ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

ভিডিও কলে শ্বশুর-শাশুড়ির সামনে স্ত্রীকে ঝুলিয়ে হত্যা করলেন স্বামী


ভিডিও কলে শ্বশুর-শাশুড়ির সামনে স্ত্রীকে ঝুলিয়ে হত্যা করলেন স্বামী

পরকীয়ার অভিযোগে ২৩ বছর বয়সী এক নারীকে হত্যা করেছে তার স্বামী। হত্যার সময় স্ত্রীকে ফাঁসিতে ঝুলিয়ে তীব্র মৃত্যুযন্ত্রণার ভিডিও ধারণ করে তা পরিবার ও বন্ধুদের কাছে পাঠান এই পাষাণ স্বামী। এ সময় ভিডিও কলে শ্বশুর-শাশুড়িকে মেয়ের শেষ মুহূর্তের অসহায়ত্বও দেখান তিনি।

মঙ্গলবার (২৮ জুলাই) এই হত্যার ঘটনায় অভিযুক্ত স্বামী প্রবীণ জিগালুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত ওই নারীর নাম ভাগ্যশ্রী জিগালুর। রোববার (২৬ জুলাই) ভারতের কর্ণাটকের বাগালকোট জেলায় গালাগালি গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, প্রবীণ প্রথমে একটি কাঠের গুঁড়ি দিয়ে স্ত্রীকে মারধর করেন। পরে বাড়ির ভেতরে ওড়না দিয়ে ফাঁসিতে ঝুলিয়ে দেন তাকে।

আরও পড়ুন: টাইগার শ্রফের গাড়িতে গুলি: অস্ত্র সরবরাহের অভিযোগে গ্রেফতার ৪

পুলিশের মতে, ভাগ্যশ্রী তখনও জীবনের জন্য লড়াই করছিলেন। সেই অবস্থায় প্রবীণ তার স্ত্রীর ভিডিও ধারণ করেন এবং কয়েকজন বন্ধু ও আত্মীয়ের কাছে পাঠান। শুধু তাই নয়, ভিডিও কলে স্ত্রীর বাবা-মাকে যুক্ত করে মেয়ের শেষ মুহূর্ত দেখান।

তদন্তে আরও জানা গেছে, দাম্পত্য কলহের কারণে প্রায় দুই মাস আগে ভাগ্যশ্রী স্বামীর বাড়ি ছেড়ে বাবা-মায়ের কাছে চলে গিয়েছিলেন। পরে শান্তিপূর্ণভাবে সংসার করার আশ্বাস দিয়ে প্রবীণ তাকে বাড়িতে ফিরিয়ে আনেন। কিন্তু বাড়িতে ফেরার দিনই সন্ধ্যায় তাকে হত্যা করা হয়।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, সবুজ রঙের একটি ওড়নায় ঝুলন্ত অবস্থায় প্রাণে বাঁচার চেষ্টা করছেন ভাগ্যশ্রী। তার পায়ের নিচে একটি খাট ছিল, যেখানে নামার জন্য প্রাণপণ চেষ্টা করছিলেন এবং ঘরের দেয়ালে বিয়ের সময় লেখা দম্পতির নামও দেখা যায়।

খবর পেয়ে বিলাগি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং তদন্ত শুরু করে। পরে অভিযুক্ত প্রবীণ জিগালুরকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, হত্যার আগে কী ঘটেছিল এবং পরকীয়ার সন্দেহের অভিযোগের সত্যতা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: দেশের স্বার্থে কোনো ছাড় নয়: মৎস্য প্রতিমন্ত্রী টুকু

 

 

 

আরও পড়ুন: ট্রাম্প: ইউক্রেনকে বিপুল সহায়তা দিয়েও কিছু পায়নি যুক্তরাষ্ট্র

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২১ শিক্ষার্থীর প্রাণ গেল, অথচ ধর্মেন্দ্রকে মালা পরালো বিজেপি: কংগ্রেস নেতা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

০৬:৩৬ পি.এম


২১ শিক্ষার্থীর প্রাণ গেল, অথচ ধর্মেন্দ্রকে মালা পরালো বিজেপি: কংগ্রেস নেতা

একটি প্রশ্নফাঁসের ঘটনায় দীর্ঘ ৩৭ দিনের ছাত্র আন্দোলনের পরে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। তার পদত্যাগের পর ভারত সরকারের ক্ষমতাসীন দল বিজেপির সংসদ সদস্যরা তাকে সংবর্ধনা দিয়েছেন। ধর্মেন্দ্র প্রধানকে কেন্দ্র করে ভারতীয় লোকসভায় নতুন করে সমালোচনা উঠেছে।

মঙ্গলবার লোকসভায় কংগ্রেসের সাংসদ গৌরব গগৈ বলেছেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর বিজেপির সদস্যরা তাকে এভাবে বরণ করে নিয়েছেন যেন তিনি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ জিতে ফিরেছেন।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে যে, সোমবার সংসদে প্রবেশের সময় ধর্মেন্দ্র প্রধানকে ঘিরে বিজেপি সংসদ সদস্যরা ‘ধর্মেন্দ্র প্রধান জিন্দাবাদ’ স্লোগান দিয়েছেন। এ সময় একজন সাংসদ তার মাথায় ঐতিহ্যবাহী টুপি পরিয়ে দেন এবং কাঁধে শাল পরিয়ে দেন।

গগৈ এ সম্পর্কে বলেন, “পদত্যাগের পর তিনি সংসদে প্রবেশ করলে বিজেপি সংসদ সদস্যরা তাকে এমনভাবে সংবর্ধনা দিয়েছেন, যেন তিনি পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করে ফিরেছেন।”

কংগ্রেসের অপর নেতা প্রিয়াঙ্কা গান্ধীও এ ঘটনার সমালোচনা করেছেন। তিনি বলেন, “আপনারা কি মনে করেন না এটা লজ্জাজনক? ধর্মেন্দ্র প্রধান কী পরিস্থিতিতে পদত্যাগ করেছেন তা সবাই দেখেছে, কিন্তু সংসদ চত্বরে তাকে এমনভাবে স্বাগত জানানো হলো যেন তিনি একজন সুপারস্টার।”

লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীও সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ধর্মেন্দ্র প্রধানকে দেওয়া সংবর্ধনার সমালোচনা করেছেন। তিনি লিখেছেন, “ধর্মেন্দ্র প্রধান দুর্নীতি এবং ভারতের ধ্বংসপ্রাপ্ত শিক্ষা ব্যবস্থার প্রতীক ছিলেন এবং থাকবেন। সেই ব্যবস্থাই ২৬টি শিশুর জীবন কেড়ে নিয়েছে এবং লাখ লাখ যুবককে রাস্তায় নামতে বাধ্য করেছে।”

রাহুল গান্ধীর বক্তব্য অনুযায়ী, নৈতিক দায় থেকে নয়, বরং তরুণদের ক্ষোভের ভয়ে ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। তিনি আরও উল্লেখ করেছেন, “আজ সেই ব্যক্তিকেই সংসদে মালা পরিয়ে সম্মান জানানো হচ্ছে। এটি কোনও সম্মান নয়, বরং লাখো শিক্ষার্থীর নষ্ট হয়ে যাওয়া ভবিষ্যতের উদযাপন। দেশের প্রতিটি শিক্ষার্থী এই দৃশ্য দেখছে এবং এর সঙ্গে জড়িত প্রতিটি মুখ মনে রাখবে।”

পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজ্যে প্রসারিত হওয়া শিক্ষার্থী আন্দোলনের নেতৃত্ব দেয় ককরোচ জনতা পার্টি (সিজেপি)। মাস পর, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেয় সংগঠনটি।

গত মে মাসে নিট (এনইইটি) পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ উঠলে সরকার তদন্ত শুরু করে এবং ফল প্রকাশ স্থগিত করে, এরপর জুনে পুনরায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয়। এতে পরীক্ষার্থীদের আবারও প্রস্তুতিতে ফিরতে হয়।

এদিকে, পরীক্ষার সংকটের কারণে শিক্ষার্থীদের মৃত্যু নিয়ে সরকার এখনও কোনও আনুষ্ঠানিক মন্তব্য করেনি। তবে সিজেপির দাবি, এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট মানসিক চাপের কারণে অন্তত ২১ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অস্ট্রেলিয়া সিরিজ থেকে রানা ছিটকে যাওয়ায় হতাশ বিশপ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

০৬:৪১ পি.এম


অস্ট্রেলিয়া সিরিজ থেকে রানা ছিটকে যাওয়ায় হতাশ বিশপ

বাঁ-পাশের সাইড স্ট্রেইন গ্রেড-টু ইনজুরির কারণে ছয় থেকে আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে বাংলাদেশ পেসার নাহিদ রানাকে। এই কারণে আগামী মাসে অস্ট্রেলিয়া সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজে অংশগ্রহণ করতে পারবেন না তিনি। ইতিমধ্যে রানা ছাড়া সিরিজের প্রথম টেস্টের দলের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

অস্ট্রেলিয়া সিরিজ থেকে নাহিদ রানার ছিটকে যাওয়ায় হতাশা প্রকাশ করেছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার ইয়ান বিশপ। তিনি নিজের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে রানার সম্পর্কে তার হতাশা তুলে ধরেছেন।

ঐ পোস্টে বিশপ লিখেছেন, ‘ক্রিকেট ভক্তদের মতো আমি নিজেও অস্ট্রেলিয়ার কন্ডিশনে নাহিদ রানার বোলিং দেখার জন্য মুখিয়ে ছিলাম। কিন্তু নাহিদ রানার জন্য সত্যিই খারাপ লাগছে।’

সাম্প্রতিক জিম্বাবুয়ের বিপক্ষে অনুষ্ঠিত তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইনজুরিতে পড়েন রানা। স্ক্যান রিপোর্টে গ্রেড-২ সাইড স্ট্রেইন ইনজুরি নিশ্চিত হওয়া গেছে।

বিসিবির তথ্য অনুযায়ী, টিস্যু বা পেশির এই ইনজুরির পর সুস্থ হয়ে উঠতে রানার প্রায় চার সপ্তাহ সময় লাগবে। এরপর বোলিং বা অন্য ধরনের কাজের চাপ ধীরে ধীরে বাড়ানোর জন্য আরও দুই থেকে চার সপ্তাহ সময় প্রয়োজন হবে। সব মিলিয়ে চোট পাওয়ার দিন থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে ছয় থেকে আট সপ্তাহ লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

রানার অনুপস্থিতি বাংলাদেশের জন্য একটি বড় ধাক্কা। কেননা দীর্ঘ ২৩ বছর পর প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে টাইগাররা। ২০০৩ সালে সর্বশেষ সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশ হোয়াইটওয়াশ হয়েছিল।

২০২৪ সালে টেস্ট ও ওয়ানডে এবং ২০২৫ সালে টি-টোয়েন্টিতে অভিষেক ঘটে রানার। তার অভিষেক বছরের মধ্যে তিনি ৬ টেস্ট খেলে ২০ উইকেট শিকার করেন। উল্লেখ্য, পাকিস্তানের মাটিতে প্রথমবার বাংলাদেশের টেস্ট সিরিজ জয়ে রানার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ওই দুই টেস্টে তিনি মোট ৬ উইকেট নেন।

এরপর থেকে বাংলাদেশের পেস আক্রমণের অন্যতম ভরসা হিসেবে নিজেকে প্রতিস্থাপন করেন রানা। এখন পর্যন্ত ১২ টেস্টে ৩৮, ১৫ ওয়ানডেতে ৩২ এবং ৫ টি-টোয়েন্টিতে ৮ উইকেট শিকার করেছেন রানা।

বর্তমানে নির্বাচকদের দৃষ্টি আকর্ষণ করেছে যে, চলতি বছর ওয়ানডেতে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় শীর্ষে রয়েছে রানা। তিনি ১০ ম্যাচে ৪৩৪ রান খরচ করে ২৭ উইকেট শিকার করেছেন। এছাড়া ২ টেস্টে ১১ এবং ৪ টি-টোয়েন্টিতে রানার ঝুলিতে ৬ উইকেট রয়েছে।

চলতি বছরের মে মাসে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে অনুষ্ঠিত দুই ম্যাচের টেস্ট সিরিজে আবারও বল হাতে উজ্জ্বলতম অবদান রেখেছেন রানা। তখন তিনি দুই ম্যাচে ১১ উইকেট শিকার করে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ২-০ ব্যবধানে জয়ে যথেষ্ট অবদান রাখেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এবারও এমএলএস অলস্টার ম্যাচে খেলছেন না মেসি, শাস্তির মুখে পড়বেন কি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

০৬:৪১ পি.এম


এবারও এমএলএস অলস্টার ম্যাচে খেলছেন না মেসি, শাস্তির মুখে পড়বেন কি

লিওনেল মেসি আগামী বুধবার (২৯ জুলাই) শার্লটের ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ঐতিহ্যবাহী মেজর লিগ সকার (এমএলএস) অল-স্টার ম্যাচে থাকছেন না। এর ফলে নতুন করে প্রশ্ন উঠছে, গতবারের মতো এবারও কি ইন্টার মায়ামি তারকা শাস্তির মুখে পড়বেন? তবে আশার কথা হলো, এবার আর শাস্তির মুখে পড়তে হচ্ছে না ৩৯ বছর বয়সী মেসিকে। কারণ, তার এই অনুপস্থিতি বৈধ কারণেই।

গত ১৯ জুলাই বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হেরে আর্জেন্টিনা রানার্সআপ হওয়ার পর নিজ শহর রোজারিওতে ফিরে পরিবারের সঙ্গে বিশ্রামে আছেন মেসি। ক্লাবের সঙ্গে আগেই সমন্বয় করে এই ছুটির ব্যবস্থা করা হয়েছিল। একই কারণে তার সতীর্থ রদ্রিগো ডি পলও এমএলএস অল-স্টার ম্যাচে অংশ নেওয়া থেকে অব্যাহতি পেয়েছেন।

এমএলএস এক বিবৃতিতে জানিয়েছে, '২০২৬ মৌসুম শুরুর আগে মেজর লিগ সকার এবং এমএলএস প্লেয়ার্স অ্যাসোসিয়েশন একমত হয়েছিল যে, বিশ্বকাপ শেষে প্রত্যেক খেলোয়াড়ের বিশ্রাম এবং অনুশীলনে ফেরার সময়সূচি নিয়ে সংশ্লিষ্ট ক্লাবগুলো আলাদাভাবে সিদ্ধান্ত নেবে।' সেই চুক্তির ভিত্তিতেই রদ্রিগো ডি পল ও লিওনেল মেসিকে ২০২৬ এমএলএস অল-স্টার গেমে অংশ নেওয়া থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রে যোগ দেওয়ার পর থেকে এখনও পর্যন্ত কোন এমএলএস অল-স্টার ম্যাচেই খেলা হয়নি মেসির। ২০২৩ সালে তিনি খেলেননি, কারণ তখন সদ্যই ইন্টার মায়ামিতে যোগ দিয়েছিলেন এবং তিনি দলে নির্বাচিত হননি। ২০২৪ সালে কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে ডান গোড়ালিতে চোট পাওয়ায় তিনি অনুপস্থিত ছিলেন। আর ২০২৫ সালে শারীরিক ক্লান্তির কারণে নিজেই না খেলার সিদ্ধান্ত নেন।

২০২৫ সালের সেই সিদ্ধান্তের কারণে এমএলএস তাকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছিল। ইন্টার মায়ামির মালিক ও প্রধান নির্বাহী হোর্হে মাস সেই সিদ্ধান্তকে 'অত্যন্ত কঠোর' বলে সমালোচনা করেছিলেন। তবে এবার মেসিকে এমন কোনো শাস্তির মুখে পড়তে হচ্ছে না।

বিশ্রাম উপভোগ করলেও এখনও নিশ্চিত নয়, কবে মেসি ইন্টার মায়ামির অনুশীলনে যোগ দেবেন। এদিকে তার অনুপস্থিতিতেই আগামী শনিবার (১ আগস্ট) এমএলএসের রাউন্ড অব ১৬-এ কলম্বাস ক্রুর মুখোমুখি হবে ইন্টার মায়ামি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীর লালবাগে ৪ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

০৬:৪৪ পি.এম


রাজধানীর লালবাগে ৪ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ

রাজধানীর লালবাগে বাংলাদেশ কোস্ট গার্ডের একটি অভিযানে প্রায় ৪ কোটি ৮ লাখ টাকা মূল্যের ২৪ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

তিনি জানাবেন, মঙ্গলবার ভোরে লালবাগ থানার বুড়িগঙ্গা নদীর লোহার ব্রিজ সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পাগলা কোস্ট গার্ড স্টেশন। অভিযানের সময় একটি সন্দেহভাজন ট্রাকের ওপর তল্লাশি চালিয়ে প্রায় ২৪ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৮ লাখ টাকা।

অভিযান শেষে জব্দ করা পলিথিন পরিবেশ অধিদপ্তরের কাছে ধ্বংসের জন্য নারায়ণগঞ্জে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ট্রাকের চালক ও হেল্পারের কাছ থেকে মুচলেকা নিয়ে ট্রাকটি ছেড়ে দেওয়া হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বক্তব্যে বলেন, পরিবেশ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতে এ ধরনের বিশেষ অভিযানে অব্যাহত রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%