০৫:৫৫ এম
কুষ্টিয়ায় পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এই অভিযানের ফলে একটি ওয়ান শুটার গান এবং দুই রাউন্ড কার্তুজসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) কুষ্টিয়া জেলা গোয়েন্দা শাখার এসআই ওবায়েদুর রহমান, তার সঙ্গীয় অফিসার এবং ফোর্স নিয়ে এই অভিযান পরিচালনা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।
আরও পড়ুন: ইসরাইল নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, সরকার গঠনে একক সংখ্যাগরিষ্ঠতা অধরাই
তিনি জানিয়েছেন, অভিযানের সময় কুষ্টিয়া সদর থানাধীন হাটশ হরিপুর এলাকা থেকে ১টি ওয়ান শুটার গান এবং ২ রাউন্ড কার্তুজসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে কুষ্টিয়া সদর থানায় অস্ত্র আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন