০৪:১৪ পি.এম
মালয়েশিয়ার সেশন কোর্টে হালাল পণ্য নিয়ে ভোক্তাদের সাথে প্রতারণা ও জালিয়াতির মামলায় অভিযুক্ত দুই বাংলাদেশি পরিচালক তানজিনা আক্তার মোল্লাহ (৩৫) এবং ব্যবস্থাপক হোসাইন সাদ্দামের (৩৪) জামিন নামঞ্জুর করেছে আদালত।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ‘আয়াম সেগার বিএম (এম) এসডিএন বিএইচডি’ নামের একটি কোম্পানি ও স্থানীয় দুই অভিযুক্তসহ অভিযুক্তরা নিজেদের নির্দোষ দাবি করলেও, ২০২৭ সালের ২৬ জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। সব অভিযুক্তের মামলা একত্রে বিচারের আবেদন মঞ্জুর করা হয়েছে।
অভিযোগ ও অভিযানের তথ্য অনুযায়ী, গত ৩০ অক্টোবর মধ্যরাতে পুচংয়ের একটি গুদামে অভিযান চালিয়ে জবাইয়ের আগে মুরগি বিদ্যুৎ প্রবাহিত পানিতে ডুবিয়ে রাখার কৌশল ফাঁস করা হয়। ওই অভিযানে ১২ জন বিদেশি নাগরিককে আটক করা হয় এবং প্রায় ৮৫ হাজার ৪০০ রিঙ্গিত মূল্যের ৬ হাজার ৫৫৫ কেজি মুরগি জব্দ করা হয়।
আরও পড়ুন: প্রতিবন্ধী শিশুদের জন্য দেশি ফাউন্ডেশনের দ্বিতীয় ক্যাম্পাস উদ্বোধন
ওই দিন রাত ১২টা ৪৫ মিনিটে পুচংয়ের কাম্পুং শ্রী আমান হিলিরের একটি স্থাপনায় বিপুল পরিমাণ জবাই ও প্রক্রিয়াজাত মুরগি হালাল বা মুসলিমদের খাওয়ার উপযোগী বলে প্রতারণামূলকভাবে সরবরাহের অভিযোগ আনা হয়েছে।
প্রসিকিউশনের তথ্যমতে, ট্রেড ডেসক্রিপশনস আইন অনুযায়ী দোষী সাব্যস্ত হলে কোম্পানিটিকে প্রথম অপরাধে সর্বোচ্চ ৫০ লাখ রিঙ্গিত এবং পরবর্তী অপরাধে ১ কোটি রিঙ্গিত পর্যন্ত জরিমানা অথবা ৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। পরিচালক ও ব্যবস্থাপকের ক্ষেত্রে প্রথম অপরাধে সর্বোচ্চ ১০ লাখ রিঙ্গিত জরিমানা বা ৩ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে।
এদিকে স্থানীয় দুই অভিযুক্ত জামিন পেলেও, পাসপোর্ট জমা রাখা ও সেলাঙ্গর ইসলামিক ধর্মীয় বিভাগে (জেএআইএস) নিয়মিত হাজিরাসহ একাধিক কড়া শর্ত জুড়ে দিয়েছে আদালত।
আরও পড়ুন: ইন্দোনেশিয়ার স্বর্ণখনিতে আটকা ২৬ শ্রমিককে উদ্ধারে অভিযান চলছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন