১০:২৬ পি.এম
টানা দুটি জয় নিয়ে ‘জে’ গ্রুপ থেকে বিশ্বকাপের নকআউট পর্বে সবার আগে নিশ্চিত হওয়া, লিওনেল মেসির বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হওয়া—এই সবকিছু মিলিয়ে আর্জেন্টিনার জন্য গত রাতটি ছিল নিখাদ আনন্দের।
কিন্তু এই আনন্দের মাঝে আর্জেন্টাইনদের জন্য বেদনার কারণ হয়ে দাঁড়িয়েছেন ক্রিস্তিয়ান রোমেরো। দলের এই নির্ভরযোগ্য ডিফেন্ডারের ফিটনেস নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
ডালাসে কাল অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের সময় রোমেরো অস্বস্তি অনুভব করেন। ৫৭ মিনিটে রোমেরোকে তুলে নিতে বাধ্য হন কোচ লিওনেল স্কালোনি। ইংলিশ ক্লাব টটেনহাম হটস্পারের এই সেন্টার ব্যাকের বদলি হিসেবে নামেন নিকোলাস তালিয়াফিকো।
আরও পড়ুন: প্রতিবন্ধীদের জন্য অন্তর্ভুক্তিমূলক কর্মপরিকল্পনা ঘোষণা করলেন সমাজকল্যাণমন্ত্রী
ম্যাচ শেষে স্কালোনি নিশ্চিত করেছেন যে, রোমেরো ডান হাঁটুতে চোট পেয়েছেন, সে কারণেই তিনি রোমেরোকে তুলে নিয়েছেন। আর্জেন্টিনা কোচ বলেছেন, ‘ওর চোট কতটা গুরুতর, তা এখনো জানি না। তবে এ ধরনের সমস্যায় সে আগেই ভুগেছে।
আশা করি, এবারের চোট গুরুতর কিছু নয়। কারণ সে আমাদের গুরুত্বপূর্ণ ফুটবলার, যে কোনো ফুটবলারের জন্য এরকম কিছু ভালো ব্যাপার নয়।’
অন্যদিকে, রোমেরোও দ্রুত ফেরার ব্যাপারে আশাবাদী। তিনি বলেছেন, ‘এটা গুরুতর কিছু নয়। ৩-৪ দিনের মধ্যেই আবার ঠিক হয়ে যাব। আগের চেয়ে আরো শক্তিশালী হয়ে ফিরব।
আর্জেন্টিনার গ্রুপ পর্বের শেষ ম্যাচ আগামী রবিবার (২৮ জুন) জর্দানের বিপক্ষে। নকআউট পর্বে খেলা নিশ্চিত হওয়ায় সেই ম্যাচে রোমেরোকে বিশ্রাম দিতে স্কালোনি বিকল্পদের ওপর আস্থা রাখতে পারেন।
আরও পড়ুন: ইসরাইলে নির্বাচন: ৮৫ শতাংশ ভোট গণনা শেষ, চূড়ান্ত ফলাফল দুই দিনে আসবে
তিনি সেই ইঙ্গিতই দিয়েছেন, ‘সে (রোমেরো) যদি নাও থাকে, তাহলে যে খেলবে, সে অবশ্যই ভালো করবে। সবাইকে দলে পাওয়া সব সময়ই ইতিবাচক বিষয়।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন