০৪:২৯ পি.এম
বাংলাদেশ পেস আক্রমণে তাদের ইতিহাসের সেরা সময় পার করছে। তবে, মিরপুরের উইকেটটি স্পিন সহায়ক হিসেবে প্রস্তুত করা হয়েছে। শেষ পর্যন্ত, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেই স্পিনের কারণে নাজমুল হোসেন শান্তর দল পরাজিত হলো।
ক্যারিবীয়রা মিরপুর টেস্টে বাংলাদেশকে ৮ উইকেটে পরাজিত করেছে। তারা ১৭০ রানের লক্ষ্যমাত্রা সহজেই অতিক্রম করেছে।
এই জয়ের মাধ্যমে সফরকারী দলটি দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল।
আরও পড়ুন: এবিজি ইউনিভার্সিটি কাপে ২৬ বল হাতে রেখে ইউআইইউকে হারালো এআইইউবি
দিনের প্রথম ভাগে ওয়েস্ট ইন্ডিজ যে উইকেট থেকে দারুণ টার্ন এবং বাউন্স পেয়েছে, সেই একই মাঠে কার্যকরী হতে পারেননি তাইজুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ এবং নাঈম হাসান। তারা সঠিক জায়গায় বোলিং করতে ব্যর্থ হয়েছেন।
ব্রেন্ডন কিং এবং জন ক্যাম্পবেল কোনো বোলারকে স্থির হতে দেননি। ওপেনিং জুটিতে তারা ১১২ রান সংগ্রহ করেন। কিং ৮১ রানে অপরাজিত ছিলেন এবং ক্যাম্পবেল ৪৯ রান করেন।
কাভেম হজ ২৭ বলে ৩১ রানে অপরাজিত ছিলেন। মাঝে তেগেনারায়ন চন্দরপল ১ রান করেন।
কিংয়ের ১১৫ বলের ইনিংসে ছিল ১০টি চার এবং ১টি ছয়। এটি টেস্টে তার সর্বোচ্চ স্কোর।
আরও পড়ুন: ফিফা কাউন্সিল সদস্যদের জন্য ‘বিশ্বকাপ বিক্রি’ প্রকল্পের নথি দেখানোর সিদ্ধান্ত
এই পরাজয়ের ফলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশের খেলার সম্ভাবনা অনেকটাই কমে গেল।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ২৭২
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ২৪৫
আরও পড়ুন: ভারতে বিমসটেক অ্যাথলেটিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তিতুন
বাংলাদেশ ২য় ইনিংস: ১৪২
ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস: (লক্ষ্য ১৭০) ৩৫.১ ওভারে ১৭০/২ (কিং ৭২*, ক্যাম্পবেল ৪৯, চান্দারপল ১, হজ ৩১*; মিরাজ ৫-০-২৬-০, তাইজুল ১২.১-৩-৫৪-০, নাঈম ১১-০-৪৯-০, শরিফুল ৪-০-২০-১, হাসান ৩-০-১৪-১)
ফল: ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটে জয়ী।
আরও পড়ুন: সাফ চ্যাম্পিয়নশিপের ৬ দলে আছেন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ভুটান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন