ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

রেকর্ডের হাতছানি ম্যানইউর তরুণ প্রতিভা জেজে গ্যাব্রিয়েলের সামনে


রেকর্ডের হাতছানি ম্যানইউর তরুণ প্রতিভা জেজে গ্যাব্রিয়েলের সামনে

ম্যানচেস্টার ইউনাইটেডের তরুণ প্রতিভাবান জেজে গ্যাব্রিয়েল ইংলিশ প্রিমিয়ার লিগে অভিষেকের দ্বারপ্রান্তে রয়েছেন। ১৫ বছর বয়সী এই বিস্ময়বালক যদি ক্লাবের সিনিয়র দলে অভিষিক্ত হন, তাহলে তিনি একটি অনন্য রেকর্ড স্থাপন করবেন।

গ্যাব্রিয়েল সামনে ৭০ বছর পুরোনো একটি রেকর্ড ভাঙ্গার সুযোগ পেতে যাচ্ছেন। অনূর্ধ্ব-১৮ ও অনূর্ধ্ব-১৯ দলে তার দুর্দান্ত পারফরম্যান্সের কারণে সিনিয়র দলে সুযোগ পাওয়া সময়ের ব্যাপার মাত্র।

 

আরও পড়ুন: টেকনাফে মানবপাচারকারীদের গুলিতে আহত সেনাসদস্য মো. তিতাস শেখের মৃত্যু

গ্যাব্রিয়েল গত সোমবার রাতে ইপ্সউইচ টাউনকে ৫-০ গোলে পরাজিত করার ম্যাচে অনূর্ধ্ব-২১ ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে অভিষেক ম্যাচে একটি দুর্দান্ত গোল করেছেন।

এছাড়া তিনি দুটি অ্যাসিস্টও প্রদান করেছেন। মূল দলের কোচ মাইকেল ক্যারিক গ্যালারিতে বসে ম্যাচটি পর্যবেক্ষণ করছিলেন।

এই প্লেমেকার প্রাক-মৌসুমে সিনিয়র দলের সাথে অনুশীলন করেছেন। ১লা আগস্ট স্টকহোমে অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে ২-১ গোলের জয়ে মাঠে নামার সুযোগ পেয়েছিলেন।

 

আরও পড়ুন: চাঁদপুরে শিশুদের আঁকায় জিয়াউর রহমানের প্রতিকৃতি প্রদর্শিত

গত সপ্তাহে গ্যাব্রিয়েল অ্যাকাডেমির সাথে অনুশীলনে ফিরে এসেছেন। কারণ ইউনাইটেডের মূল দলের স্কোয়াড বর্তমানে পূর্ণাঙ্গ রয়েছে। সেখানে কেবল মেসন মাউন্ট এবং ম্যানুয়েল উগার্তে ইনজুরির কারণে দলের বাইরে আছেন।

তবে আশা করা হচ্ছে, মাইকেল ক্যারিকের অধীনে গ্যাব্রিয়েল আরও বেশি খেলার সুযোগ পাবেন। ইউনাইটেড চায় যে তার বয়স ১৬ বছর হলে সে একটি প্রাক-চুক্তি স্বাক্ষর করুক।

 

অন্যদিকে, যদি জেজে গ্যাব্রিয়েল ডেভিড গ্যাস্কেল ৭০ বছর পুরোনো রেকর্ডটি ভাঙতে চান, তবে তাকে অবশ্যই ২০২৬ সালের অক্টোবরের আগে প্রথম দলে মাঠে নামতে হবে। ১৯৫৬ সালে গ্যাস্কেল ১৬ বছর ১৯ দিন বয়সে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে অভিষেক করেছিলেন।

আরও পড়ুন: স্কুল ফিডিংয়ের পাউরুটির ভেতর পাওয়া গেল ধারালো ব্লেড

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খামারির হাঁসের বাচ্চা ছিনতাই করে পালানোর সময় আটক ২

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০৭:৪৫ পি.এম


খামারির হাঁসের বাচ্চা ছিনতাই করে পালানোর সময় আটক ২

খামারির প্রতিনিধিদের কৌশলে পিকআপ থেকে নামিয়ে প্রায় এক হাজার হাঁসের বাচ্চা নিয়ে পালানোর চেষ্টাকালে চালক ও তার সহযোগীকে আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত গভীর রাতে বরিশাল নগরীর লঞ্চঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন-উল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক ব্যক্তিরা হলেন- কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দামিয়া পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা পিকআপচালক হাবিবুল্লাহ (২৪) ও একই এলাকার দ্বীন ইসলামের ছেলে মো. এখলাস (২২)।

পুলিশ জানায়, পিকআপ থেকে ফেলে দেওয়ায় খামারির প্রতিনিধি মো. আরিফ হোসেন ও মো. আল-আমিন আহত হয়েছেন। তাদের মধ্যে আরিফের ডান হাত ভেঙে গেছে এবং মাথায় আঘাত লেগেছে।

আহত আল-আমিন জানান, ভোলা থেকে লাহারহাট ফেরিঘাটে আসার পর পিকআপচালক তাদের বলেন, পিকআপটি ওপরে ওঠানোর পর তাদের নেওয়া হবে। চালকের কথামতো তারা পিকআপ থেকে নামলে চালক দ্রুতগতিতে পালানোর চেষ্টা করেন। এ সময় তারা দুজন পিকআপের পেছনে ঝুলে পড়েন এবং ঝুলন্ত অবস্থায় ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে বিষয়টি জানান। পরে পিকআপটি দপদপিয়া টোলঘরে পৌঁছালে আরিফ চালক ও তার সহযোগীকে থামানোর চেষ্টা করেন। এ সময় তাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেওয়া হয়। এতে তিনি আহত হন। পরে পিকআপের পেছনে ঝুলে থাকা আল-আমিনকেও ফেলে দিয়ে দ্রুত পালিয়ে যান চালক।

ওসি আল মামুন-উল ইসলাম বলেন, ভোলা থেকে হাঁসের বাচ্চা কিনে পিরোজপুরের এক খামারি পিকআপে করে নিয়ে আসছিলেন। ভেদুরিয়া ফেরিঘাটে পিকআপের চালক খামারির দুই প্রতিনিধিকে কৌশলে নামিয়ে দেন। পরে পিকআপ নিয়ে পালিয়ে যাওয়ার সময় তারা পিকআপের পেছনে ঝুলে পড়েন। দপদপিয়া টোলঘরে পৌঁছালে আরিফ হোসেন পিকআপের চালকের পাশের আসনে থাকা সহযোগীকে চেপে ধরার চেষ্টা করেন। এ সময় চালক দ্রুতগতিতে পিকআপ চালিয়ে আরিফকে রাস্তায় ফেলে দেন। পরে অপর প্রতিনিধিকেও ফেলে দিয়ে পিকআপ নিয়ে পালিয়ে যান।

ওসি আরও জানান, ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাটি জানতে পারে। পিকআপ থেকে পড়ে আহত আরিফকে চিকিৎসা দেওয়া হয়। অপর প্রতিনিধি আল-আমিন থানায় এসে ঘটনার বিস্তারিত জানান। তার দেওয়া তথ্যের ভিত্তিতে নগরীর লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে পিকআপভর্তি ৯৭০টি হাঁসের বাচ্চা উদ্ধার এবং চালক ও তার সহযোগীকে আটক করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০৭:৪৮ পি.এম


স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন

ঢাকা, ২৫ আগস্ট, ২০২৬ : প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেছেন, জাতীয় স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, নিরাপদ ওষুধ ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং তৃণমূল পর্যায়ে চিকিৎসাসেবা পৌঁছে দিতে ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

তিনি বলেন, ওষুধ তৈরি থেকে শুরু করে রোগীর হাতে সঠিক মাত্রায় মানসম্পন্ন ওষুধ পৌঁছে দেওয়া পর্যন্ত প্রতিটি ধাপে ফার্মাসিস্টরা ফ্রন্টলাইন যোদ্ধা হিসেবে কাজ করেন। তাঁদের পেশাগত মর্যাদা, যৌক্তিক অধিকার ও উপযুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করা সময়োপযোগী স্বাস্থ্য কাঠামোর জন্য অপরিহার্য।

আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ‘স্বাস্থ্য খাতে ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা, অধিকার ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক জাতীয় আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আতিকুর রহমান রুমন বলেন, ‘চিকিৎসক যেমন রোগ নির্ণয় ও চিকিৎসার দিকনির্দেশনা দেন, তেমনি সঠিক ওষুধ প্রয়োগ ও তা নিরাপদ রাখার কারিগরি দায়িত্ব পালন করেন ফার্মাসিস্টরা। দেশের স্বাস্থ্য কাঠামোর প্রতিটি স্তরে, বিশেষ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গ্রামীণ হাসপাতালগুলোতে ডিপ্লোমা ফার্মাসিস্টদের পদ সৃষ্টি ও নিয়মিত নিয়োগ বাড়ানো প্রয়োজন। তা না হলে সাধারণ মানুষ মানসম্মত ফার্মা-কেয়ার থেকে বঞ্চিত হবে।’

বর্তমান সরকার পেশাগত বৈষম্য দূর করা এবং দক্ষতা অনুযায়ী পদায়নের বিষয়ে অত্যন্ত সংবেদনশীল উল্লেখ করে অতিরিক্ত প্রেস সচিব বলেন, ‘ডিপ্লোমা ফার্মাসিস্টদের পদোন্নতির সুযোগ, বেতন বৈষম্য নিরসন ও কাজের অনুকূল পরিবেশ তৈরিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার ভিত্তিতে সরকার কার্যকর পদক্ষেপ নেবে।’

তিনি বলেন, ‘ডিপ্লোমা ফার্মাসিস্টরা নিজেদের জ্ঞান ও দক্ষতায় প্রতিনিয়ত হালনাগাদ থাকলে শুধু দেশেই নয়, বিশ্ব পরিমণ্ডলেও নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে পারবেন।’

আলোচনা সভায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ডিপ্লোমা ফার্মাসিস্ট প্রতিনিধি ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা তাঁদের কর্মক্ষেত্রের বিভিন্ন সংকট ও সমস্যার কথা তুলে ধরেন। আলোচকরা বলেন, আন্তর্জাতিক স্বাস্থ্যমান অনুযায়ী প্রতি চারজন চিকিৎসকের বিপরীতে অন্তত একজন ফার্মাসিস্ট থাকা জরুরি হলেও দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে ফার্মাসিস্টের ঘাটতি রয়েছে।

সভায় ফার্মাসিস্ট নেতারা কয়েক দফা দাবি তুলে ধরেন। এর মধ্যে রয়েছে দেশের সব সরকারি ও বেসরকারি হাসপাতালে পূর্ণাঙ্গ ‘হাসপাতাল ফার্মেসি ব্যবস্থাপনা’ চালু এবং ডিপ্লোমা ফার্মাসিস্টদের মাধ্যমে ওষুধ বিতরণ নিশ্চিত করা। পাশাপাশি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যকেন্দ্রে নতুন ডিপ্লোমা ফার্মাসিস্ট পদ সৃষ্টি করে দ্রুত নিয়োগ, ১০ম গ্রেড বাস্তবায়ন, চাকরির নির্দিষ্ট মেয়াদ শেষে পদোন্নতির ধারাবাহিক নীতিমালা প্রণয়ন, প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধ এবং নিবন্ধিত ফার্মাসিস্টদের মাধ্যমে কাউন্টার সেবা পরিচালনা বাধ্যতামূলক করার দাবি জানানো হয়।

অনুষ্ঠানের শেষভাগে বক্তারা স্বাস্থ্যসেবা খাতের সংস্কারে একটি সুনির্দিষ্ট ও কৌশলগত রোডম্যাপ তৈরির আহ্বান জানান। স্বাস্থ্যসেবার গুণগত মান বাড়াতে চিকিৎসক, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের সমন্বিত টিমে কাজ করার ওপর জোর দেওয়া হয়।

অনুষ্ঠানে ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, স্বাস্থ্য খাতের প্রতিনিধি, বিভিন্ন পেশাজীবী সংগঠনের কর্মকর্তা ও জ্যেষ্ঠ সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করেন, জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এই আলোচনা সভার সুপারিশগুলো নীতিনির্ধারণী পর্যায়ে বাস্তবায়নে সহায়ক ভূমিকা রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি : রহমানেল মাছউদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০৭:৪৯ পি.এম


নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি : রহমানেল মাছউদ

ঢাকা, ২৫ আগস্ট, ২০২৬ : নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, আগামী নভেম্বরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মধ্যদিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরুর প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ মঙ্গলবার কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বাসসকে এ তথ্য জানান।

স্থানীয় সরকার নির্বাচনের জন্য নভেম্বরকে টার্গেট করে কাজ আগানো হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘আগামী নভেম্বর মাস ধরেই আমরা কাজ শুরু করেছি। ইতোমধ্যে আমাদের সার্বিক প্রস্তুতি প্রায় সম্পন্ন করে এনেছি।’

তিনি বলেন, ‘নির্বাচনের মৌসুম হচ্ছে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মাস। এই টাইমটা হলো নির্বাচনের উপযুক্ত সময়। এর মধ্যে পূজা থাকবে, ঈদ, রমজান থাকবে, এগুলো বাদ দিয়ে এইটা হলো নির্বাচনের মৌসুম।’
 
ইউনিয়ন পরিষদের নির্বাচন আগে করার বিষয়ে ইসির নীতিগত সিদ্ধান্ত রয়েছে বলে রহমানেল মাছউদ জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আগামী মাসে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : পানিসম্পদ মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০৭:৪৯ পি.এম


আগামী মাসে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : পানিসম্পদ মন্ত্রী

ফেনী, ২৫ আগস্ট, ২০২৬ : পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি বলেছেন, আগামী মাসে ফেনীর মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

আজ দুপুরে জেলার পরশুরাম অংশে বাঁধ পরিদর্শনকালে এ কথা বলেন তিনি।

শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ১ হাজার ৫৪৩ কোটি টাকা ব্যায়ে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের কাজ শিগগিরই শুরু হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী মাসের যেকোন সময় এ প্রকল্পের কাজ উদ্বোধন করবেন। 

তিনি বলেন,‘বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন এবং সেচ প্রকল্প কাজ আমরা শুরু করবো। প্রায় প্রতি বছর পাশ্ববর্তী দেশের বাঁধ খুলে দেওয়া অথবা বাঁধ ভাঙার ফলে এ অঞ্চল প্লাবিত হয়।

২০২৪ সালে আমরা এ ধরনের বড় একটা সমস্যার সম্মুখীন হয়েছি। তখন অনেক ক্ষয়-ক্ষতি হয়েছে। অনেক মানুষ অসহায় জীবন-যাপন করেছে। বিশেষ করে ওই সময়টাতে হাহাকার তৈরি হয়েছিল। মানুষ মারাও গিয়েছে। এ পানি নামতে নামতে একদিকে ফেনী নদী হয়ে বঙ্গোপসাগরে ও অন্যদিকে কিছু অংশ নোয়াখালী ও লক্ষীপুরে চলে যায়। যেহেতু দীর্ঘদিন প্লাবিত ছিল, ফলে এলাকার মানুষের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।’

মন্ত্রী বলেন, ‘এখানে যে বাঁধগুলো ছিলো, এগুলা খুব জরাজীর্ণ ছিলো। আমরা এখন একটা সমন্বিত প্রকল্প হাতে নিয়েছি। প্রকল্পটা হলো বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন এবং সেচ প্রকল্প। এটা মুহুরি-কহুয়া নদীর বাঁধ প্রকল্প। আমরা একনেকে এটা পাস করেছি। ১ হাজার ৫৪৩ কোটি টাকার প্রকল্প এটি এবং এটি প্রথম পর্যায়ের ও অনেক বড় প্রকল্প। এটা দীর্ঘদিনের এ অঞ্চলের মানুষের স্বপ্ন ছিল, প্রত্যাশা ছিল। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী মাসের যে কোন সময় আসবেন এবং এ প্রকল্পের নির্মাণ কাজ উদ্বোধন করবেন। এ এলাকার মানুষের সঙ্গে তিনি ঘনিষ্ঠভাবে জড়িয়ে আছেন। আমরা সবার আন্তরিকতা ও সহযোগীতায় কাজটা ২০২৬ এ শুরু করে ২০৩০ সালে শেষ করবো।’

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মুন্সি  রফিকুল আলম মজনু, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু, কুমিল্লা অঞ্চলের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক, জেলা প্রশাসক মনিরা হক, জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এম এ খালেক, বিএনপি কেন্দ্রীয় সহ গ্রাম সরকার বিষয়ক সম্পাদক বেলাল উদ্দিন আহমেদ , বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব ও মশিউর রহমান বিপ্লব, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার ও সদস্য সচিব আলাল উদ্দিন আলালসহ প্রমুখ নেতৃবৃন্দ। 

ভারত সম্পর্কে বলতে গিয়ে মন্ত্রী বলেন,‘ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র। তাদের সঙ্গে আমাদের সম্পর্ক ইতিবাচক হওয়া উচিত। আমরা আশা করছি বাঁধ ছেড়ে দেওয়ার বিষয়ে তারা সজাগ থাকবে। তারা বাংলাদেশের সঙ্গে একটি ভালো সম্পর্ক বজায় রাখবে। কোনভাবে আগ্রাসনের শিকার আমাদের দেশের মানুষ যেন না হয়, সে বিষয়ে আমরা আরো বেশি সজাগ থাকবো।’ 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%