ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

থাইল্যান্ডের নারী ব্যাডমিন্টন খেলোয়াড় পিচামন ওপাটনিপুথ ডোপ টেস্টে পজিটিভ


থাইল্যান্ডের নারী ব্যাডমিন্টন খেলোয়াড় পিচামন ওপাটনিপুথ ডোপ টেস্টে পজিটিভ

জাপানে চলমান এশিয়ান গেমসে থাইল্যান্ডের নারী ব্যাডমিন্টন খেলোয়াড় পিচামন ওপাটনিপুথ প্রথম ডোপিং পরীক্ষায় পজিটিভ হিসেবে চিহ্নিত হয়েছেন।

১৯ বছর বয়সী এই খেলোয়াড়ের নমুনায় নিষিদ্ধ পদার্থ ফুরোসেমাইডের উপস্থিতি পাওয়া গেছে। আন্তর্জাতিক টেস্টিং এজেন্সি (আইটিএ) জানায়, তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে।

বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ১৮তম স্থানে থাকা উদীয়মান তারকা পিচামন মঙ্গলবার দলীয় ইভেন্টে চীনের বিরুদ্ধে খেলার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।

আরও পড়ুন: ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের চাহিদা ফাইনালের চেয়েও বেশি

আইটিএ জানায়, “পিচামন এশিয়ান গেমস চলাকালে প্রতিযোগিতা, অনুশীলন, কোচিং বা যেকোনো কার্যক্রমে অংশ নিতে পারবেন না।”

সংস্থাটি আরও জানিয়েছে, পিচামন চাইলে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্ট (সিএএস)-এ সাময়িক নিষেধাজ্ঞার বিরুদ্ধে আবেদন করার সুযোগ পাবেন।

এছাড়া, স্যাম্পল-বি পরীক্ষা করার জন্য অনুরোধ জানানোর অধিকারও তার রয়েছে বলে জানিয়েছে আইটিএ।

দ্রুত ওজন কমানোর জন্য শরীর থেকে পানি বের করে দিতে প্রতিযোগীরা ফুরোসেমাইড ব্যবহার করতে পারেন।

আরও পড়ুন: মেসি-পরবর্তী প্রথম প্রীতি ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করলো আর্জেন্টিনা

১৭ সেপ্টেম্বর প্রতিযোগিতার আগে ডোপিং পরীক্ষার সময় আইটিএ পিচামনের নমুনা সংগ্রহ করেছিল।

সূত্র: বাসস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারকে সংখ্যাগরিষ্ঠতার ভূতে ধরেছে: মিয়া গোলাম পরওয়ার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:২৯ পি.এম


সরকারকে সংখ্যাগরিষ্ঠতার ভূতে ধরেছে: মিয়া গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার মন্তব্য করেছেন যে, "সরকারকে সংখ্যাগরিষ্ঠতার ভূতে ধরেছে।"

তিনি সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলের পূর্বে বায়তুল মোকাররম উত্তর গেটে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন। জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে এই বিক্ষোভের আয়োজন করা হয়।

গোলাম পরওয়ার বলেন, "সংখ্যাগরিষ্ঠতার ভূতে ধরেছে বলেই সরকার একের পর এক গণবিরোধী কাজ করছে।" তিনি উল্লেখ করেন, সংখ্যাগরিষ্ঠতার জোরে সরকার গণভোটের রায় মেনে নেয়নি। সংসদে জুলাই সনদ অধ্যাদেশ, সুপ্রিমকোর্ট সচিবালয় অধ্যাদেশ, মানবাধিকার কমিশন অধ্যাদেশ, গুম প্রতিরোধ অধ্যাদেশসহ গুরুত্বপূর্ণ সব অধ্যাদেশ বাতিল করেছে।

তিনি আরও বলেন, "জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি সরাসরি জনগণের ওপর প্রভাব ফেলে।" সরকার ক্ষমতা গ্রহণের ৭ মাসের মধ্যে ৩ বার জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করেছে। এর ফলে দ্রব্যমূল্যসহ সবকিছুর দাম বৃদ্ধি পেয়ে জনগণ চরম ভোগান্তির শিকার হচ্ছে।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আরও বলেন, "বেগম জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন আমরা তাকে রাষ্ট্র পরিচালনায় সহযোগিতা করেছিলাম।" তবে তখনও বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী টুকুর ব্যর্থতায় সরকারকে বেকায়দায় পড়তে হয়েছে। বর্তমানে আবার তাকে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীর দায়িত্ব দিয়ে জনগণকে দুর্ভোগের দিকে ঠেলে দেওয়া হয়েছে।

তিনি বলেন, "জনগণ এখন আর বলেন না, বিদ্যুৎ যায় আর আসে। জনগণ বলে, টুকু যায় আর আসে।"

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, "এই নৈরাজ্য ও বিশৃঙ্খলা থেকে দেশকে রক্ষা করতে বিরোধীদলের সাথে আলোচনা করে করণীয় নির্ধারণ করতে হবে।" নতুবা জনগণ যেভাবে লংমার্চে রাজপথে নেমে এসেছে, পরে দেখা যাবে গ্রামগঞ্জ থেকে মানুষ লংমার্চ নিয়ে ঢাকার দিকে ছুটছে। তখন গদি রক্ষা করা যাবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৃষ্টি শঙ্কা মাথায় নিয়ে কাল মুখোমুখি ভারত ও জাপান

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৩১ পি.এম


বৃষ্টি শঙ্কা মাথায় নিয়ে কাল মুখোমুখি ভারত ও জাপান

ঢাকা, ২১ সেপ্টেম্বর, ২০২৬ : আগামীকাল আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো মুখোমুখি হতে যাচ্ছে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত ও জাপান। এই ম্যাচের আয়োজন দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে করা হয়েছে।

তবে, টি-টোয়েন্টি ফরম্যাটের এ ম্যাচটি নিয়ে শঙ্কা ও অনিশ্চয়তা দেখা দিয়েছে। পূর্ব জাপানে টাইফুন ‘দুজুয়ান’ ধেয়ে আসছে, যা বৃষ্টির কারণে ম্যাচটি ভেস্তে যেতে পারে।

বাংলাদেশ সময় সকাল ১০ টায় তোচিগি প্রিফেকচারের সানো আন্তর্জাতিক ক্রিকেট মাঠে ম্যাচটি শুরু হবে।

টাইফুন ‘দুজুয়ান’-এর প্রভাবে জাপান জুড়ে ঝড়-বৃষ্টি চলছে। এর ফলে ২৭৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এমনকি ভারতীয় দল আজ অনুশীলনও করতে পারেনি।

ভারত অধিনায়ক শ্রেয়াস আইয়ার জাপানের বিপক্ষে ম্যাচ নিয়ে বলেন, “প্রথমবারের মতো জাপানের বিপক্ষে খেলা আমাদের জন্য একটি রোমাঞ্চকর ও উত্তেজনাপূর্ণ ম্যাচ হবে। একটি দারুণ ম্যাচের অপেক্ষায় পুরো দল।”

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে জাপান ভারতের ২০তম প্রতিপক্ষ হবে। আইয়ার আরও বলেন, “জাপান খুব সুন্দর দেশ। এখানে আসার পর খুব ভাল অভ্যর্থনা পেয়েছি। দেশটা ঘুরে দেখার লক্ষ্য ছিল আমাদের। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে আমরা আটকে গিয়েছি। অনুশীলন করতে পারিনি। আবহাওয়ার কথা আমাদের জানা ছিল না। তবে আশা করছি খেলা হবে।”

ঐতিহাসিক এই ম্যাচকে কেন্দ্র করে জাপান জুড়ে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। দর্শকদের কথা বিবেচনায় রেখে স্টেডিয়ামের ধারণক্ষমতা বাড়ানো হয়েছে। ইতোমধ্যে এ ম্যাচের সব টিকিট এক ঘণ্টার মধ্যে বিক্রি হয়ে গেছে।

টি-টোয়েন্টি ইতিহাসে জাপান এখন পর্যন্ত ৬২টি ম্যাচ খেলেছে। এর মধ্যে ৪১টিতে তারা জয়ী হয়েছে, ১৯টিতে পরাজিত হয়েছে এবং ১টি করে ম্যাচ টাই ও পরিত্যক্ত হয়েছে।

জাপান দল : কেন্ডেল কাদোওয়াকি-ফ্লেমিং (অধিনায়ক), চার্লি হারা-হিনজে, বেঞ্জামিন ইতো-ডেভিস, অ্যালেস্টার কাদোওয়াকি-ফ্লেমিং, কোহেই কুবোতা, জেক কুসুদা-নাইর্ন, ওয়াতার মিয়াউচি (উইকেটরক্ষক), রেও সাকুরানো-থমাস, অ্যালেক্স শিরাই-প্যাটমোর (উইকেটরক্ষক), শোমা সুগায়া-স্টোর, ডেকলান সুজুকি-ম্যাককম্ব, সুয়োশি তাকাদা, ইব্রাহিম তাকাহাশি, মাকোতো তানিয়ামা ও লাচলান ইয়ামামোতো-লেক।

ভারত দল : শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), অভিষেক শর্মা, বৈভব সুরিয়াবংশি, সঞ্জু স্যামসন, ইশান কিষান, তিলক ভার্মা, শিভম দুবে, নিতিশ কুমার রেড্ডি, জসপ্রিত বুমরাহ, রবি বিষ্ণোই, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, ভিপরাজ নিগাম, আর্শদিপ সিং, ইয়াশ ঠাকুর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাবতলী তরুনীহাটে ইছামতী নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৩৩ পি.এম


গাবতলী তরুনীহাটে ইছামতী নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যকে পুনরুদ্ধারের লক্ষ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যে সোমবার (২১শে সেপ্টেম্বর-২৬) দিনব্যাপী বগুড়ার গাবতলী বালিয়াদিঘী ইউনিয়নের তরুণীহাটে ইছামতী নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

নৌকা বাইচ প্রতিযোগিতায় বিভিন্ন রাউন্ড শেষে প্রথম স্থান অধিকার করে "রাখে আল্লাহ মারে কে" এবং দ্বিতীয় স্থান অর্জন করে "বিজয় উল্লাস" নৌকার মালিক। ১০নং বালিয়াদিঘী ইউনিয়ন বিএনপি ও অঙ্গদলের আয়োজনে সমাপনী অনুষ্ঠানে গাবতলী উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোছাঃ সহমিনা আক্তার রুমা আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

বালিয়াদিঘী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ-সভাপতি নবীর হোসেন আকন্দ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেহেদী হাসান রোকন, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, কৃষি বিষয়ক সম্পাদক বাবুল মন্ডল, মহিষাবান ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন মন্ডল, বিএনপি নেতা খোরশেদ আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইলিয়াস মাহমুদ উজ্জ্বল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রেজাউল করিম রিবন, ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক একেএম তৌরাত হোসেন পাইলট, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুল ইসলাম, নৌকা বাইচ উদযাপন কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক মোঃ সজীব প্রাং, বালিয়াদিঘী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি উজ্জ্বল হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক নোমান বাবু, মহিলাদল নেত্রী নাজমা বেগম, মাজেদা ইয়াসমিন টুনি, লিপি আক্তার আশা, সাবিনা বেগম, শাবানা বেগম, পারুল বেগম।

এরপর চ্যাম্পিয়ন ও রানার্স আপ উভয়েই বিজয়ী নৌকা মালিকের হাতে পুরস্কার হিসেবে (প্রত্যেককে একটি করে গরু) মোট ২টি গরু প্রদান করেন অতিথিবৃন্দ। নৌকা বাইচ প্রতিযোগিতা উপলক্ষে তরুণীহাট চত্বরে একটি মেলার আয়োজন করা হয়। মেলায় লাখ মানুষের সমাগম ঘটে। দুই দিনব্যাপী মেলায় বৃদ্ধ, নারী, পুরুষ, তরুণ, তরুণী ও দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। নৌকা বাইচ প্রতিযোগিতা ঘিরে নদীর দুইপাড়ে লাখো মানুষের মধ্যে উৎসবের আমেজ বিরাজমান ছিল। ঢোলের তালে তালে মাঝিদের হৈ-হৈ-রব এবং বৈঠার ছন্দে পুরো ইছামতী নদী মুখরিত হয়ে ওঠে। বিভিন্ন এলাকা থেকে আসা নৌকাগুলোর ছন্দময় গতি ও মাঝিদের নৌকা চালানোর দক্ষতা উপভোগ করেন লাখো দর্শনার্থীগণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাজারে নিত্যপণ্যের স্থিতিশীলতা রক্ষায় নজরদারি জোরদারের ঘোষণা বাণিজ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৩৬ পি.এম


বাজারে নিত্যপণ্যের স্থিতিশীলতা রক্ষায় নজরদারি জোরদারের ঘোষণা বাণিজ্যমন্ত্রীর

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ঘোষণা দিয়েছেন যে, শুধু রমজান মাসের জন্য নয়, বরং সারা বছর নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখতে বাজার নজরদারি আরও জোরদার করা হবে।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মূল্য স্থিতিশীলতা এবং সার্বিক বাজার পরিস্থিতি পর্যালোচনা-সংক্রান্ত সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী উল্লেখ করেন, বাজারে কোনো অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হতে দেওয়া হবে না। যদি কেউ বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ায় বা অতিরিক্ত মুনাফা করার চেষ্টা করে, তাহলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

তিনি সভায় অংশগ্রহণকারী ব্যবসায়ী নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, রমজান মাসে ভোগ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা স্বাভাবিকভাবেই বৃদ্ধি পায়। তবে সরকারের বাজার ব্যবস্থাপনা শুধুমাত্র রমজানকেন্দ্রিক নয়, বরং সারা বছর পণ্যের সরবরাহ স্বাভাবিক ও মূল্য সহনীয় রাখা সরকারের লক্ষ্য।

বাণিজ্যমন্ত্রী ব্যবসায়ী সংগঠনগুলোকে নিয়মিত বাজার পরিস্থিতির খোঁজ রাখার আহ্বান জানিয়ে বলেন, পণ্যের দামে দুই-চার টাকার অস্বাভাবিক ওঠানামা সামগ্রিকভাবে বড় মনে না হলেও, এটি সাধারণ মানুষের মধ্যে বাজার নিয়ে আস্থার সংকট সৃষ্টি করতে পারে। তাই বাজারে স্থিতিশীলতার পাশাপাশি মানুষের আস্থা ধরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি জানান, বাজারে মানুষের আস্থা আরো শক্তিশালী করার জন্য জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাণিজ্য মন্ত্রণালয়, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জেলা প্রশাসনের সমন্বয়ে নজরদারি ও মনিটরিং কার্যক্রম বৃদ্ধি করা হবে। আমদানিকারকদের সঙ্গে নিয়মিত বৈঠক করে পণ্যের মজুদ, আমদানি ও সরবরাহ পরিস্থিতিও পর্যালোচনা করা হবে।

সভায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের পক্ষ থেকে নিত্যপণ্যের চাহিদা, আমদানি, সরবরাহ ও মূল্য পরিস্থিতির একটি চিত্র উপস্থাপন করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%