ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

লোহিত সাগরে টোল আদায়ের পরিকল্পনা নেই, জানাল হুথি


লোহিত সাগরে টোল আদায়ের পরিকল্পনা নেই, জানাল হুথি

লোহিত সাগরে জাহাজের ওপর টোল আদায়ের দাবিটি অস্বীকার করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তারা একই সঙ্গে জানান, জলপথটি দিয়ে সব ধরনের জাহাজ সম্পূর্ণ বিনামূল্যে চলাচল করতে পারবে।

শনিবার (১ আগস্ট) প্রণালিটি দিয়ে জাহাজ চলাচলে নজরদারি করা হুথি নিয়ন্ত্রিত সংস্থা হিউম্যানিটারিয়ান অপারেশন কোঅর্ডিনেশন সেন্টারের (এইচওসিসি) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, তাদের ট্রানজিট সেবাটি সম্পূর্ণ স্বেচ্ছামূলক এবং বিনামূল্যে প্রদান করা হচ্ছে। একইসঙ্গে জলপথটি দিয়ে যাতায়াতে কেউ টাকা দাবি করলে, তারা ইয়েমেন সরকার বা এইচওসিসির প্রতিনিধিত্ব করে না বলে সতর্ক করা হয়েছে। এসময়, অননুমোদিত কেউ বা সংস্থাকে টাকা বা তথ্য শেয়ার করতে শিপিং কোম্পানিগুলোর প্রতি অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

এর আগে ২৯ জুলাই বার্তা সংস্থা রয়টার্স আঞ্চলিক সূত্রের বরাত দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল। প্রতিবেদনটিতে বলা হয়, বাব-এল-মান্দেব প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর টোল আরোপের চিন্তা করছে ইরান-পন্থি হুথিরা। এক সপ্তাহ আগেই হুথিরা সৌদি আরবের ওপর নৌ-অবরোধ ঘোষণা করেছিল।

আরও পড়ুন: টাইগার শ্রফের গাড়িতে গুলি: অস্ত্র সরবরাহের অভিযোগে গ্রেফতার ৪

এই প্রেক্ষাপটে রয়টার্সের সূত্রগুলো জানায়, জুলাই মাসের প্রথমে তেহরান সফরে হুথি প্রতিনিধিরা ইরানি কর্মকর্তাদের সঙ্গে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। টোল আদায়ের জন্য একটি নিয়ন্ত্রক সংস্থা গঠন করতেও ইরানের উপদেষ্টারা হুথিদের সহায়তা করছেন বলে খবর প্রকাশিত হয়।

এছাড়া, হরমুজ প্রণালি বন্ধ থাকার কারণে সৌদি আরব তাদের তেল ও পণ্য রপ্তানির বিকল্প রুট হিসেবে বাব-এল-মান্দেব ব্যবহার করে আসছে। ফলে প্রণালিটিতে কোনো শুল্ক আরোপ হলে সবচেয়ে বড় ক্ষতি রিয়াদেই হবে বলে বিশ্লেষকরা মনে করেন। এজন্য হুথিদের এমন হুমকির মুখে লোহিত সাগর, বাব-এল-মান্দেব প্রণালি এবং এডেন উপসাগরে জাহাজ চলাচল নিশ্চিত করতে সৌদি আরব ১৪টি দেশের সমন্বয়ে একটি নতুন নৌ-জোট গঠন করেছে।

এই প্রণালি এশিয়া, ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের মধ্যে তেল ও অন্যান্য পণ্যবাহী জাহাজের চলাচলের জন্য একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ। এই প্রণালিতে টোল আরোপের পদক্ষেপটি মূলত হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজ থেকে কর আদায়ের ইরানি প্রচেষ্টার প্রতিফলন বলে ধারণা করা হয়।

সূত্র: আল জাজিরা

আরও পড়ুন: দেশের স্বার্থে কোনো ছাড় নয়: মৎস্য প্রতিমন্ত্রী টুকু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকাসহ সারা দেশে সর্বোচ্চ সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২ই আগস্ট, ২০২৬ ইং

০২:৩১ এম


ঢাকাসহ সারা দেশে সর্বোচ্চ সতর্কতা জারি

 

রাজধানী ঢাকা এবং সারা দেশে পুলিশের ব্যবহৃত যানবাহনকে লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার আশঙ্কার কারণে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। উগ্রবাদী সংগঠনের সদস্যরা বা দুষ্কৃতকারীরা পুলিশের জিপ, পিকআপ, বাসসহ বিভিন্ন যানবাহনের ওপর হামলা চালাতে পারে, গোয়েন্দা সংস্থার এমন তথ্যের ভিত্তিতে মাঠ পর্যায়ের সব ইউনিটকে তাৎক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দপ্তরের একটি জরুরি বার্তা থেকে এ তথ্য জানা যায়।

জরুরি বার্তায় বলা হয়েছে, পুলিশের যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে কোনো ধরনের শিথিলতা বা অবহেলার সুযোগ নেই। বিশেষ করে ডিউটির সময় এবং ডিউটি শেষে পার্কিং করা যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।

এতে আরও বলা হয়েছে, চলমান ডিউটিতে থাকা কোনো যানবাহন সাময়িকভাবে থামানোর প্রয়োজন হলে সেটি অবশ্যই নিরাপদ স্থানে পার্ক করতে হবে এবং পুলিশের সদস্যদের সার্বক্ষণিক নজরদারির আওতায় রাখতে হবে।

কোনো অবস্থাতেই চালক বা দায়িত্বপ্রাপ্ত সদস্য ছাড়া যানবাহন ফেলে রাখা যাবে না। অর্থাৎ আনঅ্যাটেন্ডেড অবস্থায় কোনো পুলিশি যানবাহন রাখার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এ ছাড়া, ডিউটি শেষে থানা, পুলিশলাইনস, অফিস কম্পাউন্ড কিংবা অন্যান্য নির্ধারিত স্থানে রাখা সব সরকারি যানবাহনের নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। এসব স্থানে নিয়মিত টহল, প্রয়োজনীয় নজরদারি এবং সন্দেহজনক ব্যক্তি বা বস্তু শনাক্তে বিশেষ সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

বার্তায় বিষয়টিকে ‘অতীব গুরুত্বপূর্ণ’ হিসেবে উল্লেখ করে দেশের সব মহানগর, রেঞ্জ, জেলা ও ইউনিটের কর্মকর্তাদের নির্দেশনাগুলো কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাষ্ট্রপতি নির্বাচন: প্রধানমন্ত্রীর ওপর দায়িত্ব দিল বিএনপির স্থায়ী কমিটি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২ই আগস্ট, ২০২৬ ইং

০২:৩৭ এম


রাষ্ট্রপতি নির্বাচন: প্রধানমন্ত্রীর ওপর দায়িত্ব দিল বিএনপির স্থায়ী কমিটি

রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী মনোনয়ন করার দায়িত্ব বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উপর ন্যস্ত করেছে দলটির স্থায়ী কমিটি।

শনিবার (১ আগস্ট) রাতে বিএনপির গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষ হওয়ার পর এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়।

এই বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৈঠকে রাষ্ট্রপতি মনোনয়ন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং দলের বিভিন্ন বিষয় ও আগামী দিনের কর্মপন্থা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকটি দেড় ঘণ্টার বেশি সময় ধরে চলে।

বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান এবং ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লোহিত সাগরে টোল আদায়ের পরিকল্পনা নেই: হুথি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২ই আগস্ট, ২০২৬ ইং

০২:৪০ এম


লোহিত সাগরে টোল আদায়ের পরিকল্পনা নেই: হুথি

লোহিত সাগরে জাহাজ থেকে টোল আদায়ের যে দাবি উত্থাপন করা হয়েছে, তা অস্বীকার করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তারা জানিয়েছে, সম্পূর্ণ বিনামূল্যে জলপথটি দিয়ে সব ধরনের জাহাজ চলাচল করতে পারবে।

শনিবার (১ আগস্ট) হুথি নিয়ন্ত্রিত সংস্থা হিউম্যানিটারিয়ান অপারেশন কোঅর্ডিনেশন সেন্টারের (এইচওসিসি) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়। বিবৃতিতে উল্লেখ করা হয় যে, তাদের ট্রানজিট সেবাটি সম্পূর্ণ স্বেচ্ছামূলক এবং বিনামূল্যে প্রদান করা হচ্ছে। যদি কেউ জলপথটিতে যাতায়াতের সময় টাকা দাবি করে, তবে তাদের কি অবস্থান তা স্পষ্ট করে জানানো হয়, তারা ইয়েমেন সরকার বা এইচওসিসির প্রতিনিধিত্ব করে না। এসব সময়ে শিপিং কোম্পানিগুলোকে অনুরোধ করা হয় যে, অননুমোদিত কোনো ব্যক্তি বা সংস্থাকে টাকা বা কোন তথ্য শেয়ার না করতে।

এর আগে, ২৯ জুলাই বার্তা সংস্থা রয়টার্স আঞ্চলিক সূত্রের বরাত দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল। সেখানে বলা হয়, বাবা-এল-মান্দেব প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর টোল আরোপের কথা ভাবছে ইরান-পন্থি হুথিরা। এক সপ্তাহ আগে হুথিরা সৌদি আরবের ওপর নৌ-অবরোধ ঘোষণা করে। রয়টার্সের সূত্রগুলো আরো জানায়, জুলাই মাসের শুরুতে তেহরান সফরে হুথি প্রতিনিধিরা ইরানি কর্মকর্তাদের সঙ্গে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছে। টোল আদায়ের জন্য একটি নিয়ন্ত্রক সংস্থা গঠনেও ইরানি উপদেষ্টারা হুথিদের সহযোগিতা করছেন।

এছাড়া, হরমুজ প্রণালি বন্ধ থাকার কারণে সৌদি আরব তাদের তেল ও পণ্য রপ্তানির বিকল্প রুট হিসেবে বাব-এল-মান্দেব ব্যবহার করে আসছে। যদি প্রণালিটিতে কোনো শুল্ক আরোপ করা হয়, তাহলে সবচেয়ে বড় ধাক্কা রিয়াদকেই খেতে হতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। হুথিদের হুমকির মুখে লোহিত সাগর, বাব-এল-মান্দেব প্রণালি এবং এডেন উপসাগরে জাহাজ চলাচল নিশ্চিত করতে সৌদি আরব ১৪টি দেশের সমন্বয়ে একটি নতুন নৌ-জোট গঠন করেছে।

এটি একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ, যেখানে এশিয়া, ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের মধ্যে তেল ও অন্যান্য পণ্যবাহী জাহাজ চলাচল করে। এই প্রণালিতে টোল আরোপের পদক্ষেপটি মূলত হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজ থেকে কর আদায়ের ইরানি প্রচেষ্টারই প্রতিফলন বলে ধারণা করা হয়।

সূত্র: আলজাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিন্ডিকেট ভেঙেছি, হজের বিমানভাড়া আরও কমবে: মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২ই আগস্ট, ২০২৬ ইং

০২:৪৩ এম


সিন্ডিকেট ভেঙেছি, হজের বিমানভাড়া আরও কমবে: মন্ত্রী

বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম জানিয়েছেন, সামনে হজের বিমান ভাড়া আরও কমবে। তিনি বলেছেন, আপনারা সবাই জানেন বিগত সময়ে এই হজের বিমান ভাড়া নিয়ে একটা সিন্ডিকেট হয়েছিল। কিন্তু আমাদের সরকারের প্রধানমন্ত্রী সেই সিন্ডিকেটটা ভেঙে দিয়েছেন।

শনিবার (১ আগস্ট) রাতে তিন দিনব্যাপী হজ ও ওমরাহ মেলার সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ মেলার আয়োজন করেছে বেসরকারি হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)।

বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী বলেন, আজকে আমরা পবিত্র হজ নিয়ে আলাপ করতে এসেছি। হজ ও ওমরাহ— তা আমরা শুধুমাত্র সফর হিসেবে দেখি না। বরং এটি ঈমানের আহ্বান, আত্মশুদ্ধির যাত্রা, আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি মহান সুযোগ। তাই এই পবিত্র যাত্রাকে সহজ, নিরাপদ ও সেবামুখী করার জন্য সবাই মিলে নিরলস কাজ করে যাচ্ছেন, এজন্য আমি আপনাদের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাদের ডেকে শুধুমাত্র একটাই কথা বলেছেন যে- আমার হজ যাত্রীদের যেন কোনো অসুবিধা না হয়, তারা যেন সাশ্রয়ী মূল্যে নিরাপদ এবং সেবামূলক হজের সুবিধা পায়। এই কথাটা আমাদের নির্দেশ দিয়েছেন। তার নির্দেশ মোতাবেকই আমরা কাজ করেছি।

‘যেমন ২০২৪-এ হজে বিমান ভাড়া ছিল এক লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা। ২০২৬-এ আমরা ১২ হাজার কমিয়ে তা নির্ধারণ করি। এখন ২০২৭-এ যখন আবার সেই হজের বিষয় আসলো, তখন প্রধানমন্ত্রী আবার আমাদের ডেকে নিয়ে বললেন- আপনারা চেষ্টা করুন, এটা কোনো আমি লাভ-লোকসান দেখবো না, আমি দেখবো যে আমার জনগণের কী ইচ্ছা। সবার একটা স্বপ্ন থাকে যে একবার হলেও আমি হজ করবো। প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেকই আমরা তখন ২৪ হাজার ৮০০ টাকা কমিয়ে বিমান ভাড়া এক লাখ ৩০ হাজার টাকা করেছি।’

আফরোজা খানম বলেন, আর টোটাল মিলিয়ে যদি বলি, পাঁচ মাসের— এই পাঁচ মাসে বর্তমান সরকারের টোটাল বিমান ভাড়া কমিয়েছে ৩৬ হাজার ৮৩০ টাকা। আমাদের ইচ্ছা আছে যে আমরা যদি সৌদি সরকারের সঙ্গে কিছু আলাপ-আলোচনা করে যে ট্যাক্সটা দেওয়া হয় সেটা কিছুটা যদি আমরা কমাতে পারি, সেটাও আলাপ-আলোচনার পর্যায়ে আছে। তাহলে ভাড়াটা আরও কমে আসবে। আমাদের সে চেষ্টা থাকবে।

হাজিদের খাবার প্রসঙ্গে মন্ত্রী বলেন, আমি একটা জিনিস বুঝতে পারছি না, এটা আসলে কতটুক ভালো হলো যে সৌদি সরকার আপনাদের খাওয়ার দায়িত্বটা নিয়েছে। কিন্তু এই খাবারটা তো আমরা বাঙালি, আমাদের ওইখানে বাঙালি খাবারটার প্রতি কিন্তু বিশেষ করে যখন মানুষ দূরযাত্রায় যায়, তখন সবাই চায় যে ভাত-মাছ এইটা খাওয়ার জন্য। কিন্তু সৌদির খাবার তো সবসময় থাকবে মাংস, নয়তো একটি পোলাওর মতন খাবার। তো এইটা কতটুক আমার যারা যাবে, হজযাত্রী যারা যাবে, তাদের জন্য কতটুক সুবিধাজনক হবে, আমি বুঝতে পারছি না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাব সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার। এ প্রোগ্রামে হাব মহাসচিব ফরিদ আহমেদ মজুমদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহ, ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ, ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মঞ্জুরুল হক, বিমানের ব্যবস্থাপনা পরিচালক কায়জার সোহেল আহমেদ, হাবের সাবেক সভাপতি ইবরাহিম বাহার, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা ইয়াকুব শরাফতি, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা)-এর সাবেক সভাপতি কাজী মফিজুর রহমান, ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- টোয়াবের সভাপতি মোহাম্মদ হানিফ প্রমুখ। দোয়া পরিচালনা করেন হাবের ইসি সদস্য মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%