ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

টঙ্গীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল তরুণীর


টঙ্গীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল তরুণীর

টঙ্গীতে ট্রেনের ধাক্কায় মিম (১৯) নামে এক তরুণী নিহত হয়েছেন। রবিবার, ২ আগস্ট, সকালে স্থানীয় বউবাজার রেল লাইন এলাকায় এই ঘটনা ঘটেছে।

টঙ্গী রেলওয়ে ফাঁড়ির এসআই নুর আলম হোসেন জানিয়েছেন, নিহত তরুণী মিম টঙ্গীর বউবাজার এলাকায় এক আত্মীয়ের বাসায় অবস্থান করতেন এবং স্থানীয় একটি কারখানায় কাজ করতেন।

তিনি আরও জানান, সকাল ১০টার সময় বউবাজার এলাকা দিয়ে ট্রেনের লাইন পার হচ্ছিলেন মিম। এ সময় একটি চলন্ত ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মিমের মৃত্যু ঘটে। খবর পাওয়ার পর নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: মেহেরপুর জেনারেল হাসপাতালে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান শুরু

এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও তিনি খবর নিশ্চিত করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মহাকাশে ধান চাষে চীনের সাফল্য, দুই প্রজন্মের ধান ফলালেন নভোচারীরা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২ই আগস্ট, ২০২৬ ইং

০২:৩৬ পি.এম


মহাকাশে ধান চাষে চীনের সাফল্য, দুই প্রজন্মের ধান ফলালেন নভোচারীরা

মহাকাশে ভেসে থেকে এক অসম্ভবকে সত্যি করছেন চীনা নভোচারীরা। তারা জিরো গ্র্যাভিটি বা ওজনহীন পরিবেশে একের পর এক গুরুত্বপূর্ণ গবেষণার কাজের পাশাপাশি এবার তারা সফলভাবে চালিয়ে যাচ্ছে টানা দুই প্রজন্ম ধরে ধান চাষের কার্যক্রম।

চীনের ‘তিয়াংগং’ মহাকাশ স্টেশনে গত দুই মাসেরও বেশি সময় ধরে অবস্থান করছেন ‘শেনঝৌ-২৩’ মিশনের তিন নভোচারী—ঝু ইয়াংঝু, ঝাং ঝিউয়ান ও লাই কা-ইং। বর্তমানে সুস্থভাবে নিয়মতান্ত্রিকভাবে তারা এই বৈপ্লবিক বৈজ্ঞানিক পরীক্ষাগুলো সম্পন্ন করছেন।

গত ২৪ মে মহাকাশে ধানের বীজ নিয়ে যায় তাদের রকেট। সেখানে নিবিড় পরিচর্যা দেওয়ার পর অবশেষে প্রথম ধাপের ধানের নমুনা সংগ্রহ বা ফসল কেটেছেন এই তিন নভোচারী।

তাদের মূল উদ্দেশ্য হলো, মহাকাশে বীজ থেকে নতুন ধান এবং সেই ধান থেকে আবার নতুন বীজ পাওয়ার সম্পূর্ণ জীবনচক্রটি সম্পন্ন করা। এর মাধ্যমে জানা যাবে মহাকাশের দীর্ঘমেয়াদী অবস্থানের উদ্ভিদের বংশগতি ও জিনের ওপর কতটা প্রভাব ফেলে।

ধান চাষের পাশাপাশি নিজেদের স্বাস্থ্য এবং চিকিৎসা নিয়ে নানান পরীক্ষা চালাচ্ছেন এই তিন নভোচারী। আল্ট্রাসাউন্ড ডায়াগনস্টিক যন্ত্র দিয়ে তারা নিজেদের শরীরের বিভিন্ন ধমনীর পরীক্ষা, চোখের চাপ ও দৃষ্টিশক্তি পর্যবেক্ষণ, হৃদস্পন্দন পরীক্ষা করছেন এবং মহাকাশের বিশেষ যন্ত্রে নিজেদের ওজন মেপে শারীরিক পরিবর্তনগুলোর ট্র্যাক করছেন।

এছাড়া, কেবিনের আলো কিভাবে মানুষের মন এবং কাজের দক্ষতায় প্রভাব ফেলে, তা পরীক্ষার করে দেখা হচ্ছে।

মহাকাশে নিজেদের ফিট রাখতে তারা নিয়মিত ট্রেডমিলে ব্যায়াম করছেন। যেকোনো জরুরি দুর্ঘটনা প্রশমনের জন্য সম্প্রতি কৃত্রিম আগুন জ্বালিয়ে মহাকাশ স্টেশন থেকে বের হওয়ার একটি বিশেষ উদ্ধার মহড়াও সফলভাবে সম্পন্ন করেছেন তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ওবায়দুল কাদেরসহ ৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ সম্পন্ন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২ই আগস্ট, ২০২৬ ইং

০২:৩৭ পি.এম


ওবায়দুল কাদেরসহ ৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ সম্পন্ন

জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে এই সাক্ষ্যগ্রহণ হয়। একইসঙ্গে, আদালত আগামী ৪ আগস্ট যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করেছেন।

রবিবার (২ আগস্ট) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর তিন সদস্যের একটি বেঞ্চ এই আদেশ দিয়েছেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হচ্ছেন- বিচারক মো. মঞ্জুরুল বাছিদ এবং বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

ওবায়দুল কাদেরসহ মামলার অন্যান্য আসামিরা হলেন- কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারের বিরুদ্ধে কথা বলা অপরাধ নয়, রাষ্ট্রের বিরুদ্ধে বলাই অপরাধ: তথ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২ই আগস্ট, ২০২৬ ইং

০২:৪০ পি.এম


সরকারের বিরুদ্ধে কথা বলা অপরাধ নয়, রাষ্ট্রের বিরুদ্ধে বলাই অপরাধ: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দীন স্বপন মন্তব্য করেছেন, "সরকারের সমালোচনা অপরাধ নয়, রাষ্ট্রের বিরুদ্ধে বলা অপরাধ হিসেবে গণ্য হবে।"

তিনি রবিবার (২ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনাসভায় এই মন্তব্য করেন।

এ সময় তিনি উল্লেখ করেন, "সভ্যতার ইতিহাসে সাংবাদিকতা এমন এক অবস্থানে পৌঁছেছে যে কাগজে-কলমে রাষ্ট্রের অঙ্গ না হলেও এটি রাষ্ট্রের একটি অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে।"

তথ্যমন্ত্রী আরও বলেন, "জসাংবাদিকতার কাজ শুধু তথ্য সংগ্রহ বা সত্য অনুসন্ধান নয়; সেই সত্যকে জনকল্যাণের দিকে পরিচালিত করাও গুরুত্বপূর্ণ দায়িত্ব। তবে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সামনে নির্দিষ্ট লক্ষ্য থাকলে বস্তুনিষ্ঠতা ধরে রাখা কঠিন হয়ে পড়ে। কারণ, উদ্ঘাটিত সত্য যখন ব্যক্তিগত আকাঙ্ক্ষা বা পূর্বনির্ধারিত লক্ষ্যকে চ্যালেঞ্জ জানায়, তখন সাংবাদিকতাকে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়।"

তিনি আরও যোগ করেন, "আধুনিক শাসনব্যবস্থায় রাষ্ট্র একটি গুরুত্বপূর্ণ উপকরণ। একজন শাসক রাষ্ট্রীয় ক্ষমতাকে জনকল্যাণে ব্যবহার করবেন, নাকি নিপীড়নের হাতিয়ার হিসেবে কাজে লাগাবেন, তা নির্ভর করে তার উদ্দেশ্য ও দৃষ্টিভঙ্গির ওপর। জবাবদিহি নিশ্চিত না হলে এবং সেটি সংশ্লিষ্ট সবার কাছে স্পষ্ট না থাকলে রাষ্ট্র পরিচালনা দিকনির্দেশনাহীন হয়ে পড়ে।"

এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন নিউ এজের সম্পাদক নুরুল কবীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুব রহমান। এছাড়া বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দীর্ঘ ৮ বছর পর বড় পর্দায় ফিরছেন আমিন খান

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ২ই আগস্ট, ২০২৬ ইং

০২:৪২ পি.এম


দীর্ঘ ৮ বছর পর বড় পর্দায় ফিরছেন আমিন খান

দীর্ঘ বিরতির পর আবারও নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান। প্রায় আট বছর পর ‘গুলশানের চামেলি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় নতুন করে ফিরছেন তিনি।

সিনেমাটি নির্মাণ করছেন মোহাম্মদ ইকবাল।

শনিবার (১ আগস্ট) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত হয়েছে ‘গুলশানের চামেলি’র মহরত। সেখানেই সিনেমাটির অভিনয়শিল্পীদের নাম ঘোষণা করা হয়েছে।

দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফেরা প্রসঙ্গে আমিন খান বলেন, ‘খুব ভালো লাগছে, অনেক দিন পর সিনেমায় কাজ করছি।

আমি বলব, সুযোগ হয়েছে। মাঝে অনেকটা সময় গ্যাপ দিয়েছি। কেন জানি না ব্যাটে-বলে মিলছিল না। নির্মাতা ইকবাল যখন প্রস্তাব দিল, তখন মনে হলো সিনেমাটি করা যায়।

এ ছাড়া এ সিনেমায় গুণী অনেক শিল্পী কাজ করছেন। সবার চেষ্টা থাকবে একটি সুন্দর সিনেমা উপহার দেওয়ার।’

জানা গেছে, রাজনীতি, ক্ষমতার অপব্যবহার ও অভিজাত সমাজের অন্ধকার বাস্তবতাকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ‘গুলশানের চামেলি’। সিনেমার গল্প আবর্তিত হয়েছে একজন যৌনকর্মীকে ঘিরে, যিনি কোনো অপরাধ না করেও বারবার ক্ষমতার নির্মম খেলার শিকার হন।

সিনেমাটিতে আমিন খান ছাড়া আরো অভিনয় করবেন কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার, রোজিনা, আজমেরী হক বাঁধন, ওমর সানী, মিশা সওদাগর, আশীষ খন্দকার ও মুকিত জাকারিয়াসহ অনেকে।

সবকিছু ঠিক থাকলে আগামী নভেম্বরে সিনেমাটির শুটিং হবে।

উল্লেখ্য, ১৯৯৩ সালে মোহাম্মদ হোসেন পরিচালিত ‘অবুঝ দুটি মন’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয়েছিল আমিন খানের। এরপর তিন দশকের ক্যারিয়ারে উপহার দিয়েছেন বেশ কিছু জনপ্রিয় সিনেমা। তবে ২০১০ সালের পর থেকে তাঁকে চলচ্চিত্রে তুলনামূলক কম দেখা গেছে।

২০১৮ সালের পর সাদেক সিদ্দিকী পরিচালিত ‘ডাইরেক্ট অ্যাকশন’ সিনেমায় অভিনয় করেন আমিন খান। যদিও সিনেমাটির শুটিং হয়েছিল ২০১৮-১৯ সালে। এর পর দীর্ঘ সময় নতুন কোনো সিনেমায় তাঁকে দেখা যায়নি। এবার ‘গুলশানের চামেলি’ দিয়ে নতুন সিনেমার কাজে ফিরছেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%