০৯:৩৯ পি.এম
লামিন ইয়ামাল গোল করার পাশাপাশি সতীর্থদের জন্য গোল করাতে অসাধারণ ফর্মে রয়েছেন। চলতি মৌসুমে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি অ্যাসিস্টের রেকর্ড এখন বার্সেলোনার এই তরুণ ফরোয়ার্ডের দখলে।
এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ইয়ামাল ১২টি অ্যাসিস্ট করেছেন। বায়ার্ন মিউনিখের হ্যারি কেইন ১১টি অ্যাসিস্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন। পরবর্তী অবস্থানে আছেন তুফান, নিকো পাজ ও গ্লোরি গ্রুল, প্রত্যেকের অ্যাসিস্ট সংখ্যা আটটি।
রোববার (৮ নভেম্বর) অ্যাতলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে বার্সেলোনার ২-১ গোলের জয়ে ইয়ামালের অবদান ছিল গুরুত্বপূর্ণ। তার পাস থেকেই জয়সূচক গোলটি করেন ফের্মিন লোপেজ। লা লিগায় তিনি আটটি এবং চ্যাম্পিয়ন্স লিগে চারটি অ্যাসিস্ট করেছেন।
আরও পড়ুন: জিম্বাবুয়ে-আফগানিস্তান টেস্টে ১৪৯ বছরের ইতিহাসে নতুন রেকর্ড
অ্যাতলেটিকোর বিপক্ষে ম্যাচে ইয়ামাল ছয়টি সফল ড্রিবলিংয়ের পাশাপাশি সাতটি গোলের সুযোগ তৈরি করেন। ১৮ বছর বয়সি এই তারকা দুটি ট্যাকল জিতে রক্ষণেও অবদান রেখেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন