ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

ডোপ টেস্টে মাদক গ্রহণের প্রমাণে কিশোরগঞ্জের পুলিশ কনস্টেবল বরখাস্ত


ডোপ টেস্টে মাদক গ্রহণের প্রমাণে কিশোরগঞ্জের পুলিশ কনস্টেবল বরখাস্ত

কিশোরগঞ্জ জেলা পুলিশের কনস্টেবল মো. ওসমান গনির চাকরি সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে, কারণ ডোপ টেস্টে তার মাদক গ্রহণের প্রমাণ পাওয়া গেছে। পুলিশ প্রশাসন ইতোমধ্যে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে তার রক্তের ডোপ টেস্ট করা হয় এবং রিপোর্ট পজিটিভ আসে। এর আগে, জেলা পুলিশ সুপারের নির্দেশে মাদকাসক্তির বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ ওঠার পর এই পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়।

ডোপ টেস্টে পজিটিভ হওয়া কনস্টেবল মো. ওসমান গনি ঢাকা জেলার ধামরাই থানার সাহাবেলীশ্বর গ্রামের আব্দুল কুদ্দুছের ছেলে। তিনি কিশোরগঞ্জের কুলিয়ারচর থানায় পুলিশের গাড়িচালক হিসেবে কর্মরত ছিলেন।

আরও পড়ুন: সিরাজদিখানে সার ডিলার নিয়োগ ঘিরে বিতর্ক: সরকারি তালিকায় নাম, গুদাম ও যোগ্যতা নিয়ে প্রশ্ন, ঘুষের অভিযোগ!

কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. নূর মো. শামসুল আলম জানান, ওই পুলিশ সদস্যের রক্তের নমুনা নিয়ে ডোপ টেস্ট করা হয় এবং পরীক্ষায় তার মাদক গ্রহণের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। পরীক্ষার আনুষ্ঠানিক রিপোর্ট পুলিশ সুপারের কার্যালয়ে পাঠানো হয়েছে।

পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন, মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’। বাহিনীর ভেতরে বা বাইরে কারও সঙ্গেই মাদকের ন্যূনতম সংশ্লিষ্টতা বরদাশত করা হবে না।

পুলিশ সুপার বলেন, ‘মাদকবিরোধী এই নীতি সব পুলিশ সদস্যের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। বাহিনীর স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে যাদের বিরুদ্ধেই সন্দেহ হচ্ছে, তাদের ডোপ টেস্ট করানো হচ্ছে। কনস্টেবল ওসমান গনির মাদক গ্রহণের প্রমাণ পাওয়ায় প্রাথমিকভাবে তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন: শেরপুরে দৈনিক কালবেলা পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে,

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিবগঞ্জে ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট প্রকল্প চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর সহকারী ড. সাইমুম পারভেজের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৩৩ পি.এম


শিবগঞ্জে ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট প্রকল্প চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর সহকারী ড. সাইমুম পারভেজের

বর্তমান সরকার ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট প্রকল্প চালুর উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভায় অসহায় ও দুস্থদের মধ্যে ত্রাণ সামগ্রী এবং সেলাই মেশিন বিতরণের পর তিনি এ মন্তব্য করেন।

তিনি উল্লেখ করেন, অর্থ মন্ত্রণালয়ের অধীনে প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের প্রতিটি অঞ্চলের ঐতিহ্যবাহী পণ্য ও খাদ্য সামগ্রী বাজারজাতকরণের ব্যবস্থা করা হবে।

এছাড়া, নতুন উদ্যোক্তা তৈরির সুযোগ সৃষ্টি হবে। তারেক রহমানের সরকার বিশ্ববাজারে ঐতিহ্যবাহী শিল্পের প্রসারের জন্য কাজ করছে। তিনি আরও বলেন, "যেকোন সময় পলাতক শক্তি নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করবে। কিন্তু যেভাবে জনগণের সহযোগিতায় তাদের উৎখাত করা হয়েছে, সেভাবেই ভবিষ্যতে তাদের মোকাবিলা করা হবে।" একই সঙ্গে তিনি উল্লেখ করেন, ফ্যাসিস্ট এবং গুপ্ত শক্তির সম্মিলন যাতে না হয়, সেজন্য সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হবে।

পরে শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি আলোচনা সভায় যোগ দেন প্রধানমন্ত্রীর এই বিশেষ সহকারী। এর আগে তিনি শিবগঞ্জ পৌরসভা ও বিদ্যালয় চত্বরে গাছের চারা রোপণ করেন।

এতে আরও উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক আশরাফুল হক, শিবগঞ্জ পৌর বিএনপির আহবায়ক সফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক ডা. নাহিদুজ্জামান সুমন, প্রধান শিক্ষক সিরাজউদ্দৌলাসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফিজিতে চীন-সংশ্লিষ্ট হ্যাকারদের সাইবার হামলার সতর্কতা জানাল মার্কিন দূতাবাস

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৩৩ পি.এম


ফিজিতে চীন-সংশ্লিষ্ট হ্যাকারদের সাইবার হামলার সতর্কতা জানাল মার্কিন দূতাবাস

ঢাকা, ১৩ অক্টোবর, ২০২৬ : ফিজির একটি আঞ্চলিক সংস্থার নেটওয়ার্কে সাইবার হামলা চালিয়েছে চীনের সঙ্গে সংশ্লিষ্ট হ্যাকাররা। মার্কিন দূতাবাস মঙ্গলবার এই তথ্য প্রকাশ করে। একই সঙ্গে সতর্ক করে জানানো হয়েছে, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন সরকার ও টেলিযোগাযোগ নেটওয়ার্কও হামলার লক্ষ্যবস্তু হতে পারে।

ফিজি বর্তমানে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জে একটি গুরুত্বপূর্ণ টেলিযোগাযোগ কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করছে। গুগল দেশটির রাজধানী সুভাকে কেন্দ্র করে সমুদ্রতলের কেব্ল নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ করছে। এই নেটওয়ার্কের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি গুয়াম, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মিত্র অস্ট্রেলিয়া, ফরাসি পলিনেশিয়া এবং যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের মধ্যে সংযোগ স্থাপন করা হচ্ছে।

সিডনি থেকে বার্তা সংস্থা এএফপি এই খবর জানায়।

ফিজির পুলিশ ও যোগাযোগ মন্ত্রী আইওয়ানে নাইভালুরা জানান, তিনি পরিস্থিতি পর্যালোচনা করছেন। মার্কিন দূতাবাসের পূর্ববর্তী তথ্য অনুযায়ী, গত জুলাই ও আগস্টে সুভায় অবস্থিত একটি আঞ্চলিক সংস্থার নেটওয়ার্কে সাইবার হামলা চালানো হয়েছিল।

ফেসবুকে প্রকাশিত এক বিবৃতিতে মার্কিন দূতাবাস জানায়, ‘চীনের সঙ্গে সংশ্লিষ্ট হ্যাকাররা কয়েক দিন ধরে ওই সংস্থার নেটওয়ার্কে প্রবেশাধিকার বজায় রেখেছিল।’ তবে সংস্থাটির নাম প্রকাশ করা হয়নি।

মার্কিন কর্মকর্তারা পূর্বে ফিজিকে সমুদ্রতলের কেব্ল নেটওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে উল্লেখ করে চীন থেকে সম্ভাব্য তথ্যগত ঝুঁকি মোকাবিলার জন্য সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান জানান।

নাইভালুরা বলেন, পুলিশ এই হামলার অভিযোগ তদন্ত করছে। তিনি সরকার, বিভিন্ন সংস্থা ও বেসরকারি খাতের প্রতিষ্ঠানগুলোকে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের এবং নিজেদের ডিজিটাল নিরাপত্তা আরও জোরদার করার আহ্বান জানান।

বেইজিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা এ ঘটনা সম্পর্কে অবগত নয়। তবে তারা ‘দৃঢ়ভাবে হ্যাকিং কার্যক্রমের বিরোধিতা করে এবং আইন অনুযায়ী এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেয়।’

মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, ‘একই সঙ্গে সাইবার নিরাপত্তার বিষয়কে চীনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার হাতিয়ার হিসেবে ব্যবহারের বিরোধিতা করি।’

‘ব্যাপক দুর্নীতি’-

গত সপ্তাহে ফিজিতে বসবাসকারী চীনের একটি রাষ্ট্রীয় সংস্থার এক কর্মী বেইজিংয়ের পক্ষে ঘুষ দিয়েছেন বলে যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে। শুক্রবার ফিজি সরকার এ অভিযোগের সপক্ষে প্রমাণ দিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানায়।

মার্কিন পররাষ্ট্র দপ্তর সুভায় বসবাসকারী ওই ব্যক্তির বিরুদ্ধে ‘ব্যাপক দুর্নীতির’ অভিযোগ তোলে।

মঙ্গলবার মার্কিন দূতাবাস যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে চীন-সমর্থিত হ্যাকারদের বিরুদ্ধে গত আগস্টে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের নেওয়া পদক্ষেপের কথা উল্লেখ করে।

দূতাবাস জানায়, এফবিআইয়ের ওই পদক্ষেপ ‘প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য সরাসরি গুরুত্বপূর্ণ।’

এফবিআইয়ের একটি হলফনামা অনুযায়ী, কিউটিএফওয়াই নামের একটি হ্যাকার গোষ্ঠীতে চীনের সামরিক বাহিনীর সাবেক সদস্যরা ছিলেন। তাঁরা চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের অর্থায়নে পরিচালিত একটি প্রতিষ্ঠানের হয়ে কাজ করতেন। গোষ্ঠীটি যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা, জ্বালানি বিভাগ এবং বিদ্যুৎ কোম্পানিগুলোকে লক্ষ্যবস্তু করেছিল।

ফেসবুকে প্রকাশিত বিবৃতিতে মার্কিন দূতাবাস আরও জানায়, চীনের সঙ্গে সংশ্লিষ্ট হ্যাকাররা প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের বিভিন্ন দেশের সরকার, সংস্থা ও টেলিযোগাযোগ নেটওয়ার্ককে লক্ষ্যবস্তু করছে।

তবে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের আঞ্চলিক রাজনৈতিক জোট প্যাসিফিক আইল্যান্ডস ফোরাম জানায়, সাইবার হামলার শিকার সংস্থাটি তারা নয়।

জোটটির একজন মুখপাত্র এএফপিকে বলেন, “প্যাসিফিক আইল্যান্ডস ফোরামের সচিবালয় এ ঘটনায় আক্রান্ত হয়নি। তবে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ডিজিটাল নিরাপত্তার সঙ্গে অর্থনৈতিক সক্ষমতা, জাতীয় সার্বভৌমত্ব, আঞ্চলিক নিরাপত্তা এবং এ অঞ্চলের জনগণের কল্যাণ ঘনিষ্ঠভাবে জড়িত। তাই সাইবার নিরাপত্তা দিন দিন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বরাষ্ট্রমন্ত্রী দেশে, পররাষ্ট্রমন্ত্রী বিদেশে নিরাপত্তা দিতে ব্যর্থ: নাহিদ ইসলাম

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৩৯ পি.এম


স্বরাষ্ট্রমন্ত্রী দেশে, পররাষ্ট্রমন্ত্রী বিদেশে নিরাপত্তা দিতে ব্যর্থ: নাহিদ ইসলাম

‘দেশে আমাদের কোনো নিরাপত্তা নেই। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দেশে নিরাপত্তা দিতে পারছেন না, আর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বিদেশে নিরাপত্তা দিতে পারছেন না।’—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে মাদারীপুর শহরের শকুনি লেকপাড়ের মুক্তমঞ্চে জেলা এনসিপি আয়োজিত নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, তারেক রহমানের সরকার জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় এসেছে। অথচ জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোকে নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হচ্ছে। গণঅভ্যুত্থান-পরবর্তী নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারও যদি ব্যর্থ হয়, তাহলে দেশের জনগণ কোথায় যাবে? ইতিমধ্যে সরকারের ব্যর্থতা দৃশ্যমান হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সমালোচনা করে এনসিপির আহ্বায়ক বলেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা ছিলেন খলিলুর রহমান। পরে তিনি বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন এবং জাতিসংঘের সাধারণ অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন। তাঁর ব্যক্তিগত অর্জন অনেক হলেও বিদেশে দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারেননি।

তিনি আরও বলেন, যে যুক্তরাষ্ট্রের সঙ্গে খলিলুর রহমান বিভিন্ন চুক্তি করেছেন এবং যে ড. ইউনূসের মাধ্যমে তিনি অন্তর্বর্তী সরকারের অংশ হয়েছিলেন, সেই যুক্তরাষ্ট্রেই ড. ইউনূসকে হেনস্তার শিকার হতে হয়েছে বলে তিনি দাবি করেন। এ ঘটনাকে খলিলুর রহমানের ব্যর্থতা উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, এর দায় তাঁকে নিতে হবে এবং নেওয়া উচিত।

মাদারীপুর জেলা এনসিপির আহ্বায়ক মনিরুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিবসহ দলের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা।
শাওন বল
মাদারীপুর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আগুন-ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুতি, আলফাডাঙ্গায় বাস্তবধর্মী মহড়া

আন্তর্জাতিক ডেস্ক

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৪০ পি.এম


আগুন-ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুতি, আলফাডাঙ্গায় বাস্তবধর্মী মহড়া

‘ঘর থেকেই শুরু করি দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় র‍্যালি ও দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। পরে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প মোকাবিলায় বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জোবায়ের হাবিবের সভাপতিত্বে মহড়ায় অগ্নিকাণ্ড ও ভূমিকম্পের সময় করণীয় বিষয়ে ব্যবহারিক প্রদর্শনী পরিচালনা করেন আলফাডাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের মাস্টার আতিকুর রহমান।

এ সময় বাসাবাড়িতে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার থেকে সৃষ্ট আগুন দ্রুত নিয়ন্ত্রণের কৌশল এবং ভূমিকম্পের সময় ও পরবর্তী সময়ে নিরাপদে আত্মরক্ষা, উদ্ধার কার্যক্রম পরিচালনা ও ঝুঁকি মোকাবিলার বিভিন্ন পদ্ধতি তুলে ধরা হয়।

সভাপতির বক্তব্যে ইউএনও মো. জোবায়ের হাবিব বলেন, দুর্যোগ মোকাবিলায় সচেতনতা ও আগাম প্রস্তুতির বিকল্প নেই। দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে প্রত্যেককে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে এবং দুর্যোগের সময় আতঙ্কিত না হয়ে সতর্কতার সঙ্গে করণীয় অনুসরণ করতে হবে।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুধীজন উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%