ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা জরুরি


শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা জরুরি

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মন্তব্য করেছেন যে, শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য আইনি প্রক্রিয়ার পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছা অপরিহার্য। তিনি উল্লেখ করেছেন, "শেখ হাসিনাকে ফেরা‌তে আইনি প্রক্রিয়ার বিষয় তো রয়েছে। তবে এর পাশাপাশি রাজনৈতিক সদিচ্ছাও থাকতে হবে।"

রবিবার (৪ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, আসামিদের ফেরত আনার জন্য যে প্রত্যর্পণ প্রক্রিয়া চলছে, সেটি যেন দ্রুত সম্পন্ন হয়, ভারত সরকার সেদিকে নজর দেবে বলে আশা প্রকাশ করেছেন।

আরও পড়ুন: সকল ধর্মাবলম্বীদের অংশগ্রহণের মাধ্যমে মানবিক বাংলাদেশ গড়তে চাই: ডেপুটি স্পিকার

শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির ভিত্তিতে ফেরত আনা সম্ভব কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "অবশ্যই, চুক্তি অনুযায়ী আসামিদের ফেরত আনা সম্ভব। সেই প্রক্রিয়াই এগিয়ে নেওয়া হচ্ছে।"

গত ছয় মাসে প্রধানমন্ত্রী অত্যন্ত ব্যস্ত সময় কাটিয়েছেন জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, চীন ও মালয়েশিয়া সফরের পাশাপাশি জাতিসংঘ সফরও তিনি সংক্ষিপ্ত ও প্রয়োজনীয়ভাবে সম্পন্ন করেছেন। প্রয়োজনীয় দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠক শেষে তিনি দেশে ফিরেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে আগামীকাল ৭ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৩৩ পি.এম


রাজধানীতে আগামীকাল ৭ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

জরুরি পাইপলাইন মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামীকাল সোমবার রাজধানীর শ্যামপুর শিল্প এলাকায় গ্যাসের সরবরাহ ৭ ঘণ্টা বন্ধ থাকবে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ রবিবার (৪ অক্টোবর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, শ্যামপুর হাই স্কুল রোডে বিদ্যমান পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য আগামী ০৫/১০/২০২৬ তারিখ (সোমবার) দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মোট ৭ ঘণ্টা শ্যামপুর শিল্প এলাকায় সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। এর পাশাপাশি, আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপও থাকতে পারে।

কর্তৃপক্ষ সম্মানিত গ্রাহকবৃন্দের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আবুল হায়াতের মৃত্যুর গুজব, ক্ষুব্ধ অভিনেতা সুস্থ আছেন

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৩৪ পি.এম


আবুল হায়াতের মৃত্যুর গুজব, ক্ষুব্ধ অভিনেতা সুস্থ আছেন

শনিবার রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবুল হায়াতের মৃত্যুর ভুয়া খবর হঠাৎ করেই ছড়িয়ে পড়ে। এতে উদ্বিগ্ন হয়ে দেশ-বিদেশে থাকা আত্মীয়স্বজন, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা একের পর এক ফোন করতে শুরু করেন। কিছু মানুষ কান্নায়ও ভেঙে পড়েন। বর্ষীয়ান এই নির্মাতা-অভিনেতা নিজের মৃত্যুর গুজবে বিরক্ত ও বিব্রত হয়ে পড়েছেন।

রবিবার বিকেলে সংবাদমাধ্যমকে আবুল হায়াত জানিয়েছেন, তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। অভিনেতা বলেন, ‘আমি একদম ঠিক আছি। গতকাল থেকে এমন খবর ছড়িয়েছে। প্রথমে বিষয়টি খুব একটা পাত্তা দিইনি। কিন্তু আজ দেখছি, এটা সীমা অতিক্রম করেছে। দেশ-বিদেশে থাকা আমার বন্ধু, শুভাকাঙ্ক্ষী ও আত্মীয়স্বজনেরা একের পর এক ফোন করছেন। কেউ কেউ তো কাঁদছিলেনও। বিষয়টি খুবই বিরক্তিকর এবং বিব্রতকর।’

৩ অক্টোবর রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্ট ও ভিডিওর মাধ্যমে আবুল হায়াতের মৃত্যুর গুজব ছড়ানো হয়। শুরুতে বিষয়টিকে গুরুত্ব না দিলেও রবিবার গুজব আরো ছড়িয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।

পরিবারের পক্ষ থেকেও জানানো হয়েছে, তার মৃত্যুর খবর সম্পূর্ণ ভিত্তিহীন। আবুল হায়াত সুস্থ ও স্বাভাবিক আছেন।

যারা এমন গুজব ছড়াচ্ছেন, তাদের উদ্দেশে ক্ষোভ জানিয়ে আবুল হায়াত বলেন, ‘যারা এসব খবর ছড়াচ্ছেন, তাদের প্রতি আমি খুবই বিরক্ত ও ক্ষুব্ধ। একজন জীবিত মানুষকে এভাবে মেরে ফেলা যায় না। এর ফলে শুধু ওই মানুষটিই নয়, তার পরিবার, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীরাও ভীষণ কষ্ট পান।’

এর আগে একাধিকবার সামাজিক যোগাযোগ মাধ্যমে আবুল হায়াতের মৃত্যুর গুজব ছড়িয়েছে। প্রতিবারই এমন ঘটনায় ক্ষোভ ও কষ্টের কথা জানিয়েছেন তিনি ও তার পরিবারের সদস্যরা। তবে ভুয়া খবর বিশ্বাস করে স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের আতঙ্কিত হয়ে ফোন করার বিষয়টিই তাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়।

১৯৬৯ সালে ‘ইডিপাস’ নাটকের মধ্য দিয়ে টেলিভিশনে অভিনয় শুরু করেন আবুল হায়াত। দীর্ঘ অভিনয়জীবনে মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে অসংখ্য চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি নির্মাণ ও লেখালেখিতেও সক্রিয় এই নাট্যজন। নাটক ও টেলিছবি নির্মাণের পাশাপাশি লিখেছেন উপন্যাস ও আত্মজীবনী। কাজের স্বীকৃতি হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, একুশে পদকসহ পেয়েছেন নানা সম্মাননা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পুলিশ-বিজিবির অভিযানে ১৯ ককটেল উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৩৫ পি.এম


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পুলিশ-বিজিবির অভিযানে ১৯ ককটেল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্তে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ১৯টি ককটেল উদ্ধার করা হয়েছে। রবিবার (৪ অক্টোবর) সকালে দুর্লভপুর ইউনিয়নের খাকসাপাড়া গ্রাম থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সকাল সোয়া ৯টার দিকে রঘুনাথপুর বিওপির একটি টহলদল সীমান্তের প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খাকসাপাড়া গ্রামের মো. মনিরুলের ছেলে মো. কালামের (৩০) বাড়ির সামনে যায়। সেখানে একটি খড়ের গাদার নিচে কালো বালতির ভেতর ককটেলগুলো দেখতে পায় তারা।

পরে বিজিবি সদস্যরা স্থানটি ঘিরে রেখে শিবগঞ্জ থানার পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বিজিবি ও পুলিশ যৌথভাবে ককটেলগুলো উদ্ধার করে। দুপুর আড়াইটার দিকে সেগুলো পুলিশের হেফাজতে নেওয়া হয়।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষা এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সতর্ক রয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সম্প্রতি একাধিকবার ককটেল বিস্ফোরণ ও উদ্ধারের ঘটনা বিজিবির নজরে রয়েছে। এসব প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, রঘুনাথপুর বিওপির অদূরে মনিরুলের বাড়ির পাশ থেকে ককটেলগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। কে বা কারা এবং কী উদ্দেশ্যে সেগুলো সেখানে রেখেছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, ককটেলগুলো নিষ্ক্রিয় করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তানে রপ্তানি বাড়াতে বিজিএমইএর তাগিদ, ব্যবসায়ী দল পাঠানোর আশ্বাস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৩৭ পি.এম


পাকিস্তানে রপ্তানি বাড়াতে বিজিএমইএর তাগিদ, ব্যবসায়ী দল পাঠানোর আশ্বাস

পাকিস্তানের সঙ্গে বাণিজ্য ভারসাম্য আনার লক্ষ্যে, কেমিক্যালস ও ডাইসের আমদানি বাড়ানোর পাশাপাশি বাংলাদেশের জুট ইয়ার্ন ও ওষুধ কেনার জন্য আহ্বান জানিয়েছে তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। বাংলাদেশি ব্যবসায়ীরা পাকিস্তান সফর করলে সেখানকার আমদানিকারক ও বায়ারদের সঙ্গে বৈঠক করার জন্য ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার।

রবিবার (৪ অক্টোবর) উত্তরায় বিজিএমইএ কার্যালয়ে সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। বৈঠকে বিজিএমইএর সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান, সহসভাপতি মো. রেজোয়ান সেলিম, পরিচালক শাহ রাঈদ চৌধুরী ও মোহাম্মদ সোহেল এবং মহাসচিব মেজর জেনারেল (অব.) ড. মো. সাহেদুল ইসলাম উপস্থিত ছিলেন।

বিজিএমইএ সূত্র জানায়, বর্তমানে তৈরি পোশাক শিল্পের কাঁচামালসহ বিপুল পরিমাণ পণ্য পাকিস্তান থেকে বাংলাদেশে আমদানি করা হয়। কিন্তু সেখানে রপ্তানি তুলনামূলকভাবে অনেক কম। বৈঠকে এই ঘাটতি কমানোর জন্য তাগিদ দেওয়া হয়।

পাকিস্তানের বাণিজ্য পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে দেশটি বাংলাদেশে ৭১৫ দশমিক ৬ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে। এর বিপরীতে, বাংলাদেশ থেকে পাকিস্তানে আমদানি ছিল ৬৭ দশমিক ২ মিলিয়ন ডলার, যা প্রায় ১০ গুণ কম। আগের অর্থবছরের তুলনায় পাকিস্তানের রপ্তানি ৯ দশমিক ৩ শতাংশ এবং বাংলাদেশের রপ্তানি ১৪ দশমিক ২ শতাংশ কমেছে।

বিজিএমইএর সভাপতি পাকিস্তান থেকে কেমিক্যালস ও ডাইসের আমদানি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি একই সঙ্গে বাংলাদেশের জুট ইয়ার্ন ও আন্তর্জাতিক মানের জীবন রক্ষাকারী ওষুধের বড় পরিসরে আমদানির অনুরোধ জানান। হাইকমিশনার এসব প্রস্তাবে আগ্রহ প্রকাশ করেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

হাইকমিশনার বলেন, বাংলাদেশের তৈরি পোশাকসহ বিভিন্ন খাতের রপ্তানিকারকরা পাকিস্তান সফর করলে সেখানকার শীর্ষ আমদানিকারক, ব্র্যান্ড, বায়ার ও ব্যবসায়ী সংগঠনের সঙ্গে সুনির্দিষ্ট বিটুবি বৈঠক ও ম্যাচ-মেকিং সেশনের আয়োজন করা হবে।

বৈঠকে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের উত্তরণ-পরবর্তী বাণিজ্য নিয়েও আলোচনা হয়। বর্তমানে দক্ষিণ এশীয় মুক্তবাণিজ্য চুক্তির (সাফটা) আওতায় বাংলাদেশ শুল্কমুক্ত সুবিধা পায়। উত্তরণের পর এই সুবিধায় পরিবর্তন আসবে। বাণিজ্য প্রবাহ সুরক্ষিত রাখতে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক মুক্তবাণিজ্য ব্যবস্থা গড়ার বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে।

লজিস্টিকস প্রসঙ্গে বিজিএমইএর সভাপতি জানান, সরাসরি সমুদ্রপথে পণ্য পরিবহনে সময় বেশি লাগছে। এটি কমানো জরুরি। দুই দেশের সহযোগিতায় এ বাধা দূর করা সম্ভব বলে আশা প্রকাশ করা হয়।

শিক্ষা ও প্রযুক্তি খাতেও সহযোগিতার বিষয়টি উঠে আসে। হাইকমিশনার বাংলাদেশ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) এবং পাকিস্তানের শীর্ষ ফ্যাশন ও টেক্সটাইল ইনস্টিটিউটের মধ্যে শিক্ষার্থী বিনিময় এবং প্রযুক্তিগত জ্ঞান আদান-প্রদানের প্রস্তাব দেন। টেক্সটাইল প্রযুক্তিতে যৌথ উদ্যোগের ওপরও তিনি গুরুত্ব দেন।

বৈঠক শেষে উভয় পক্ষই আশা প্রকাশ করে যে, আলোচনা দুই দেশের অর্থনৈতিক সহযোগিতার ভিত্তিকে আরো শক্তিশালী করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%