ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,৫৮৩ মামলা, অভিযান অব্যাহত


ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,৫৮৩ মামলা, অভিযান অব্যাহত

ঢাকা, ৬ অক্টোবর, ২০২৬ : রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের(ডিএমপি) ট্রাফিক বিভাগ ২ হাজার ৫৮৩ টি মামলা দায়ের করেছে।

আজ ডিএমপির পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল সোমবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ট্রাফিক-রমনা বিভাগে ৪টি বাস, ৮টি কাভার্ড ভ্যান, ৮টি সিএনজি ও ২৬টি মোটরসাইকেলসহ মোট ১১১টি মামলা দায়ের করা হয়েছে। লালবাগ বিভাগে ১০টি বাস, ১১টি ট্রাক, ২টি কাভার্ড ভ্যান, ১৮টি সিএনজি ও ৭৮টি মোটরসাইকেলসহ মোট ১৪৭টি মামলা হয়েছে। মতিঝিল বিভাগে ১৯টি বাস, ১টি ট্রাক, ২৩টি কাভার্ড ভ্যান ও ৫১টি সিএনজিসহ মোট ৩৯২টি মামলা দায়ের করা হয়েছে। ওয়ারী বিভাগে ৩২টি বাস, ৩৪টি ট্রাক, ২৫টি কাভার্ডভ্যান, ৫৯টি সিএনজিসহ ও ১০৮টি মোটরসাইকেলসহ মোট ৩৪০টি মামলা হয়েছে।

আরও পড়ুন: দাঁড়িপাল্লার বিজয়ে তৎপর জামায়াতসহ ১১ দল

এদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৩টি বাস, ৫টি ট্রাক, ৪টি কাভার্ডভ্যান, ২৯টি সিএনজি ও ৭২টি মোটরসাইকেলসহ মোট ১৬৫টি মামলা দায়ের করা হয়েছে। মিরপুর বিভাগে ১৭টি বাস, ১৩টি ট্রাক, ৩০টি কাভার্ড ভ্যান, ৩৮টি সিএনজি ও ১১০টি মোটরসাইকেলসহ মোট ২৬৮টি মামলা হয়েছে। উত্তরা বিভাগে ৩৪টি বাস, ১৭টি ট্রাক, ২০টি কাভার্ডভ্যান, ৩৮টি সিএনজি ও ১২৯টি মোটরসাইকেলসহ মোট ৩৭২টি মামলা হয়েছে। গুলশান বিভাগে ৭০টি বাস, ১৮টি ট্রাক, ৩৩টি কাভার্ডভ্যান, ৮৫টি সিএনজি ও ২১৫টি মোটরসাইকেলসহ মোট ৭৮৮টি মামলা দায়ের করা হয়েছে।

অভিযান চলাকালে ৪৭৬টি গাড়ি ডাম্পিং ও ১৩৮টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন: দৌলতপুরে ১১ বস্তা সার আটক, দীপু ট্রেডার্সকে ২ লাখ টাকা জরিমানা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর রুকনের জানাজায় ইমামতি করলেন অধ্যক্ষ মাওঃ কবিরুল ইসলাম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৫০ পি.এম


দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর রুকনের জানাজায় ইমামতি করলেন অধ্যক্ষ মাওঃ কবিরুল ইসলাম

খুলনার দিঘলিয়া উপজেলার ফরমাইশখানা পূর্বপাড়া নিবাসী বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন ও সাবেক ওয়ার্ড দায়িত্বশীল শেখ আবদুদ দাইয়্যানের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১০টায় ফরমাইশখানা ঈদগাহ ময়দানে এই জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে ইমামতি করেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম।

জানাজার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম মন্তব্য করেন, “প্রত্যেক মানুষকেই একদিন মৃত্যুবরণ করতে হবে। তাই মৃত্যুর আগে পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় নিজেকে খাঁটি ইমানদার মুসলমান হিসেবে তৈরি করতে হবে।”

জানাজায় উপস্থিত ছিলেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মিয়া গোলাম কুদ্দুস, এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী আঞ্চলিক পরিচালক খান গোলাম রসুল।

এছাড়া, দিঘলিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোল্যা নাজমুল হক, বিএনপি নেতা শেখ পারভেজ সাজ্জাদ বাবলা, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল হাসান, সহকারী সেক্রেটারি মো. ইসমাইল হোসেন, দিঘলিয়া সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা দেলোয়ার হোসেন আজাদী, মোল্যা কামরুল ইসলাম, ফরমাইশখানা গ্রামের সমাজসেবক নবী হোসেন সেলিম, মো. দীন ইসলাম, পানিগাতী হাছেনিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা কায়েছুর রহমান, ফাতেমা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোল্লা সাজ্জাদুল ইসলাম ও সাংবাদিক মহাসিন উদ্দিন উপস্থিত ছিলেন। এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা জানাজায় অংশ নেন।

উল্লেখ্য, মরহুম শেখ আবদুদ দাইয়্যান ছিলেন মরহুম শেখ আবদুর রশীদের বড় ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন এবং সোমবার (৫ অক্টোবর) বিকেল সোয়া ৫টার দিকে তিনি ইন্তেকাল করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সারাদেশে পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামো গড়ে তোলা হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৫০ পি.এম


সারাদেশে পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামো গড়ে তোলা হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, আধুনিকায়ন ও প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে দেশের বিদ্যমান জেলা স্টেডিয়ামগুলোকে পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামো হিসেবে গড়ে তোলা হবে। নতুন অবকাঠামো নির্মাণের পূর্বে বিদ্যমান মাঠ ও স্টেডিয়ামগুলোকে যথাযথভাবে ব্যবহারোপযোগী করার উপর সরকার গুরুত্ব দিচ্ছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ক্রিকেট একাডেমির উদ্বোধন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী উল্লেখ করেন, তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত খেলাধুলার একটি সমন্বিত কাঠামো গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করছে। এর অংশ হিসেবে শ্রীমঙ্গল ক্রিকেট একাডেমির পাশাপাশি মাঠ, ড্রেসিং রুমসহ প্রয়োজনীয় ক্রীড়া অবকাঠামো উন্নয়নে উদ্যোগ গ্রহণ করা হবে।

আমিনুল হক জানান, জেলা স্টেডিয়ামগুলোতে ফুটবল, ক্রিকেট, সাঁতার, ভলিবল, টেবিল টেনিস, দাবা, আর্চারি, শুটিং ও হকিসহ সম্ভাবনাময় বিভিন্ন খেলার নিয়মিত আয়োজনের সুযোগ তৈরি করা হবে। এই লক্ষ্যে সারা দেশের জেলা স্টেডিয়াম আধুনিকায়নে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে এবং এ বিষয়ে ডিপিপি প্রণয়নসহ প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে। স্টেডিয়ামের গ্যালারি, ড্রেসিং রুম, প্রেস বক্সসহ প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করে এগুলোকে স্বয়ংসম্পূর্ণ করার পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, খেলাধুলার সুযোগ বৃদ্ধি করতে দেশের ইউনিয়ন পর্যায় পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি নগরীর ওয়ার্ড পর্যায়েও ফুটসাল বা ছোট মাঠ তৈরির পরিকল্পনা রয়েছে। খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন ক্ষতিকর কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থভাবে গড়ে তুলতে এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামী শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলাবিষয়ক পাঠ্যপুস্তক সংযোজনের উদ্যোগও নেওয়া হয়েছে বলে তিনি জানান।

মৌলভীবাজারের রেলওয়ে মাঠ দখলমুক্ত করার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, যেসব খেলার মাঠ অবৈধভাবে দখল হয়ে আছে, সেগুলো অবমুক্ত করে খেলাধুলার উপযোগী করার জন্য জেলা ও উপজেলা প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক পর্যায়ে ভালো ফল অর্জনের লক্ষ্যে সরকার শুধু অংশগ্রহণের মধ্যে সীমাবদ্ধ থাকতে চায় না; সম্ভাবনাময় খেলাগুলোতে পদকের জন্য লড়াই করতে চায়। এ জন্য বছরব্যাপী প্রশিক্ষণ ও প্রতিভাবান খেলোয়াড় তৈরির কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। আগামী পাঁচ বছরে অলিম্পিক, এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসের মতো আন্তর্জাতিক আসরে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবস্থান তৈরির লক্ষ্যে দীর্ঘমেয়াদি প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এ সময় শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান, বিসিবি পরিচালক সরফুদ্দীন আহমদ সরফুসহ ক্রীড়া সংগঠক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাতক্ষীরায় জাকারিয়া হত্যার প্রতিবাদে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৫১ পি.এম


সাতক্ষীরায় জাকারিয়া হত্যার প্রতিবাদে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন

“আমার ভাইয়ের হত্যাকারীর ফাঁসি চাই, ফাঁসি চাই”, “আমার ভাই কবরে, খুনি কেন বাইরে”—এই ধরনের তীব্র ক্ষোভ ও শোকের স্লোগানে মুখরিত হয়ে উঠেছিল সাতক্ষীরা প্রেস ক্লাবের সামনের সড়ক। সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষার্থী জাকারিয়া খানকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং জড়িত আসামিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিলের আয়োজন করে নিহতের পরিবার এবং সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

মঙ্গলবার (৬ই অক্টোবর) বেলা ১১টা ৩০ মিনিটে সাতক্ষীরা প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সাতক্ষীরা সরকারি কলেজের শতাধিক শিক্ষার্থী ও স্থানীয় সাধারণ মানুষ ব্যানার-ফেস্টুন হাতে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন যে, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী রাজনৈতিক মহলের ছত্রছায়ায় ও আশ্রয়ে সাতক্ষীরায় কিশোর গ্যাং গড়ে উঠেছে এবং তারা এলাকায় নানা অপকর্ম চালিয়ে আসছে। ২রা অক্টোবর রাতে জাকারিয়া খানকে নৃশংসভাবে হত্যা করা হয় বলে ব্যানার ও স্মারকে উল্লেখ করেন আন্দোলনকারীরা।

বক্তারা অবিলম্বে জাকারিয়া হত্যার সাথে জড়িত কিশোর গ্যাংয়ের মূল হোতাসহ সকল আসামিকে গ্রেফতার ও ফাঁসির রায় নিশ্চিত করার জোর দাবি জানান। একই সাথে সাতক্ষীরা থেকে সকল কিশোর গ্যাং নির্মূলে স্থানীয় প্রশাসনের জরুরি ও কঠোর হস্তক্ষেপ কামনা করেন তারা।

মানববন্ধন শেষে একটি ক্ষোভ ও প্রতিবাদ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আন্দোলনরত শিক্ষার্থী ও স্বজনেরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে জাকারিয়ার ঘাতকদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক বিচার করা না হলে আগামীতে আরও কঠোর ও ব্যাপক কর্মসূচির ডাক দেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝিনাইদহের কালীগঞ্জে হিফযুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৫১ পি.এম


ঝিনাইদহের কালীগঞ্জে হিফযুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ঝিনাইদহের কালীগঞ্জে আল-জামিয়াতুল ইসলামিয়া কাসেমুল উলুম বলিদাপাড়া মাদরাসার উদ্যোগে হিফযুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত “আলোকিত মানুষের সন্ধানে” ৬ষ্ঠ জাতীয় হিফযুল কুরআন প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল ৫টায় বলিদাপাড়া মাদরাসা প্রাঙ্গণে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে জাতীয় হিফযুল কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ২৭ জন প্রতিযোগীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-জামিয়াতুল ইসলামিয়া কাসেমুল উলুম বলিদাপাড়া মাদরাসার পরিচালক মাওলানা ওসমান গণী।

এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মুহাম্মাদুল্লাহ যশোরী, হাফেজ মাওলানা মাহবুব হাসান, জাহিদ হাসান, ইমরান হুসাইন, প্রতিযোগিতার বিচারক মণ্ডলীর সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা অনুষ্ঠানে বলেন, পবিত্র কোরআন হিফজ ও কোরআনের শিক্ষাকে তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা বিজয়ীদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%