ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

ঢাকার ৪১৬ বছর উদযাপনে পুরান ঢাকায় ‘হৃদয়ে ঢাকা’ শোভাযাত্রা


ঢাকার ৪১৬ বছর উদযাপনে পুরান ঢাকায় ‘হৃদয়ে ঢাকা’ শোভাযাত্রা

ঢাকার ৪১৬ বছর উদযাপন উপলক্ষে পুরান ঢাকার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ শিরোনামে আয়োজিত এ শোভাযাত্রায় পুরান ঢাকার নানা ঐতিহ্য ও ইতিহাস উঠে আসে।

শুক্রবার বিকেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে শুরু হয় শোভাযাত্রাটি। হাজারো মানুষের অংশগ্রহণে এটি লক্ষ্মীবাজার, শাঁখারীবাজার, রায়সাহেব বাজার ও তাঁতীবাজারসহ পুরান ঢাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নগর ভবনে গিয়ে শেষ হয়।

বর্ণিল এই আয়োজন দেখতে সড়কের দুই পাশে ভিড় করেন নানা বয়সী মানুষ। বিভিন্ন সাজসজ্জায় তরুণ তরুণী ও শিশু কিশোরদের অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

আরও পড়ুন: জানাজা থেকে ফেরার পথে গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান, অসন্তোষ জানালেন প্রতিমন্ত্রী

শোভাযাত্রায় ঢাকার প্রত্নতাত্ত্বিক স্থাপনা, ঐতিহ্যবাহী সংস্কৃতি, পুরোনো দিনের যানবাহন ও নগরজীবনের নানা অনুষঙ্গ বড় পরিসরে তুলে ধরা হয়। প্রদর্শিত স্থাপনাগুলোর মধ্যে ছিল লালবাগ কেল্লা, আহসান মঞ্জিল, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, কেন্দ্রীয় শহীদ মিনার, লালকুঠি, তারা মসজিদ, ঢাকেশ্বরী মন্দির, বৌদ্ধ মন্দির ও ঐতিহ্যবাহী ঢাকা গেট।

শোভাযাত্রার অন্যতম আকর্ষণ ছিল ঢাকার পত্তন ও বিকাশের সঙ্গে যুক্ত ঐতিহাসিক ব্যক্তিত্বদের রূপায়ণ। রানি ভিক্টোরিয়া, নবাব খাজা আহসানউল্লাহ, নীলারাগ রায়, নিকোলাস পোগোজ, জিন্নাবাই ও পরিবিবির আদলে সাজেন অংশগ্রহণকারীরা। এতে ঢাকার অতীত ইতিহাস যেন শোভাযাত্রার মধ্যেই জীবন্ত হয়ে ওঠে।

পুরান ঢাকার খাবারের ঐতিহ্যও ছিল আয়োজনের গুরুত্বপূর্ণ অংশ। বাকরখানি, হাজী ও নান্না বিরিয়ানি এবং বিউটি লাচ্ছির প্রতিকৃতির পাশাপাশি স্টিমার, ঘোড়ার গাড়ি ও পালকির মতো পুরোনো দিনের বাহন প্রদর্শন করা হয়।

শোভাযাত্রায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, প্রক্টরসহ বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারী এবং শাখা ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন। এ ছাড়া ঢাকা ৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা কর্মী এবং পুরান ঢাকার স্থানীয় বাসিন্দারাও এতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

আরও পড়ুন: মিয়ানমারে পাচারের সময় ৪৯২ বস্তা সারসহ ৮ পাচারকারী আটক

শোভাযাত্রা শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ডিএসসিসির প্রশাসক আবদুস সালাম। তিনি বলেন, ঢাকার প্রতি নাগরিকদের ভালোবাসা, মমত্ববোধ ও দায়িত্ববোধ জাগ্রত করাই এই আয়োজনের উদ্দেশ্য।

তিনি আরও বলেন, ঢাকার ইতিহাস ও ঐতিহ্য নগরবাসী এবং বিশ্ববাসীর সামনে তুলে ধরতে মাসব্যাপী ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের সূচনা করা হয়েছে। এ আয়োজনে নগরবাসী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য ডিএসসিসির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২ দিনব্যাপী ইন্টারডিসিপ্লিনারি সামিট শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৫১ পি.এম


গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২ দিনব্যাপী ইন্টারডিসিপ্লিনারি সামিট শুরু

গোপালগঞ্জ, ২৮ আগস্ট, ২০২৬ : ‘বৈশ্বিক প্রভাবের জন্য চিন্তার মিলন’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের ৪০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) ২ দিনব্যাপী ‘ইন্টারডিসিপ্লিনারি সামিট আজ থেকে শুরু হয়েছে।

শুক্রবার প্রথমবারের মতো গবেষকদের মিলনমেলার আয়োজন করে জিএসটিইউ গ্লোবাল অ্যাফেয়ার্স কাউন্সিল।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ট্রেজারার অধ্যাপক ড. বোরহান উদ্দিন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. সজীব বালা, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এস এম আহসান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক গাজী মোহাম্মদ মাহবুব।

সম্মেলন আয়োজক কমিটির আহ্বায়ক ফিশারিজ এন্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ড. নিয়াজ আল হাসান জানান, সম্মেলনে ৭টি বিষয়ভিত্তিক অধিবেশনে শিক্ষার্থীদের গবেষণাপত্র উপস্থাপন ও আলোচনা হবে।

প্রথম দিনে তিনটি এবং দ্বিতীয় দিনে চারটি সেশন অনুষ্ঠিত হবে। এতে ৬৬টি গবেষণাপত্র উপস্থাপনের জন্য নির্বাচিত হয়েছে। যেগুলো ম্যাগাজিন আকারে প্রকাশ করা হবে।

সম্মেলনের বিভিন্ন অধিবেশনে দায়িত্ব পালন করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও গোবিপ্রবি’র স্বনামধন্য শিক্ষকগণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এবার বিশ্বের সব দেশকে সতর্কবার্তা দিল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৫২ পি.এম


এবার বিশ্বের সব দেশকে সতর্কবার্তা দিল ইরান

যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা বাস্তবায়নে সহায়তাকারী দেশগুলোর উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছে ইরান। তেহরান জানিয়েছে, মার্কিন অবৈধ নিষেধাজ্ঞা মেনে চলা বা কার্যকরে সহায়তা দেওয়া থেকে সব দেশের বিরত থাকা উচিত। কেউ যদি যুক্তরাষ্ট্রকে সাহায্য করে, তবে তাদেরও ওয়াশিংটনের সমান অপরাধী হিসেবে গণ্য করা হবে।

শুক্রবার (২৮ আগস্ট) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক বিশেষ বার্তায় এই সতর্কবার্তা দেওয়া হয়। খবর রয়টার্সের। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় উল্লেখ করে, যুক্তরাষ্ট্রের এই নতুন নিষেধাজ্ঞা পুরোপুরি বেআইনি, অযৌক্তিক এবং চরম নিন্দনীয়। আন্তর্জাতিক আইনি নীতি লঙ্ঘনকারী এই পদক্ষেপ ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’ এবং ‘মানবতাবিরোধী অপরাধের’ সামিল। ওয়াশিংটনের এই অর্থনৈতিক পদক্ষেপ ইরানের লাখ লাখ সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা, অর্থনীতি ও স্বাস্থ্যসেবাকে মারাত্মক ঝুঁকির মুখে ঠেলে দেবে বলে দাবি করে তেহরান।

বিবৃতিতে আরও বলা হয়, কোনো রাষ্ট্র যদি যুক্তরাষ্ট্রের এই বেআইনি সিদ্ধান্ত বাস্তবায়নে অনুঘটক হিসেবে কাজ করে, তবে তারা একটি নির্দিষ্ট দেশের অবৈধ ইচ্ছাকে অন্য দেশের ওপর চাপিয়ে দেওয়ার অন্যায় অপরাধে সমানভাবে অংশীদার হবে।

আন্তর্জাতিক সম্প্রদায়কে বিশ্বজুড়ে আইনের শাসন সমুন্নত রাখার জোর আহ্বান জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে তারা স্পষ্ট করে দিয়েছে যে আমেরিকার সামরিক কিংবা অর্থনৈতিক হামলা থেকে নিজেদের সার্বভৌমত্ব ও নাগরিক স্বার্থ রক্ষায় সর্বশক্তি প্রয়োগ করতে বিন্দুমাত্র দ্বিধা করবে না তেহরান।

এর আগে গত সপ্তাহে ইরানের ওপর অর্থনৈতিক ইতিহাসের অন্যতম কঠোর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞা চালুর পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্কবার্তায় জানান, ওয়াশিংটনের এই নির্দেশনা অমান্য করে যেসব দেশ বা সংস্থা ইরানের সঙ্গে ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক লেনদেন অব্যাহত রাখবে, তাদের বিরুদ্ধেও যুক্তরাষ্ট্র একই ধরনের কঠোর ও শাস্তিমূলক ব্যবস্থা নেবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৫৪ পি.এম


লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি

লিবিয়ার দীর্ঘদিনের রাজনৈতিক বিভাজনের অবসানে প্রতিশ্রুতি দিয়েছেন কাতারের প্রতিমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল আজিজ আল-খুলাইফি। স্থানীয় সময় (২৭ আগস্ট) দেশটির সামরিক কমান্ডার খলিফা হাফতারের সঙ্গে সাক্ষাৎ শেষে প্রতিমন্ত্রী এই প্রতিশ্রুতির কথা জানান।

হাফতার দেশটির স্বঘোষিত ‘লিবিয়ান ন্যাশনাল আর্মি’-র কমান্ডার এবং তিনি পূর্বাঞ্চল-ভিত্তিক সেই সরকারের সঙ্গে যুক্ত, যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয়। ২০১৪ সাল থেকে লিবিয়া মূলত দুটি ভাগে বিভক্ত। ত্রিপোলি-ভিত্তিক ‘গভর্নমেন্ট অফ ন্যাশনাল ইউনিটি’ (যার নেতৃত্বে রয়েছেন আব্দুল হামিদ দবেইবা) এবং হাফতার-সমর্থিত ওসামা হাম্মাদের পূর্বাঞ্চলীয় প্রশাসন।

আল-খুলাইফি বেনগাজি সফরের সময় লিবিয়ার ঐক্য ও সার্বভৌমত্বের প্রতি কাতারের সমর্থন পুনর্ব্যক্ত করেন। এমন এক সময়ে এই সফরটি হলো, যখন দেশটি সম্প্রতি সম্মত হওয়া একটি নির্বাচনী চুক্তি বাস্তবায়নের চ্যালেঞ্জের মুখোমুখি অবস্থায় রয়েছে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সাক্ষাতে দুই কর্মকর্তা আঞ্চলিক পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেছেন। বিবৃতি অনুযায়ী, আল-খুলাইফি এমন একটি রাজনৈতিক প্রক্রিয়ার প্রতি কাতারের সমর্থন নিশ্চিত করেছেন, যা লিবিয়ার জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটায় এবং একই সঙ্গে দেশটির সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা রাখে।

তিনি ঐকমত্য গড়ে তোলা এবং স্থিতিশীলতার পথ সুগম করার লক্ষ্যে ধারাবাহিক সংলাপ ও সমঝোতার ওপরও জোর দেন। আল-খুলাইফি আরও বলেন, একটি রাজনৈতিক সমঝোতার লক্ষ্যে জাতিসংঘের প্রচেষ্টাকে সমর্থন জানাতে কাতার লিবিয়ার বিভিন্ন পক্ষ ও নেতাদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখবে।

এর আগে তিনি আল-জাজিরাকে জানিয়েছিলেন, ত্রিপোলির নেতাদের সঙ্গে তিনি রাজনৈতিক প্রক্রিয়া ও জাতীয় সংলাপে সহায়তার উপায় নিয়ে আলোচনা করেছেন।

লিবিয়ার বিভিন্ন পক্ষের আলোচকরা গত সপ্তাহে একটি প্রাথমিক নির্বাচনী চুক্তিতে সম্মত হয়েছেন, যার লক্ষ্য হলো দেশটির দীর্ঘদিনের রাজনৈতিক বিভাজনের অবসান ঘটানো। আল জাজিরা অ্যারাবিকের হাতে আসা একটি নথিতে দেখা যায়, তিউনিসিয়ায় শুরু হওয়া “৪+৪” কমিটির চুক্তিতে রাষ্ট্রপতি ও আইনসভার নির্বাচন পরিচালনাকারী আইনগুলো নতুন করে সাজানো হয়েছে এবং নির্বাচন আয়োজনের জন্য ২৪ মাসের সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

পূর্বাঞ্চলীয় ‘হাউস অফ রিপ্রেজেন্টেটিভস’ এবং ত্রিপোলি-ঘেঁষা ‘হাই কাউন্সিল অফ দ্য স্টেট’ উভয় পক্ষ থেকেই চারজন করে সদস্য নিয়ে এই কমিটি গঠন করা হয়েছিল। তবে চুক্তিটি বেশ নড়বড়ে অবস্থায় রয়েছে। কারণ উভয় পক্ষের অনেকেই অভিযোগ করছেন, তাদের আলোচনার বাইরে রাখা হয়েছিল অথবা তারা চুক্তির চূড়ান্ত খসড়াটি দেখেননি।

জাতিসংঘ এই চুক্তিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেছে এবং জানিয়েছে, আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হওয়ার পর চুক্তির পূর্ণাঙ্গ বিবরণ প্রকাশ করা হবে। নির্বাচন আয়োজনের মাধ্যমে বিভাজন নিরসনের লক্ষ্যে জাতিসংঘ ও অন্যান্য মধ্যস্থতাকারীরা বছরের পর বছর ধরে প্রচেষ্টা চালিয়ে আসছে। তবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিভাজন, আইনি শূন্যতা এবং দীর্ঘস্থায়ী রাজনৈতিক অবিশ্বাসের কারণে এই চুক্তি বাস্তবায়নকে বেশ চ্যালেঞ্জিং বলে মনে করা হচ্ছে।

লিবিয়ার আইন বিশেষজ্ঞ আল-মাহদি কাশবুর আল জাজিরাকে বলেছেন, চুক্তি স্বাক্ষরকারী পক্ষগুলোর ক্ষমতা এবং এটি বাস্তবায়নের এখতিয়ারসম্পন্ন প্রতিষ্ঠানগুলোর মধ্যে এক ধরনের অসামঞ্জস্য বা ব্যবধান রয়েছে বলে মনে হচ্ছে। দেশটির রাজনৈতিক বিশ্লেষক ইলিয়াস আল-বারুনি জোর দিয়ে বলেছেন, এই চুক্তিতে দেশটির নির্বাচন আয়োজনের বিষয়ে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা রাখা হয়নি। তিনি আরও যোগ করেন, আইনি বাধাগুলো দূর করা সম্ভব হলেও এরপর মূল সমস্যা হয়ে দাঁড়াবে অন্তর্বর্তীকালীন সময়ে লিবিয়াকে কারা পরিচালনা করবে।

সূত্র: আলজাজিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেত্রকোণায় অনিয়মের দায়ে ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৫৪ পি.এম


নেত্রকোণায় অনিয়মের দায়ে ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

নেত্রকোণা, ২৮ আগস্ট : জেলার কলমাকান্দা উপজেলায় আজ বিভিন্ন অনিয়মের দায়ে একটি ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা ও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

আজ শুক্রবার বিকেলে উপজেলার হাসপাতাল রোড এলাকায় অবস্থিত কলমাকান্দা ডায়াগনস্টিক সেন্টারে (কেডিসি) অভিযানকালে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন কলমাকান্দা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামছুজ্জামান আসিফ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানকালে উপজেলার হাসপাতাল রোড এলাকায় অবস্থিত কলমাকান্দা ডায়াগনস্টিক সেন্টারে বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুসারে প্রতিষ্ঠানটিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম বন্ধ ও সিলগালা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামছুজ্জামান আসিফ জানান, জনস্বাস্থ্য ও জনস্বার্থ রক্ষায় কোনো প্রতিষ্ঠান নিয়মনীতি না মেনে কার্যক্রম পরিচালনা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ সময় কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ আল মামুন সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%