ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

গাজী নজরুলের এমপি পদ নিয়ে এবার চূড়ান্ত সিদ্ধান্ত


গাজী নজরুলের এমপি পদ নিয়ে এবার চূড়ান্ত সিদ্ধান্ত

ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের পথে এগোচ্ছে সংসদ সচিবালয়। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে শিগগিরই নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি পাঠানো হবে।

জানা গেছে, গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার বিষয়টি জানিয়ে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে জামায়াতে ইসলামী। এর পরিপ্রেক্ষিতে সংসদ সচিবালয় থেকে ইসিকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হবে।

এরপর নির্বাচন কমিশন সাতক্ষীরা-৪ আসনটি শূন্য ঘোষণা করলে বিষয়টি সংসদের পরবর্তী অধিবেশনে জানানো হবে। ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সংসদ সদস্যদের এ বিষয়ে অবহিত করবেন।

আরও পড়ুন: ঝিনাইদহে পারিবারিক বিরোধে দুই আপন ভাই নিহত

সরকারদলীয় চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, জামায়াতের পক্ষ থেকে স্পিকারকে বিষয়টি জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে। এখন সংসদ সচিবালয়ের দায়িত্ব হলো আইনি ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া। পরে কমিশন তাদের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে সংসদ সচিবালয়কে জানাবে।

এর আগে গত ২৩ জুলাই গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে স্পিকার ও প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি দেয় জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ওই চিঠি দেন।

ব্যক্তিগত মুহূর্তের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নৈতিক স্খলনের অভিযোগে গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে জামায়াত। দলটির পক্ষ থেকে জানানো হয়, সাংগঠনিক তদন্তে তার বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় জামায়াতের গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাঁকে বহিষ্কার করা হয়েছে।

জামায়াতের চিঠিতে বলা হয়, গত ২২ জুলাই বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে তাঁর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে অনুরোধ করা হয়।

আরও পড়ুন: কক্সবাজারের অগ্নিকাণ্ডে তিন বান্ধবীর মধ্যে বেঁচে ফিরলেন ২ জন

এদিকে, সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী কোনো সংসদ সদস্য দল থেকে পদত্যাগ করলে কিংবা সংসদে দলের সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দিলে তাঁর সংসদ সদস্য পদ বাতিল হয়। অন্যদিকে, সংবিধানের ৬৬ অনুচ্ছেদ অনুযায়ী নৈতিক স্খলনজনিত কোনো অপরাধে দুই বছরের বেশি কারাদণ্ড হলে সংসদ সদস্য পদ হারানোর বিধান রয়েছে।

তবে গাজী নজরুল ইসলামের ক্ষেত্রে এসব বিধান সরাসরি প্রযোজ্য নয় বলে জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তাঁর ভাষ্য, গাজী নজরুল ইসলাম দল থেকে পদত্যাগ করেননি এবং দলের সিদ্ধান্তের বিরুদ্ধে ভোটও দেননি। আবার নৈতিক স্খলনের অভিযোগে তাঁকে বহিষ্কার করা হলেও এ বিষয়ে কোনো আদালতের রায় বা কারাদণ্ড হয়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে শুরুতে জামায়াতের কয়েকজন নেতা-কর্মী এগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বলে দাবি করেছিলেন। পরে গাজী নজরুল ইসলাম তাঁর ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে দাবি করেন, ভিডিওতে থাকা তরুণী তাঁর দ্বিতীয় স্ত্রী মরিয়ম বেগম। তিনি জানান, গত ১৭ জুন প্রথম স্ত্রীর সম্মতিতে পারিবারিকভাবে মরিয়মকে বিয়ে করেছেন।

৭৪ বছর বয়সী গাজী নজরুল ইসলাম সাতক্ষীরা-৪ আসন থেকে এবার তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এর আগে ১৯৯১ সালে একই আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। তিনি জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা আমিরের দায়িত্ব পালন করার পাশাপাশি দলটির কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ছিলেন।

আরও পড়ুন: বাজেয়াপ্ত সম্পদ থেকেও শুল্ক-কর আদায়ের সুপারিশ করবে কমিটি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

১২:৫৯ পি.এম


সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

ক্রিকেটার ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) সাকিব আল হাসান বিএনপি নেতৃত্বাধীন সরকারকে বেকায়দায় ফেলতে 'ফালতু' কথা বলেন, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তার কাছে এসংক্রান্ত এক প্রশ্নে তিনি এ মন্তব্যটি করেন।

সাকিব আল হাসান জানিয়েছেন যে, নিরাপত্তা পেলে তিনি দেশে ফিরে আসবেন। সেই প্রসঙ্গে জানতে চাইলে তথ্য উপদেষ্টার কাছে বিভিন্ন মন্তব্য পতঙ্গ হয়।

জাহেদ উর রহমান বলেন, সাকিব আল হাসান দেশে এলে কি নিরাপত্তাহীন থাকবেন? তিনি জানান, উনি একজন নষ্ট ও পচে যাওয়া মানুষ। সাকিব আল হাসান সরকারকে বেকায়দায় ফেলার জন্য ফালতু কথা বলেন। তিনি এখনও হাসিনার সঙ্গে সম্পৃক্ত।

তথ্য উপদেষ্টা বলেন, উনি (সাকিব) যদি এয়ারপোর্টে নামেন, তাহলে কি কেউ মব করবেন? তিনি অভিযোগ করেন, উনি আইনগত সমস্যা ফেস করলে, এতে সমস্যা হওয়ার কিছু দেখেন না। সাকিব হাসিনার চেয়ে বড় অপরাধী নন।

তথ্য উপদেষ্টা বলেন, হাসিনাও যদি দেশে আসেন, পূর্ণ নিরাপত্তার সঙ্গে আসবেন। তবে তিনি আরও যোগ করেন যে, হাসিনার মতো মাফিয়াকে তিনি আর দেখতে চান না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্টের সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০১:০০ পি.এম


প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্টের সাক্ষাৎ

বিশ্বের অন্যতম বৃহৎ ডিজিটাল পেমেন্ট নেটওয়ার্ক প্রতিষ্ঠান ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কারপিন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন।

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি সাক্ষাৎ করেন।

এসময় তারা আলোচনা করেন বাংলাদেশে ডিজিটাল কমার্সের গতিকে বাড়াতে, পেমেন্ট নিরাপত্তা আরো মজবুত করার এবং দেশের ডিজিটাল রূপান্তরে করণীয় বিষয়ে।

আগে তিন দিনের সফরে, গতকাল সোমবার বাংলাদেশে আসেন স্টিফেন কারপিন। তিনি আগামী ১২ আগস্ট পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন। তার সঙ্গে আছেন ভিসার ভারত ও দক্ষিণ এশিয়ার গ্রুপ কান্ট্রি ম্যানেজার সুরেশ শেথি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোরেলগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ১০

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০১:০৪ পি.এম


মোরেলগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ১০

বাগেরহাটের মোরেলগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে ছয়জন বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি এবং চারজন মাদক কারবারি বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে গ্রেপ্তারদের বাগেরহাট বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মোরেলগঞ্জ থানার ওসি মো. মাহমুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

থানা পুলিশ জানায়, সোমবার (১০ আগস্ট) দুপুর ১২টা থেকে মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত মোরেলগঞ্জ থানা পুলিশের একাধিক দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

একই সময়ে মাদকবিরোধী অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

গ্রেপ্তাররা হলেন ওয়ারেন্টভুক্ত আসামি উপজেলার মহিষপুরা এলাকার মৃত আরশেদ আলী হাওলাদারের ছেলে মো. মাসুদুর রহমান মিঠু (৫২), কিসমত জামুয়া গ্রামের আলমগীর তালুকদারের ছেলে মো. আবু তাহের তালুকদার, হরতকি তলা গ্রামের রুস্তম আলী ফকিরের ছেলে মো. শফিকুর রহমান, ভাটখালী গ্রামের মো. ইসমাইল মোল্লার ছেলে মো. ইউনুস মোল্লা, দক্ষিণ জোকা গ্রামের রহিম খানের ছেলে জাকির খান ও সিদ্দিক খান।

মাদক কারবারিরা হলেন রামপাল উপজেলার পেড়িখালি ইউনিয়নের শিকিরডাঙ্গা গ্রামের মো. আকবর শেখের ছেলে আজমল শেখ (৩২), মোড়েলগঞ্জ উপজেলার পালেরখন্ড গ্রামের নাসিরুদ্দিনের ছেলে মো. রাহাত (২৪), উত্তর সরালিয়া গ্রামের নূর মোহাম্মদ হাওলাদার এর ছেলে নবীন হাওলাদার (৩৬) ও একই গ্রামের মোকলেছ বেপারীর ছেলে ইব্রাহিম বেপারী (৪২)।

পুলিশের দাবি, গ্রেপ্তার চারজন মোরেলগঞ্জ থানা এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত।

মোরেলগঞ্জ থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, 'বাগেরহাট জেলা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এলাকায় মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্কিন আদালতে গৌতম আদানির বিরুদ্ধে মামলা খারিজ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০১:১৯ পি.এম


মার্কিন আদালতে গৌতম আদানির বিরুদ্ধে মামলা খারিজ

ভারতীয় ধনকুবের গৌতম আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে আনা ফৌজদারি জালিয়াতি ও ঘুষের মামলা মার্কিন আদালত খারিজ করে দিয়েছেন। ব্রুকলিনের জেলা জজ নিকোলাস গারোফিস বিচার বিভাগের আবেদনের ভিত্তিতে মামলাটি খারিজ করেন।

তবে বিচার বিভাগের এমন সিদ্ধান্ত নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করে আদালত একে ‘উদ্বেগজনক’ বলে আখ্যা দেন।

মামলা খারিজ করলেও মার্কিন বিচার বিভাগের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ট্রেন্ট ম্যাককটারের তীব্র সমালোচনা করেন বিচারক। তিনি বলেন, মামলার আসল তদন্ত কর্মকর্তা ও প্রসিকিউটরদের মতামতকে সম্পূর্ণ উপেক্ষা করে আসামিপক্ষের আইনজীবীদের সাথে একতরফা আলোচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে আদানির ১০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতির বিনিময়ে মামলা তুলে নেওয়া হয়েছে কি না, তা নিয়ে বিতর্ক তৈরি হলেও বিচার বিভাগ সেই অভিযোগ অস্বীকার করেছে।

ফৌজদারি মামলায় রেহাই পেলেও আদানি গ্রুপকে অন্যান্য আর্থিক জালিয়াতি ও নিষেধাজ্ঞা লঙ্ঘনের মামলা নিষ্পত্তিতে বিশাল অংকের অর্থ দিতে হচ্ছে। মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের দায়ের করা দেওয়ানি অভিযোগ নিষ্পত্তিতে গৌতম আদানি ৬০ লাখ ডলার এবং তার ভাগ্নে সাগর আদানি ১ কোটি ২০ লাখ ডলার পরিশোধ করতে রাজি হয়েছেন। ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ভাঙার অভিযোগ নিষ্পত্তি করতে ‘আদানি এন্টারপ্রাইজেস লিমিটেড’ যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্টকে ২৭৫ মিলিয়ন (২৭.৫ কোটি) ডলার দিতে সম্মত হয়েছে।

২০২৪ সালে আদানির বিরুদ্ধে ভারতে সৌরবিদ্যুৎ প্রকল্পের কাজ পেতে ভারতীয় কর্মকর্তাদের ঘুষ দেওয়া এবং সেই তথ্য গোপন করে মার্কিন বিনিয়োগকারীদের বিভ্রান্ত করার অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছিল।

আদালত মামলাটি খারিজের পর আদানি এক্স-এ (টুইটার) এক বার্তায় আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানান।

তবে বিচারক গারোফিস স্পষ্ট জানিয়ে দেন, মামলা খারিজের অর্থ এটি নয় যে আদানিকে সম্পূর্ণ নির্দোষ ঘোষণা করা হয়েছে। বিপুল অর্থের বিনিময়ে বিচার প্রক্রিয়ার এমন নিষ্পত্তি আইনের শাসন ও সমতার ওপর কেমন প্রভাব ফেলে—তা মূল্যায়নের ভার তিনি জনগণের ওপরই ছেড়ে দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%