০৯:৩৪ পি.এম
নারায়ণগঞ্জ শহর ও বন্দরবাসীর দীর্ঘদিনের প্রতীক্ষিত শীতলক্ষ্যা নদীর ওপর নির্মাণাধীন কদমরসুল সেতুর নির্মাণকাজ নির্বিঘ্ন করতে রেলওয়ের অধিগ্রহণকৃত জমি থেকে অবৈধ দখলদারদের দ্রুত উচ্ছেদের দাবি জানিয়েছে নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরাম ও বন্দর উন্নয়ন ফোরাম। এ দাবিতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে সংগঠন দুটি।
সোমবার (৩১ আগস্ট) সকালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবনের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা শেষে নাসিকের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয়।
এ সময় নেতৃবৃন্দ আগামী এক সপ্তাহের মধ্যে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে পাইলিংয়ের কাজ নির্বিঘ্ন করার দাবি জানান।
আরও পড়ুন: রূপগঞ্জে পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার বিস্ফোরণে ৪ জন দগ্ধ
নাসিকের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, নারায়ণগঞ্জের প্রতি সরকারের বিশেষ দৃষ্টি রয়েছে। আমরা সফল না হলে নারায়ণগঞ্জবাসী বঞ্চিত হবে। প্রকল্প পরিচালকের সঙ্গে কথা বলে দ্রুত অবৈধ দখলদারদের উচ্ছেদের পদক্ষেপ নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন