ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

আদালতে প্রক্সি দেওয়ার অভিযোগে নারীকে রিমান্ডে পাঠানো হলো


আদালতে প্রক্সি দেওয়ার অভিযোগে নারীকে রিমান্ডে পাঠানো হলো

ঢাকার আদালতে ২৯ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় প্রকৃত আসামির পরিবর্তে আদালতে হাজির হয়ে ধরা পড়া মনোয়ারা বেগমকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

শুক্রবার (২৬ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পর এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের এসআই কামরুল ইসলাম।

আদালত সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৩ মার্চ ২৯ লাখ টাকার চেক ডিজঅনারের অভিযোগে নিবেদিতা আহমেদ তুলি নামে এক সরকারি চাকরিজীবী মামলা করেন। মামলার আসামি নাসরিন সিকদার নির্ধারিত তারিখে আদালতে হাজির না হওয়ায় গত ১৬ জুন তার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকার চতুর্থ যুগ্ম মহানগর দায়রা জজ তানিয়া সুলতানা লিপি। পরবর্তী শুনানির দিন ধার্য করা হয় ২০ আগস্ট।

আরও পড়ুন: রাত পোহালেই ভোট, বিএনপি না জামায়াত হাসবে?

বৃহস্পতিবার নাসরিন সিকদারের পরিবর্তে মনোয়ারা বেগমকে আদালতে হাজির করে জামিন আবেদন করেন আইনজীবী মো. হাম্মাদ এমদাদ হোসাইন। শুনানির সময় বিচারকের সন্দেহ হলে মনোয়ারাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে পরিচয়পত্র ও নথি যাচাই করে তিনি প্রকৃত আসামি নন বলে নিশ্চিত হন আদালত। এরপর তাকে আটক করা হয়।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতে আদালতের বেঞ্চ সহকারী মিয়া মো. ইব্রাহিম খলিল অপু নাসরিন সিকদার, মনোয়ারা বেগম ও আইনজীবী মো. হাম্মাদ এমদাদ হোসাইনসহ অজ্ঞাতনামা আরও এক বা একাধিক ব্যক্তির বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন।

শুক্রবার মনোয়ারাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) ওয়ালিদ হোসেন তিন দিনের রিমান্ড আবেদন করেন। শুনানির সময় বিচারক মনোয়ারাকে জিজ্ঞাসা করেন, তিনি আগে কখনও এ ধরনের কাজ করেছেন কি না। জবাবে তিনি বলেন, 'না।' নাসরিন সিকদারের সঙ্গে তার কী সম্পর্ক জানতে চাইলে তিনি বলেন, 'কিছু না।' কেন তিনি অন্যের পরিচয়ে আদালতে হাজির হয়েছেন—এ প্রশ্নের জবাবে মনোয়ারা বলেন, 'আমি চেম্বারে কাজ করি। উকিল নিয়ে গেছে।'

পরে বিচারক তাকে তদন্ত কর্মকর্তার কাছে ঘটনার বিস্তারিত জানাতে বলেন এবং দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলায় অভিযোগ করা হয়েছে, নাসরিন সিকদার ও আইনজীবী হাম্মাদ এমদাদ হোসাইন অর্থের প্রলোভন দেখিয়ে মনোয়ারাকে প্রকৃত আসামি সাজিয়ে আদালতে হাজির হতে প্ররোচিত করেন। এভাবে তারা আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন এবং বিচারিক কার্যক্রমে প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নিয়েছেন।

আরও পড়ুন: সৌদি আরব থেকে ৯ মাসে ২ হাজার মরদেহ, নারী কর্মীরা সন্তানের বাবার পরিচয় জানেন না

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৪৮টি দেশের সঙ্গে সরকারের সাংস্কৃতিক কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছে: সংস্কৃতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০৭:২০ পি.এম


৪৮টি দেশের সঙ্গে সরকারের সাংস্কৃতিক কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছে: সংস্কৃতিমন্ত্রী

দেশের হারিয়ে যাওয়া সুস্থ ধারার সংস্কৃতি ফিরিয়ে আনতে, ৪৮টি দেশের সঙ্গে সরকারের সাংস্কৃতিক এবং কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছে, এমন তথ্য জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়। শুক্রবার (২৬ জুন) সকালে, ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয় এবং জেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ অনুষ্ঠানের পর সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

সংস্কৃতিমন্ত্রী আরও বলেন, আমাদের হাজার বছরের পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনতে সরকার বদ্ধপরিকর। ইতোমধ্যে, আমাদের সঙ্গে ৪৮টি দেশের ‘কালচারাল ডিপ্লোমেসি’ বা সাংস্কৃতিক কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছে। এই লক্ষ্য অর্জনে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মাধ্যমে পুরাকীর্তি নিদর্শন পুনরুদ্ধারে খনন কাজ শুরু হয়েছে এবং জাতীয় গ্রন্থকেন্দ্রসহ দেশব্যাপী পাবলিক লাইব্রেরিগুলো সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি এ সময় জানান, আমাদের সংস্কৃতির সঙ্গে অশালীন নৃত্য বা অঙ্গভঙ্গির কোনো সম্পর্ক নেই। বিগত দিনের অশ্লীল যাত্রা বাদ দিয়ে, জীবনমুখী এবং ঐতিহ্যভিত্তিক লোকসংস্কৃতি চালুর লক্ষ্যে জেলা ও উপজেলা প্রশাসনকে দিকনির্দেশনা দেওয়া হয়েছে। বিলুপ্তপ্রায় ভাটিয়ালি, ভাওয়াইয়া, পুঁথিসাহিত্য, খনার বচন, লালন গীতি এবং জারি-সারির পাণ্ডুলিপি অনুসন্ধান ও সংরক্ষণে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

মন্ত্রী বলেন, বিএনপি ব্যর্থ হওয়ার জন্য আসেনি। আমাদের সরকার জনগণের ভোটে সরাসরি নির্বাচিত সরকার। দেশের জনগণের কল্যাণই আমাদের প্রধান কাজ। বিগত ১৮ বছরে দেশের শিক্ষা, সংস্কৃতি, আইন এবং আর্থিক প্রতিষ্ঠানসহ সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছিল। আমরা সেই ভঙ্গুর অবস্থা ও জঞ্জাল পরিষ্কার করে নতুন করে দেশকে ঢেলে সাজাচ্ছি।

জেলা প্রশাসক মো. নোমান হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশীষ বিন হাছান, জেলা পরিষদের প্রশাসক অ্যাডিভোকেট এমএ মজিদ, সদর উপজেলা বিএনপির সভাপতি মুন্সী কামাল আজাদ পান্নু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক কামরুজ্জামান লিটন এবং অঙ্কুর নাট্য একাডেমির পরিচালক নাজিমুদ্দিন জুলিয়াস প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ফুল ফান্ডেড স্কলারশিপ পেয়েছেন বেরোবি শিক্ষক

আন্তর্জাতিক ডেস্ক

মাসফিকুল হাসান বেরোবি প্রতিনিধি

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০৭:২২ পি.এম


ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ফুল ফান্ডেড স্কলারশিপ পেয়েছেন বেরোবি শিক্ষক

যুক্তরাষ্ট্রের একটি বিখ্যাত বিদ্যাপীঠ, ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এফআইইউ) পিএইচডি করার জন্য ফুল ফান্ডেড স্কলারশিপ সহ সুযোগ পেয়েছেন লোক প্রশাসন বিভাগের সহকারি অধ্যাপক মো. মুজাহিদুল ইসলাম, যিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আগামী ২০২৬ সালের আগস্ট মাস থেকে তিনি পাবলিক অ্যাফেয়ার্স বিষয়ে তার পিএইচডি গবেষণা শুরু করবেন। উচ্চশিক্ষার এই গৌরবময় অর্জন নিয়ে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থী মহলে আনন্দের জোয়ার বইছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মো. মুজাহিদুল ইসলাম এর আগে উচ্চশিক্ষায় সাফল্যের স্বাক্ষর রেখেছেন। তিনি ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী 'ইউনিভার্সিটি অব সাসেক্স' থেকে অত্যন্ত কৃতিত্বের সাথে 'জলবায়ু পরিবর্তন, উন্নয়ন ও পলিসি' (Climate Change, Development and Policy) বিষয়ে এমএসসি ডিগ্রি অর্জন করেন। যুক্তরাজ্যে অর্জিত সেই জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে, এবার তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের খ্যাতনামা ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে, সম্পূর্ণ সরকারি অর্থায়নে (ফুল ফান্ডেড) পিএইচডি গবেষনাসংক্রান্ত জন্য মনোনীত হয়েছেন। নিজের এই অর্জনে অনুভূতি প্রকাশ করে, লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মুজাহিদুল ইসলাম বলেন, "উচ্চশিক্ষার এই সুযোগ আমার জন্য অত্যন্ত আনন্দের এবং গর্বের। জলবায়ু পরিবর্তন ও পাবলিক অ্যাফেয়ার্স নিয়ে কাজ করার যে স্বপ্ন আমার ছিল, এই পিএইচডি প্রোগ্রামটি তা পূরণে বড় ভূমিকা রাখবে। আমি আমার গবেষণা শেষে অর্জিত জ্ঞান দেশের কল্যাণে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে চাই।" শিক্ষকের এই সাফল্যের কথা জানার পর, লোক প্রশাসন বিভাগের একাধিক শিক্ষার্থীর সাথে কথা বললে তারা জানান, "একজন শিক্ষকের এমন আন্তর্জাতিক অর্জন বিভাগের শিক্ষার্থীদের গবেষণার প্রতি আগ্রহ বহুগুণ বাড়িয়ে দেয়। স্যার মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে সফলভাবে তার গবেষণা শেষ করুন এবং বেরোবি'র নাম উজ্জ্বল করুন—এটাই আমাদের কামনা।" তারা আরো বলেন, "মুজাহিদ স্যার শুধু একজন ভালো শিক্ষকই নন, একজন চমৎকার মেন্টরও। উচ্চশিক্ষার জন্য কীভাবে প্রস্তুতি নিতে হয়, তা তিনি আমাদের সবসময় গাইড করেন। স্যারের এই সাফল্য আমাদের মতো যারা ভবিষ্যতে বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন দেখে, তাদের নতুন করে পথ দেখাবে।" বিশ্বসেরা ২% গবেষকের তালিকায় থাকা দুর্যোগ ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আবু রেজা মো. তৌফিকুল বলেন, "আমার প্রিয় সহকর্মী মো. মুজাহিদুল ইসলাম আগামী জুলাই মাসে যুক্তরাষ্ট্রের স্বনামধন্য ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ে বৃত্তি নিয়ে পিএইচডি গবেষণার উদ্দেশ্যে যাত্রা করছেন। তিনি দীর্ঘদিন ধরে আমার সঙ্গে জলবায়ু পরিবর্তন, জলবায়ু শাসনব্যবস্থা ও টেকসই উন্নয়ন বিষয়ে গবেষণা ও পেশাগত কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। তাঁর এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর গবেষণা ও জ্ঞানচর্চার ক্ষেত্রেও একটি অনুপ্রেরণামূলক মাইলফলক। তাঁর এই অসাধারণ সাফল্যে আন্তরিক অভিনন্দন জানাই এবং নতুন গবেষণা যাত্রার জন্য জানাই শুভকামনা। আশা করি, তাঁর গবেষণা ভবিষ্যতে বাংলাদেশসহ বৈশ্বিক পর্যায়ে জলবায়ু নীতি ও টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। তাঁর একাডেমিক অভিযাত্রা সফল ও সমৃদ্ধ হোক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা-বরিশাল মহাসড়ক ছয় লেনের দাবিতে মানববন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০৭:২২ পি.এম


ঢাকা-বরিশাল মহাসড়ক ছয় লেনের দাবিতে মানববন্ধন

ফরিদপুরের ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত ঢাকা-বরিশাল মহাসড়ক ছয় লেনে উন্নীত করার দাবিতে বরিশালের গৌরনদীতে স্থানীয়রা প্রায় তিন কিলোমিটারজুড়ে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন। তিনি শুক্রবার(২৬ জুন) জুমার নামাজের পর খাঞ্জাপুর ইউনিয়নবাসীর ব্যানারে ভূরঘাটা বাস টার্মিনাল থেকে ইল্লা বাসস্ট্যান্ড পর্যন্ত এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

এ কর্মসূচিতে গৌরনদী ছাড়াও উজিরপুর ও মাদারীপুরের কালকিনিসহ আশপাশের বিভিন্ন এলাকার মানুষ অংশ নেন। অংশগ্রহণকারীরা মানববন্ধন শেষে সোমবার প্রায় আধাঘণ্টা মহাসড়ক অবরোধ করেন। কর্মসূচির কারণে মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে।

পরে ভূরঘাটা বাস টার্মিনাল এলাকায় আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, "পদ্মা সেতু চালুর পর দক্ষিণাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগ বেড়েছে, তবে দুই লেনের সরু মহাসড়ক বাড়তি যানবাহনের চাপ সামলাতে পারছে না। ফলে যানজট ও সড়ক দুর্ঘটনা বাড়ছে।" এ সময় গত ২৩ জুন গৌরনদীর খাঞ্জাপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত কুয়েত প্রবাসী সোহেল ফকিরের মৃত্যুর ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

তারা দাবি করেন, "মহাসড়কটি চার লেনের মূল সড়ক ও দুই পাশে দুটি সার্ভিস লেনসহ মোট ছয় লেনে উন্নীত করা হলে দুর্ঘটনা ও যানজট কমবে, কৃষিপণ্য পরিবহন সহজ হবে, পায়রা ও মোংলা বন্দরের সঙ্গে যোগাযোগ উন্নত হবে এবং দক্ষিণাঞ্চলের পর্যটন ও শিল্পখাতও উপকৃত হবে।" সমাবেশ থেকে দ্রুত ছয় লেনের প্রকল্প বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়। একই সঙ্গে দাবি বাস্তবায়ন না হলে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কক্সবাজারে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০৭:২৫ পি.এম


কক্সবাজারে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

মাদকবিরোধী অভিযানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দ্বারা দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। এই সময় তাদের কাছ থেকে এবং পরিত্যক্ত অবস্থায় মোট ৭২ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট, ১৫ লিটার বাংলা মদ, একটি ইজিবাইক এবং একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি জানিয়েছে, প্রথম অভিযানটি পরিচালিত হয় গত ২৫ জুন রাত সাড়ে ৯টার দিকে রেজুখাল চেকপোস্ট এলাকায়। গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট থেকে প্রায় ৫০ গজ উত্তরে একটি সেতুর পাশে সন্দেহভাজন দুই যুবককে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে প্যান্টের ভিতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা দুই হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট এবং একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আটক করা হয়েছে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাসিন্দা মো. আসমত (২০) এবং টেকনাফের নয়াপাড়া এফডিএমএন ক্যাম্প-২৬-এর বাসিন্দা আজিজুর রহমান (২০)।

একই দিন ভোর ৬টা ৪০ মিনিটে গর্জনবুনিয়া বিওপির টহলদল সীমান্ত পিলার-৪০ সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে জলিয়ার গুতা এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৫ লিটার বাংলা মদ এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইক জব্দ করে।

এর কিছুক্ষণ পর সকাল ৭টার দিকে রেজুপাড়া বিওপির বিশেষ টহলদল সীমান্ত পিলার-৪৩ সংলগ্ন হেডম্যানপাড়া আমবাগান এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৭০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

বিজিবি জানিয়েছে, আটক দুই আসামিকে উদ্ধার করা ইয়াবা ও অন্যান্য আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মালিকবিহীন উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

এ বিষয়ে কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেছেন, বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%