ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা


সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

ক্রিকেটার ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) সাকিব আল হাসান বিএনপি নেতৃত্বাধীন সরকারকে বেকায়দায় ফেলতে 'ফালতু' কথা বলেন, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তার কাছে এসংক্রান্ত এক প্রশ্নে তিনি এ মন্তব্যটি করেন।

সাকিব আল হাসান জানিয়েছেন যে, নিরাপত্তা পেলে তিনি দেশে ফিরে আসবেন। সেই প্রসঙ্গে জানতে চাইলে তথ্য উপদেষ্টার কাছে বিভিন্ন মন্তব্য পতঙ্গ হয়।

আরও পড়ুন: বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার ১৯ অক্টোবর

জাহেদ উর রহমান বলেন, সাকিব আল হাসান দেশে এলে কি নিরাপত্তাহীন থাকবেন? তিনি জানান, উনি একজন নষ্ট ও পচে যাওয়া মানুষ। সাকিব আল হাসান সরকারকে বেকায়দায় ফেলার জন্য ফালতু কথা বলেন। তিনি এখনও হাসিনার সঙ্গে সম্পৃক্ত।

তথ্য উপদেষ্টা বলেন, উনি (সাকিব) যদি এয়ারপোর্টে নামেন, তাহলে কি কেউ মব করবেন? তিনি অভিযোগ করেন, উনি আইনগত সমস্যা ফেস করলে, এতে সমস্যা হওয়ার কিছু দেখেন না। সাকিব হাসিনার চেয়ে বড় অপরাধী নন।

তথ্য উপদেষ্টা বলেন, হাসিনাও যদি দেশে আসেন, পূর্ণ নিরাপত্তার সঙ্গে আসবেন। তবে তিনি আরও যোগ করেন যে, হাসিনার মতো মাফিয়াকে তিনি আর দেখতে চান না।

আরও পড়ুন: অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্টের সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০১:০০ পি.এম


প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্টের সাক্ষাৎ

বিশ্বের অন্যতম বৃহৎ ডিজিটাল পেমেন্ট নেটওয়ার্ক প্রতিষ্ঠান ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কারপিন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন।

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি সাক্ষাৎ করেন।

এসময় তারা আলোচনা করেন বাংলাদেশে ডিজিটাল কমার্সের গতিকে বাড়াতে, পেমেন্ট নিরাপত্তা আরো মজবুত করার এবং দেশের ডিজিটাল রূপান্তরে করণীয় বিষয়ে।

আগে তিন দিনের সফরে, গতকাল সোমবার বাংলাদেশে আসেন স্টিফেন কারপিন। তিনি আগামী ১২ আগস্ট পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন। তার সঙ্গে আছেন ভিসার ভারত ও দক্ষিণ এশিয়ার গ্রুপ কান্ট্রি ম্যানেজার সুরেশ শেথি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোরেলগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ১০

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০১:০৪ পি.এম


মোরেলগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ১০

বাগেরহাটের মোরেলগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে ছয়জন বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি এবং চারজন মাদক কারবারি বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে গ্রেপ্তারদের বাগেরহাট বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মোরেলগঞ্জ থানার ওসি মো. মাহমুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

থানা পুলিশ জানায়, সোমবার (১০ আগস্ট) দুপুর ১২টা থেকে মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত মোরেলগঞ্জ থানা পুলিশের একাধিক দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

একই সময়ে মাদকবিরোধী অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

গ্রেপ্তাররা হলেন ওয়ারেন্টভুক্ত আসামি উপজেলার মহিষপুরা এলাকার মৃত আরশেদ আলী হাওলাদারের ছেলে মো. মাসুদুর রহমান মিঠু (৫২), কিসমত জামুয়া গ্রামের আলমগীর তালুকদারের ছেলে মো. আবু তাহের তালুকদার, হরতকি তলা গ্রামের রুস্তম আলী ফকিরের ছেলে মো. শফিকুর রহমান, ভাটখালী গ্রামের মো. ইসমাইল মোল্লার ছেলে মো. ইউনুস মোল্লা, দক্ষিণ জোকা গ্রামের রহিম খানের ছেলে জাকির খান ও সিদ্দিক খান।

মাদক কারবারিরা হলেন রামপাল উপজেলার পেড়িখালি ইউনিয়নের শিকিরডাঙ্গা গ্রামের মো. আকবর শেখের ছেলে আজমল শেখ (৩২), মোড়েলগঞ্জ উপজেলার পালেরখন্ড গ্রামের নাসিরুদ্দিনের ছেলে মো. রাহাত (২৪), উত্তর সরালিয়া গ্রামের নূর মোহাম্মদ হাওলাদার এর ছেলে নবীন হাওলাদার (৩৬) ও একই গ্রামের মোকলেছ বেপারীর ছেলে ইব্রাহিম বেপারী (৪২)।

পুলিশের দাবি, গ্রেপ্তার চারজন মোরেলগঞ্জ থানা এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত।

মোরেলগঞ্জ থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, 'বাগেরহাট জেলা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এলাকায় মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্কিন আদালতে গৌতম আদানির বিরুদ্ধে মামলা খারিজ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০১:১৯ পি.এম


মার্কিন আদালতে গৌতম আদানির বিরুদ্ধে মামলা খারিজ

ভারতীয় ধনকুবের গৌতম আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে আনা ফৌজদারি জালিয়াতি ও ঘুষের মামলা মার্কিন আদালত খারিজ করে দিয়েছেন। ব্রুকলিনের জেলা জজ নিকোলাস গারোফিস বিচার বিভাগের আবেদনের ভিত্তিতে মামলাটি খারিজ করেন।

তবে বিচার বিভাগের এমন সিদ্ধান্ত নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করে আদালত একে ‘উদ্বেগজনক’ বলে আখ্যা দেন।

মামলা খারিজ করলেও মার্কিন বিচার বিভাগের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ট্রেন্ট ম্যাককটারের তীব্র সমালোচনা করেন বিচারক। তিনি বলেন, মামলার আসল তদন্ত কর্মকর্তা ও প্রসিকিউটরদের মতামতকে সম্পূর্ণ উপেক্ষা করে আসামিপক্ষের আইনজীবীদের সাথে একতরফা আলোচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে আদানির ১০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতির বিনিময়ে মামলা তুলে নেওয়া হয়েছে কি না, তা নিয়ে বিতর্ক তৈরি হলেও বিচার বিভাগ সেই অভিযোগ অস্বীকার করেছে।

ফৌজদারি মামলায় রেহাই পেলেও আদানি গ্রুপকে অন্যান্য আর্থিক জালিয়াতি ও নিষেধাজ্ঞা লঙ্ঘনের মামলা নিষ্পত্তিতে বিশাল অংকের অর্থ দিতে হচ্ছে। মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের দায়ের করা দেওয়ানি অভিযোগ নিষ্পত্তিতে গৌতম আদানি ৬০ লাখ ডলার এবং তার ভাগ্নে সাগর আদানি ১ কোটি ২০ লাখ ডলার পরিশোধ করতে রাজি হয়েছেন। ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ভাঙার অভিযোগ নিষ্পত্তি করতে ‘আদানি এন্টারপ্রাইজেস লিমিটেড’ যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্টকে ২৭৫ মিলিয়ন (২৭.৫ কোটি) ডলার দিতে সম্মত হয়েছে।

২০২৪ সালে আদানির বিরুদ্ধে ভারতে সৌরবিদ্যুৎ প্রকল্পের কাজ পেতে ভারতীয় কর্মকর্তাদের ঘুষ দেওয়া এবং সেই তথ্য গোপন করে মার্কিন বিনিয়োগকারীদের বিভ্রান্ত করার অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছিল।

আদালত মামলাটি খারিজের পর আদানি এক্স-এ (টুইটার) এক বার্তায় আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানান।

তবে বিচারক গারোফিস স্পষ্ট জানিয়ে দেন, মামলা খারিজের অর্থ এটি নয় যে আদানিকে সম্পূর্ণ নির্দোষ ঘোষণা করা হয়েছে। বিপুল অর্থের বিনিময়ে বিচার প্রক্রিয়ার এমন নিষ্পত্তি আইনের শাসন ও সমতার ওপর কেমন প্রভাব ফেলে—তা মূল্যায়নের ভার তিনি জনগণের ওপরই ছেড়ে দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের সামরিক বাহিনীতে ছয় শীর্ষ কমান্ডার নিয়োগ মোজতবা খামেনি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০১:২০ পি.এম


ইরানের সামরিক বাহিনীতে ছয় শীর্ষ কমান্ডার নিয়োগ মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আয়াতুল্লাহ মোজতবা হোসেইনি খামেনি দেশে সামরিক বাহিনীর ছয়টি গুরুত্বপূর্ণ পদে নতুন কমান্ডার নিয়োগ দিয়েছেন। সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি), আইআরজিসির নৌবাহিনী এবং বাসিজ প্রতিরোধ বাহিনীতে এসব নিয়োগ কার্যকর হয়েছে।

সরকারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার এসব নিয়োগের কথা জানানো হয়েছে। পৃথক আদেশে ছয়জন জ্যেষ্ঠ কমান্ডার ও কর্মকর্তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন নিয়োগ অনুযায়ী, মেজর জেনারেল আলী আবদোল্লাহিকে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হেইদারিকে ডেপুটি চিফ অব স্টাফ হিসাবে নিয়োগ করা হয়েছে।

এ ছাড়া, ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ ওয়াহিদিকে মেজর জেনারেল পদে উন্নীত করে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সর্বাধিনায়ক করা হয়েছে। নতুন দায়িত্বে মেজর জেনারেল মোস্তফা ইজাদিকে আইআরজিসির ডেপুটি সর্বাধিনায়ক হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। আইআরজিসির নৌবাহিনীতে নতুন কমান্ডার হিসেবে দায়িত্ব পেয়েছেন রিয়ার অ্যাডমিরাল আলী আজমেই। অন্যদিকে, বাসিজ মোস্তাজাফান সংস্থার প্রধান হিসেবে হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন হোসেইন তাইয়েবকে নিয়োগ দেওয়া হয়েছে।

 

ইরানের সর্বোচ্চ নেতার সরকারি ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সশস্ত্র বাহিনীর ছয়জন জ্যেষ্ঠ কমান্ডার ও কর্মকর্তার দায়িত্ব নির্ধারণ করে পৃথক আদেশ দিয়েছেন খামেনি। বিজ্ঞপ্তিতে বলা যাচ্ছে, আলী আবদোল্লাহিকে সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ এবং কিউমার্স হেইদারিকে ডেপুটি চিফ অব স্টাফ করতে বলা হয়েছে। আহমাদ ওয়াহিদিকে মেজর জেনারেল পদে উন্নীত করে আইআরজিসির সর্বাধিনায়ক হতে নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে মোস্তফা ইজাদিকে বাহিনীর ডেপুটি সর্বাধিনায়ক করা হয়েছে। এছাড়া, আলী আজমেইকে আইআরজিসির নৌবাহিনীর কমান্ডার এবং হোসেইন তাইয়েবকে বাসিজ মোস্তাজাফান সংস্থার প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে।

নতুন এই নিয়োগ পদ্ধতির মাধ্যমে ইরানের সামরিক কমান্ড কাঠামোর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন এসেছে। বিশেষ করে, দেশের সবচেয়ে প্রভাবশালী সামরিক বাহিনী আইআরজিসি এবং এর নৌবাহিনীতে নতুন নেতৃত্ব এসেছে।

নতুন সামরিক নিয়োগের সময় ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান জানিয়েছেন, সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ‘সম্পূর্ণ সুস্থ’ অবস্থায় রয়েছেন। ইরানের বার্তা সংস্থা আইএসএনএ সোমবার পেজেশকিয়ানের এই বক্তব্য প্রকাশ করেছে। প্রেসিডেন্ট পেজেশকিয়ান জানান, খামেনির সঙ্গে তার ‘খুব ভালো বৈঠক’ হয়েছে। উল্লেখ্য, এর আগে মোজতবা খামেনি ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সাবেক প্রধান মোহসেন রেজায়িকে দেশের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদে নিজের প্রতিনিধি হিসেবে নিয়োগ দেন।

 

রবিবার প্রকাশিত এক আদেশে এই নিয়োগের কথা জানানো হয়েছে। এই নিয়োগের মাধ্যমে মোহাম্মাদ বাকের জোলঘাদরের স্থলাভিষিক্ত হয়েছেন রেজায়ি। নিয়োগের ঘোষণায় মোজতবা খামেনির নামে পরিচালিত একটি এক্স অ্যাকাউন্টে বলা হয়েছে, রেজায়ির দীর্ঘ সামরিক অভিজ্ঞতার কথা বিবেচনা করেই তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। উল্লেখ্য, রেজায়ি ইরান-ইরাক যুদ্ধের সময় ইরানের সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ কমান্ডারদের একজন ছিলেন। ওই যুদ্ধকে ইরানে ‘পবিত্র প্রতিরক্ষা যুদ্ধ’ হিসেবে নাম দেওয়া হয়েছে।

এর আগে সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদে খামেনির প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন আলী লারিজানি। মার্চে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় তিনি নিহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ পদগুলোতে একসঙ্গে নতুন নেতৃত্ব দেওয়ার পাশাপাশি জাতীয় নিরাপত্তা পরিষদেও পরিবর্তন আনা হয়েছে। ফলে ইরানের সামরিক ও নিরাপত্তা কাঠামোয় নেতৃত্বের ক্ষেত্রে বড় ধরনের পুনর্বিন্যাসের বিষয়টি সামনে এসেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%