের চূড়ান্ত উদ্যোগ গ্রহণ করেছে।

এই সংগঠনের মূল লক্ষ্য হলো শিক্ষা, সৌহার্দ্য এবং পারস্পরিক যোগাযোগের ভিত্তিতে সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পেশাগত সম্পর্কের উন্নয়ন এবং নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের সামগ্রিক উন্নয়ন এবং বর্তমান অধ্যায়নরত শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা। ১০ জুলাইয়ের অনুষ্ঠানে ‘সরকারি বাঙলা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন’ গঠনের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হবে এবং এর ভবিষ্যৎ কর্মপন্থা ও গঠনতন্ত্র উপস্থাপন করা হবে।

আয়োজক কমিটির পক্ষ থেকে কলেজের ১৯৬২ থেকে ২০২৬ সাল পর্যন্ত সকল ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের এই মিলনমেলায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য বিনীত আহ্বান জানানো হয়েছে।

যেসকল শিক্ষার্থী উৎসবে যোগ দিতে আগ্রহী, তাদের দ্রƒত সময়ের মধ্যে নির্ধারিত অফিসিয়াল লিংকে (gbcreunion.com) প্রবেশ করে নিজেদের রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য বলা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোসাদ্দেকের প্রত্যাবর্তনে রাঙালো, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাংলাদেশের সংগ্রহ চ্যালেঞ্জিং

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০৩:৪২ পি.এম


মোসাদ্দেকের প্রত্যাবর্তনে রাঙালো, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাংলাদেশের সংগ্রহ চ্যালেঞ্জিং

২০১১ সালের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে এটিই প্রথম ওয়ানডে সিরিজ। ফুটবল বিশ্বকাপের ডামাডোলের মাঝে বাংলাদেশের ক্রিকেটের জন্য এটি একটি বড় পরীক্ষা। মিরপুরের হোম অব ক্রিকেটে সিরিজের প্রথম ওয়ানডেতে প্যাট কামিন্স-মিচেল স্টার্কবিহীন অজি বোলিং আক্রমণের বিপক্ষে বাংলাদেশের দুর্দান্ত ফর্মে থাকা তানজিদ হাসান তামিম শুরুতেই ঝড় তুললেন। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সাথে মিলিত হয়ে একটি দারুণ জুটি গড়ে একটি বড় সংগ্রহের ভিত্তি স্থাপন করলেন। কিন্তু তানজিদ এবং শান্তর বিদায়ের পর রানের গতি অনেকটাই মন্থর হয়ে যায়। আর ঠিক এই সময়ে ব্যাট হাতে জ্বলে উঠেন মোসাদ্দেক হোসেন সৈকত। তিনি তাঁর প্রত্যাবর্তন রাঙালেন একটি দারুণ ইনিংসের মাধ্যমে।

মঙ্গলবার (৯ জুন) শের-ই বাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়া বিপক্ষে টস হেরে বাংলাদেশ ব্যাটিং শুরু করে। নির্ধারিত ৫০ ওভারের খেলায় তারা ৮ উইকেট হারিয়ে ২৮৪ রান সংগ্রহ করতে সক্ষম হয়।

টস হারের পর ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ দ্বিতীয় ওভারেই সাইফ হাসানকে হারায়। সাইফ ৫ রান করে নাথান এলিসের শিকার হন।

তবে সাইফের বিদায়ের প্রভাব খেলা থামাতে পারেননি তানজিদ তামিম এবং অধিনায়ক শান্ত। দ্বিতীয় উইকেট জুটিতে তারা ৯৬ রান যোগ করেন। তানজিদ ঝড় তুলে পূর্ণ করেন অর্ধশতক।

১৭তম ওভারে এলিস তানজিদকে আউট করেন এবং ওই জুটি ভাঙেন। আউট হওয়ার আগের সময়ে তানজিদ খেলেছেন ৪৪ বলে ৭টি চার এবং ১টি ছক্কায় ৫৪ রানের ঝকঝকে ইনিংস।

চারে নেমে লিটন দাস ব্যর্থ হন। তিনি ৯ বল খেলে ৭ রান করে ম্যাট রেনশর বলে ক্যাচ দিয়েছেন। এর কিছুক্ষণ পর শান্তও বিদায় নেন। তবে তিনি হাঁকিয়েছেন অর্ধশতক। শান্ত ৮৬ বলে ৯টি চার ও ১টি ছক্কায় ৬৭ রান করেন এবং রেনশের দ্বিতীয় শিকার হন।

শান্তর বিদায়ের পর মোসাদ্দেক মাঠে নামেন। এই জাতীয় দলের সঙ্গে ২০২২ সালের আগস্টের পর এটি তাঁর প্রথম ওয়ানডে। তবে দলে ফিরে তিনি মানিয়ে নিতে সময় নেননি। ব্যাট হাতে দ্রুত রান তোলেন। অন্যদিকে তাওহীদ হৃদয় বেশ মন্থর ব্যাটিং করেন। এই জুটিতে যোগ হয়েছে ৭৫ রান।

৫১ বলে তিনি মাত্র ১টি চারে ৩১ রান করে বার্টলেটের বলে আউট হন তাওহীদ।

দুই ওভার পর অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বিদায় নেন। স্কটের বলের জন্য এলবিডব্লিউ হয়ে তিনি ১২ বলে মাত্র ৩ রান করেন। তানভীরও ৫ রান করে বিদায় নেন।

অষ্টম উইকেট জুটিতে মোসাদ্দেক তাসকিনকে সঙ্গী করে ৪৫ রান যোগ করেন। তাসকিন ১৬ বলে ২টি চার ও ১টি ছক্কায় ২০ রান করেন।

চার বছর পর দলে ফিরে মোসাদ্দেক শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৮৬ রান করেন। তার ইনিংসে ছিল ৭টি চার ও ৩টি ছক্কা, এবং ৭০ বল খেলে তিনি এই রান করেন।

অস্ট্রেলিয়ার পক্ষে এলিস ৩৮ রান খরচায় ৩ উইকেট শিকার করেন। লিয়াম স্কট ও রেনশ ২টি করে এবং বার্টলেট ১টি উইকেট শিকার করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালীতে বিআরডিবির দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ উদ্বোধন, আত্মকর্মসংস্থানে নারীদের দক্ষতা বৃদ্ধির উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

কাউখালী প্রতিনিধি 

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০৩:৪৬ পি.এম


কাউখালীতে বিআরডিবির দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ উদ্বোধন, আত্মকর্মসংস্থানে নারীদের দক্ষতা বৃদ্ধির উদ্যোগ
পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর উদ্যোগে সুফলভোগী সদস্যদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে তিন দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) বেলা ১১টায় উপজেলার বিআরডিবি হলরুমে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের বিষয় ছিল দুগ্ধজাত গাভী পালন ও দুধ বিপণন”। এতে উপজেলার বিভিন্ন সমিতির ৩০ জন নারী সদস্য অংশগ্রহণ করছেন।
উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ মাসুম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ সোমা সরকার। এছাড়া উপস্থিত ছিলেন প্রকল্প অফিসার সুজল কুমার পোদ্দার।
প্রধান প্রশিক্ষক ডাঃ সোমা সরকার বলেন, বর্তমান সময়ে দুগ্ধ খামার একটি লাভজনক উদ্যোগ। সঠিক পরিচর্যা, রোগ ব্যবস্থাপনা ও আধুনিক পদ্ধতিতে গাভী পালন করলে নারীরা ঘরে বসেই স্বাবলম্বী হতে পারেন। এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা গাভী পালন ও দুধ বাজারজাতকরণ সম্পর্কে বাস্তবভিত্তিক জ্ঞান লাভ করবেন, যা তাদের আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভাপতির বক্তব্যে মোঃ মাসুম মিয়া বলেন, বিআরডিবি সবসময় গ্রামীণ জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। দক্ষতা উন্নয়নমূলক এ ধরনের প্রশিক্ষণ সদস্যদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে এবং তাদের জীবনমান উন্নয়নে সহায়ক হবে। প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে অংশগ্রহণকারীরা নিজেদের অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী করতে পারবেন।
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%