০৪:০৯ পি.এম
মাদারীপুরের বঙ্গবন্ধু ল’ কলেজের গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট জামিনুর হোসেন মিঠুর বিরুদ্ধে মিথ্যা জিডি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় কলেজের অধ্যক্ষের কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অ্যাডভোকেট জামিনুর হোসেন মিঠু বলেন, "আমি দীর্ঘদিন ধরে বঙ্গবন্ধু ল’ কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছি। সম্প্রতি কোনো সঠিক প্রক্রিয়া ছাড়াই গুলজার আহমেদ চিশতীকে সভাপতি করা হয়েছিল। এর বিরুদ্ধে আমি হাইকোর্টে রিট পিটিশন দায়ের করলে আদালত তার সভাপতি পদের ওপর স্থগিতাদেশ (স্টেই) জারি করেন।"তিনি আরও জানান, আদালতের নির্দেশনার পর তিনি যথাযথ নোটিশ ও বিধি মেনে পরিচালনা পর্ষদের দুটি সভায় সভাপতি হিসেবে নির্দেশনা প্রদান করেন। ওই সভাগুলোতে পূর্বে সংবর্ধনার নামে শিক্ষার্থীদের অর্থ অপচয়ের বিষয়ে কড়া সতর্কতা জারি করা হয় এবং ভবিষ্যতে শিক্ষার্থীদের তহবিলের টাকা যেন কোনো অনাকাঙ্ক্ষিত খাতে খরচ না হয়, সে সিদ্ধান্ত নেওয়া হয়।অ্যাডভোকেট মিঠু অভিযোগ করে বলেন, "এই সিদ্ধান্তের পরপরই সাবেক সভাপতি গুলজার আহমেদ ও স্থানীয় এক প্রভাবশালী নেতা কলেজের অধ্যক্ষকে চাপ প্রয়োগ ও প্রভাবিত করে আমার বিরুদ্ধে থানায় একটি অসত্য জিডি করান। বিষয়টি জানতে পেরে আমি নিজেও মাদারীপুর সদর মডেল থানায় প্রকৃত তথ্য উল্লেখ করে একটি পাল্টা জিডি দায়ের করেছি।"
নিজের অবস্থানের কথা পরিষ্কার করে তিনি বলেন, "বঙ্গবন্ধু ল’ কলেজ দুর্নীতি বা অর্থ আত্মসাতের জায়গা নয়। শিক্ষকদের পূর্ণ সহযোগিতায় কলেজটি বর্তমানে অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে। আমরা সবাই মিলে কলেজের গুণগত মান ও অবকাঠামোগত উন্নয়নে কাজ করে যাচ্ছি।"সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে তিনি ভিত্তিহীন ও অসত্য তথ্য ছড়ানো থেকে বিরত থাকার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী ও বিভ্রান্তি সৃষ্টিকারীদের প্রতি বিনীত অনুরোধ জানান।
আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,বঙ্গবন্ধু ল' কলেজ মাদারীপুর এর উপাধ্যক্ষ অ্যাডভোকেট জয়তী ভট্টাচার্য,প্রভাষক অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুস সোবাহান, প্রভাষক অ্যাডভোকেট এস এম নুর মোহাম্মদ, প্রভাষক অ্যাডভোকেট আনিচুর রহমান,প্রভাষক কুলসুম আক্তার,প্রভাষক অ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিকুর রহমান সিং,প্রভাষক অ্যাডভোকেট সুজিত চ্যাটার্জী বাপ্পি,প্রভাষক অ্যাডভোকেট নূরজাহান,প্রভাষক এডভোকেট হানিফ বেপারী প্রমুখ।
শাওন বল
মাদারীপুর প্রতিনিধি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন