ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

সাতক্ষীরায় জাকারিয়া হত্যার প্রতিবাদে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন


সাতক্ষীরায় জাকারিয়া হত্যার প্রতিবাদে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন

“আমার ভাইয়ের হত্যাকারীর ফাঁসি চাই, ফাঁসি চাই”, “আমার ভাই কবরে, খুনি কেন বাইরে”—এই ধরনের তীব্র ক্ষোভ ও শোকের স্লোগানে মুখরিত হয়ে উঠেছিল সাতক্ষীরা প্রেস ক্লাবের সামনের সড়ক। সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষার্থী জাকারিয়া খানকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং জড়িত আসামিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিলের আয়োজন করে নিহতের পরিবার এবং সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

মঙ্গলবার (৬ই অক্টোবর) বেলা ১১টা ৩০ মিনিটে সাতক্ষীরা প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সাতক্ষীরা সরকারি কলেজের শতাধিক শিক্ষার্থী ও স্থানীয় সাধারণ মানুষ ব্যানার-ফেস্টুন হাতে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন যে, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী রাজনৈতিক মহলের ছত্রছায়ায় ও আশ্রয়ে সাতক্ষীরায় কিশোর গ্যাং গড়ে উঠেছে এবং তারা এলাকায় নানা অপকর্ম চালিয়ে আসছে। ২রা অক্টোবর রাতে জাকারিয়া খানকে নৃশংসভাবে হত্যা করা হয় বলে ব্যানার ও স্মারকে উল্লেখ করেন আন্দোলনকারীরা।

আরও পড়ুন: বিয়ের পিঁড়িতে বসা হলো না সৌমিকের, দুই বাড়িতে শোকের মাতম

বক্তারা অবিলম্বে জাকারিয়া হত্যার সাথে জড়িত কিশোর গ্যাংয়ের মূল হোতাসহ সকল আসামিকে গ্রেফতার ও ফাঁসির রায় নিশ্চিত করার জোর দাবি জানান। একই সাথে সাতক্ষীরা থেকে সকল কিশোর গ্যাং নির্মূলে স্থানীয় প্রশাসনের জরুরি ও কঠোর হস্তক্ষেপ কামনা করেন তারা।

মানববন্ধন শেষে একটি ক্ষোভ ও প্রতিবাদ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আন্দোলনরত শিক্ষার্থী ও স্বজনেরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে জাকারিয়ার ঘাতকদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক বিচার করা না হলে আগামীতে আরও কঠোর ও ব্যাপক কর্মসূচির ডাক দেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝিনাইদহের কালীগঞ্জে হিফযুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৫১ পি.এম


ঝিনাইদহের কালীগঞ্জে হিফযুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ঝিনাইদহের কালীগঞ্জে আল-জামিয়াতুল ইসলামিয়া কাসেমুল উলুম বলিদাপাড়া মাদরাসার উদ্যোগে হিফযুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত “আলোকিত মানুষের সন্ধানে” ৬ষ্ঠ জাতীয় হিফযুল কুরআন প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল ৫টায় বলিদাপাড়া মাদরাসা প্রাঙ্গণে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে জাতীয় হিফযুল কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ২৭ জন প্রতিযোগীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-জামিয়াতুল ইসলামিয়া কাসেমুল উলুম বলিদাপাড়া মাদরাসার পরিচালক মাওলানা ওসমান গণী।

এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মুহাম্মাদুল্লাহ যশোরী, হাফেজ মাওলানা মাহবুব হাসান, জাহিদ হাসান, ইমরান হুসাইন, প্রতিযোগিতার বিচারক মণ্ডলীর সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা অনুষ্ঠানে বলেন, পবিত্র কোরআন হিফজ ও কোরআনের শিক্ষাকে তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা বিজয়ীদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাহিদ ইসলামের ফেসবুক পোস্ট: ‘একটা ডিম ১৫ টাকা’

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৫১ পি.এম


নাহিদ ইসলামের ফেসবুক পোস্ট: ‘একটা ডিম ১৫ টাকা’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সরকারের বিরুদ্ধে নিত্যপণ্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে তীব্র সমালোচনা করেছেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি মন্তব্য করেন যে, দেশের কোটি নিম্নবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের জন্য একটি ডিমের দাম ১৫ টাকা হওয়া আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।

নাহিদ ইসলাম আরও বলেন, যারা প্রতিদিন মাছ-মাংস কেনার সামর্থ্য রাখেন না, তাদের জন্য ডিমই প্রোটিনের একমাত্র ভরসা। কিন্তু বর্তমানে ডিমের হালি ৫৫ টাকায় বিক্রি হচ্ছে। শুধু ডিম নয়; চাল, আটা, তেল, চিনি, মুরগি, মাছ এবং সবজির দামও বেড়ে গেছে। ব্রয়লার মুরগির কেজি ২০০ টাকায় পৌঁছেছে এবং সম্প্রতি দুধের দামও বৃদ্ধি পেয়েছে। মানুষের আয় বাড়েনি, কিন্তু বেঁচে থাকার খরচ বহুগুণ বেড়ে গেছে।

সরকারের ভুল নীতি ও সিদ্ধান্তকে দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য দায়ী করে তিনি তিনটি প্রধান কারণ উল্লেখ করেছেন—

১. বাজেট ও মুদ্রাস্ফীতি: মেগা প্রজেক্ট এবং বিভিন্ন ধরনের কার্ড ছাপানোর জন্য প্রায় ২০% বড় বাজেট তৈরি করা হয়েছে। দেশের অর্থনীতিতে তেমন কোনো গতি নেই। ধনীদের ট্যাক্স ফাঁকি বন্ধ কিংবা তাদের ট্যাক্স বাড়ানোর কোনো পরিকল্পনাও নেই। তাহলে এই বাড়তি টাকা আসবে কোথা থেকে? হয় ভ্যাট বাড়িয়ে, নয় ঋণ করে, নয়তো টাকা ছাপিয়ে। ভ্যাট বাড়লে সরাসরি দাম বাড়ে। টাকা ছাপালে মূল্যস্ফীতি বাড়ে। ঋণও পরে সুদে ফেরত দিতে হবে।

২. জ্বালানি মূল্যবৃদ্ধি: যখন সরকার হঠাৎ বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়ায়, তখন সেচ, পোলট্রি, মাছ চাষ, হিমাগার, মাল টানার ট্রাক, দোকান— সবকিছুর খরচ একসঙ্গে বেড়ে যায়। সেই বাড়তি খরচের বোঝা শেষ পর্যন্ত ক্রেতার ওপর পড়ে।

৩. সিন্ডিকেট ও চাঁদাবাজি: সিন্ডিকেট এবং রাজনৈতিক চাঁদাবাজির কারণে সাধারণ মানুষকে উৎপাদন খরচের চেয়ে অনেক বেশি দামে পণ্য কিনতে হয়।

সরকার বিকল্প পথে হাঁটতে পারত উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, এনসিপির নির্বাচনি ইশতেহার ও ছায়া বাজেটে দেখানো হয়েছে যে, ধনীদের ট্যাক্স ফাঁকি রোধ ও অপ্রয়োজনীয় মেগা প্রজেক্টের ব্যয় কমালে মধ্যবিত্তের ওপর ট্যাক্স কমানো সম্ভব, নিত্যপণ্যের ভ্যাট তুলে নেওয়া যায় এবং জ্বালানিতে ভর্তুকি দেওয়া সম্ভব। কিন্তু সরকার তা না করে ভুল নীতি বাস্তবায়ন করছে বলে অভিযোগ করেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিএমপি তেজগাঁও বিভাগের বিশেষ অভিযানে ৭১ জন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৫১ পি.এম


ডিএমপি তেজগাঁও বিভাগের বিশেষ অভিযানে ৭১ জন গ্রেফতার

ঢাকা, ৬ অক্টোবর, ২০২৬ : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৭১ জনকে গ্রেফতার করা হয়েছে, যারা বিভিন্ন অপরাধে জড়িত বলে জানা গেছে।

আজ ডিএমপির একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল সোমবার বিভাগের বিভিন্ন অপরাধ প্রবণ স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে মোহাম্মদপুর থানা পুলিশ ৩১ জন, তেজগাঁও থানা পুলিশ ১৯ জন, হাতিরঝিল থানা পুলিশ ৮ জন, শেরেবাংলা নগর থানা পুলিশ ৫ জন, আদাবর থানা পুলিশ ৫ জন এবং তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন- মো. হাসান (২২), মো. সাগর হোসেন (১৯), সাগরিকা আক্তার বন্যা (২০), মো. মনির হোসেন (২৭), মো. জনি (২৮), মো. মামুন (২৮), মো. রাব্বি (৩০), মো. সোহাগ (২২), মো. ফারুক হাসান (১৯), মো. রবিউল ইসলাম (২০), মো. সোহেল (৩৫), আনিসুর রহমান (৩৬), মো. ফারদিন (১৮), মো. জসিম গাজী (৪২), জুয়েল (২৭), মোছা. কল্পনা (২৬), মো. রাকিব (৩৮), মো. খোরশেদ (৩২), মো. শাহিনুর আলম মারফত (৬০), মো. মিজানুর রহমান ওরফে স্বপন (৬২), মো. রায়হান (২৭), মো. জুয়েল (৩১), মো. আমিন উল্লাহ (২৭), শান্ত (২৫), মো. সজিব (২৩), মো. কামাল হোসেন সজল (৪৮), মো. সোহাগ (২৯), মো. সোহাগ (৩২), মো. সোহাগ (২৯), মো. সুজন (৩৫), মো. দেলোয়ার হোসেন (৫৭), মো. সোহাগ (২৮), মো. সোহাগ, মো. আরমান (২৮), মো. সালমান (২৬), মো. মোস্তফা (৩৭), মো. হাবিবুর হোসেন (২৫), মো. জান্নাতুন নাঈম কাশফিম (২৪), মো. সাজ্জাদ হোসেন (২৩), মো. আল রায়হান (১৯), ফেরদৌস দুলারা (২৮), মো. জাহিদ (২৩), ডালিম (২২), মোস্তাক (২২), মো. বাদল (১৮), মো. ফাইমুল হাসান আলিফ (২২), মো. রিয়াজ (২১), নাহিদ শেখ (১৯), মো. সোহেল (৩৭), তাহিমিম ওয়াফি (২০), মো. মিলন (২২), মো. জালাল (২২), মো. শাহীন (২২), মো. সাব্বির আজমাইন হাওলাদার (২৬), মো. নাসির উদ্দিন (৩৬), শেখ এম এ ওয়াহিদ (৫৫), মো. রবিউল ইসলাম (৩৯), মো. রিপন (১৮), মো. জাহিদ হাসান (৩২), মো. সিরাজ আলী সরকার (১৮), মো. মোখলেস (২৫), মো. বেল্লাল হোসেন (২৫), মো. অমিত সরদার (২৬), মো. মারুফ (১৯), মো. সোহেল (২৮), মো. ইমরান (২০), মো. রতন (১৮), মো. জামির আলী (৩৫), মো. রুবেল মিয়া (৩৭), মো. নুর আলম (২২) ও অর্জুন চন্দ্র বর্মন (২৫)।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যশোরে মাদকাসক্ত ছেলের ৬ মাসের কারাদণ্ড, বাবা-মায়ের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৫১ পি.এম


যশোরে মাদকাসক্ত ছেলের ৬ মাসের কারাদণ্ড, বাবা-মায়ের অভিযোগ

যশোরের অভয়নগরে মাদকাসক্ত ছেলের নির্যাতনে অতিষ্ঠ হয়ে উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেছিলেন ভুক্তভোগী মা-বাবা। অভিযোগের পর পুলিশ অভিযান চালিয়ে ১০ পুরিয়া গাঁজাসহ মনিরুল শেখ (২৫) নামের ওই ছেলেকে আটক করে।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়। সোমবার (৫ অক্টোবর) রাত ১০টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু এ দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত মনিরুল শেখ উপজেলার গুয়াখোলা গ্রামের প্রফেসরপাড়া এলাকার আব্দুস সালাম শেখ ও মনোয়ারা বেগমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মনিরুল শেখ দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রি করে আসছিলেন। মাদকদ্রব্য ক্রয় এবং নেশার টাকা জোগাড় করতে তিনি প্রায়ই মা-বাবার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। একপর্যায়ে তারা নিরুপায় হয়ে ছেলের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করেন।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার ইমদাদুল শেখ জানান, সোমবার রাত ১০টার দিকে উপজেলার গুয়াখোলা গ্রামের প্রফেসরপাড়া রেললাইনে অভিযান চালিয়ে ১০ পুরিয়া গাঁজাসহ অভিযুক্ত মনিরুল শেখকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু বলেন, ‘মাদকাসক্ত ছেলের নির্যাতনে অতিষ্ঠ হয়ে তার মা-বাবা উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে মাদকদ্রব্যসহ অভিযুক্ত ছেলেকে আটক করা হয়। শুনানি শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%