ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

ঢাবি টিচার্স ক্রিকেট লিগের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত


ঢাবি টিচার্স ক্রিকেট লিগের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় টিচার্স ক্রিকেট লীগের (ডিইউটিসিএল) ১১তম আসরের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

টিচার্স ক্রিকেট লীগের আহ্বায়ক অধ্যাপক ড. মো. মহিউদ্দিনের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক মো. লুৎফর রহমান।

আরও পড়ুন: সার্বিয়ার নির্বাচনে ভুচিচের পরাজয়, বিরোধী জোট ‘স্টুডেন্ট লিস্ট’ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন

এবারের আসরে ‘দুর্বার একাত্তর’ চ্যাম্পিয়ন হয়েছে এবং ‘উত্তাল উনসত্তর’ রানার্সআপ হয়েছে। প্রতিযোগিতায় ‘মহান একুশে’ ও ‘জাগ্রত জুলাই’ নামে আরও দুটি দল অংশগ্রহণ করেছে।

অনুষ্ঠানে ব্যক্তিগত নৈপুণ্যের জন্য খেলোয়াড়দেরও বিভিন্ন পুরস্কারে সম্মানিত করা হয়েছে। চ্যাম্পিয়ন দল ‘দুর্বার একাত্তর’-এর গণিত বিভাগের মো. জসীম উদ্দিন প্লেয়ার অব দ্য সিরিজ নির্বাচিত হন। একই দলের হাসান ফারুক ১৪৫ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকের পুরস্কার গ্রহণ করেন।

অন্যদিকে, রানার্সআপ দল ‘উত্তাল উনসত্তর’-এর সমুদ্রবিজ্ঞান বিভাগের আলিফ মোহাম্মদ খান ইমার্জিং প্লেয়ার নির্বাচিত হয়েছেন। তিনি ১২ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারির পুরস্কারও অর্জন করেন।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। আয়োজনটির স্পন্সর ছিল মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপ। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মো. মাসুদ করিম চৌধুরীও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ১০ দিন ছুটির পর আজ খুলছে স্কুল ও মাদরাসা

পুরস্কার বিতরণী শেষে অংশগ্রহণকারী শিক্ষক, অতিথি ও আমন্ত্রিতদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বাস্থ্যখাতে জনবল সংকট বড় চ্যালেঞ্জ, তরুণদের এগিয়ে আসার আহ্বান মন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৩:২২ পি.এম


স্বাস্থ্যখাতে জনবল সংকট বড় চ্যালেঞ্জ, তরুণদের এগিয়ে আসার আহ্বান মন্ত্রীর

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, দেশের স্বাস্থ্যখাতের অন্যতম বড় চ্যালেঞ্জ হলো জনসংখ্যার তুলনায় স্বাস্থ্যসেবা প্রদানকারীর স্বল্পতা। এই সংকট মোকাবিলার জন্য সরকার তরুণ স্বাস্থ্য উদ্যোক্তাদের উৎসাহিত করছে এবং স্বাস্থ্য খাতে নতুন উদ্ভাবন ও উদ্যোগের প্রতি গুরুত্ব দিচ্ছে।

মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘বাংলাদেশে স্বাস্থ্য উদ্যোক্তা হওয়ার পথ’ শীর্ষক একটি কর্মশালায় এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী উল্লেখ করেন, আমাদের দেশে জনসংখ্যা বেশি, কিন্তু স্বাস্থ্যসেবা প্রদানের জন্য মানুষের স্বল্পতা রয়েছে। এটি আমাদের স্বাস্থ্যখাতের একটি বড় অসুবিধা হিসেবে দাঁড়িয়ে আছে।

সরকার বর্তমানে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলার কাজে লাগাতার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, তিনি এ বিষয়টি পরিষ্কার করে বলেন। "আমরা ডেঙ্গু নিয়েও লড়াই করছি। তবে আগের সরকারগুলোর তুলনায় এবার পরিস্থিতি মোকাবিলার জন্য অনেক ভালো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।"

সরদার মো. সাখাওয়াত হোসেন আরও জানান, প্রধানমন্ত্রী স্বাস্থ্যখাতে তরুণ উদ্যোক্তাদের এগিয়ে আসতে উৎসাহিত করছেন। তিনি বলেন, স্বাস্থ্য উদ্যোক্তা খাত দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ খাতে নতুন উদ্যোগগুলো স্বাস্থ্যসেবার মানোন্নয়নে একটি উল্লেখযোগ্য ভূমিকা রাখতে সক্ষম হতে পারে।

তিনি আরও বলেন, বাংলাদেশে অনেক খ্যাতনামা চিকিৎসক আছেন, যাদের মধ্যে অনেকে নতুন নতুন চিকিৎসাপদ্ধতি উদ্ভাবন করছেন। একইসাথে দেশের ওষুধের গুণগত মান আন্তর্জাতিক মানের বলেও উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি স্বাস্থ্যখাতের উন্নয়নের জন্য উদ্ভাবন, দক্ষ জনবল তৈরি এবং উদ্যোক্তা তৈরির ওপর জোর দিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৩:২৩ পি.এম


হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ

ফারুক আহমেদ বাংলাদেশ হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অ্যাডিশনাল ইনস্পেক্টর জেনারেল) হিসেবে নতুন দায়িত্বভার গ্রহণ করেছেন। আজ ঢাকার পুলিশ সদর দফতর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

ফারুক আহমেদ বগুড়ার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন ১৯৭১ সালের ২৯ জুলাই। তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর ১৭ তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে ১৯৯৮ সালের ২২ ফেব্রুয়ারি সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশের সঙ্গে যুক্ত হন।

ফারুক আহমেদের প্রায় তিন দশকের কর্মজীবন অত্যন্ত সফল। তিনি র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) হেডকোয়ার্টার্স, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, বাংলাদেশ পুলিশ একাডেমি, ৫ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), সিআইডি, লাইবেরিয়া ও দারফুর জাতিসংঘ মিশনে পুলিশ সুপার হিসেবে মৌলভীবাজার ও কিশোরগঞ্জ জেলায় দায়িত্ব পালন করেছেন।

তিনি বহুমাত্রিক প্রশাসনিক দক্ষতা, অপারেশনাল নেতৃত্ব এবং কৌশলগত পরিকল্পনায় স্বতন্ত্র মেধা ও প্রজ্ঞা দেখিয়েছেন। ৪ জুন তিনি অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি লাভ করেন। ফারুক আহমেদ দেশের ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ, সেমিনার এবং অভিজ্ঞতা বিনিময় কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।

তিনি ভারত, চীন ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিয়ে আন্তর্জাতিক মানসম্পন্ন পুলিশিংয়ে অভিজ্ঞতা লাভ করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, ফারুক আহমদের যোগদানের মাধ্যমে দেশের মহাসড়কে নিরাপত্তা, সুশৃঙ্খল ও প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা, দুর্ঘটনা প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা রক্ষা করা হবে। এছাড়া, জনমুখী পুলিশি সেবা আরও গতিশীল ও বেগবান করার আশা প্রকাশ করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পানিসম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ ও নেদারল্যান্ডসের যৌথভাবে কাজ করার অঙ্গীকার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৩:২৪ পি.এম


পানিসম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ ও নেদারল্যান্ডসের যৌথভাবে কাজ করার অঙ্গীকার

মঙ্গলবার সচিবালয়ে পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানির সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল।

পানিসম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ ও নেদারল্যান্ডস যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে।

আজ (মঙ্গলবার) সচিবালয়ে পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানির সঙ্গে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল সাক্ষাৎকালে এ অঙ্গীকারটি প্রকাশ পায়।

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদও এসময় উপস্থিত ছিলেন।

শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, নেদারল্যান্ডস বাংলাদেশের বিশ্বস্ত উন্নয়ন সহযোগী। দেশটির সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত সুদৃঢ়। তিনি দুই দেশের মধ্যে পানিসম্পদ ব্যবস্থাপনায় অভিজ্ঞতা বিনিময়, শিক্ষা, প্রযুক্তিগত সহযোগিতা এবং পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ ও গবেষণার ক্ষেত্রে সহযোগিতার আহ্বান জানান।

মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী দেশের দক্ষিণ পশ্চিম ও উত্তর পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন করেছে।

তিনি পরীক্ষা-নিরীক্ষা ও সমীক্ষা সম্পন্ন হলে অচিরেই তিস্তা মহাপরিকল্পনা অনুমোদনের আশাবাদ ব্যক্ত করেন।

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ১৯৭৭ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পানিসম্পদ ব্যবস্থাপনায় কারিগরি সহযোগিতার জন্য নেদারল্যান্ডসের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।

তিনি বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে নেদারল্যান্ডস অতীতে যেভাবে ভূমিকা রেখেছে তা অব্যাহত রাখার অনুরোধ জানান।

রাষ্ট্রদূত মন্তব্য করেন, বাংলাদেশ ও নেদারল্যান্ডস উভয়ই ব-দ্বীপ। ভূ-প্রকৃতিভাবেও দেশ দুটির মধ্যে মিল রয়েছে।

বাংলাদেশে টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা, নদীর তীর সংরক্ষণ ও ভাঙ্গন প্রতিরোধে ডাচ সরকার কাজ করতে আগ্রহী বলেও তিনি জানান।

বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে নেদারল্যান্ডস যেভাবে ভূমিকা রেখেছে আগামীতেও তা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন রাষ্ট্রদূত।

এসময় পানিসম্পদ সচিব ড. এ. কে. এম শাহাবুদ্দিন, অতিরিক্ত সচিব খোন্দকার আজিম উদ্দিন এবং অতিরিক্ত সচিব মহা. এনামূল হক উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চূড়ান্ত চুক্তির আগে যুক্তরাষ্ট্রকে কঠোর বার্তা দিল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৩:২৫ পি.এম


চূড়ান্ত চুক্তির আগে যুক্তরাষ্ট্রকে কঠোর বার্তা দিল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত চুক্তি নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি কড়া হুঁশিয়ারি দিয়েছেন। গত ১৭ জুন স্বাক্ষরিত প্রাথমিক সমঝোতা স্মারকে ৬০ দিনের মধ্যে আলোচনার মাধ্যমে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর কথা থাকলেও মার্কিন হুমকির মুখে তা ভেস্তে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) ইরানের আধাসরকারি সংবাদমাধ্যম মেহের নিউজের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, মার্কিন হুমকি অব্যাহত থাকলে চূড়ান্ত চুক্তির বিষয়ে আলোচনা শুরু হবে না। তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের ১৩ নম্বর অনুচ্ছেদের বিষয়টি উল্লেখ করে বলেন, নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় লাখ লাখ ইরানি সমবেত হচ্ছেন। কোনো হুমকির মাধ্যমেই তারা কিংবা আমাদের সশস্ত্র বাহিনী—কেউই পিছু হটবে না। ওয়াশিংটনের উদ্দেশ্যে তিনি বলেন, 'আপনারা আপনাদের স্বাক্ষরকে সম্মান করুন।'

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক উসকানিমূলক বক্তব্যে বলেছেন, যুক্তরাষ্ট্র হয় ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাবে, অথবা ‘তাদের শেষ করে দেবে’।

সোমবার(৬ জুলাই) ওভাল অফিসে সাংবাদিকদের তিনি বলেছেন, 'আমরা এক ঘণ্টার মধ্যে তাদের সেতুগুলো ভেঙে ফেলতে পারি। আমরা তাদের জ্বালানি সরবরাহ বন্ধ করে দিতে পারি। তাদের কাছে এখন কোনো টাকা নেই।'

এমন উত্তেজনার মধ্যে ওমান উপসাগরে হরমুজ প্রণালির প্রবেশমুখে দুটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার মধ্যরাতের এই হামলায় কাতার গ্যাসের অঙ্গপ্রতিষ্ঠান নাকিলাতের মালিকানাধীন এলএনজি ট্যাংকার ‘আল রেকায়াত’সহ দুটি জাহাজ উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষেপণাস্ত্র বা ড্রোনটি আল রেকায়াতের ইঞ্জিন রুমে আঘাত হানলে সেখানে আগুন ধরে যায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, চলতি সপ্তাহের শুরুতেই সামুদ্রিক রেডিওর মাধ্যমে নির্দেশনা অমান্যকারী জাহাজগুলোতে ড্রহের হুঁশিয়ারি দিয়েছিল আইআরজিসি।

যদিও গত ১৭ জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছিলেন, সেখানে ইরান এই প্রণালিটিতে জাহাজ চলাচল নিরাপদ রাখতে সর্বোচ্চ পদক্ষেপ নেওয়ার বিষয়ে সম্মত হয়েছিল।

মেরিনট্র্যাফিকের তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রণালিটিতে অন্তত ৮৯টি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটেছে, যার বেশির ভাগের জন্যই তেহরানকে দায়ী করা হয়। সমঝোতা চুক্তির পর নৌপথে পারাপার কিছুটা বাড়লেও তা যুদ্ধপূর্ব সময়ের তুলনায় এখনো অনেক কম।

রাজনৈতিক ও সামরিক বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বভাবসুলভ আগ্রাসী মন্তব্যের বিপরীতে ইরান পাল্টা মনস্তাত্ত্বিক ও সামরিক চাপ সৃষ্টির কৌশল নিয়েছে। একদিকে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি চুক্তির আইনি বাধ্যবাধকতা ও কূটনৈতিক মর্যাদার কথা স্মরণ করিয়ে দিয়ে যুক্তরাষ্ট্রকে ব্যাকফুটে ফেলার চেষ্টা করছেন, অন্যদিকে হরমুজ প্রণালির এই হামলাকে তেহরানের ‘পাওয়ার প্রজেকশন’ বা শক্তির মহড়া হিসেবে দেখা হচ্ছে। সর্বোচ্চ নেতার মৃত্যুর পর ইরান যে ভেতর থেকে ভেঙে পড়েনি এবং যেকোনো চুক্তিতে পৌঁছানোর আগে নিজেদের শর্ত ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখতে সামরিক পথ বেছে নিতেও দ্বিধা করবে না, হরমুজের ক্ষেপণাস্ত্র হামলা তারই প্রমাণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%