ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

আমাদের সামনে এখনও কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী


আমাদের সামনে এখনও কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সেক্রেটারি আন্দা ফিলিপ সৌজন্য সাক্ষাৎ করেন। ছবি : পিএমও

বিএনপি শুধু বহুদলীয় গণতন্ত্রই ফিরিয়ে আনেনি, বরং সংসদীয় গণতন্ত্রও এ দলের হাত ধরে এসেছে, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি উল্লেখ করেন, ‘আমাদের সামনে এখনও কিছু চ্যালেঞ্জ রয়েছে।

 

আরও পড়ুন: আজ বিশ্ব খাদ্য দিবস, খাদ্য নিরাপত্তা ও পুষ্টির ওপর গুরুত্ব

তবে আমরা আশাবাদী এবং গণতন্ত্রের প্রতি দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। গণতন্ত্র নিয়ে মানুষের প্রত্যাশা অনেক।’

বর্তমান সরকার প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার রক্ষা ও জনগণের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে, এ কথা জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সেক্রেটারি আন্দা ফিলিপ সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন।

 

আরও পড়ুন: বিরোধীদল ‘বেহেশতের লোভ দেখিয়ে’ দায়িত্বহীন আচরণ করছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

আজ বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানান।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন আন্দা ফিলিপ। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নিয়মিত জাতীয় সংসদ অধিবেশনে অংশগ্রহণ সংসদীয় গণতন্ত্রের প্রতি তার দৃঢ় অঙ্গীকারের শক্তিশালী বার্তা বহন করে।

 

এ সময় তারেক রহমান বলেন, ‘আমরা অত্যন্ত আনন্দিত যে দীর্ঘ সংগ্রামের পর দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি। গণতন্ত্রের জন্য আমরা দীর্ঘদিন ধরে সংগ্রাম করেছি।’

আরও পড়ুন: মাদক কারবারি ধরতে গিয়ে ভারতে আটক ২ পুলিশ, ১৪ ঘণ্টায়ও মেলেনি মুক্তি

তিনি আরো বলেন, ‘আমাদের দলের অসংখ্য নেতা-কর্মী গুম ও হত্যার শিকার হয়েছেন এবং প্রায় ৪০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। অবশেষে গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে আমরা দেশে গণতান্ত্রিক ধারাকে সুগম করতে পেরেছি।’

তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, একটি কার্যকর ও শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমেই দেশের টেকসই অগ্রগতি ও উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।

 

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘তার সরকার প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার রক্ষা এবং জনগণের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে কাজ করছে।’

আরও পড়ুন: ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, ৪০০ অতিথির সম্মান জানানো

আইপিইউ সেক্রেটারি জানান, তিনি বিএনপির নির্বাচনী ইশতেহার পড়েছেন। ইশতেহারে শিক্ষা খাতে গৃহীত বিভিন্ন উদ্যোগ এবং কমিউনিটিভিত্তিক কর্মসূচির প্রশংসা করেন তিনি। বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের অগ্রযাত্রারও প্রশংসা করে আন্দা ফিলিপ বলেন, এ ধারা অব্যাহত থাকলে জনগণের মধ্যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি আস্থা আরও শক্তিশালী হবে।

আন্দা ফিলিপ আরো বলেন, আইপিইউ বাংলাদেশ জাতীয় সংসদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতা আরও জোরদার করতে আগ্রহী। তিনি আশা প্রকাশ করেন, তানজানিয়ায় অনুষ্ঠেয় আইপিইউর ১৫৩তম সম্মেলনে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার অংশ নিচ্ছেন। তার অংশগ্রহণের মধ্য দিয়ে আইপিইউর সঙ্গে বাংলাদেশের সংসদের সম্পর্ক আরো শক্তিশালী হবে।

গণতন্ত্রকে আরও কার্যকর ও টেকসই করতে নাগরিক সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন আইপিইউ সেক্রেটারি। সাক্ষাতে নারীর ক্ষমতায়নের বিষয়টিও গুরুত্ব পায়। তরুণ ও নারী সংসদ সদস্যদের সঙ্গে বৈঠকের অভিজ্ঞতা তুলে ধরে আন্দা ফিলিপ বলেন, তারা অত্যন্ত উদ্যমী ও আগ্রহী।

প্রধানমন্ত্রী বলেন, নারীর ক্ষমতায়ন তার সরকারের অন্যতম অগ্রাধিকার। নারীদের জন্য অনার্স পর্যায় পর্যন্ত বিনামূল্যে শিক্ষা এবং নারী শিক্ষার্থীর জন্য উপবৃত্তি চালুর পরিকল্পনার কথাও জানান তিনি। এ ছাড়া প্রধানমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড প্রকল্পের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করা এবং পরিবারে সিদ্ধান্ত গ্রহণে তাদের অংশগ্রহণ বাড়ানো।

আরও পড়ুন: বিশ্বের সেরা স্থাপত্যের স্বীকৃতি পেল বাংলাদেশের নারীকর্মীদের কারখানা

সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ ইসলাম উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শহীদ জিয়ার আদর্শ ও দর্শন ধারণ করেই পথ চলছে বিএনপি: অর্থমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:৫৯ পি.এম


শহীদ জিয়ার আদর্শ ও দর্শন ধারণ করেই পথ চলছে বিএনপি: অর্থমন্ত্রী

চট্টগ্রাম, ১ সেপ্টেম্বর, ২০২৬ : অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী মন্তব্য করেছেন যে, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের উন্নয়ন, সমৃদ্ধি এবং আত্মমর্যাদাশীল রাষ্ট্র গঠনের যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নের বাস্তবায়নের উদ্দেশ্যে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। প্রতিষ্ঠার পর থেকে বিএনপি জিয়াউর রহমানের আদর্শ ও দর্শনকে ধারণ করেই অগ্রসর হচ্ছে।

আজ ১ সেপ্টেম্বর, মঙ্গলবার সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রথম মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি সাংবাদিকদের এ মন্তব্য করেন।

অর্থমন্ত্রী আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশপ্রেম, গণতন্ত্র, জাতীয়তাবাদ এবং মানুষের কল্যাণের রাজনীতিই বিএনপির শক্তির মূল উৎস। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে আমরা তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং তাঁর আদর্শকে সামনে রেখে দেশ ও জনগণের জন্য কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছি।

আমির খসরু মাহমুদ চৌধুরী উল্লেখ করেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও রাজনৈতিক দর্শনকে আরো গভীরভাবে ধারণ করে বিএনপিকে ভবিষ্যতে আরও সুসংগঠিত, শক্তিশালী ও সমৃদ্ধ করে এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। তাঁর দেখানো পথে গণতন্ত্র, মানুষের অধিকার এবং দেশের উন্নয়নের জন্য বিএনপি কাজ করে যাবে। জিয়াউর রহমান যে স্বপ্ন নিয়ে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন, সেই স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠা আমাদের প্রধান লক্ষ্য।

এ সময় রাউজানের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে দোয়া-মোনাজাতে অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভোলায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:০১ পি.এম


ভোলায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

ভোলা, ১ সেপ্টেম্বর, ২০২৬ : আজ ভোলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। এই উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

মঙ্গলবার বেলা ১১টা থেকে জেলার বিভিন্ন উপজেলায়, পৌরসভা এবং ইউনিয়ন বিএনপি ও তাদের অঙ্গ সংগঠনগুলোর উদ্যোগে এই কর্মসূচিগুলো অনুষ্ঠিত হয়। বিপুলসংখ্যক নেতা-কর্মী এতে অংশগ্রহণ করেন। এ সময় দলের নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

আজ বেলা ১১টায় জেলা বিএনপি’র কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়। র‌্যালিতে নেতা-কর্মীরা হাতে দলীয় পতাকা, ব্যানার এবং বিভিন্ন রঙের ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন এবং তারা দলের বিভিন্ন স্লোগান দেন।

এর আগে জেলা সদরের কালীনাথ রায়ের বাজারে দলীয় কার্যালয়ের সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন দলের জেলা আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর, সদস্য সচিব মো. রাইসুল আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ভোলা পৌরসভার সাবেক মেয়র মো. সফিউর রহমান কিরন, যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ ট্রুম্যান, হুমায়ুন কবির সোপান, লোকমান হোসেনসহ দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিন্ডিকেটের কারসাজিতে সারের সংকট দেখানো হচ্ছে: কৃষিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:০২ পি.এম


সিন্ডিকেটের কারসাজিতে সারের সংকট দেখানো হচ্ছে: কৃষিমন্ত্রী

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ ইয়াছিন জানিয়েছেন, দেশে চার থেকে পাঁচ মাসের সার মজুদ বিদ্যমান। তিনি উল্লেখ করেন, সারের দাম বৃদ্ধি পাওয়ার অভিযোগটি সঠিক নয়। একটি সিন্ডিকেটের কারসাজির মাধ্যমে কৃত্রিমভাবে সারের সংকট তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এ সংকট সৃষ্টিকারীদের খুঁজে বের করার জন্য পুলিশ কাজ করছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা নগরীর শিল্পকলা অ্যাকাডেমিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা মহানগর বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন।

কৃষিমন্ত্রী আরও বলেন, আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশ আমদানিনির্ভর মশলা চাষে স্বনির্ভর হয়ে উঠবে। প্রতিবছর দেশে প্রায় এক লাখ টন আদা আমদানি করতে হয়। তিনি জানান, আগামী দুই বছরের মধ্যে পেঁয়াজ, মরিচ, টমেটোসহ বিভিন্ন কৃষিপণ্য আমদানির প্রয়োজন না পড়ার জন্য চেষ্টা চলছে।

তিনি উল্লেখ করেন, প্রতিবছর দেশে পেঁয়াজ আমদানি করতে হতো। তবে চলতি বছর এখন পর্যন্ত কোনো পেঁয়াজ আমদানি করা হয়নি। তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনেও পেঁয়াজ আমদানি করতে হবে না; বরং বাংলাদেশ পেঁয়াজ রপ্তানি করতে সক্ষম হবে। ভবিষ্যতে কৃষিপণ্যই দেশের প্রধান রপ্তানিযোগ্য পণ্য হয়ে উঠবে।

সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু। সভাটি সঞ্চালনা করেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া এমপি প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক হাজী মোস্তাক মিয়া এবং কুমিল্লা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রাজিউর রহমান রাজিব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্ষমতার মজা চিরস্থায়ী নয় : হুইপ নিজান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:০৫ পি.এম


ক্ষমতার মজা চিরস্থায়ী নয় : হুইপ নিজান

ক্ষমতার মজা চিরস্থায়ী নয় : হুইপ নিজান

 

‘একসময় আমরা মিছিল করতে পারতাম না, বাগানে বাগানে পালিয়ে ছিলাম। আজকে আমরা বুক ফুলিয়ে মিছিল করছি।

 

বর্তমানে বাধা দেওয়ার জন্য কোনো ব্যক্তি নেই, এমনকি দেওয়ার সাহসও নেই। এজন্য আমি বলি ক্ষমতাই ক্ষমতা, মজাই মজা। তবে এই মজা চিরস্থায়ী নয়।’

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের কমলনগরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান এ মন্তব্য করেন।

হুইপ নিজান আরো বলেন, ‘আমি অন্যদের সম্মান করি, বিরোধী মতকে সম্মান জানাই। কারণ আমাদের সরকারের বয়স এখন মাত্র ৬ মাস। সাড়ে ৪ বছর পর আবার নির্বাচন অনুষ্ঠিত হবে। সেদিন মানুষ ঠিক করে নেবে, আজকে যে মানুষের সঙ্গে আপনি খারাপ আচরণ করছেন, যে মানুষটাকে ধমক দিয়েছেন, ক্ষমতা দেখিয়েছেন, সাড়ে ৪ বছর পর আবার তার কাছে আমাদের যেতে হবে।

 

এটি গণতান্ত্রিক রাজনীতির পরিচয়।’

এই সংসদ সদস্য বলেন, ‘আমরা গণতান্ত্রিক রাজনীতির কথা বলব, ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলব। আমরা দুর্নীতির বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে কথা বলব। এই দেশের সম্পদ যারা বিদেশে পাচার করেছে, তাদের বিরুদ্ধে কথা বলব। ১৭ বছর আওয়ামী লীগ টিআর, কাবিখা লুট করেছে, মানুষ তাদের জবাব দিয়েছে।

 

এখন আপনারা (বিএনপি) যদি একইভাবে কাজ করেন, আপনাদেরও মানুষ জবাব দেবে।’

নেতাকর্মীদের সতর্ক করে নিজান বলেন, ‘আপনারা আমাকে লক্ষ্য করবেন, অনুসরণ করবেন। আমি অনুসরণ করব আমার নেতা তারেক রহমানকে। তারেক রহমান এখনো ক্যান্টিনে ১৫০ টাকার ভাত খান। তিনি বড় চেয়ারে বসেন না, আমি কেন বসব? আপনাদের প্রথমে চিন্তা-চেতনার পরিবর্তন আনতে হবে। মুখোশধারী পরিবর্তন আনলে হবে না।’

তিনি আরো বলেন, ‘আমরা স্বৈরাচারের পতন ঘটিয়ে ক্ষমতায় এসেছি। তাই আমাদের সবাইকে সাবধান ও সংযত থাকতে হবে। আমরা যেন জনগণের মাঝে একই রূপে আবির্ভূত না হই, যেভাবে আওয়ামী লীগ আবির্ভূত হয়েছে।’

উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরীর সভাপতিত্বে আলোচনাসভায় বিশেষ অতিথি হিসেবে কমলনগর উপজেলা বিএনপির সহসভাপতি গোলাম কাদের, সাধারণ সম্পাদক এম দিদার হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক ইউছুফ পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আমজাদ হোসেন, সদস্যসচিব আবু সাঈদ দোলন ও মহিলা দলের সভাপতি হোসনে আরা বাশারসহ দলটির সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%