ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

ভক্তের কাণ্ডে আতঙ্কিত অভিনেত্রী, দিলেন আইনি ব্যবস্থার হুঁশিয়ারি


ভক্তের কাণ্ডে আতঙ্কিত অভিনেত্রী, দিলেন আইনি ব্যবস্থার হুঁশিয়ারি

দক্ষিণী ও বলিউড চলচ্চিত্রের একজন জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়াল ক্যারিয়ারজুড়ে অগণিত ভক্তের ভালোবাসা পেলেও, সম্প্রতি শুটিং সেটে এক চরম অনভিপ্রেত ও বিভীষিকাময় পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। সম্প্রতি, একটি চলচ্চিত্রের শুটিং চলাকালে, তার ব্যক্তিগত ক্যারাভানে হঠাৎ ঢুকে পড়েন এক সহকারী পরিচালক। ঘটনাক্রমে, বিনা অনুমতিতে ঘরে ঢুকে ওই ব্যক্তি তার শার্ট খুলে বুকের ছাতিজুড়ে কাজলের নামের ট্যাটু প্রদর্শন করেন, যা দেখে মুহূর্তে আতঙ্কে শিউরে ওঠেন অভিনেত্রী।

ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়ে একটি সংবাদমাধ্যমকে কাজল বলেন, "কয়েক দিন আগের কথা, একটি ছবির শুটিং শেষ করে আমি নিজের ক্যারাভানে বিশ্রাম নিচ্ছিলাম। ঠিক সেই সময় ছবিতে কর্মরত একজন সহকারী পরিচালক অনুমিত ছাড়া বা দরজায় কড়া না নেড়েই হঠাৎ আমার ক্যারাভানে ঢুকে পড়ে। সে ঢুকেই নিজের গায়ের শার্ট খুলে ফেলে এবং তার বুকে আঁকা আমার নামের ট্যাটু দেখায়। পুরো ঘটনায় আমি এতটাই স্তম্ভিত ও আতঙ্কিত হয়ে পড়েছিলাম যে আমার হাত ও পা কাঁপতে শুরু করছিল।"

অভিযুক্ত ব্যক্তি কাজলের অনুরাগী হলেও, এবং শরীরে তার নাম ট্যাটু করানোর বিষয়টিকে সম্মানের চোখে দেখলেও, সেটের এই অনাকাঙ্ক্ষিত ও অপেশাদার আচরণকে কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছেন কাজল। তিনি স্পষ্টভাবে জানান, "অজন মানুষ আমাকে ভালোবেসে তার শরীরে আমার নাম ট্যাটু করিয়েছে—এ কথা ভেবে আমার ভালো লেগেছিল ঠিকই। কিন্তু একজন নারী যখন একা থাকেন, তখন কোনো অনুমতি ছাড়া তার ব্যক্তিগত কক্ষে প্রবেশ করা সম্পূর্ণ নীতিবিরুদ্ধ ও অনুচিত। কেউ যতই বড় ভক্ত হোক না কেন, এই ধরনের আচরণ কখনোই সমর্থনযোগ্য নয়। আমি তাকে সতর্ক করে জানাই যে এই কাজের জন্য তার বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়া হতে পারে এবং তারপর তাকে সেখান থেকে বের করে দিই।"

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু

উল্লেখ্য, ২০০৪ সালে হিন্দি ছবি ‘কিউঁ! হো গয়া না...’-এ একটি পার্শ্বচরিত্রের মাধ্যমে রুপালি জগতে পা রেখেছিলেন কাজল আগারওয়াল। তবে ২০০৯ সালে এস এস রাজামৌলির ঐতিহাসিক ফ্যান্টাসি সিনেমা ‘মাগাধীরা’ তাকে রাতারাতি তারকাখ্যাতি এনে দেয়। এর পর ‘ডার্লিং’, ‘বৃন্দাবনম’, ‘মি. পারফেক্ট’, ‘বিজনেসম্যান’, ‘নায়ক’, ‘বাদশাহ’, ‘ইয়েভাদু’ এবং ‘টেম্পার’-এর মতো একের পর এক সুপারহিট বাণিজ্যিক চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে নিজের অবস্থান সুদৃঢ় করেন তিনি।

বলিউডেও কাজল আগারওয়ালের ঝুলিতে রয়েছে বড় সাফল্য। তিনি অজয় দেবগনের বিপরীতে ব্লকবাস্টার অ্যাকশন ছবি ‘সিংহাম’ এবং ক্রাইম থ্রিলার ‘স্পেশাল ২৬’-এ অভিনয় করে সর্বভারতীয় স্তরে প্রশংসিত হন।

কাজল আগারওয়ালের নতুন সিনেমা ‘দ্য ইন্ডিয়া স্টোরি’ গত ২৪ জুলাই সিনেমা হলে মুক্তি পেয়েছে।

আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে স্বাভাবিক হলো লঞ্চ চলাচল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

০৫:৩১ পি.এম


দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে স্বাভাবিক হলো লঞ্চ চলাচল

এক ঘণ্টার বন্ধের পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে লঞ্চ চলাচল এখন স্বাভাবিক হয়ে উঠেছে। মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল পৌনে ৫টা থেকে লঞ্চ চলাচল ফের শুরু হয়। এর আগে, বৈরী আবহাওয়ার কারণে নৌ দুর্ঘটনা এড়াতে বিকেল পৌনে ৪টা থেকে ওই নৌপথে সব লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয় বিআইডাব্লিউটিএ। বিআইডাব্লিউটিএর ট্রাফিক সুপারভাইজার মো. শিমুল ইসলাম বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করে বলেন, বৈরী আবহাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে এক ঘণ্টা লঞ্চ সার্ভিস বন্ধ ছিল। বর্তমানে আবহাওয়া পরিস্থিতি অনুকূলে আসায় লঞ্চ চলাচল শুরু করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে নবনিযুক্ত উপ-উপাচার্যের যোগদান

আন্তর্জাতিক ডেস্ক

সাব্বির হাসনাত, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

০৫:৩১ পি.এম


রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে নবনিযুক্ত উপ-উপাচার্যের যোগদান

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবদুস সোবাহান আজ মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১-এ অবস্থিত মাননীয় উপাচার্যের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। এর আগে মহামান্য রাষ্ট্রপতির অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয় গত সোমবার (২৭ জুলাই ২০২৬) জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পেইন্টিং, ওরিয়েন্টাল আর্ট অ্যান্ড প্রিন্টমেকিং বিভাগের অধ্যাপক ড. মোঃ আবদুস সোবাহানকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ প্রদান করে। যোগদান উপলক্ষে মাননীয় উপাচার্য অধ্যাপক তাহ্‌মিনা আখতার নবনিযুক্ত উপ-উপাচার্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, দপ্তরপ্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। নবনিযুক্ত উপ-উপাচার্যকে স্বাগত জানিয়ে মাননীয় উপাচার্য অধ্যাপক তাহ্‌মিনা আখতার বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল, পরিকল্পিত ও টেকসই করতে সম্মিলিত নেতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার বিকল্প নেই। আমি বিশ্বাস করি, নবনিযুক্ত উপ-উপাচার্য তাঁর দীর্ঘ অ্যাকাডেমিক ও প্রশাসনিক অভিজ্ঞতার আলোকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, প্রশাসন এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। আমরা সবাই মিলে শিক্ষার্থীকেন্দ্রিক, গবেষণাবান্ধব ও আন্তর্জাতিক মানসম্পন্ন একটি বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাব। নবনিযুক্ত উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবদুস সোবাহান বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের অসাম্প্রদায়িক চেতনা, সৃজনশীলতা এবং মানবকল্যাণের দর্শনকে ধারণ করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, শিল্পচর্চা ও উদ্ভাবনী কর্মকাণ্ডকে আরও সমৃদ্ধ করতে আমি সর্বোচ্চ নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করব। মাননীয় উপাচার্যের leadership এ বিশ্ববিদ্যালয়ের সকল অংশীজনকে সঙ্গে নিয়ে একটি আধুনিক, জ্ঞানভিত্তিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় কাজ করতে চাই। যোগদান শেষে নবনিযুক্ত উপ-উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। নবনিযুক্ত উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবদুস সোবাহান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পেইন্টিং, ওরিয়েন্টাল আর্ট অ্যান্ড প্রিন্টমেকিং বিভাগের অধ্যাপক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট (বর্তমানে চারুকলা) থেকে ছাপচিত্র (Printmaking) বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশের ছাপচিত্র (Printmaking) বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মানচিত্রে নির্ভুলতা, উন্নয়নে গতি ও জাতীয় নিরাপত্তায় নতুন শক্তি: প্রতিরক্ষা উপদেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

০৫:৩২ পি.এম


মানচিত্রে নির্ভুলতা, উন্নয়নে গতি ও জাতীয় নিরাপত্তায় নতুন শক্তি: প্রতিরক্ষা উপদেষ্টা

রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ জরিপ অধিদপ্তর পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম।

মঙ্গলবার, এই পরিদর্শনের সময়ে অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আজিজুর রউফ তাঁকে স্বাগত জানান।

পরিদর্শনকালে প্রতিরক্ষা উপদেষ্টা জাতীয় মানচিত্র প্রণয়ন ও হালনাগাদ, আন্তর্জাতিক সীমানা জরিপ, ভূস্থানিক তথ্য সংগ্রহ, স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ এবং ডিজিটাল এলিভেশন মডেল প্রস্তুতকরণ কার্যক্রম সম্পর্কে অবহিত হন। তিনি বলেছেন, নির্ভুল ও হালনাগাদ মানচিত্র উন্নয়ন পরিকল্পনা, অবকাঠামো নির্মাণ, দুর্যোগ ব্যবস্থাপনা, সীমান্ত ব্যবস্থাপনা এবং জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিত্তি। এজন্য তিনি সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে ভূস্থানিক তথ্যের সমন্বয় ও নিয়মিত হালনাগাদের উপর গুরুত্ব আরোপ করেন।

তিনি আরও বলেন, প্রশিক্ষণে জরিপ ও ভূস্থানিক জ্ঞানের ব্যবহার বৃদ্ধি করা, দেশীয় ডিজিটাল ম্যাপিং অ্যাপ্লিকেশন তৈরির সম্ভাবনা যাচাই করা এবং ভূকৌশলগত গুরুত্বপূর্ণ এলাকার হালনাগাদ তথ্য নিয়মিত সংগ্রহ ও বিশ্লেষণের নির্দেশনা প্রদান করা প্রয়োজন। এছাড়াও, তিনি ঢাকা ও চট্টগ্রামের ডিজিটাল এলিভেশন মডেল আগামী চার মাসের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দেন এবং পরবর্তী পর্যায়ে সিলেট ও কুমিল্লায় কাজ শুরুর কথা জানান।

পরিদর্শন শেষে তিনি বলেন, ‘উন্নত ও নিরাপদ বাংলাদেশ গড়তে সঠিক তথ্যভিত্তিক পরিকল্পনার বিকল্প নেই। নির্ভুল মানচিত্র ও আধুনিক ভূস্থানিক তথ্য সেই পরিকল্পনার পথ নির্দেশক।’

এসময় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিন এবং বাংলাদেশ জরিপ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজ প্রণালী নিয়ে ওমানের নতুন প্রস্তাবে যা রয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

০৫:৩৭ পি.এম


হরমুজ প্রণালী নিয়ে ওমানের নতুন প্রস্তাবে যা রয়েছে

হরমুজ প্রণালি সংক্রান্ত একটি নতুন প্রস্তাব দিয়েছে ওমান, যা ইরানের কাছে যৌথভাবে পরিচালনার জন্য গ্রহণযোগ্য। এটি একটি কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ, যা পারস্য উপসাগরের অন্তর্ভুক্ত। দেশটি এই প্রস্তাবটি মধ্যপ্রাচ্যের চলতে থাকা উত্তেজনার মধ্যে আঞ্চলিক সহযোগিতার ভিত্তিতে উপস্থাপন করেছে।

প্রস্তাব অনুযায়ী, গুরুত্বপূর্ণ এই নৌপথের নিয়ন্ত্রণ কোনো একক দেশের হাতে থাকবে না; বরং এটি আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে পরিচালিত হবে। রয়টার্সের একটি প্রতিবেদনে জানা গেছে, উপসাগরীয় অঞ্চলের কিছু দেশের সমর্থন নিয়ে গত সপ্তাহান্তে তেহরানে ইরানি কর্মকর্তাদের কাছে এটি উপস্থাপিত হয়েছে। এতে বলা হয়েছে, হরমুজ প্রণালির ওপর ইরানের একক নিয়ন্ত্রণ থাকবে না।

এই প্রস্তাবটি মালাক্কা প্রণালির ব্যবস্থাপনা কাঠামোর অনুসরণে নির্মিত হয়েছে, যেখানে ভারত ও প্রশান্ত মহাসাগরকে সংযুক্তকারী ওই প্রণালি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর যৌথভাবে পরিচালনা করে।

ওমানের প্রস্তাব অনুযায়ী, হরমুজ প্রণালি ব্যবহারকারী জাহাজগুলো স্বেচ্ছাভিত্তিতে একটি তহবিলের জন্য অর্থ প্রদান করবে। এই অর্থ নৌ-চলাচল ব্যবস্থাপনা, পরিবেশ সুরক্ষা, অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রমসহ বিভিন্ন সেবার ব্যয় মেটাতে ব্যবহৃত হবে।

বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশ সংঘাতের পূর্বে হরমুজ প্রণালি দিয়ে চলাচল করত। বর্তমানে, ইরান যুদ্ধের অবসানের আলোচনায় এই প্রণালির ভবিষ্যৎ ব্যবস্থাপনা অন্যতম প্রধান অচলাবস্থার কারণ হয়ে উঠেছে।

তবে ইরান উল্লেখ করেছে, যুদ্ধের পূর্ববর্তী সময়ের মতো হরমুজ প্রণালিতে অবাধ নৌ-চলাচলের পরিস্থিতি ফিরিয়ে নিয়ে আসা সম্ভব নয়। অন্যদিকে উপসাগরীয় দেশগুলো জোর দিয়ে বলছে যে, তারা ইরানকে কোনো বাধ্যতামূলক ফি পরিশোধের ব্যবস্থা মেনে নেবে না।

গতকাল, সোমবার, হরমুজ প্রণালির বিষয়টি নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ওমান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনা করেছেন।

এক বিবৃতিতে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে, আরাঘচি আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা এবং যুক্তরাষ্ট্রের ‘আগ্রাসী কর্মকাণ্ডের’ কারণে হরমুজ প্রণালিতে সৃষ্ট নিরাপত্তাহীনতা দূর করতে যৌথ কূটনৈতিক উদ্যোগের জন্য গুরুত্ব আরোপ করেছেন। এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেন যে, ইরানের সঙ্গে ওয়াশিংটনের ‘ভালো আলোচনা’ চলছে এবং একটি সমঝোতার সুযোগ রয়েছে। তবে তিনি সতর্ক করে বলেন, যদি আলোচনা ব্যর্থ হয় তাহলে যুক্তরাষ্ট্র পুনরায় ইরানের বিরুদ্ধে সামরিক হামলা শুরু করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%