শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৩:২৬ পি.এম
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান মন্তব্য করেছেন, ‘বর্তমান সরকার সাইবার সুরক্ষা আইন অপব্যবহার করবে না। তবে, অপতথ্য তৈরি ও প্রচার রোধে কার্যকর আইনি বিধান থাকা অপরিহার্য।’
শনিবার (২৬ সেপ্টেম্বর) ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) আয়োজিত ‘প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন সংশোধন ও গণমাধ্যমের প্রস্তাবনা’ শীর্ষক এক আলোচনায় তিনি এই কথা বলেন।
আরো পড়ুন
মসজিদের মাইকের ব্যাটারি চুরি নিয়ে দ্বন্দ্ব, সংঘর্ষে বৃদ্ধ নিহত
তিনি উল্লেখ করেন, ‘আওয়ামী লীগ সরকার নির্বাচনের বাইরে ক্ষমতা এককভাবে দখলে রেখে গণমাধ্যমের ওপর আধিপত্য বিস্তারের চেষ্টা করেছিল। বর্তমান সরকারের এমন কোনো অভিপ্রায় নেই। এই সরকার গণতান্ত্রিকভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসতে চায়।’
প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও বলেন, ‘মিডিয়ার সঙ্গে বিরোধে জড়িয়ে সরকারের কোনো লাভ নেই। এ ধরনের কাজ স্বৈরাচারী সরকারই করে। প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন পাস হলেও বর্তমান সরকার তা আগের সরকারের মতো অপব্যবহার করবে না।’
তিনি জানান, ‘সাইবার সুরক্ষা আইনটি এখনো প্রস্তাবিত পর্যায়ে রয়েছে, চূড়ান্তভাবে পাস বা কার্যকর হয়নি। ফলে গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট অংশীজনদের মতামতের ভিত্তিতে আইনটিতে প্রয়োজনীয় পরিবর্তন ও সংশোধনের সুযোগ রয়েছে।’
ডা. জাহেদ উর রহমান বলেন, ‘এমন একটি সাইবার সুরক্ষা আইন প্রয়োজন, যা দেশের মানুষকে সুরক্ষা দেবে। একই সঙ্গে অনলাইনে অপতথ্য ছড়িয়ে পড়া বন্ধেও কার্যকর উদ্যোগ প্রয়োজন। এ ক্ষেত্রে মানুষের মধ্যে মিডিয়া লিটারেসি বা গণমাধ্যম-সংক্রান্ত সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে।’
আরো পড়ুন
মালজোড়া গান ও সাধক রসিদ উদ্দিন সরকার
তিনি আরও বলেন, ‘যদি গুজব, মিথ্যাচার ও অপতথ্য ছড়ানো হয়, তাহলে একই আইনি কাঠামো সবার ক্ষেত্রে সমানভাবে প্রয়োগ হওয়া উচিত। আইন প্রয়োগের ক্ষেত্রে পক্ষ-বিপক্ষ বিবেচনা না করে একই কাঠামোর আওতায় ব্যবস্থা নেয়ার প্রয়োজনীয়তা রয়েছে।’
তবে আইনটির চূড়ান্ত রূপ যা-ই হোক না কেন, তা প্রয়োগের ক্ষেত্রে সরকার সর্বোচ্চ দায়িত্বশীল ও সতর্ক থাকবে বলেও জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের যুক্তরাষ্ট্র সফরের সময়, চীন ও যুক্তরাষ্ট্র আটটি বিষয় নিয়ে ঐকমত্যে পৌঁছেছে। এই ঐকমত্যের মধ্যে রয়েছে দুই দেশের পারস্পরিক শুল্ক কমানোর একটি সমঝোতা। এ তথ্য চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে প্রকাশিত হয়েছে।
আরো পড়ুন
ঝিনাইদহ ডিসি কোর্টের সামনে থেকে ককটেল সদৃশ বস্তু উদ্ধার
রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই সমঝোতার আওতায়, চীন ও যুক্তরাষ্ট্র প্রায় ৩০ বিলিয়ন ডলারের পরস্পর শুল্ক কমাতে সম্মত হয়েছে। এর ফলে দুই দেশের মধ্যে চলমান বাণিজ্য বিরোধ কিছুটা কমানোর সম্ভাবনা তৈরি হয়েছে। এছাড়া, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে দুই দেশ নিয়মিত সংলাপ শুরু করতে সম্মত হয়েছে। এই সংলাপের মাধ্যমে এআই প্রযুক্তির উন্নয়ন ও ব্যবহার নিয়ে আলোচনা করা হবে।
শি চিনপিংয়ের যুক্তরাষ্ট্র সফরের সময়, দুই দেশের মধ্যে বাণিজ্য ও প্রযুক্তি সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এর মধ্যে আট দফা ঐকমত্যে পৌঁছানোর খবর জানায় চীন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
টাঙ্গাইলের উৎসবমুখর পরিবেশে টাঙ্গাইল জেলা টেলিভিশন সাংবাদিকদের মিলন মেলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এ অনুষ্ঠানটি শনিবার (২৬ সেপ্টেম্বর) দিনব্যাপী টাঙ্গাইল প্রেসক্লাবের ভিআইপি অডিটোরিয়ামে আয়োজন করা হয়।
টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু।
উদ্বোধনী বক্তব্যে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু উল্লেখ করেন, ‘আজকের অনুষ্ঠানটি অসাধারণ। এখানে উপস্থিত থাকতে পারলে আমার নিজেরও ভালো লাগতো। ঢাকায় ব্যস্ততার কারণে সরাসরি উপস্থিত হতে পারিনি। সকলের প্রতি শুভকামনা রইলো।’
তিনি আরও বলেন, ‘আগামী দিনে আমরা সকলে মিলে এই টাঙ্গাইলকে কীভাবে সুন্দর করা যায়, আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। আপনাদের পাশে থাকবো সবসময়।’
সাংবাদিকদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘সাংবাদিকদের পেশা অত্যন্ত সম্মানিত এবং দায়িত্বশীল পেশা। দায়িত্বশীলতার সঙ্গে আপনারা আপনাদের জায়গা থেকে কাজ করবেন। সঠিক সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে জাতি ও দেশ গঠনের কাজে আপনারা সহযোগিতা করবেন।’
টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের সভাপতি মামুনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি জাফর আহমেদ, সাংবাদিক মুসলিম উদ্দিন আহমেদ, কাজী তাজ উদ্দিন রিপন, তুহিন খান, কাদির তালুকদার, সোহেল তালুকদার, কামাল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শামিম আল মামুন। এছাড়া বিভিন্ন টেলিভিশন চ্যানেলের টাঙ্গাইল জেলা প্রতিনিধি ও উপজেলা প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
সভায় বক্তারা উল্লেখ করেন, সাংবাদিকতায় সুস্থ ও পেশাদার পরিবেশ বজায় রাখতে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকা জরুরি। অপসাংবাদিকতা রোধ এবং মফস্বল সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে এ ধরনের মিলন মেলা ও মতবিনিময় সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় মফস্বলে দায়িত্ব পালনের ক্ষেত্রে সাংবাদিকদের নানা চ্যালেঞ্জ, সুযোগ-সুবিধা ও নিরাপত্তার বিষয় তুলে ধরা হয়। পাশাপাশি টাঙ্গাইল জেলার উন্নয়ন সম্ভাবনা ও বিভিন্ন সমস্যা নিয়মিতভাবে টেলিভিশনের পর্দায় তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন সাংবাদিকরা।
পরে দিনব্যাপী এ আয়োজন সাংবাদিকদের পারস্পরিক মতবিনিময়, সৌহার্দ্য ও আনন্দঘন পরিবেশের এক মিলন মেলায় পরিণত হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নওগাঁর পোরশা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদে ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ (পোরশা, সাপাহার ও নিয়ামতপুর) আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ শহিদুল ইসলাম। এছাড়া পোরশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম, সহ-সভাপতি মোতাহার হোসেন শাহ, সম্মানিত সদস্য আলহাজ্ব তৌফিকুর রহমান শাহ, মো. ইকবাল হাসান শাহ, আব্দুর রাকিব, জব্বার, মো. মোরশেদ হাসানসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রাকিবুল ইসলাম।অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মাদক ও অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারের আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার প্রতি তাদের আগ্রহী করে তোলা প্রয়োজন। পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।বক্তারা আরও বলেন, সন্তানরা মাদক ও মোবাইল ফোনে আসক্ত হচ্ছে কি না, সে বিষয়ে অভিভাবকদেরও নিয়মিত খোঁজ খবর রাখতে হবে। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত সচেতনতার মাধ্যমে শিক্ষার্থীদের সুস্থ ও সুন্দর পরিবেশে বেড়ে ওঠার সুযোগ তৈরি করতে হবে।তারা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণের আহ্বান জানান এবং মাদক ও প্রযুক্তির অপব্যবহার থেকে দূরে থাকার পরামর্শ দেন।অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি মোঃ মোস্তাফিজুর রহমান ও অনুষ্ঠানের সভাপতি ইউএনও রাকিবুল ইসলাম ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ক্রীড়া সামগ্রী তুলে দেন।এ সময় শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের পাশাপাশি লেখাপড়ায় মনোযোগী হওয়ার আহ্বান জানানো হয়।পোরশার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় সংগঠনের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণের কার্যক্রম এর আগেও অনুষ্ঠিত হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঠাকুরগাঁও-১ (সদর) আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১১-দলীয় ঐক্য সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলামের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন। এ সময় জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ এবং ১১-দলীয় ঐক্যের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার আগে ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে একটি দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি এবং ঠাকুরগাঁও-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী দেলাওয়ার হোসেন।
দোয়া ও আলোচনা সভায় ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দসহ ১১-দলীয় ঐক্যের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৩০ আগস্ট ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ১১-দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে দেলাওয়ার হোসেনের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ