ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

পর্যটকের মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টা নস্যাৎ করল ট্যুরিস্ট পুলিশ


পর্যটকের মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টা নস্যাৎ করল ট্যুরিস্ট পুলিশ

কক্সবাজার সমুদ্রসৈকতের ঝাউবাগানকেন্দ্রিক ছিনতাইয়ের চক্র সক্রিয় হয়ে উঠেছে। সোমবার (১ জুন) বেলা সাড়ে ১১টায় সি-গাল পয়েন্টের ঝাউবাগানে এক পর্যটককে ছুরি দেখিয়ে মারধরের পর মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টা করেছে দুর্বৃত্তরা।

পর্যটকদের উদ্ধারের জন্য স্থানীয় ফটোগ্রাফার ও ট্যুরিস্ট পুলিশের সহায়তা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের সহায়তায় পর্যটকদের উদ্ধার করা সম্ভব হয়েছে এবং মোটরসাইকেলটিও রক্ষা করা হয়েছে। এ ঘটনার মধ্যে ট্যুরিস্ট পুলিশ একটি সদস্য মহিলা অভিযুক্তকে আটক করতে সক্ষম হয়েছে। ছিনতাইয়ের ঘটনা সম্পর্কে নিরাপত্তা জোরদারের দাবি করেছেন পর্যটকরা।

কক্সবাজার সমুদ্রসৈকতের ঝাউবাগান ও সি-গাল পয়েন্টে বেড়াতে গিয়ে হয়রানির শিকার হয়েছেন সিলেটের হবিগঞ্জ থেকে আসা পর্যটকদের একটি দল। মোটরসাইকেল পার্কিং করে ছবি তুলতে গিয়ে একটি ছিনতাই চক্র সেটি নিজেদের বলে দাবি করে এবং ছিনতাইয়ের প্রচেষ্টা চালায়।

আরও পড়ুন: নলছিটি ফেরিঘাটের রাস্তা মেরামত, যাত্রীদের স্বস্তি ফিরেছে

সিলেটের হবিগঞ্জ থেকে আসা পর্যটক রাহাত বলেন, ‘আমরা ১১ জন প্রায় ১৬ ঘণ্টা ৬টি মোটরসাইকেল চালিয়ে সকালে কক্সবাজারে এসেছি। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর খাবার খেতে যাই। ১টি মোটরসাইকেল ঝাউবাগানে পার্কিংয়ে রেখে ছবি তুলছিলাম। এ সময় এক ব্যক্তি এসে মোটরসাইকেলটি তার বলে দাবি করে। পরে আরও কয়েকজন সেখানে জড়ো হয়ে আমাদের বিভিন্ন প্রশ্ন করতে থাকে এবং মোটরসাইকেলটি নিয়ে যাওয়ার চেষ্টা করে। আমরা তাদের জানাই, মোটরসাইকেলের সব বৈধ কাগজপত্র আমাদের কাছে রয়েছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ট্যুরিস্ট পুলিশকে খবর দিই। পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে কাগজপত্র যাচাই করে মোটরসাইকেলের প্রকৃত মালিকানা নিশ্চিত করে। পুলিশের সহযোগিতা না পেলে আমাদের বড় ধরনের সমস্যায় পড়তে হতো। এমনকি আমার বন্ধু সাব্বিরকে মারধরও করে। ছুরি দেখিয়ে ভয়ভীতিও প্রদর্শন করে। ঘটনার সময় স্থানীয় কয়েকজন ফটোগ্রাফারও আমাদের সহযোগিতা করেছেন। ট্যুরিস্ট পুলিশ দ্রুত সাড়া দেওয়ায় আমরা নিরাপদ বোধ করেছি। তাদের কারণে আমরা রক্ষা পেলাম।’

পর্যটক সাব্বির বলেন, ‘ভবিষ্যতে যাতে কোনো পর্যটক এমন পরিস্থিতির শিকার না হন, সেজন্য সৈকত এলাকায় আরও জোরালো নিরাপত্তা ব্যবস্থা প্রয়োজন।’

এদিকে ঘটনার সময় স্থানীয় কয়েকজন ফটোগ্রাফারও পর্যটকদের সহযোগিতায় এগিয়ে আসেন। তাদের মতে, সৈকতের কিছু এলাকায় দীর্ঘদিন ধরে কয়েকটি অসাধু চক্র পর্যটক, ফটোগ্রাফার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে হয়রানির চেষ্টা করে আসছে।

বিশেষ করে সুগন্ধা পয়েন্ট থেকে জলতরঙ্গ পর্যন্ত ঝাউবাগান এলাকায় নিরাপত্তা নজরদারি আরও বাড়ানোর দাবি জানাচ্ছেন স্থানীয়রা। তাদের মতে, পর্যটকদের নিরাপদ অভিজ্ঞতা নিশ্চিত করতে এসব এলাকায় নিয়মিত টহল ও কঠোর নজরদারি জরুরি।

আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি

ফটোগ্রাফার জয়নাল বলেন, ‘আমি প্রায় ২০ বছর ধরে সি-গাল পয়েন্ট এলাকায় ফটোগ্রাফির কাজ করছি। এখানে কিছু ছিন্নমূল যুবক রয়েছে, যারা বিভিন্ন সময় পর্যটক, ফটোগ্রাফার ও হকারদের ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা করে। ঘটনার সময় টুরিস্ট পুলিশ দ্রুত উপস্থিত হওয়ায় অভিযুক্ত একজন পালিয়ে যায়, তবে একজন নারীকে আটক করা হয়। সুগন্ধা পয়েন্ট থেকে জলতরঙ্গ পর্যন্ত ঝাউবাগান এলাকায় প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা প্রয়োজন। এতে পর্যটক ও স্থানীয় ব্যবসায়ীরা নিরাপদে চলাফেরা করতে পারবেন।’

ট্যুরিস্ট পুলিশ বলছে, মারধর থেকে পর্যটকদের উদ্ধারের পাশাপাশি রক্ষা করা হয়েছে মোটরসাইকেলও। একই সঙ্গে আটক করা হয়েছে চক্রের এক নারী সদস্যকে।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের পরিদর্শক মো. পারভেজ আহমেদ বলেন, সিলেট থেকে ১০-১১ জন পর্যটক মোটরসাইকেল নিয়ে কক্সবাজারে ঘুরতে আসেন। একপর্যায়ে তাদের মধ্যে দুজন খাবার খেতে গেলে কিছু স্থানীয় ব্যক্তি মোটরসাইকেলটি নিজেদের বলে দাবি করে তা নিয়ে যাওয়ার চেষ্টা করে। বিষয়টি পর্যটকরা ট্যুরিস্ট পুলিশকে জানালে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেলের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে মালিকানা নিশ্চিত করে। পরে সংশ্লিষ্ট পক্ষের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের থানায় পাঠানো হয়েছে।

এদিকে কক্সবাজার সমুদ্রসৈকতে প্রতিদিন হাজারো পর্যটকের সমাগম ঘটে। পর্যটন নগরীর সুনাম ধরে রাখতে এবং দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লেষ্ট কর্তৃপক্ষের আরও কার্যকর নজরদারির দাবি জানিয়েছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার, নতুন কর্মকর্তাদের নিয়োগ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাপের কামড়ে প্রাণ হারালেন এক জামায়াত নেতা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০৪:০৬ পি.এম


সাপের কামড়ে প্রাণ হারালেন এক জামায়াত নেতা

চুয়াডাঙ্গায় সাপের কামড়ে শাফায়াত উল্লাহ (৩৫) নামক এক জামায়াত নেতার মৃত্যু ঘটেছে।

সোমবার (১ জুন) সকাল সাড়ে ৮টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে, রোববার (৩১ মে) রাত ১টার দিকে ঘুমন্ত অবস্থায় একটি বিষধর সাপ তার কামড় দেয়। ঘুম ভাঙার পর তিনি পাশে সাপ দেখতে পান এবং দ্রুত পরিবারের সদস্যদের বিষয়টি জানান।

নিহত শাফায়াত উল্লাহ চুয়াডাঙ্গা সদর উপজেলার যদুপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে। তিনি বেগমপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর ওলামা বিভাগের ইউনিয়ন সভাপতি ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, রাতে শাফায়াত উল্লাহ নিজ ঘরে ঘুমাচ্ছিলেন। এই সময় একটি বিষধর সাপ তার কামড় দেয়। পরে রাতেই তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি সকালে মারা যান।

এই বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিমেল রানা গণমাধ্যমকে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রাম বিমানবন্দরে ৩৪ লাখ টাকার সিগারেট জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০৪:০৯ পি.এম


চট্টগ্রাম বিমানবন্দরে ৩৪ লাখ টাকার সিগারেট জব্দ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৩ লাখ ৯৬ হাজার টাকার সিগারেট জব্দ করা হয়েছে।

সোমবার (১ জুন) বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল বিষয়টি নিশ্চিত করে বলেন, রবিবার রাত সাড়ে ৯টায় তিনজন যাত্রীর ব্যাগেজে ১ হাজার ২ কার্টন এবং একইসময়ে অ্যারাইভাল হলের লাগেজ বেল্টের ওপর থেকে মালিকবিহীন ৬৯৬ কার্টন সিগারেটের চালান উদ্ধার করা হয়।

যাত্রীরা হলেন লক্ষ্মীপুরের রামগঞ্জের মো. মোস্তফা কামাল সুমন, হাটহাজারীর মোহাম্মদ আব্দুল্লাহ তালুকদার ও রাঙ্গুনিয়ার মোহাম্মদ নাসির উদ্দীন তালুকদার।

তিনি জানান, যাত্রীদের কাছ থেকে পাওয়া সিগারেট ডিপার্টমেন্ট অব মেমোরেন্ডা (ডিএম) মূলে জব্দ করা হয় যা চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে থাকবে।

আটক যাত্রীত্রয়কে বিমানবন্দরের কাস্টমস ইন্টেলিজেন্স ও কাস্টমস শাখায় মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।

আমদানি নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ প্রতিরোধ ও সরকারি রাজস্ব ফাঁকি রোধে বিমানবন্দর গোয়েন্দা সংস্থা, বিমানবন্দর কাস্টমস ও কাস্টমস ইন্টেলিজেন্সসহ বিমানবন্দর কর্তৃপক্ষের (বেবিচক) সর্বোচ্য নজরদারি চলমান থাকবে বলে জানান এ কর্মকর্তা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হেটমায়ারকে অন্তর্ভুক্ত করে ওয়ানডে দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০৪:১০ পি.এম


হেটমায়ারকে অন্তর্ভুক্ত করে ওয়ানডে দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ

শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজকে কেন্দ্র করে ওয়েস্ট ইন্ডিজ দল শাই হোপের অধিনায়কত্বে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। এই দলে আলজারি জোসেফ, শামার জোসেফ এবং জেইডেন সিলসের সাথে শিমরন হেটমায়ারসহ বেশ কিছু ক্রিকেটার ফিরেছেন।

গত বছরের পিঠের চোটের কারণে আলজারি দীর্ঘ সময় অনুপস্থিত ছিলেন, অন্যদিকে মোতিও গত বছর নিউজিল্যান্ড সফরে অংশগ্রহণ করতে পারেননি। তবে, ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ সিলস এবং শামারের কাজের চাপটি নিয়ন্ত্রণ করেছে, কিন্তু শেষ পর্যন্ত দুজনই দলে স্থান পেয়েছে।

নিউজিল্যান্ড সফরে দেশের হয়ে সর্বোচ্চ ওয়ানডে উইকেট শিকারী ছিলেন সীলস। এদিকে, কাঁধের সমস্যার কারণে শমর সে সফরে যেতে পারেননি। দলে অন্তর্ভুক্তদের মধ্যে হেটমায়ারের ফিরে আসা সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়। তিনি সর্বশেষ ওয়ানডে খেলেন ২০২৫ সালের জুনে। তবে, চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর তিনি দলে ফিরে আসছেন। সেখানে তিনি ৪১.৩৩ গড়ে ২৪৮ রান করেন এবং তার স্ট্রাইক রেট ছিল ১৮৬.৪৬।

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের এক বিবৃতিতে বলা হয়েছে, হেটমায়ারের পুনরায় অন্তর্ভুক্তি আগামী বছরের অক্টোবর ও নভেম্বরে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের জন্য ওয়েস্ট ইন্ডিজের কৌশলগত প্রস্তুতির অংশ।

দলের প্রধান কোচ ড্যারেন স্যামি জানান, ওয়ানডে ক্রিকেটে ঘরের মাঠকে একটি দুর্ভেদ্য দুর্গে পরিণত করার লক্ষ্যে ধারাবাহিকভাবে জয় ছিনিয়ে আনতে হবে। গত ১৮ মাস ধরে আমরা এটাই জোর দিয়ে আসছি।

উল্লেখযোগ্য যে, ওয়েস্ট ইন্ডিজ ঘরের মাঠে অপরাজিত থেকে টানা পাঁচটি সিরিজ জিতেছে। আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের পথে এটি ওয়েস্ট ইন্ডিজের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিরিজ হবে। উল্লেখ্য, ৩ জুন থেকে শুরু হতে যাওয়া তিনটি একদিনের ম্যাচ জ্যামাইকার সাবিনা পার্কে অনুষ্ঠিত হবে।

দল:

শাই হোপ (অধিনায়ক), আকিম অগাস্ট, জন ক্যাম্পবেল, কেসি কার্টি, রস্টন চেজ, ম্যাথিউ ফোর্ড, জাস্টিন গ্রিভস, শিমরন হেটমায়ার, আমির জাঙ্গু, আলজারি জোসেফ, শামার জোসেফ, গুড়াকেশ মোতি, শারফেন রাদারফোর্ড, জেইডেন সিলস, শামার স্প্রিংগার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়: ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০৪:১৩ পি.এম


লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়: ইরান

লেবাননে যুদ্ধবিরতি ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনও চুক্তি হবে না বলে ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে।

দেশটি ঘোষণা দিয়ে জানিয়েছে, যুদ্ধ অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনও চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে লেবাননে যুদ্ধবিরতি বজায় থাকা একটি ‘অপরিহার্য শর্ত’ হয়ে থাকবে।

একইসঙ্গে, এই মুহূর্তে পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে কোনও ধরনের আলোচনা হচ্ছে না বলেও দাবি করেছে তেহরান।

সোমবার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই তেহরানের এই অবস্থান স্পষ্ট করেন।

ইসমাইল বাঘাই বলেন, “আমরা জোরালোভাবে বলতে চাই, যুদ্ধ বন্ধের উদ্দেশ্যে যেকোনও চুক্তিতে পৌঁছানোর জন্য লেবাননে যুদ্ধবিরতি নিশ্চিত করা একটি আবশ্যকীয় শর্ত।”

উল্লেখ্য, গত এপ্রিলের মাঝামাঝি সময়ে লেবাননে একটি যুদ্ধবিরতি চুক্তি হলেও তা উপেক্ষা করে সম্প্রতি ইসরায়েল তাদের সামরিক আগ্রাসন ও হামলা আরো জোরদার করেছে। বাঘাই জানান, লেবাননের নিরাপত্তা নিশ্চিত না করে কোনও চুক্তি হতে পারে না।

যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তি বা এর খুঁটিনাটি নিয়ে পর্দার আড়ালে কোনও আলোচনা চলছে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বাঘাই বলেন, “পারমাণবিক ফাইলের খুঁটিনাটি বিষয় নিয়ে এই মুহূর্তে কোনও আলোচনা বা দরকষাকষি হচ্ছে না। পরমাণু বিষয়ে কখন কী পদক্ষেপ নিতে হবে, তা ইরান ভালো করেই জানে। এই মুহূর্তে আমাদের একমাত্র এবং প্রধান অগ্রাধিকার হলো যুদ্ধ বন্ধ করা।”

সংবাদ সম্মেলনে মার্কিন প্রশাসনের তীব্র সমালোচনা করে বাঘাই অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র নিজেই যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। তিনি বলেন, “আজ (সোমবার) সকালেও মার্কিন বাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।”

দেশের সার্বভৌমত্ব রক্ষায়  প্রত্যয় ব্যক্ত করে তিনি আরও বলেন, “ইরানের জাতীয় নিরাপত্তা বজায় রাখার জন্য যা যা করা প্রয়োজন, তার প্রতিটি পদক্ষেপই আমরা গ্রহণ করবো।”

মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তারা সপ্তাহান্তে ইরানের গোরুক শহর এবং কেশম দ্বীপে অবস্থিত ইরানের রাডার ও ড্রোন স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। মার্কিন বাহিনী এগুলোকে ‘আত্মরক্ষামূলক হামলা’ বলে অভিহিত করেছে।

অন্যদিকে, ইরানও একটি মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার দাবি করেছে। সূত্র: আল-জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%