০৭:৩৯ পি.এম
গাজীপুরে শ্রীপুরে পোল্ট্রি খাদ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে মানববন্ধন, বিক্ষোভ মিছিল করেছেন খামারিরা।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার জৈনাবাজার এলাকায় মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করেন তারা। এতে প্রায় আধা ঘন্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের যান চলাচল বন্ধ থাকে।
খামারীরা জানান, সম্প্রতি পোল্ট্রি খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানগুলো কোনো কারণ ছাড়াই বস্তা প্রতি ১০০ টাকা বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে ছোট খামারিদের লোকসান গুনতে হচ্ছে। এদিকে ডিমের দামও প্রতিনিয়তই কমছে। এতে প্রান্তিক খামারিরা আর্থিক ক্ষতির মুখে পড়ে অস্তিত্ব সংকটে ভুগছেন। পোল্ট্রি খামারের বিদ্যুৎ বিলের ক্ষেত্রেও একই রেট চালু করাসহ বিএসটিআই কর্তৃক অভিযানকে হয়রানি উল্লেখ করে তা বন্ধের দাবি জানান খামারিরা।
আরও পড়ুন: সিলেটের গণদাবি পরিষদের দাবি, প্যারিস-ঢাকা সরাসরি ফ্লাইট চালু হোক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন