ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

পবিপ্রবিতে র‌্যাগিং-নির্যাতনে জড়িত ১৩ শিক্ষার্থীকে শাস্তি


পবিপ্রবিতে র‌্যাগিং-নির্যাতনে জড়িত ১৩ শিক্ষার্থীকে শাস্তি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) র‌্যাগিং, শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনায় জড়িত ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই তথ্য সোমবার (২৪ আগস্ট) রেজিস্ট্রার কার্যালয়ের একটি অফিস আদেশে জানানো হয়েছে।

অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, নবীন শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী এই শাস্তি দেওয়া হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে র‌্যাগিংয়ের পরিকল্পনা, নেতৃত্ব প্রদান, অংশগ্রহণ এবং শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ প্রমাণিত হয়েছে।

শাস্তির মধ্যে রয়েছে ৫ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড, ১ সেমিস্টার থেকে ১ বছরের জন্য হল ও ক্লাস থেকে বহিষ্কার, অভিভাবকের উপস্থিতিতে মুচলেকা প্রদান এবং ভবিষ্যতে একই অপরাধে জড়িত হলে স্থায়ী বহিষ্কারের সতর্কতা। কিছু শিক্ষার্থীর ক্ষেত্রে শর্তসাপেক্ষে শাস্তি স্থগিত রেখে নজরদারিতে রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও জানায়, শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে জরিমানা পরিশোধ ও মুচলেকা দাখিল না করলে শাস্তি কার্যকর হবে। একই সঙ্গে ক্যাম্পাসে র‌্যাগিং বন্ধে কঠোর নজরদারি অব্যাহত থাকবে। এদিকে প্রশাসনের এই সিদ্ধান্তকে সাধারণ শিক্ষার্থীরা স্বাগত জানিয়েছেন। তারা বলেন, র‌্যাগিংমুক্ত নিরাপদ ক্যাম্পাস গঠনে এ ধরনের পদক্ষেপ জরুরি ছিল। তবে ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে, সে জন্য আরও কঠোর মনিটরিংয়ের দাবি জানান তারা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ বজায় রাখতে ‘জিরো টলারেন্স’ নীতিতে র‌্যাগিং প্রতিরোধে কাজ অব্যাহত থাকবে।

আরও পড়ুন: কাউখালীতে নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাড়ে তিন ঘণ্টা পর বরিশালের সব রুটে বাস চলাচল স্বাভাবিক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

১০:৫৬ পি.এম


সাড়ে তিন ঘণ্টা পর বরিশালের সব রুটে বাস চলাচল স্বাভাবিক

মহাসড়কে থ্রি-হুইলার চলাচল বন্ধের দাবিতে বরিশাল থেকে ঢাকা সহ সকল রুটে বাস চলাচল বন্ধ থাকার সাড়ে তিন ঘন্টা পর বিকেল সাড়ে চারটার দিকে পুনরায় বাস চলাচল স্বাভাবিক হয়ে গেছে।

বরিশাল জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা শেষে বিষয়টি মীমাংসার আশ্বাস পাওয়ার পর আজ সোমবার বিকেল সাড়ে চারটার দিকে ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন বাস মালিক ও শ্রমিকরা। এর আগে সোমবার (২৪ আগস্ট) দুপুর আড়াইটার দিকে বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দূরপাল্লা ও অভ্যন্তরীণ সকল রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল।

বাস চলাচল বন্ধ হওয়ায় টার্মিনালে আটকা পরে যান দূরপাল্লার যাত্রীরা। বাস মালিক ও শ্রমিকদের সঙ্গে থ্রি-হুইলার মাহিন্দ্রার চালক-মালিকদের বিরোধের ঘটনাটি দীর্ঘদিনের। বরিশাল থেকে বিভিন্ন অভ্যন্তরীণ রুটে মহাসড়কে থ্রি-হুইলার চলাচল নিয়ে দুই পক্ষের মধ্যে প্রায়ই উত্তেজনা দেখা দেয়।

এ ঘটনার ধারাবাহিকতায়, সোমবার সকালে বানারীপাড়া উপজেলার শিমুলতলা এলাকায় বাসে যাত্রী ওঠানোর বিষয়কে কেন্দ্র করে বাস শ্রমিকদের সঙ্গে মাহিন্দ্রাচালকদের বিরোধ সৃষ্টি হয়। এর জেরে মাহিন্দ্রা চালক ও শ্রমিকরা ২০ টি বাস আটক করে রাখে। পরে বাস শ্রমিকরা সকল রুটে বাস চলাচল বন্ধ করে দিতে বাধ্য হন। বাস শ্রমিকদের অভিযোগ, শিমুলতলা এলাকায় মাহিন্দ্রা চালকেরা একত্রিত হয়ে বাস শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং একপর্যায়ে তারা ২০টি বাস আটক করে। প্রথমে বরিশাল থেকে অভ্যন্তরীণ ১৪টি রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়, পরে দূরপাল্লার বাসও এর সঙ্গে যুক্ত হয়।

বারিশাল জেলা বাস মালিক গ্রুপের সভাপতি মোশাররফ হোসেন জানান, বানারীপাড়া রুটের বাসে মাহিন্দ্রা চালকেরা সড়ক আটকে বাস শ্রমিকদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন। প্রথমদিকে শ্রমিকেরা কোনো প্রতিক্রিয়া দেখাননি, কিন্তু পরে পরিস্থিতির কারণে দুপুরে বাস চলাচল বন্ধ করে দিতে বাধ্য হন। তবে যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনা করে, প্রশাসনের সঙ্গে আলোচনা মাধ্যমে বিষয়টি মীমাংসার আশ্বাস পাওয়ার পর বিকেল সাড়ে চারটার দিকে বাস চলাচল স্বাভাবিক করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কলাপাড়ায় দুই মাসে ৯০০ মেট্রিক টন বর্জ্য সংগ্রহ করে ডাম্পিং

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

১০:৫৮ পি.এম


কলাপাড়ায় দুই মাসে ৯০০ মেট্রিক টন বর্জ্য সংগ্রহ করে ডাম্পিং

পটুয়াখালী জেলার কলাপাড়া পৌর শহরকে পরিচ্ছন্ন ও পরিবেশ বান্ধব শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে মিট দ্যা প্রেস অনুষ্ঠিত হয়েছে। ২৪ আগস্ট, ২০২৬, সকাল সাড়ে ১২ টায় ক্লিম কলাপাড়া ও গ্রিন কলাপাড়া’র উদ্যোগে এবং কলাপাড়া পৌরসভা ও আলভিনা কর্পোরেশনের সহযোগিতায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি হাজী হুমায়ুন সিকদার।

মিট দ্যা প্রেস অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ক্লিন কলাপাড়া, গ্রিন কলাপাড়া এর সমন্বয়কারী মুশফিকুর রহমান বিশ্বাস লিটু। আলোচনা করেন কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমল মুখার্জী, সাবেক সভাপতি শামসুল আলম, মেজবাহ উদ্দিন মাননু প্রমুখ। কলাপাড়া পৌর শহরের পরিচ্ছন্নতা ধরে রাখতে দুই মাস আগে বাসা-বাড়ি থেকে বর্জ্য সংগ্রহের উদ্যোগ নেয়া হয়। প্রতিদিন সাড়ে তিন হাজার পরিবার থেকে ১৫ মেট্রিকটন করে দুই মাসে মোট নয়শ মেট্রিকটন বর্জ্য সংগ্রহ করে ডাম্পিং করা হয়েছে। ভবিষ্যতে গোটা শহরকে বনায়নের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্লিন কলাপাড়া উদ্যোগে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

১১:০৩ পি.এম


ক্লিন কলাপাড়া উদ্যোগে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়

পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব শহর গড়ে তোলার লক্ষ্যে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা পরিষদ মিলনায়তনে সোমবার দুপুরে কলাপাড়া পৌরসভা ও আলভিনা কর্পোরেশনের উদ্যাগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন গ্রীন কলাপাড়া ক্লিন কলাপাড়ার সমন্বয়কারী মুশফিকুর রহমান লিটু বিশ্বাস। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো.আরিফুজ্জামান। সভায় উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদার, বিআরডিবি সভাপতি ফোরকান তালুকদার, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুল আলম, মেজবাহউদ্দিন মাননু, সাধারণ সম্পাদক অমল মুখার্জি, সদস্য মিলন কর্মকার রাজু, স্থপতি মো. ইয়াকুব খান, আমরা কলাপাড়াবাসীর সাবেক সভাপতি নাজমুস সাকিব, রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রাসেল মোল্লা এবং স্বেচ্ছাসেবী সংগঠন রংধনু ক্লাবের সাধারণ সম্পাদক রাশেদ মোশাররফ কল্লোল বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ও গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই গ্রীন কলাপাড়া, ক্লিন কলাপাড়া কার্যক্রমের আয় ও ব্যয় হিসাব প্রদান করা হয়েছে। উল্লেখ্য, গ্রীন কলাপাড়া ও ক্লিন কলাপাড়ার আওতায় পৌর শহরের মোট তিন হাজার ২'শ পরিবার এই সেবা গ্রহণ করছেন। এর ফলে শহরের ড্রেনেজ খালে প্লাস্টিক পলিথিনসহ ৭০ শতাংশ বর্জ্য ফেলা বন্ধ হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রায় ৪২ কোটি টাকায় বিক্রি হলো আলোচিত ‘হ্যান্ড অব গড’ ফুটবল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

১১:০৫ পি.এম


প্রায় ৪২ কোটি টাকায় বিক্রি হলো আলোচিত ‘হ্যান্ড অব গড’ ফুটবল

প্রায় ৪২ কোটি টাকায় বিক্রি হলো ‘হ্যান্ড অব গড’ নামে পরিচিত ফুটবলটি।

রঙচটা সেই বলটি নিলামে তোলার আগে বিশেষজ্ঞ নিলামকারী বললেন, ‘এটা সত্যিই এক অদ্বিতীয় বল। নিঃসন্দেহে এখন পর্যন্ত টিকে থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুটবল সামগ্রী।’

এটি সেই ফুটবল সম্পর্কে বলা হচ্ছে, যা দিয়ে আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা ‘হ্যান্ড অব গড’ গোল করেছিলেন। যুক্তরাষ্ট্রের হেরিটেজ অকশানে এই ফুটবল বিক্রি হয়েছে ২.৫ মিলিয়ন পাউন্ডে, যা বাংলাদেশি টাকায় ৪১ কোটি ৮৩ লাখ টাকারও বেশি। ১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ২-১ গোলের জয়ে প্রতিপক্ষ কিপার পিটার শিল্টনকে বোকা বানিয়ে পাঞ্চ করে বল জালে পাঠান ম্যারাডোনা।

ম্যাচ শেষে সেই গোলের বর্ণনা করতে গিয়ে তিনি বিখ্যাত উক্তি করেছিলেন, ‘গোলটি হয়েছে কিছুটা ম্যারাডোনার মাথা দিয়ে এবং কিছুটা ঈশ্বরের হাত দিয়ে।’

তবে এখানেই শেষ নয়, ওই ফুটবল নিয়েই মাঝমাঠ থেকে দৌড়ে ইংল্যান্ডের পাঁচ ডিফেন্ডারকে কাটিয়ে শিল্টনকে আরেকবার পরাস্ত করেন ম্যারাডোনা। ওই গোলটি সেদিন শতাব্দির সেরা গোল হিসেবে বিবেচিত হয়েছিল।

যদিও ফুটবলের দাম প্রত্যাশার চেয়ে ৫ মিলিয়ন পাউন্ড কম পাওয়ার কথা জানিয়েছে নিলামকারী সংস্থাটি। এই ফুটবলটি তিন দশক ধরে নিজের কাছে রেখেছিলেন সেই ম্যাচের রেফারি আলী বিন নাসের। ম্যাচ শেষ হওয়ার পর তিনি অ্যাডিডাস অ্যাজটেকা বলটি সংগ্রহে রাখেন। ২০২৩ সালে এক চিঠিতে স্বাক্ষর করে নিশ্চিত করেন, ওই ম্যাচে শুধুমাত্র এই বলেই খেলা হয়েছিল।

২০২২ সালে ১.৭৪ মিলিয়ন পাউন্ডে বলটি বিক্রি করে দেন বিন নাসের। এরপর নতুন মালিক ২০২৩ সালে সেটি নিলামে তোলেন। কিন্তু সর্বনিম্ন দামও না ওঠায় ফুটবলের আর বেচাকেনা হয়নি। উল্লেখ্য, ম্যারাডোনার সেই ম্যাচে পরা জার্সি ২০২২ সালে এক নিলামে ৭.১ মিলিয়ন পাউন্ডে বিক্রি হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%