ঢাকা সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬ইং ১৭ই কার্তিক, ১৪৩২বাং

বাকেরগঞ্জে স্ত্রীর চোখের সামনে স্বামীর মৃত্যু


বাকেরগঞ্জে স্ত্রীর চোখের সামনে স্বামীর মৃত্যু

চোখের সামনেই মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল একটি জীবন। আমড়া পারতে গাছে উঠেছিলেন স্বামী আর নিচে দাঁড়িয়ে কুড়িয়ে নিচ্ছিলেন স্ত্রী। কিন্তু এক নিমেষেই সব আনন্দ ও ব্যস্ততা বিষাদে রূপ নিল। গাছ থেকে নিচে পড়ে স্ত্রীর চোখের সামনেই মৃত্যুবরণ করলেন স্বামী।

শনিবার সকালে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। নিহত যুবক গারুড়িয়া গ্রামের মৃত আব্দুর রশিদ হাওলাদারের ছেলে তৈয়ব আলী হাওলাদার (৩৫)।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, দৈনন্দিন কাজের অংশ হিসেবে তৈয়ব আলী বাড়ির পাশে একটি আমড়া গাছে ওঠেন। নিচে অবস্থান করছিলেন তাঁর স্ত্রী।আকস্মিকভাবে হাত পা পিছলে তিনি গাছ থেকে মাটিতে পড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হলে স্ত্রী স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন: শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী: রাসিক প্রশাসকের সহযোগিতার আশ্বাস

চোখের সামনে প্রিয় মানুষের এমন অনাকাঙ্ক্ষিত ও মর্মান্তিক বিদায় মেনে নিতে পারছেন না স্ত্রী। তাঁর হৃদয়বিদারক আহাজারি ও বিলাপে ভারী হয়ে যায় আকাশ। এমন মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। মুহূর্তের মধ্যেই নিহতের পরিবারে তৈরি হলো অপূরণীয় শূন্যতা।

বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আদিল হোসেন জানান, গাছ থেকে পড়ে তৈয়ব আলী নামে এক ব্যক্তির মৃত্যুর সংবাদ শুনেছেন। ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে বলে তিনি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জনপ্রিয় ব্যক্তিকে মনোনয়ন দেয়া হবে -আনু এমপি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:২৬ পি.এম


জনপ্রিয় ব্যক্তিকে মনোনয়ন দেয়া হবে -আনু এমপি

নাটোর-৩ সিংড়া আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু এমপি বলেছেন, "ক্লীন ইমেজ ও জনপ্রিয় ব্যক্তিকে মনোনয়ন দেয়া হবে।" বাকীদের বিভিন্ন পদ-পদবীতে সম্মানিত করা হবে। এজন্য সবাইকে ধৈর্য্য ধরতে হবে।

শনিবার দুপুরে পৌরসভা হলরুমে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত স্থানীয় সরকার নির্বাচন, সাংগঠনিক কার্যক্রম জেরদার ও দলীয় শৃঙ্খলা নিয়ন্ত্রণে কর্মী সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় পৌর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে ও থানা বিএনপির সদস্য রফিকুল ইসলাম বুলেট এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম, কলম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল, তাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাদত হোসেন, সাবেক ভিপি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শামীম হোসেন, ইটালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বজলার রহমান, উপজেলা বিএনপির সদস্য সাইদুর রহমান, পৌর বিএনপির সদস্য মহিদুল ইসলাম, উপজেলা মহিলা দলের সভাপতি ডেইজি আহমেদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহাদত হোসেন মিন্টু সহ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।

এমপি আনু আরো বলেন, "দল ক্ষমতায় না থাকলে কি হয়।" সেই ফল বিগত ১৭ বছর ভোগ করেছি। জেল, জুলুম, নির্যাতন ও গুম, খুনের শিকার হয়েছি। কাজেই দলকে সুসংগঠিত করার কোন বিকল্প নেই।

তিনি আরো বলেন, "কোন মাস্তানি-সন্ত্রাসী বরদাস্ত করা হবে না।" মানুষ শান্তিতে থাকতে চায়। তাই আগে সন্ত্রাসী, লুটপাট, চাঁদাবাজি প্রতিহত করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাইবার সুরক্ষা আইন অপব্যবহার করবে না সরকার: তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:২৬ পি.এম


সাইবার সুরক্ষা আইন অপব্যবহার করবে না সরকার: তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান মন্তব্য করেছেন, ‘বর্তমান সরকার সাইবার সুরক্ষা আইন অপব্যবহার করবে না। তবে, অপতথ্য তৈরি ও প্রচার রোধে কার্যকর আইনি বিধান থাকা অপরিহার্য।’

শনিবার (২৬ সেপ্টেম্বর) ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) আয়োজিত ‘প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন সংশোধন ও গণমাধ্যমের প্রস্তাবনা’ শীর্ষক এক আলোচনায় তিনি এই কথা বলেন।

আরো পড়ুন

মসজিদের মাইকের ব্যাটারি চুরি নিয়ে দ্বন্দ্ব, সংঘর্ষে বৃদ্ধ নিহত

তিনি উল্লেখ করেন, ‘আওয়ামী লীগ সরকার নির্বাচনের বাইরে ক্ষমতা এককভাবে দখলে রেখে গণমাধ্যমের ওপর আধিপত্য বিস্তারের চেষ্টা করেছিল। বর্তমান সরকারের এমন কোনো অভিপ্রায় নেই। এই সরকার গণতান্ত্রিকভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসতে চায়।’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও বলেন, ‘মিডিয়ার সঙ্গে বিরোধে জড়িয়ে সরকারের কোনো লাভ নেই। এ ধরনের কাজ স্বৈরাচারী সরকারই করে। প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন পাস হলেও বর্তমান সরকার তা আগের সরকারের মতো অপব্যবহার করবে না।’

তিনি জানান, ‘সাইবার সুরক্ষা আইনটি এখনো প্রস্তাবিত পর্যায়ে রয়েছে, চূড়ান্তভাবে পাস বা কার্যকর হয়নি। ফলে গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট অংশীজনদের মতামতের ভিত্তিতে আইনটিতে প্রয়োজনীয় পরিবর্তন ও সংশোধনের সুযোগ রয়েছে।’

ডা. জাহেদ উর রহমান বলেন, ‘এমন একটি সাইবার সুরক্ষা আইন প্রয়োজন, যা দেশের মানুষকে সুরক্ষা দেবে। একই সঙ্গে অনলাইনে অপতথ্য ছড়িয়ে পড়া বন্ধেও কার্যকর উদ্যোগ প্রয়োজন। এ ক্ষেত্রে মানুষের মধ্যে মিডিয়া লিটারেসি বা গণমাধ্যম-সংক্রান্ত সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে।’

আরো পড়ুন

মালজোড়া গান ও সাধক রসিদ উদ্দিন সরকার

তিনি আরও বলেন, ‘যদি গুজব, মিথ্যাচার ও অপতথ্য ছড়ানো হয়, তাহলে একই আইনি কাঠামো সবার ক্ষেত্রে সমানভাবে প্রয়োগ হওয়া উচিত। আইন প্রয়োগের ক্ষেত্রে পক্ষ-বিপক্ষ বিবেচনা না করে একই কাঠামোর আওতায় ব্যবস্থা নেয়ার প্রয়োজনীয়তা রয়েছে।’

তবে আইনটির চূড়ান্ত রূপ যা-ই হোক না কেন, তা প্রয়োগের ক্ষেত্রে সরকার সর্বোচ্চ দায়িত্বশীল ও সতর্ক থাকবে বলেও জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চীন-যুক্তরাষ্ট্র ৩০ বিলিয়ন ডলারের শুল্ক কমাতে একমত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:২৬ পি.এম


চীন-যুক্তরাষ্ট্র ৩০ বিলিয়ন ডলারের শুল্ক কমাতে একমত

চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের যুক্তরাষ্ট্র সফরের সময়, চীন ও যুক্তরাষ্ট্র আটটি বিষয় নিয়ে ঐকমত্যে পৌঁছেছে। এই ঐকমত্যের মধ্যে রয়েছে দুই দেশের পারস্পরিক শুল্ক কমানোর একটি সমঝোতা। এ তথ্য চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে প্রকাশিত হয়েছে।

আরো পড়ুন

ঝিনাইদহ ডিসি কোর্টের সামনে থেকে ককটেল সদৃশ বস্তু উদ্ধার

রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই সমঝোতার আওতায়, চীন ও যুক্তরাষ্ট্র প্রায় ৩০ বিলিয়ন ডলারের পরস্পর শুল্ক কমাতে সম্মত হয়েছে। এর ফলে দুই দেশের মধ্যে চলমান বাণিজ্য বিরোধ কিছুটা কমানোর সম্ভাবনা তৈরি হয়েছে। এছাড়া, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে দুই দেশ নিয়মিত সংলাপ শুরু করতে সম্মত হয়েছে। এই সংলাপের মাধ্যমে এআই প্রযুক্তির উন্নয়ন ও ব্যবহার নিয়ে আলোচনা করা হবে।

শি চিনপিংয়ের যুক্তরাষ্ট্র সফরের সময়, দুই দেশের মধ্যে বাণিজ্য ও প্রযুক্তি সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এর মধ্যে আট দফা ঐকমত্যে পৌঁছানোর খবর জানায় চীন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাঙ্গাইলের উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান প্রতিমন্ত্রী টুকু

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:২৭ পি.এম


টাঙ্গাইলের উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান প্রতিমন্ত্রী টুকু

টাঙ্গাইলের উৎসবমুখর পরিবেশে টাঙ্গাইল জেলা টেলিভিশন সাংবাদিকদের মিলন মেলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এ অনুষ্ঠানটি শনিবার (২৬ সেপ্টেম্বর) দিনব্যাপী টাঙ্গাইল প্রেসক্লাবের ভিআইপি অডিটোরিয়ামে আয়োজন করা হয়।

টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু।

উদ্বোধনী বক্তব্যে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু উল্লেখ করেন, ‘আজকের অনুষ্ঠানটি অসাধারণ। এখানে উপস্থিত থাকতে পারলে আমার নিজেরও ভালো লাগতো। ঢাকায় ব্যস্ততার কারণে সরাসরি উপস্থিত হতে পারিনি। সকলের প্রতি শুভকামনা রইলো।’

তিনি আরও বলেন, ‘আগামী দিনে আমরা সকলে মিলে এই টাঙ্গাইলকে কীভাবে সুন্দর করা যায়, আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। আপনাদের পাশে থাকবো সবসময়।’

সাংবাদিকদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘সাংবাদিকদের পেশা অত্যন্ত সম্মানিত এবং দায়িত্বশীল পেশা। দায়িত্বশীলতার সঙ্গে আপনারা আপনাদের জায়গা থেকে কাজ করবেন। সঠিক সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে জাতি ও দেশ গঠনের কাজে আপনারা সহযোগিতা করবেন।’

টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের সভাপতি মামুনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি জাফর আহমেদ, সাংবাদিক মুসলিম উদ্দিন আহমেদ, কাজী তাজ উদ্দিন রিপন, তুহিন খান, কাদির তালুকদার, সোহেল তালুকদার, কামাল হোসেন প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শামিম আল মামুন। এছাড়া বিভিন্ন টেলিভিশন চ্যানেলের টাঙ্গাইল জেলা প্রতিনিধি ও উপজেলা প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

সভায় বক্তারা উল্লেখ করেন, সাংবাদিকতায় সুস্থ ও পেশাদার পরিবেশ বজায় রাখতে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকা জরুরি। অপসাংবাদিকতা রোধ এবং মফস্বল সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে এ ধরনের মিলন মেলা ও মতবিনিময় সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় মফস্বলে দায়িত্ব পালনের ক্ষেত্রে সাংবাদিকদের নানা চ্যালেঞ্জ, সুযোগ-সুবিধা ও নিরাপত্তার বিষয় তুলে ধরা হয়। পাশাপাশি টাঙ্গাইল জেলার উন্নয়ন সম্ভাবনা ও বিভিন্ন সমস্যা নিয়মিতভাবে টেলিভিশনের পর্দায় তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন সাংবাদিকরা।

পরে দিনব্যাপী এ আয়োজন সাংবাদিকদের পারস্পরিক মতবিনিময়, সৌহার্দ্য ও আনন্দঘন পরিবেশের এক মিলন মেলায় পরিণত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:১৯
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%