০৮:০০ পি.এম
কালীঘাটপন্থীরা নাকি ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া (এনসিপিআই) সাংসদরা, লোকসভায় আসল তৃণমূল কারা? কাদের হাতে থাকবে দলের প্রতীক? স্পিকার ওম বিড়লা চূড়ান্তভাবে দিনক্ষণ নির্ধারণ করে ফেলেছেন। আগামী সংসদ অধিবেমনের আগেই তৃণমূলের দুই শিবির এবং একই সঙ্গে শিব সেনার উদ্ধব শিবিরের সাংসদদের ভাঙন সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর কথা নিশ্চিত করেছে স্পিকারের সচিবালয়।
স্পিকারের সচিবালয় জানিয়েছে, ইতিমধ্যেই তৃণমূলের দুই পক্ষের বক্তব্য শোনা হয়েছে। একদিকে কাকলিরা নিজেদের বক্তব্য সংসদ নেতার কাছে তুলে ধরেছেন, অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়েরাও নিজেদের কথা স্পিকারের সামনে বিবৃত করেছেন। শিব সেনার বিদ্রোহী ৬ সাংসদ এবং উদ্ধব ঠাকরে, ওই দুই পক্ষের বক্তব্যও শোনা হয়েছে।
আসলে তৃণমূলের বিদ্রোহী ২০ জন সাংসদ নতুন রাজনৈতিক দল এনসিপিআইতে যোগ দেওয়ার পর মনে করা হয়েছিল, বিদ্রোহীরা তৃণমূলের প্রতীক, নাম এবং সম্পত্তির আশা ছেড়ে দিয়েছেন।
আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে
কিন্তু ওই যোগদানের পরেও সুদীপ বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন, ‘এই দলের পরবর্তী কার্যক্রম কী হবে, তৃণমূল কংগ্রেসের প্রতীকচিহ্ন এবং সম্পত্তি নিয়ে কী পদক্ষেপ হবে, সেগুলো সব বিচার্য বিষয়। তবে আমার দীর্ঘ অভিজ্ঞতা বলছে, এগুলো আদালতে নিষ্পত্তি হবে।’
অর্থাৎ, প্রতীক এবং দলের সম্পত্তির জন্য তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়কে আদালতে টানার ইঙ্গিত দিয়েছেন।
অন্যদিকে, অভিষেকদের দাবি হলো, ওই ২০ জন সাংসদ এনসিপিআইতে যোগ দেওয়ার ফলে তাঁরা সাংসদ থাকার অধিকার হারিয়েছেন। এ অবস্থায় স্পিকার কী সিদ্ধান্ত নেবেন, সেই দিকে গোটা দেশের রাজনৈতিক মহলের নজর রয়েছে।
একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের জন্য ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এবং সাংগঠনিকভাবে তা গুরুত্বপূর্ণ। ক্ষমতায় থাকাকালীন দিনটিকে জোড়াফুল শিবির শক্তি প্রদর্শনের মঞ্চ হিসাবে ব্যাবহার করত। কিন্তু এবারের অবস্থা হচ্ছে ভিন্ন! ক্ষমতা হারানোর পর দলের দুর্বল দশা।
আরও পড়ুন: কুমিল্লায় রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট
কারা নতুন তৃণমূল, কারা আসল তৃণমূল, কারা ঋতব্রত পন্থী, কারা সংসদে বিদ্রোহী এবং সবশেষে কারা এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন, এই সব নিয়েই রয়েছে ধোঁয়াশা।
এই পরিস্থিতিতে সংসদে স্পিকার কী সিদ্ধান্ত নেবেন, সেটার উপর একুশে জুলাইয়ের ঘটনা অনেকাংশে নির্ভর করছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন