ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

ক্ষমা চেয়ে সভাপতির পদ ধরে রাখলেন ইনফান্তিনো


ক্ষমা চেয়ে সভাপতির পদ ধরে রাখলেন ইনফান্তিনো

ঢাকা, ৬ আগস্ট ২০২৬ : বিতর্কিত প্রস্তাব থেকে পিছু হটে ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এ কারণে সংস্থাটির শীর্ষ কর্মকর্তাদের কাছ থেকে “পূর্ণ সমর্থন” পেয়েছেন। বিশ্বকাপকে বেসরকারি বিনিয়োগের জন্য উন্মুক্ত করার যে পরিকল্পনা করা হয়েছিল তার ফলে সৃষ্ট বিতর্কের জন্য দুঃখ প্রকাশ করে কার্যত নিজের পদকে রক্ষা করেছেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সর্বোচ্চ ব্যক্তি ইনফান্তিনো।

বাতিল হওয়া ওই পরিকল্পনা নিয়ে ব্যাপক সমালোচনার মুখে ফিফার নেতৃত্ব নিজেদের “ভুল” স্বীকার করেছে। তবে মরক্কোয় অনুষ্ঠিত সংকটকালীন বৈঠকের পরও চাপের মুখে থাকা ইনফান্তিনোর প্রতি সমর্থন জানিয়েছেন তারা।

পরিকল্পনাটি কীভাবে পরিচালনা করেছেন, সে বিষয়টি নিয়ে ইনফান্তিনো নিজ সংস্থার ভেতর থেকেও ক্রমবর্ধমান চাপের সম্মুখীন হয়েছেন। গত শনিবার পরিকল্পনাটি বাতিল করার পর থেকে তার পদত্যাগের দাবিও জোরালো হয়েছে।

আরও পড়ুন: ভারতীয় পর্যটকেরা বলছেন, ভারতের চেয়ে বাংলাদেশে পূজার পরিবেশ ভালো: রিজভী

বুধবার এক বিবৃতিতে ফিফার নেতৃত্ব স্বীকার করেছে, “প্রস্তাবটি সংবাদমাধ্যমে ফাঁস হওয়ার পরেও কিছু ভুল ছিল।”

ফিফা জানিয়েছিল, নতুন বাণিজ্যিক সহযোগী প্রতিষ্ঠান ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই)-এর মূল্য ২০ বিলিয়ন ডলার ধরে এই পরিকল্পনার মাধ্যমে সর্বোচ্চ ৪.২ বিলিয়ন ডলার সংগ্রহ করা সম্ভব হতে পারে। প্রস্তাব অনুযায়ী, এই প্রতিষ্ঠান বিশ্বকাপ ও ক্লাব বিশ্বকাপের মতো আয়োজন পরিচালনা করত।

ফিফা বলেছিল, পরিকল্পনাটি অনুমোদিত হলে ২০২৭ সালের শুরুতে সংস্থাটির ২১১ সদস্য অ্যাসোসিয়েশনের প্রত্যেককে এককালীন ২ কোটি ডলার দেওয়া যেতে পারে। পাশাপাশি ২০২৭-৩০ চক্রে তাদের তহবিল বরাদ্দ ৮০ লাখ ডলার থেকে বাড়িয়ে ২ কোটি ডলার করা হতে পারে।

কিন্তু প্রণোদনা হিসেবে কাজ করার বদলে এই পরিকল্পনা তীব্র ক্ষোভের জন্ম দেয়। এমনকি ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা বৃহস্পতিবার বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর বিশ্বকাপ বয়কট করার মতো কঠোর পদক্ষেপ নেওয়ার হুমকি দেয়।

আরও পড়ুন: ভোটের পাঁচ দিন আগে বাইশিমাস নির্বাচন স্থগিত, প্রার্থীদের প্রতিবাদ

তোপের মুখে শনিবারের মধ্যে ইনফান্তিনো নিজের ভুল স্বীকার করে পরিকল্পনাটি প্রত্যাহার করে নেন। ইনফান্তিনো বলেন, “আমাদের উদ্দেশ্য সবসময় ছিল এবং সবসময় থাকবে। একইসাথে সবাইকে ঐক্যবদ্ধ করা ও উন্নতি সাধন করাও আমাদের মূল লক্ষ্য।”

রাবাতে বুধবারের বৈঠকের পর ফিফার মহাসচিব এবং উপস্থিত ফিফা ম্যানেজমেন্ট বোর্ডের সদস্যরা এক বিবৃতিতে বলেন, তারা ফিফার ২১১ সদস্য অ্যাসোসিয়েশন কর্তৃক নির্বাচিত একমাত্র কর্মকর্তা ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।

বিবৃতিতে বলা হয়, “বৈঠকে ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) প্রস্তাব নিয়েও আলোচনা হয়েছে এবং যে ভুলগুলো হয়েছে, তা স্বীকার করা হয়েছে।”

“ফিফা কাউন্সিল ও সদস্য অ্যাসোসিয়েশনগুলোকে এই প্রক্রিয়া থেকে বাদ দেওয়ার কোনো উদ্দেশ্য ছিল না এবং প্রক্রিয়াটি ভিন্নভাবে পরিচালনা করা উচিত ছিল, এ বিষয়ে সকলে একমত হয়েছে। প্রস্তাবটি সংবাদমাধ্যমে ফাঁস হওয়ার পরও কিছু ভুল হয়েছিল, এটিও স্বীকার করা হয়েছে।”

আরও পড়ুন: হায় সেলুকাস, আমাদের এই বাংলাদেশে আইনশৃঙ্খলার অবনতি

ফিফা কাউন্সিল ও সদস্য অ্যাসোসিয়েশনগুলোর কাছে পাঠানো পৃথক চিঠিতে এসব ভুলের জন্য ক্ষমা চাওয়া হয়েছে এবং ভবিষ্যতে যেন এমন ঘটনা আর না ঘটে, তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

ফিফার মহাসচিব ম্যাথিয়াস গ্রাফস্ট্রমও বৈঠকে উপস্থিত ছিলেন বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার ফাঁস হওয়া এক অভ্যন্তরীণ ই-মেইলে তিনি কর্মীদের কাছে এই পরিকল্পনার সমালোচনা করেছিলেন।

ফিফার বিবৃতিতে বলা হয়েছে, “এখন একটি পর্যালোচনা করা হবে এবং পরবর্তী নির্ধারিত বৈঠকে ফিফা কাউন্সিলের কাছে একটি প্রতিবেদন উপস্থাপন করা হবে। আগেই জানানো হয়েছে, এফএফই প্রস্তাবটি ফিফার সদস্য অ্যাসোসিয়েশন ও ফিফা কাউন্সিলের অনুমোদন সাপেক্ষে ছিল। এখন এটি আলোচনার বাইরে।”

বুধবার পরে ৫৬ বছর বয়সী সুইস আইনজীবী ইনফান্তিনো গত সপ্তাহের ‘ফিস্ট অব দ্য এনথ্রোনমেন্ট’ উদযাপন উপলক্ষে মরক্কোয় ছিলেন। গতকাল রাবাতে জাম্বিয়া ও মালাওয়ির মধ্যকার নারী আফ্রিকা কাপ অব নেশনসের ম্যাচ দেখতে যান। এএফপির এক আলোকচিত্রী জানান, আল মদিনা স্টেডিয়ামের প্রবেশপথে মরক্কো ফুটবল ফেডারেশনের সভাপতির পাশে ইনফান্তিনোকে দেখা যায়। মরক্কো ২০৩০ বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ। মরক্কো ফুটবল ফেডারেশনের প্রধান ফৌজি লেকজা তাদের অল্প কয়েকজনের একজন, যারা অপমানজনকভাবে পরিকল্পনা বাতিল করার পরও প্রকাশ্যে ইনফান্তিনোর প্রতি সমর্থন জানিয়েছেন।

আরও পড়ুন: বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রেস ক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গত শনিবার লেকজা ঐক্য ও সংহতির স্বার্থে পরিকল্পনা বাতিলের ইনফান্তিনোর বিচক্ষণ সিদ্ধান্তের প্রশংসা করেন। দীর্ঘ ১০ বছর দায়িত্ব পালনের সময়ে বিশ্ব ফুটবলের উন্নয়নে নেওয়া সব উদ্যোগের জন্য ইনফান্তিনোর প্রতি নিজের সমর্থনও পুনর্ব্যক্ত করেন তিনি।

ইনফান্তিনো এর আগে ৪৮ দলের অংশগ্রহণে কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে আয়োজিত ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপের ব্যাপক সাফল্যের পর বেশ প্রশংসা কুড়িয়েছিলেন।

চতুর্থ ও শেষ মেয়াদে দায়িত্ব পালনের তার ইচ্ছাও আগামী মার্চে রাবাতে অনুমোদিত হওয়ার সম্ভাবনাই বেশি ছিল। কারণ তাকে চ্যালেঞ্জ করার জন্য তখন পর্যন্ত অন্য কোনো প্রার্থী সামনে আসেননি। কিন্তু গত সপ্তাহের মঙ্গলবার সেই পরিস্থিতির পুরোপুরি পরিবর্তন ঘটে।

উয়েফা বিশ্বকাপকে বেসরকারি খাতে দেওয়ার প্রস্তাবকে ইনফান্তিনোর তৈরি জঘন্য, গোপন ও অস্বচ্ছ চুক্তি হিসেবে আখ্যায়িত করে।

আরও পড়ুন: স্বৈরাচারের গুলি দেখেনি কে মুসলমান, কে হিন্দু, কে খ্রিষ্টান: প্রধানমন্ত্রী

এক বিবৃতিতে উয়েফা বলেছে, “বর্তমান ফিফা নেতৃত্ব শুধু উয়েফার আস্থাই হারায়নি, ফুটবল পরিবারের আরও অনেক সদস্যের আস্থাও হারিয়েছে।”

উত্তর ও মধ্য আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনকাকাফ আরও এক ধাপ এগিয়ে ইনফান্তিনোর সভাপতিত্ব নিয়ে ব্যাপকভাবে হিসাব-নিকাশের আহ্বান জানায়। একই সাথে ইনফান্তিনোর দুর্বল শাসনব্যবস্থা ও নেতৃত্বের কঠোর সমালোচনা করে।

২০২৬ বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, ফিফাকে নেতৃত্ব দেওয়ার সক্ষমতার ব্যাপারে ইনফান্তিনোর ওপর তার আর আস্থা নেই।

আরও পড়ুন: রাজধানীতে সাবেক দুই মেয়রসহ তিন আ.লীগ নেতা গ্রেপ্তার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেলিব্রিটি ব্র্যান্ডের তালিকায় শীর্ষে শাহরুখ খান

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৫৫ পি.এম


সেলিব্রিটি ব্র্যান্ডের তালিকায় শীর্ষে শাহরুখ খান

বলিউড বাদশাহ শাহরুখ খান আবারও নিজের জনপ্রিয়তার প্রমাণ রেখেছেন। শুধু সিনেমার পর্দায় নয়, বরং ব্র্যান্ড মূল্যেও ভারতের সবচেয়ে বড় সেলিব্রিটি হিসেবে শীর্ষে উঠে এসেছেন তিনি।

ক্রল ইন্ডিয়ার সেলিব্রিটি ব্র্যান্ড ভ্যালুয়েশন ২০২৫ প্রতিবেদন অনুযায়ী, ভারতের সবচেয়ে মূল্যবান সেলিব্রিটি ব্র্যান্ড হিসেবে এখন শাহরুখ খান রয়েছেন। তার বর্তমান ব্র্যান্ড মূল্য ১৭৭.৯ মিলিয়ন মার্কিন ডলার।

২০২৪ সালের তালিকায় শাহরুখ খান তৃতীয় স্থানে ছিলেন। তবে এক বছরের ব্যবধানে দুটি ধাপ এগিয়ে এবারে তিনি দখল করেছেন প্রথম স্থান।

দীর্ঘ ক্যারিয়ার, সিনেমার জনপ্রিয়তা, বিজ্ঞাপনী চুক্তি এবং বিশ্বজুড়ে ভক্তদের প্রভাব—সবকিছু মিলিয়ে তার ব্র্যান্ড মূল্য বেড়েছে।

গতবারের শীর্ষে থাকা ক্রিকেট তারকা বিরাট কোহলি এবার নেমে গেছেন তৃতীয় স্থানে। তার বর্তমান ব্র্যান্ড মূল্য ১৫৮.৪ মিলিয়ন ডলার।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন বলিউড অভিনেতা রণবীর সিং, যার ব্র্যান্ড মূল্য ১৬২.৯ মিলিয়ন ডলার।

এরপর শাহরুখের ‘কিং’ সিনেমার শুটিং কি শেষ?

প্রতিবেদন অনুযায়ী, গত দুই বছরে শাহরুখ খানের ব্র্যান্ড মূল্য উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২৩ সালে তার ব্র্যান্ড মূল্য ছিল ১২০.৭ মিলিয়ন ডলার। ২০২৫ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ১৭৭.৯ মিলিয়ন ডলারে।

অন্যদিকে, ২০২৩ সালে বিরাট কোহলির ব্র্যান্ড মূল্য ছিল ২২৭.৯ মিলিয়ন ডলার। কিন্তু বর্তমানে তা কমে ১৫৮.৪ মিলিয়ন ডলারে এসে পৌঁছেছে।

কিভাবে তৈরি হয় এই তালিকা?

সেলিব্রিটি ব্র্যান্ডের এই র‌্যাংকিং তৈরি করা হয় তারকাদের বিজ্ঞাপনী চুক্তি, ব্র্যান্ডের সঙ্গে সম্পর্ক, জনপ্রিয়তা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রভাবের ওপর ভিত্তি করে। ২০২৫ সালে ভারতের শীর্ষ ২৫ জন সেলিব্রিটির মোট ব্র্যান্ড মূল্য ছিল প্রায় ২ বিলিয়ন ডলার। যদিও আগের বছরের তুলনায় এটি ৩.৭ শতাংশ কম, তবে ২০২৩ সালের তুলনায় এখনও বেশি।

শীর্ষ তালিকায় শচীন-ধোনির উন্নতি

শীর্ষ ১০ সেলিব্রিটির তালিকায় ক্রিকেটারদের অবস্থানও অনেক শক্তিশালী। ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার পঞ্চম স্থান থেকে উঠে চতুর্থ স্থানে এসেছেন। তার ব্র্যান্ড মূল্য ১২৫.৯ মিলিয়ন ডলার। সাবেক ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি সপ্তম স্থান থেকে উঠে পঞ্চম স্থানে জায়গা করেছেন। তার ব্র্যান্ড মূল্য ১১৫.৩ মিলিয়ন ডলার।

আলিয়া ভাট শীর্ষ নারী তারকা

নারী তারকাদের মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছেন আলিয়া ভাট। তিনি তালিকার ষষ্ঠ স্থানে আছেন, তার ব্র্যান্ড মূল্য ৯৩.৯ মিলিয়ন ডলার। এরপর রয়েছেন দীপিকা পাড়ুকোন। তিনি সপ্তম স্থানে আছেন, তার ব্র্যান্ড মূল্য ৮৯.২ মিলিয়ন ডলার।

এ ছাড়া হৃতিক রোশন অষ্টম, অমিতাভ বচ্চন নবম এবং অক্ষয় কুমার ও রণবীর কাপুর যৌথভাবে দশম স্থানে রয়েছেন।

যাদের অবস্থান এগিয়েছে

২০২৫ সালের তালিকায় বেশ কিছু তারকার অবস্থানের উন্নতি হয়েছে। শ্রদ্ধা কাপুর ৩৩তম স্থান থেকে উঠে ২৪তম স্থানে এসেছেন। সামান্থা রুথ প্রভু ২৮তম থেকে ২১তম এবং অনন্যা পাণ্ডে ২৫তম থেকে ১৯তম স্থানে উঠেছেন।

এ ছাড়া জানভি কাপুর, রাশমিকা মান্দানা, সালমান খান ও রোহিত শর্মার অবস্থানও আগের তুলনায় ভালো হয়েছে।

শীর্ষ ২৫ তারকার মধ্যে সবচেয়ে বেশি পিছিয়েছেন অভিনেত্রী আনুষ্কা শার্মা। তিনি ১৭তম স্থান থেকে নেমে ২৫তম স্থানে চলে গেছেন। এছাড়া কারিনা কাপুর ১১তম থেকে ১৫তম, কিয়ারা আদভানি ১৩তম থেকে ১৭তম ও কার্তিক আরিয়ানের অবস্থান ১৪তম থেকে ১৬তম স্থানে নেমেছেন।

তালিকায় ক্রিকেটারদের দাপট

২০২৫ সালের তালিকায় ১৩ জন পুরুষ ও ১২ জন নারী তারকা রয়েছেন। তবে শীর্ষ পাঁচটি স্থানই দখলে রেখেছেন পুরুষ তারকারা। ক্রিকেটারদের মধ্যে বিরাট কোহলি, শচীন টেন্ডুলকার ও মহেন্দ্র সিং ধোনি শীর্ষ পাঁচে রয়েছেন। এছাড়া রোহিত শর্মা ১৪তম এবং জাসপ্রীত বুমরাহ ২০তম স্থানে আছেন।

প্রতিবেদনটি আরো জানাচ্ছে, বর্তমানে সেলিব্রিটিদের ব্র্যান্ড মূল্য বাড়াতে ডিজিটাল প্ল্যাটফর্ম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারকাদের জনপ্রিয়তা ও ভক্তদের সঙ্গে যোগাযোগ এখন বিজ্ঞাপনী বাজারে বড় প্রভাব ফেলছে। ২০২৫ সালে অনেক শীর্ষ তারকার মোট ব্র্যান্ড সহযোগিতার ৬০ থেকে ৭৫ শতাংশই এসেছে ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসরায়েলি হামলা সিরিয়ার স্থিতিশীলতার জন্য বড় হুমকি: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৫৬ পি.এম


ইসরায়েলি হামলা সিরিয়ার স্থিতিশীলতার জন্য বড় হুমকি: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, সিরিয়ায় ইসরায়েলের ধারাবাহিক হামলা দেশের সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা ও স্থিতিশীলতার জন্য অন্যতম বড় হুমকি।

তিনি বলেন, একই সঙ্গে তিনি মধ্যপ্রাচ্যে সহিংসতা উসকে দেওয়ার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারকে দায়ী করেন।

বৃহস্পতিবার, আঙ্কারায় সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ হাসান আল-শাইবানির সঙ্গে বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনীতে ফিদান এই মন্তব্য করেন।

তিনি উল্লেখ করেন, সিরিয়ার সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতাকে লক্ষ্য করে ইসরায়েলের হামলা দেশটির স্থিতিশীলতার জন্য অন্যতম বড় হুমকি।

গাজা যুদ্ধবিরতি ও শান্তি পরিকল্পনা প্রসঙ্গে ফিদান বলেন, ইসরায়েলের অব্যাহত হামলা আবারও প্রমাণ করেছে যে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু শান্তি প্রতিষ্ঠায় আগ্রহী নন।

তিনি আরও অভিযোগ করেন, আমরা দেখছি যে নেতানিয়াহু সরকার পশ্চিম তীর ও জেরুজালেমে তাদের দমন-পীড়ন ও সহিংস কর্মকাণ্ড আরও জোরদার করেছে।

ফিদানের মতে, এই ধরনের পদক্ষেপ শুধু ফিলিস্তিন নয়, পুরো অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্যও গুরুতর হুমকি সৃষ্টি করছে। তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপ শেষে ক্লাবেও দুর্দান্ত ফর্ম ধরে রেখেছেন আর্জেন্টাইন স্ট্রাইকার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৫৬ পি.এম


বিশ্বকাপ শেষে ক্লাবেও দুর্দান্ত ফর্ম ধরে রেখেছেন আর্জেন্টাইন স্ট্রাইকার

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হেরে আর্জেন্টিনার টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের সুযোগ হাতছাড়া হয়েছে। ফাইনালের অতীতের দুঃস্বপ্ন ভুলে গেলে ক্লাবের হয়ে আবার মাঠে নেমেছে আলবেসিলেস্তার দলটি।

ইউরোপের তারকারা প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স বজায় রেখে চলেছে।

বিশ্বকাপের পরে আর্জেন্টিনার জাতীয় দলের স্ট্রাইকার হোসে ম্যানুয়েল ‘এল ফ্লাকো’ লোপেজ এখন সবার কাছে আছেন শীর্ষে। তিনি ব্রাজিলিয়ান লিগ কোপা দো ব্রাসিলের শেষ ষোলোতে দুই লেগে দুটি গোল করে পালমেইরাসকে কোয়ার্টারে নিয়ে গেছেন। ক্রীড়া সংবাদমাধ্যম ‘দারিও ওলে’র প্রতিবেদনে বলা হয়েছে, পালমেইরাসের এই তারকা ব্রাজিলীয় লিগে তার অসামান্য ফর্ম ধরে রেখেছেন।

মাত্র চার দিনের মধ্যে দুটি গোল করে তিনি সবাইকে আলোচনায় এনেছেন।

কোপা দো ব্রাসিলের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে ফোর্টালেজাদের বিরুদ্ধে পালমেইরাস ৩-০ ব্যবধানে জয়লাভ করে। এই ম্যাচে তিনি একটি গোল করেন। দ্বিতীয় লেগের ম্যাচে যদিও তার দল ৩-২ ব্যবধানে হারলেও, তিনি গোল করেছিলেন। দুই লেগ মিলিয়ে কোয়ার্টার ফাইনালে পৌছাতে তার গোলটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

এই নিয়ে পালমেইরাসের জার্সিতে চলতি মৌসুমে ৩৭ ম্যাচে ১৬টি গোল করলেন লানুসের প্রাক্তন এই খেলোয়াড়। তার অসাধারণ পারফরম্যান্সের কারণেই ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার দলে ডাক পেয়েছেন।

বিশ্বকাপের মঞ্চে জর্ডান এবং সুইজারল্যান্ডের বিপক্ষে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছিলেন তিনি। এদিকে, বিশ্বকাপের পরে আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি ইন্টার মায়ামির হয়ে লিগস কাপে প্রথম ম্যাচে জোড়া গোল এবং একটি অ্যাসিস্ট করে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুড়িগ্রামে মাদক সেবনের দায়ে ৩ যুবকের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৫৮ পি.এম


কুড়িগ্রামে মাদক সেবনের দায়ে ৩ যুবকের কারাদণ্ড

 

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় গাঁজা সেবনের দায়ে তিন যুবকের জন্য ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড কার্যকর করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে, ফুলবাড়ী সদর ইউনিয়নের কুটি চন্দ্রখানা গ্রামে কথিত মাদক ব্যবসায়ী লিটনের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে প্রশাসন।

এ সময় গাঁজা সেবনরত অবস্থায় ওই তিন যুবককে আটক করা হয়।

পরে ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইন পরিচালনায় ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় প্রত্যেককে ছয় মাসের জন্য বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন— উপজেলার উত্তর কুটি চন্দ্রখানা গ্রামের বিনোদ চন্দ্রের ছেলে চন্দন কুমার (২৮), আজোয়াটারী গ্রামের আমিনুর রহমানের ছেলে আতিকুর রহমান (২৮) এবং নাগেশ্বরী উপজেলার পূর্ব শুকাতি গ্রামের খোকন চন্দ্রের ছেলে কৃষ্ণচন্দ্র (২৭)।

ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইন জানান, দণ্ডপ্রাপ্ত তিন যুবককে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে তৈরি করতে।

তিনি আরো জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%