ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

সেলিব্রিটি ব্র্যান্ডের তালিকায় শীর্ষে শাহরুখ খান


সেলিব্রিটি ব্র্যান্ডের তালিকায় শীর্ষে শাহরুখ খান

বলিউড বাদশাহ শাহরুখ খান আবারও নিজের জনপ্রিয়তার প্রমাণ রেখেছেন। শুধু সিনেমার পর্দায় নয়, বরং ব্র্যান্ড মূল্যেও ভারতের সবচেয়ে বড় সেলিব্রিটি হিসেবে শীর্ষে উঠে এসেছেন তিনি।

ক্রল ইন্ডিয়ার সেলিব্রিটি ব্র্যান্ড ভ্যালুয়েশন ২০২৫ প্রতিবেদন অনুযায়ী, ভারতের সবচেয়ে মূল্যবান সেলিব্রিটি ব্র্যান্ড হিসেবে এখন শাহরুখ খান রয়েছেন। তার বর্তমান ব্র্যান্ড মূল্য ১৭৭.৯ মিলিয়ন মার্কিন ডলার।

২০২৪ সালের তালিকায় শাহরুখ খান তৃতীয় স্থানে ছিলেন। তবে এক বছরের ব্যবধানে দুটি ধাপ এগিয়ে এবারে তিনি দখল করেছেন প্রথম স্থান।

আরও পড়ুন: টিনের চালের নিচে ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচার, অ্যানেসথেসিয়া চিকিৎসক নেই

দীর্ঘ ক্যারিয়ার, সিনেমার জনপ্রিয়তা, বিজ্ঞাপনী চুক্তি এবং বিশ্বজুড়ে ভক্তদের প্রভাব—সবকিছু মিলিয়ে তার ব্র্যান্ড মূল্য বেড়েছে।

গতবারের শীর্ষে থাকা ক্রিকেট তারকা বিরাট কোহলি এবার নেমে গেছেন তৃতীয় স্থানে। তার বর্তমান ব্র্যান্ড মূল্য ১৫৮.৪ মিলিয়ন ডলার।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন বলিউড অভিনেতা রণবীর সিং, যার ব্র্যান্ড মূল্য ১৬২.৯ মিলিয়ন ডলার।

এরপর শাহরুখের ‘কিং’ সিনেমার শুটিং কি শেষ?

আরও পড়ুন: মেঘনা আলমের খালেদা জিয়ার সাজে প্রধানমন্ত্রীকে সাক্ষাৎ

প্রতিবেদন অনুযায়ী, গত দুই বছরে শাহরুখ খানের ব্র্যান্ড মূল্য উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২৩ সালে তার ব্র্যান্ড মূল্য ছিল ১২০.৭ মিলিয়ন ডলার। ২০২৫ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ১৭৭.৯ মিলিয়ন ডলারে।

অন্যদিকে, ২০২৩ সালে বিরাট কোহলির ব্র্যান্ড মূল্য ছিল ২২৭.৯ মিলিয়ন ডলার। কিন্তু বর্তমানে তা কমে ১৫৮.৪ মিলিয়ন ডলারে এসে পৌঁছেছে।

কিভাবে তৈরি হয় এই তালিকা?

সেলিব্রিটি ব্র্যান্ডের এই র‌্যাংকিং তৈরি করা হয় তারকাদের বিজ্ঞাপনী চুক্তি, ব্র্যান্ডের সঙ্গে সম্পর্ক, জনপ্রিয়তা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রভাবের ওপর ভিত্তি করে। ২০২৫ সালে ভারতের শীর্ষ ২৫ জন সেলিব্রিটির মোট ব্র্যান্ড মূল্য ছিল প্রায় ২ বিলিয়ন ডলার। যদিও আগের বছরের তুলনায় এটি ৩.৭ শতাংশ কম, তবে ২০২৩ সালের তুলনায় এখনও বেশি।

আরও পড়ুন: দ্বিতীয় কন্যার নাম প্রকাশ করলেন দীপিকা ও রণবীর

শীর্ষ তালিকায় শচীন-ধোনির উন্নতি

শীর্ষ ১০ সেলিব্রিটির তালিকায় ক্রিকেটারদের অবস্থানও অনেক শক্তিশালী। ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার পঞ্চম স্থান থেকে উঠে চতুর্থ স্থানে এসেছেন। তার ব্র্যান্ড মূল্য ১২৫.৯ মিলিয়ন ডলার। সাবেক ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি সপ্তম স্থান থেকে উঠে পঞ্চম স্থানে জায়গা করেছেন। তার ব্র্যান্ড মূল্য ১১৫.৩ মিলিয়ন ডলার।

আলিয়া ভাট শীর্ষ নারী তারকা

নারী তারকাদের মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছেন আলিয়া ভাট। তিনি তালিকার ষষ্ঠ স্থানে আছেন, তার ব্র্যান্ড মূল্য ৯৩.৯ মিলিয়ন ডলার। এরপর রয়েছেন দীপিকা পাড়ুকোন। তিনি সপ্তম স্থানে আছেন, তার ব্র্যান্ড মূল্য ৮৯.২ মিলিয়ন ডলার।

আরও পড়ুন: পুলিশ সদর দপ্তরে সংযুক্ত হলেন অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির

এ ছাড়া হৃতিক রোশন অষ্টম, অমিতাভ বচ্চন নবম এবং অক্ষয় কুমার ও রণবীর কাপুর যৌথভাবে দশম স্থানে রয়েছেন।

যাদের অবস্থান এগিয়েছে

২০২৫ সালের তালিকায় বেশ কিছু তারকার অবস্থানের উন্নতি হয়েছে। শ্রদ্ধা কাপুর ৩৩তম স্থান থেকে উঠে ২৪তম স্থানে এসেছেন। সামান্থা রুথ প্রভু ২৮তম থেকে ২১তম এবং অনন্যা পাণ্ডে ২৫তম থেকে ১৯তম স্থানে উঠেছেন।

এ ছাড়া জানভি কাপুর, রাশমিকা মান্দানা, সালমান খান ও রোহিত শর্মার অবস্থানও আগের তুলনায় ভালো হয়েছে।

আরও পড়ুন: সুইটি এখনও জেলে আছে, ২ মাস পর বাড়ি ফিরবে; দাবি মায়ের

শীর্ষ ২৫ তারকার মধ্যে সবচেয়ে বেশি পিছিয়েছেন অভিনেত্রী আনুষ্কা শার্মা। তিনি ১৭তম স্থান থেকে নেমে ২৫তম স্থানে চলে গেছেন। এছাড়া কারিনা কাপুর ১১তম থেকে ১৫তম, কিয়ারা আদভানি ১৩তম থেকে ১৭তম ও কার্তিক আরিয়ানের অবস্থান ১৪তম থেকে ১৬তম স্থানে নেমেছেন।

তালিকায় ক্রিকেটারদের দাপট

২০২৫ সালের তালিকায় ১৩ জন পুরুষ ও ১২ জন নারী তারকা রয়েছেন। তবে শীর্ষ পাঁচটি স্থানই দখলে রেখেছেন পুরুষ তারকারা। ক্রিকেটারদের মধ্যে বিরাট কোহলি, শচীন টেন্ডুলকার ও মহেন্দ্র সিং ধোনি শীর্ষ পাঁচে রয়েছেন। এছাড়া রোহিত শর্মা ১৪তম এবং জাসপ্রীত বুমরাহ ২০তম স্থানে আছেন।

প্রতিবেদনটি আরো জানাচ্ছে, বর্তমানে সেলিব্রিটিদের ব্র্যান্ড মূল্য বাড়াতে ডিজিটাল প্ল্যাটফর্ম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারকাদের জনপ্রিয়তা ও ভক্তদের সঙ্গে যোগাযোগ এখন বিজ্ঞাপনী বাজারে বড় প্রভাব ফেলছে। ২০২৫ সালে অনেক শীর্ষ তারকার মোট ব্র্যান্ড সহযোগিতার ৬০ থেকে ৭৫ শতাংশই এসেছে ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে।

আরও পড়ুন: ১৬ বছর যারা দেশের সম্পদ লুটপাট করেছে, তারা এখন ভারতে বসে ষড়যন্ত্র করছে : স্পিকার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসরায়েলি হামলা সিরিয়ার স্থিতিশীলতার জন্য বড় হুমকি: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৫৬ পি.এম


ইসরায়েলি হামলা সিরিয়ার স্থিতিশীলতার জন্য বড় হুমকি: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, সিরিয়ায় ইসরায়েলের ধারাবাহিক হামলা দেশের সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা ও স্থিতিশীলতার জন্য অন্যতম বড় হুমকি।

তিনি বলেন, একই সঙ্গে তিনি মধ্যপ্রাচ্যে সহিংসতা উসকে দেওয়ার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারকে দায়ী করেন।

বৃহস্পতিবার, আঙ্কারায় সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ হাসান আল-শাইবানির সঙ্গে বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনীতে ফিদান এই মন্তব্য করেন।

তিনি উল্লেখ করেন, সিরিয়ার সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতাকে লক্ষ্য করে ইসরায়েলের হামলা দেশটির স্থিতিশীলতার জন্য অন্যতম বড় হুমকি।

গাজা যুদ্ধবিরতি ও শান্তি পরিকল্পনা প্রসঙ্গে ফিদান বলেন, ইসরায়েলের অব্যাহত হামলা আবারও প্রমাণ করেছে যে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু শান্তি প্রতিষ্ঠায় আগ্রহী নন।

তিনি আরও অভিযোগ করেন, আমরা দেখছি যে নেতানিয়াহু সরকার পশ্চিম তীর ও জেরুজালেমে তাদের দমন-পীড়ন ও সহিংস কর্মকাণ্ড আরও জোরদার করেছে।

ফিদানের মতে, এই ধরনের পদক্ষেপ শুধু ফিলিস্তিন নয়, পুরো অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্যও গুরুতর হুমকি সৃষ্টি করছে। তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপ শেষে ক্লাবেও দুর্দান্ত ফর্ম ধরে রেখেছেন আর্জেন্টাইন স্ট্রাইকার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৫৬ পি.এম


বিশ্বকাপ শেষে ক্লাবেও দুর্দান্ত ফর্ম ধরে রেখেছেন আর্জেন্টাইন স্ট্রাইকার

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হেরে আর্জেন্টিনার টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের সুযোগ হাতছাড়া হয়েছে। ফাইনালের অতীতের দুঃস্বপ্ন ভুলে গেলে ক্লাবের হয়ে আবার মাঠে নেমেছে আলবেসিলেস্তার দলটি।

ইউরোপের তারকারা প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স বজায় রেখে চলেছে।

বিশ্বকাপের পরে আর্জেন্টিনার জাতীয় দলের স্ট্রাইকার হোসে ম্যানুয়েল ‘এল ফ্লাকো’ লোপেজ এখন সবার কাছে আছেন শীর্ষে। তিনি ব্রাজিলিয়ান লিগ কোপা দো ব্রাসিলের শেষ ষোলোতে দুই লেগে দুটি গোল করে পালমেইরাসকে কোয়ার্টারে নিয়ে গেছেন। ক্রীড়া সংবাদমাধ্যম ‘দারিও ওলে’র প্রতিবেদনে বলা হয়েছে, পালমেইরাসের এই তারকা ব্রাজিলীয় লিগে তার অসামান্য ফর্ম ধরে রেখেছেন।

মাত্র চার দিনের মধ্যে দুটি গোল করে তিনি সবাইকে আলোচনায় এনেছেন।

কোপা দো ব্রাসিলের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে ফোর্টালেজাদের বিরুদ্ধে পালমেইরাস ৩-০ ব্যবধানে জয়লাভ করে। এই ম্যাচে তিনি একটি গোল করেন। দ্বিতীয় লেগের ম্যাচে যদিও তার দল ৩-২ ব্যবধানে হারলেও, তিনি গোল করেছিলেন। দুই লেগ মিলিয়ে কোয়ার্টার ফাইনালে পৌছাতে তার গোলটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

এই নিয়ে পালমেইরাসের জার্সিতে চলতি মৌসুমে ৩৭ ম্যাচে ১৬টি গোল করলেন লানুসের প্রাক্তন এই খেলোয়াড়। তার অসাধারণ পারফরম্যান্সের কারণেই ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার দলে ডাক পেয়েছেন।

বিশ্বকাপের মঞ্চে জর্ডান এবং সুইজারল্যান্ডের বিপক্ষে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছিলেন তিনি। এদিকে, বিশ্বকাপের পরে আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি ইন্টার মায়ামির হয়ে লিগস কাপে প্রথম ম্যাচে জোড়া গোল এবং একটি অ্যাসিস্ট করে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুড়িগ্রামে মাদক সেবনের দায়ে ৩ যুবকের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৫৮ পি.এম


কুড়িগ্রামে মাদক সেবনের দায়ে ৩ যুবকের কারাদণ্ড

 

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় গাঁজা সেবনের দায়ে তিন যুবকের জন্য ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড কার্যকর করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে, ফুলবাড়ী সদর ইউনিয়নের কুটি চন্দ্রখানা গ্রামে কথিত মাদক ব্যবসায়ী লিটনের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে প্রশাসন।

এ সময় গাঁজা সেবনরত অবস্থায় ওই তিন যুবককে আটক করা হয়।

পরে ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইন পরিচালনায় ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় প্রত্যেককে ছয় মাসের জন্য বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন— উপজেলার উত্তর কুটি চন্দ্রখানা গ্রামের বিনোদ চন্দ্রের ছেলে চন্দন কুমার (২৮), আজোয়াটারী গ্রামের আমিনুর রহমানের ছেলে আতিকুর রহমান (২৮) এবং নাগেশ্বরী উপজেলার পূর্ব শুকাতি গ্রামের খোকন চন্দ্রের ছেলে কৃষ্ণচন্দ্র (২৭)।

ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইন জানান, দণ্ডপ্রাপ্ত তিন যুবককে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে তৈরি করতে।

তিনি আরো জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৫৯ পি.এম


আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উত্তর কোরিয়া

আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। বৃহস্পতিবার পিয়ংইয়ং পূর্ব উপকূলীয় জলসীমার দিকে একটি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এই তথ্য নিশ্চিত করেছে। চলতি বছর উত্তর কোরিয়ার ধারাবাহিক অস্ত্র পরীক্ষার এটি সর্বশেষ ঘটনা।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) এক বিবৃতিতে জানায়, স্থানীয় সময় বিকাল প্রায় পাঁচটার দিকে উত্তর কোরিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলীয় শহর ওনসান এলাকা থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়।

উৎক্ষেপণের পর দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী নজরদারি ব্যবস্থা আরও জোরদার করেছে এবং যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও জানিয়েছে, উত্তর কোরিয়া সম্ভবত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। কিন্তু ক্ষেপণাস্ত্রটি জাপানের ভূখণ্ড বা জলসীমায় কোনো প্রভাব ফেলেনি।

পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে জোর

২০১৯ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কিম জং উনের উচ্চপর্যায়ের কূটনৈতিক প্রচেষ্টা ভেস্তে যাওয়ার পরে উত্তর কোরিয়া তার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্প্রসারণে আরও মনোযোগী হয়েছে।

বিশ্লেষকদের মতে, কিম জং উন আন্তর্জাতিক পরিসরে উত্তর কোরিয়াকে একটি স্বীকৃত পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চান। যাতে তিনি দেশটির ওপর আরোপিত আন্তর্জাতিক অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি আরও জোরালোভাবে তুলতে পারেন।

গত মাসে কিম জং উন একটি নতুন পাঁচ হাজার টন ওজনের ডেস্ট্রয়ারে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য অস্ত্রের পরীক্ষা তদারকি করেন। দীর্ঘদিন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়নে অগ্রাধিকার দেওয়ার পর সাম্প্রতিক সময়ে তিনি নৌ সক্ষমতা বৃদ্ধির দিকেও বিশেষ গুরুত্ব দিচ্ছেন। এর অংশ হিসেবে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন নির্মাণ কর্মসূচিও এগিয়ে নেওয়া হচ্ছে।

পানির নিচ থেকে আইসিবিএম উৎক্ষেপণের লক্ষ্য

গত ফেব্রুয়ারিতে ওয়ার্কার্স পার্টির কংগ্রেসে ঘোষণা করা পাঁচ বছর মেয়াদি সামরিক পরিকল্পনায় কিম জং উন পানির নিচ থেকে উৎক্ষেপণযোগ্য আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) তৈরির আহ্বান জানান। এই লক্ষ্য বাস্তবায়িত হলে উত্তর কোরিয়ার পারমাণবিক প্রতিরোধ সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে।

রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার

সাম্প্রতিক বছরগুলোতে উত্তর কোরিয়া রাশিয়ার সঙ্গে কৌশলগত সম্পর্কও জোরদার করেছে। বিভিন্ন আন্তর্জাতিক সূত্রের দাবি, ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তা করতে পিয়ংইয়ং প্রচলিত অস্ত্র এবং সেনাসদস্য সরবরাহ করেছে।

বিশ্লেষকদের মতে, উত্তর কোরিয়ার ধারাবাহিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা, নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সামরিক সহযোগিতা পূর্ব এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। ফলে কোরীয় উপদ্বীপ এবং বৃহত্তর এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামরিক উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা নতুন করে সামনে এসেছে।

সূত্র: রয়টার্স, নিক্কেই এশিয়া, ফ্রান্স২৪

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%