ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

তাহিরপুরে কৃষি কার্ড বিতরণে ব্যাপক অনিয়ম, দুর্নীতির ও স্বজণপ্রীতির অভিযোগ: বঞ্চিত প্রকৃত কৃষকরা


তাহিরপুরে কৃষি কার্ড বিতরণে ব্যাপক অনিয়ম, দুর্নীতির ও স্বজণপ্রীতির অভিযোগ: বঞ্চিত প্রকৃত কৃষকরা

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাগলি গ্রামে সরকারি কৃষি কার্ড বিতরণে চরম অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে স্হানীয় ১ নং ওয়ার্ডের মেম্বার মোঃ শাহজাহান খন্দকারের বিরুদ্ধে।
প্রকৃত কৃষকদের বঞ্চিত করে তিনি নিজের আত্মীয়-স্বজনের নামে কার্ড বরাদ্দ দেওয়ার অভিযোগ তুলেছেন স্থানীয়রা।

ভুক্তভোগী কৃষকদের অভিযোগ, পাহাড়ি ঢল ও বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার জন্য সরকারি কৃষি কার্ড বিতরণে কোনো নিয়ম-নীতির তোয়াক্কা করেননি মেম্বার শাহজাহান খন্দকার।
স্হানীয় বাসীন্দারা জানান মেম্বার তার নিজের ভাই, বোন, বোন জামাই, ভাগনা, ভাগনি, ভাতিজা, ভাতিজি ভাইড়া, শশুর, ভাতিজি জামাই, নাতির জামাই সহ নিকট আত্মীয়দের নামেই তালিকা তৈরি করে জমা দিয়ে প্রকৃত ক্ষতি গ্রস্ত কৃষকদের বঞ্চিত করেছেন।

অভিযোগ রয়েছে, আওয়ামীলীগের দোসর শাহজাহান মেম্বার প্রকৃত কৃষকদের বাদ দিয়ে আওয়ামী লীগের চিহ্নিত নেতাকর্মী ও তাদের পরিবারের সদস্যদের নামে কৃষি কার্ডের তালিকা তৈরি করেছেন। ফলে বন্যায় ক্ষয়ক্ষতির শিকার হওয়া বাগলি গ্রামের সাধারণ কৃষকরা বর্তমান সরকারের দেওয়া এই সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন।

আরও পড়ুন: লগি-বৈঠার তাণ্ডব ও হত্যাকাণ্ডের প্রতিবাদে চরফ্যাশনে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল

মেম্বারের এই হটকারি সিদ্ধান্তে এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন সমাজ ও ক্ষতিগ্রস্ত কৃষকরা মেম্বার শাহজাহান খন্দকারের এই কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। স্হানীয় ক্ষতি গ্রস্ত কৃষকদের দাবি, অবিলম্বে শাহজাহান খন্দকারের মাধ্যমে তৈরি করা তালিকা বাতিল করে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্বারা সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ভোক্তভোগী কৃষকদের তালিকা তৈরি করা হোক।

অভিযুক্ত স্হানীয় ওয়াড মেম্বার শাহজাহান খন্দকারকে বারবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসারের কাছে জানতে চাইলে তিনি বলেন বিষয় টা গুরুত্বের সাথে দেখা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোলের পর কার দিকে ছুটে গিয়েছিলেন মেসি?

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

১০:০৫ পি.এম


গোলের পর কার দিকে ছুটে গিয়েছিলেন মেসি?

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচে লিওনেল মেসির দ্বিতীয় গোলটি খেলার শেষ মুহূর্তে এসেছে। শেষ বাঁশি বাজার কয়েক সেকেন্ড আগে ওই গোলের পর মেসি ছুটে যান গোলপোস্টের পেছনে দাঁড়িয়ে থাকা এক সাংবাদিকের দিকে। আর্জেন্টাইন মহাতারকার এমন আচরণে সবার কৌতুহল জন্মেছে ওই সাংবাদিকের পরিচয় নিয়ে।

এটা বিশেষ গোল ছিল কারণ, এটি সহজে আসেনি। গোলরক্ষক এবং কয়েকজন ডিফেন্ডারকে পাশ কাটিয়ে ফিরতি বলে মেসি গোলটি করেছেন। দ্বিতীয়ত, গোলটি একেবারেই শেষ মুহূর্তে এসেছে। ম্যাচে শেষ বাঁশি বাজার কেবল কয়েক মুহূর্ত বাকি ছিল। তৃতীয়ত, গোলটির মাধ্যমে মেসি বিশ্বকাপে সর্বোচ্চ গোলসংগ্রাহকের তালিকায় দুই গোলের লিড নিয়ে নেন।

এমন গোলের পর সাধারণত ফুটবলাররা সতীর্থদের কাছে অথবা কর্নার ফ্ল্যাগের সামনে যান। কিন্তু মেসি গেলেন সাংবাদিক ব্রুনোর কাছে। কাছে গিয়ে তার সঙ্গে হাত মেলান। এই মুহূর্ত ক্যামেরায় ধরা পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে যায়। মেসির সঙ্গে এই সাংবাদিকের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়।

মার্চের পর সাংবাদিকের নাম হল হোয়াকিন ব্রুনো, যিনি আর্জেন্টিনার জনপ্রিয় ক্রীড়া চ্যানেল টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদক। ম্যাচের পর তিনি জানান, ঘটনাটি এখনও তার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে।

ব্রুনো টিওয়াইসিতে লেখেন, তিনি গোলপোস্ট থেকে মাত্র কয়েক মিটার দূরে ছিলেন। গোলের পর তিনি নিজেকে আর সামলাতে পারেননি। তিনি বলেন, ‘পাগলের মতো চিৎকার করে উঠি, যেন আমি কোনো সাংবাদিক নই, আর্জেন্টিনারই একজন সমর্থক।’

ব্রুনোর ভাষ্য, ‘দেখি, লিও আমার দিকে এগিয়ে আসছে। আমি তখনও চিৎকার করছি আর সে আমার দিকে তাকিয়ে আছে। কাছে এসে আমার সঙ্গে হাত মিলিয়ে উদযাপন করল।’

এই ঘটনাটি ঘটার পরপরই স্টেডিয়ামে দাঁড়িয়ে টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া প্রতিক্রিয়ায় ব্রুনো বলেন, ‘এখনও কাঁপছি, পুরোপুরি স্বাভাবিক হতে পারিনি। লিও এসে এখানে দ্বিতীয় গোল উদ্‌যাপন করল, আমাকে চিৎকার করতে দেখে হাত মেলাল। বিশ্বাস করতে পারছি না। এটা আমার সাংবাদিক জীবনের সেরা দিনগুলোর একটি।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্রুনো লেখেন, ‘একজন আর্জেন্টাইন ফুটবলপ্রেমী, একজন মেসি–ভক্তের জন্য এই অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। এই মুহূর্ত আর সেই ছবিটি আমি সারা জীবন মনে রাখব।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইনশৃঙ্খলার অবনতি নিয়ে সংসদে জামায়াতের উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

১০:০৭ পি.এম


আইনশৃঙ্খলার অবনতি নিয়ে সংসদে জামায়াতের উদ্বেগ

সংসদ অধিবেশনে সরকারি দলের সংসদ সদস্যদের অনুপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী, আর আইনশৃঙ্খলার অবনতি নিয়েও তারা উদ্বেগ ব্যক্ত করেছে।

মঙ্গলবার (২৩ জুন) সংসদ অধিবেশন শেষে দলের সংসদীয় মুখপাত্র ব্যারিস্টার নাজিবুর রহমান অভিযোগ করেন যে, বাজেট বাস্তবায়নে সংসদ সদস্যদের উপস্থিতি খুবই জরুরি। তবে সরকারি দলের অনেকেই উপস্থিত হতে পারছেন না। একই সঙ্গে, তিনি মন্তব্য করেন যে সরকারের কিছু সদস্য ফ্যাসিবাদী আমলের মতো আচরণ করছেন।

ব্যারিস্টার নাজিবুর রহমান জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে তারা সংসদে আলোচনার জন্য বিল জমা দিলেও সেই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে না।

এছাড়া, তিনি মন্তব্য করেন যে মসজিদের ওপর যেকোনো ধরনের নিয়ন্ত্রণ আরোপকে ফ্যাসিবাদী আচরণ হিসেবে গণ্য করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পারফিউম স্প্রের ঘ্রাণে ১৫ শিক্ষার্থী অসুস্থ, দুইজনকে শেবাচিমে প্রেরণ

আন্তর্জাতিক ডেস্ক

বাকেরগঞ্জ প্রতিনিধি

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

১০:১১ পি.এম


পারফিউম স্প্রের ঘ্রাণে ১৫ শিক্ষার্থী অসুস্থ, দুইজনকে শেবাচিমে প্রেরণ

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার শিবপুর পাবলিক মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান চলাকালে পারফিউম বডি স্প্রের তীব্র ঘ্রাণে ১৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে দুই শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অসুস্থরা সবাই নবম শ্রেণির শিক্ষার্থী।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বিদ্যালয় সূত্রে জানা যায়, নবম শ্রেণির এক শিক্ষার্থী তার সহপাঠীদের শরীরে পারফিউম বডি স্প্রে ব্যবহার করে। এ সময় আশপাশে থাকা শিক্ষার্থীরা তীব্র ঘ্রাণে শ্বাসকষ্ট, মাথা ঘোরা ও অসুস্থতা অনুভব করতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই তারা অসুস্থ হয়ে পড়লে দ্রুত বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীরা হলো- কনা ,আনিকা, অন্তরা, ইসরাত, সুমাইয়া, লামিয়া, মারুফ, লিসান, জিসান, মাহিন,তানজু, তানজিলা, শারা মনি, সাদিয়া, বিথী। এছাড়া জিসান ও মাহিনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদের বয়স ১৪ থেকে ১৫ বছরের মধ্যে।

প্রধান শিক্ষক হান্নান মিয়া বলেন, নবম শ্রেণির এক ছাত্র তার সহপাঠীদের পারফিউম বডি স্প্রের লাগিয়ে দেয়। এ সময় আশপাশে থাকা ১৪থেকে১৫ জন শিক্ষার্থী বডি স্প্রেরে গন্ধে শ্বাসকষ্টে ভুগতে শুরু করে। পরে তারা অসুস্থ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। আমরা পুরো ঘটনাটি খতিয়ে দেখছি। ব্যবহৃত পারফিউম স্প্রের বোতলটি জব্দ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ সুজিত ঢালি জানান, ১৫ জনের মধ্যে দুইজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের আপাতত স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

এ বিষয়ে বাকেরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার আমিনুল ইসলাম বলেন,ঘটনার খবর পেয়ে বিদ্যালয় ও হাসপাতালে খোঁজখবর নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের চিকিৎসার বিষয়ে সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে। কী কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা তদন্ত করে দেখা হবে। প্রয়োজনে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর সফরে যোগ দিতে চীন যাচ্ছেন আরও দুই মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

১০:১৮ পি.এম


প্রধানমন্ত্রীর সফরে যোগ দিতে চীন যাচ্ছেন আরও দুই মন্ত্রী

মালয়েশিয়া সফর শেষে বর্তমান সময়ে চীনে অবস্থান করছেন প্রধানমন্ত্রীর এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

প্রধানমন্ত্রীর সফরে অংশগ্রহণের জন্য আরও দুই মন্ত্রী চীনে যাচ্ছেন। তাদের মধ্যে একজন হলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং অপরজন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।

মঙ্গলবার (২৩ জুন) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

শায়রুল কবির খান জানান, সবকিছু ঠিক থাকলে মঙ্গলবার রাতে দুই মন্ত্রী চীনের উদ্দেশে রওনা দেবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%