১১:৫৬ এম
দিনাজারপুর, ২৫ জুলাই, ২০২৬: দিনাজপুর হাবিপ্রবি’তে ১৪১ কোটি ৪১ লক্ষ ৪৩ হাজার টাকা ব্যয়ে মেগা প্রকল্প ‘অমর একুশে’ ছাত্র হল নির্মাণের কাজ শুরু করার জন্য প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
গতকাল শুক্রবার, দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক মো. খাদেমুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য বাসস’কে নিশ্চিত করেন।
তিনি উল্লেখ করেন, চলতি অর্থবছরে হাবিপ্রবি বিশ্ববিদ্যালয়ে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি বিভিন্ন খাতে উন্নয়নমূলক কাজের জন্য সরকারিভাবে প্রায় ৬শ’ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
আরও পড়ুন: সিপিবি অফিসে হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি সাইফুল হকের
বরাদ্দকৃত অর্থের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন সমস্যা সমাধানের জন্য ১২ তলা বিশিষ্ট দু’টি হল নির্মাণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর মধ্যে ১৯৫২ সালে বাংলা ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে ‘অমর একুশে’ একটি ছাত্র হল নির্মাণের কাজ শুরু করার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগ সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।
সূত্র জানাচ্ছে, খুব শিগগির দরপত্র আহ্বান করে ঠিকাদার নিয়োগের মাধ্যমে ‘অমর একুশে’ নামে ১২ তলা বিশিষ্ট ছাত্র হল নির্মাণের কাজ শুরু হবে।
বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. এনামুল্যাহ জানিয়েছেন, ১৯৫২ সালে মহান বাংলা ভাষা আন্দোলনে যাদের আত্মত্যাগের ফলেই বাংলা রাষ্ট্রীয় ভাষা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। শহীদ সালাম, বরকত, রফিক, জব্বারসহ সকলের আত্মত্যাগ ও স্মরণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ১২ তলা বিশিষ্ট ‘অমর একুশে’ নামে একটি ছাত্র হল নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। হাবিপ্রবি বিশ্ববিদ্যালয় প্রশাসন মহান বাংলা ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতি সংরক্ষণে একটি আধুনিক ১২ তলা বিশিষ্ট ছাত্র হল নির্মাণের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। ছাত্র হলটির নির্মাণ কাজ খুব শিগগিরই শুরু হতে যাচ্ছে। নির্মাণ হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন সমস্যা অনেকটা সমাধান হবে বলেও তিনি আশ্বস্ত করেন।
হাবিপ্রবি প্রকৌশল বিভাগের সহকারী প্রকৌশলী মো. এনামুল হক জানিয়েছেন, হাবিপ্রবি’তে এই প্রথম দু’টি ১২ তলা বিশিষ্ট মেগা প্রকল্প গ্রহণের প্রক্রিয়ায় সাবেক প্রধান মন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া নামে একটি ছাত্রী হল এবং বাংলা ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে ‘অমর একুশে’ নামে ছাত্র হল নির্মাণ হওয়ার যাচ্ছে। ১২ তলা পর্যন্ত ৩২৩টি আবাসন কক্ষ থাকবে এবং প্রত্যেকটি কক্ষে ৪ জন করে ছাত্র থাকার ব্যবস্থা রাখা হবে। নির্মাণ হলে সর্বমোট এক হাজার ২৯২ জন ছাত্রের আবাসন ব্যবস্থা হবে।
আরও পড়ুন: টুপটুপ রিসোর্টের কার্নিশ থেকে ১০ দিন পর আরও একটি লাশ উদ্ধার
এছাড়া এই ছাত্র হলে অবস্থানরত ছাত্রদের পড়াশোনার সুবিধার্থে সকল ধরনের ব্যবস্থা রাখা হবে। এর মধ্যে হল সুপার ও সহকারী হল সুপার কক্ষ, হলের অফিস কক্ষ, কমন রুম, নামাজের ঘর, ডাইনিং কক্ষ, ডাইনিং ও রান্নার কক্ষ, অতিথি কক্ষ, একাধিক ওয়াশরুম, লন্ড্রি ও স্টেশনারি কক্ষ, ৫৫টি সিঁড়ি, প্রত্যেক ফ্লোরে ৬টি টয়লেট ও ৪টি গোসলখানা, ১০টি জেনারেটর কক্ষ, ২৪টি লিফ্ট, ৩২টি সিকিউরিটি গার্ডের কক্ষ সংযুক্ত থাকবে বলে তিনি নিশ্চিত করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন