০৮:৫৮ এম
ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে অভিযোগ করেছেন জর্ডান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রিন্স আলী বিন আল-হুসেইন। তিনি দাবি করেছেন, পুনর্নির্বাচনে সমর্থন না দেওয়া হলে ‘ব্ল্যাকমেইল’-এর মাধ্যমে জর্ডান ফুটবল ফেডারেশনের জন্য নির্ধারিত আর্থিক সহায়তা আটকে রাখার ইঙ্গিত পাওয়া গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে প্রিন্স আলী উল্লেখ করেছেন যে, ২০২৫ সালের আরব কাপে রানার্সআপ হওয়ার পরেও জর্ডানের খেলোয়াড়রা এখন পর্যন্ত তাদের প্রাপ্য অর্থ পাননি। এ ছাড়াও, বিশ্বকাপ চলাকালীন সময়ে জর্ডানের সমর্থকদের ভিসা এবং অন্যান্য বিষয়ে ফিফার সহযোগিতা পাওয়া যায়নি।
এদিকে, ইনফান্তিনোর নেতৃত্ব চাপের মুখে পড়েছে। ফিফার ব্যর্থ ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ বিনিয়োগ পরিকল্পনা নিয়ে সংস্থার মহাসচিব ম্যাথিয়াস গ্রাফস্ট্রোম এবং প্রধান গ্লোবাল ডেভেলপমেন্ট কর্মকর্তা আর্সেন ওয়েঙ্গার সমালোচনা করেছেন। গ্রাফস্ট্রোম অভ্যন্তরীণ এক ই-মেইলে পুরো ঘটনাকে ‘দুঃখজনক ও নিন্দনীয়’ বলে উল্লেখ করেন। অন্যদিকে, ওয়েঙ্গার জানিয়েছেন, পরিকল্পনাটি বাতিলের সিদ্ধান্ত অবশ্যই ‘প্রয়োজনীয়’ ছিল।
আরও পড়ুন: জাপান বাংলাদেশে সাড়ে ৭৭ হাজার কোটি টাকা বিনিয়োগের ঘোষণা
ইংল্যান্ড, ওয়েলস, ফিনল্যান্ড এবং সার্বিয়ার পরবর্তীতে গ্রিসও ইনফান্তিনোর পুনর্নিরাচনে সমর্থন প্রত্যাহার করেছে বলে কিছু রিপোর্টে উল্লেখ করা হয়েছে। আরও বেশ কয়েকটি ইউরোপীয় ও কনকাকাফভুক্ত দেশও একই পথে হাঁটার কথা ভাবছে।
ফিফার সঙ্গে যোগাযোগ করা হলে প্রিন্স আলী অভিযোগের বিষয়ে মন্তব্য জানাতে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন