ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

নন্দীগ্রামে পৌর কাউন্সিলর পদে লড়বেন যুবদল নেতা গোলাম রব্বানী


নন্দীগ্রামে পৌর কাউন্সিলর পদে লড়বেন যুবদল নেতা গোলাম রব্বানী
 
 বগুড়ার নন্দীগ্রামে আগামী পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে লড়বেন নন্দীগ্রাম পৌর যুবদলের আহ্বায়ক গোলাম রব্বানী। 
 
সোমবার (৩১শে আগষ্ট) নিজ কার্যালয়ে এক মত-বিনিময় সভায় তিনি তথ্যটি নিশ্চিত করেছেন। পৌরসভার অন্তর্গত ওমরপুর, গুন্দইল ও বিষ্ণুপুর মহল্লা নিয়ে গঠিত ২নং ওয়ার্ডের কাউন্সিলর পদে তিনি নির্বাচন করবেন। 
 
যুবদল নেতা গোলাম রব্বানী বলেন, শাসক নয়-সেবক হতে চাই। মহল্লার প্রতিটি বাড়ি বাড়ি বিএনপি সরকারের উন্নয়ন পৌছে দিতে চাই। প্রতিটি পরিবারের জন্য উন্নত রাস্তা নির্মানের মাধ্যমে আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে দিতে চাই। পরিকল্পিত ড্রেন নির্মানের মাধ্যমে মহল্লার জলাবদ্ধতা নিরসন করতে চাই। উপকার ভোগীদের জন্য বরাদ্দকৃত সরকারের সকল অনুদান সঠিক উপকার ভোগীদের নিকট পৌছে দিতে চাই। প্রকৃত শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ঘটাতে চাই। খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে একটি মাদক মুক্ত ওয়ার্ড গঠন করতে চাই। অর্থাৎ ১ম শ্রেনীর পৌরসভার সকল সুযোগ সুবিধা মহল্লাবাসীকে উপহার দিতে চাই, যা দিতে ব্যর্থ হয়েছেন বিগত জনপ্রতিনিধি (কাউন্সিলর) গণ। বিশেষ করে, জনপ্রতিনিধির চেয়ারকে কলঙ্ক মুক্ত করতেই আমার নির্বাচনে অংশ নেয়া। সুতরাং ওয়ার্ড বাসী যদি তাদের মূল্যবান রায় প্রদানের মাধ্যমে আমাকে নির্বাচিত করে, আমি আমার সর্বোস্ব দিয়ে তাদের সেবা করবো এবং সরকারের সকল উন্নয়ন কর্মকান্ড ঘরে ঘরে পৌছে দিবো ইনশাআল্লাহ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিবাহিত পুরুষদের যে বিষয়ে সতর্ক করলেন বলিউডের কিংবদন্তি অমিতাভ বচ্চন

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

১০:৫৮ এম


বিবাহিত পুরুষদের যে বিষয়ে সতর্ক করলেন বলিউডের কিংবদন্তি অমিতাভ বচ্চন

দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় ধরে দাম্পত্য জীবনের অভিজ্ঞতা থেকে এবার বিবাহিত পুরুষদের জন্য একটি মজার সতর্কবার্তা প্রদান করেছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। তিনি বলেছেন, স্বামীরা যেন সব তারিখ ভুলে গেলেও নিজেদের বিয়ের তারিখটি কোনোভাবেই ভুলে না যান।

সম্প্রতি জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘কৌন বনেগা ক্রোড়পতি’র (কেবিসি) একটি পর্বে বিবাহিত পুরুষদের নিয়ে আলোচনা করতে গিয়ে মজার ছলে এই মন্তব্য করেন বলিউডের ‘শাহেনশাহ’ অমিতাভ।

অমিতাভ বলেন, "স্বামীদের উদ্দেশে আমার কিছু বলার আছে, মন দিয়ে শুনুন। সব তারিখ হয়তো আপনারা ভুলে যেতে পারেন, কিন্তু বিয়ের তারিখ কখনোই ভুলবেন না। এটি খুব গুরুত্বপূর্ণ একটি তারিখ। স্ত্রীদের বারবার জিজ্ঞেস করার একটি অভ্যাস আছে তোমার কি মনে আছে, আমাদের বিয়েটা কবে হয়েছিল?"

এরপর তিনি হাস্যরসের সুরে আরও বলেন, "বিবাহিতরা যদি এই ভুল করে ফেলেন, তাহলে ‘জুতো-চপ্পল উড়ে আসতে পারে’।"

কেবিসি ১৮-এর একই পর্বে এক প্রতিযোগী অমিতাভ বচ্চনকে প্রশ্ন করেন, রাতে কি জয়া বচ্চন তার জন্য খাবার টেবিলে অপেক্ষা করেন?

জবাবে অমিতাভ জানান, তার কর্মব্যস্ত জীবনের সময়সূচি সম্পর্কে পরিবারের সকলকে আগে থেকেই অবহিত রাখা হয়। সেই অনুযায়ী পরিবারের নৈশভোজের পরিকল্পনা করা হয়।

তিনি বলেন, "ঘুম থেকে উঠেই আমি পারিবারিক গ্রুপে হাতজোড় করে “নমস্কার” লিখে একটি মেসেজ পাঠাই। এরপর আমি আমার শুটিংয়ের সময়সূচি জানিয়ে দিই। যেদিন ফিরতে দেরি হয়, সেদিন আগে থেকেই বলে দিই, যাতে কেউ আমার জন্য অপেক্ষা না করে।"

অমিতাভ বচ্চনের সঞ্চালনায় ‘কৌন বনেগা ক্রোড়পতি’ দীর্ঘদিন ধরেই দর্শকমহলে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। তার ব্যারিটোন কণ্ঠে প্রশ্ন, প্রতিযোগীদের সঙ্গে প্রাণবন্ত আলাপচারিতা কিংবা মজার রসিকতা সব মিলিয়ে অনুষ্ঠানটি দর্শকদের কাছে বিশেষ আকর্ষণ ধরে রেখেছে।

হট সিটে বসা প্রতিযোগীদের সঙ্গে খেলার ফাঁকে ব্যক্তিগত জীবন, অভিজ্ঞতা ও নানা বিষয়ে গল্পে মেতে ওঠেন বলিউডের এই বর্ষীয়ান অভিনেতা। আর এবার সেই আড্ডাতেই নিজের দীর্ঘ দাম্পত্য জীবনের অভিজ্ঞতা থেকে বিবাহিত পুরুষদের দিলেন বিয়ের তারিখ মনে রাখার বিশেষ পরামর্শ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিপিএল না হলে ক্রিকেটারদের আর্থিক ক্ষতি পুষিয়ে দেওয়ার দাবি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

১১:০০ এম


বিপিএল না হলে ক্রিকেটারদের আর্থিক ক্ষতি পুষিয়ে দেওয়ার দাবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে একমত হয়ে বিপিএল এক বছর আয়োজন না করার সিদ্ধান্তে পৌঁছেছেন ক্রিকেটাররা। তবে, তারা এই টুর্নামেন্টটি না হওয়ার ফলে যে আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন, সেটি পুষিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন।

বোর্ড সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর বিপিএল আয়োজন করা ফারুক আহমেদের জন্য একটি বড় চ্যালেঞ্জ ছিল। ক্রিকেটারদের অনুরোধ এবং তাদের আর্থিক অবস্থার কথা বিবেচনা করে শেষ পর্যন্ত টুর্নামেন্টটি আয়োজন করা হয়।

তৎকালীন বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের মন্তব্য বিপিএলের মান নিয়ে আলোচনা সৃষ্টি করে। এর প্রেক্ষিতে মুশফিকুর রহিম বলেছিলেন, "বিপিএল না হলে ক্রিকেটারদের সংসার চালানো কঠিন হয়ে যাবে।"

এবার, বিপিএলের বৃহত্তর স্বার্থে এক বছরের জন্য টুর্নামেন্ট স্থগিত রাখার বোর্ডের সিদ্ধান্তকে ক্রিকেটাররা মেনে নিয়েছেন। তবে, তাদের দাবি, বিপিএল না হওয়ার ফলে যে আর্থিক ক্ষতি হবে, সেটি কোনভাবে পুষিয়ে দেওয়া হোক।

রবিবার বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের বৈঠকে এই বিষয়টি গুরুত্ব পায়। বৈঠকে উপস্থিত এক ক্রিকেটারের মতে, নতুন কোনো টুর্নামেন্ট আয়োজনের পরিবর্তে ক্রিকেটারদের আর্থিক সহায়তা দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।

এ ক্ষেত্রে আগের টুর্নামেন্টগুলোর ম্যাচ সংখ্যা বাড়ানোর চেষ্টা করা হতে পারে। তবে, বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি।

বিপিএল গভর্নিং কাউন্সিলের প্রধান ফাহিম সিনহা জানান, বিষয়গুলো এখনও আলোচনা পর্যায়ে রয়েছে। ক্রিকেটারদের সঙ্গে আবারও আলোচনায় বসবেন তারা।

বোর্ডের দেওয়া প্রস্তাব নিয়ে নিজেদের সিদ্ধান্ত জানাতে ক্রিকেটারদের সঙ্গে ফের বৈঠকে বসবেন বিসিবি কর্তারা।

রবিবারের বৈঠকে ক্রিকেটারদের প্রতিনিধি হিসেবে মুশফিক, নাসির হোসেন, মার্শাল আইয়ুব, ইয়াসির আলী, এনামুল হক বিজয়, সাইফ হাসানসহ অন্তত ২২ জন উপস্থিত ছিলেন। অস্ট্রেলিয়া থেকে বৈঠকে যুক্ত হন টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বৈঠকে মুশফিক বেশ সোচ্চার ছিলেন বলে জানা গেছে।

বৈঠক শেষে ক্রিকেটারদের প্রতিনিধি হিসেবে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন নাসির হোসেন। তিনি বলেন, "মূলত বিপিএল নিয়েই আলোচনা হয়েছে। এবার বিপিএল হচ্ছে না, বিষয়টি বোর্ড তাদের সুন্দরভাবে ব্যাখ্যা করেছে। তবে টুর্নামেন্ট না হলে খেলোয়াড়রা আর্থিক ক্ষতির মুখে পড়বেন। তাই বিপিএলের জায়গায় কী করা যায় এবং ক্রিকেট বোর্ড কীভাবে তাদের জন্য ভালো কিছু করতে পারে, তা নিয়ে আলোচনা হয়েছে।"

বোর্ড ও ক্রিকেটারদের পক্ষ থেকে কয়েকটি প্রস্তাব দেওয়া হয়েছে জানিয়ে নাসির বলেন, "এখনো কোনো কিছু চূড়ান্ত হয়নি। পরবর্তী সময়ে আবারও আলোচনা হবে।"

ক্রিকেটারদের আর্থিক ক্ষতি কীভাবে পুষিয়ে দেওয়া যায়, সেটিই মূল আলোচনার বিষয় ছিল বলেও জানান নাসির। তিনি আশা প্রকাশ করেন, দ্রুত এ বিষয়ে একটি সমাধানে পৌঁছানো যাবে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টানা তৃতীয় জয় পেল উড়ন্ত রিয়াল মাদ্রিদ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

১১:০১ এম


টানা তৃতীয় জয় পেল উড়ন্ত রিয়াল মাদ্রিদ

ম্যাচের শুরু থেকেই দাপুটে ফুটবল প্রদর্শন করে রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপ্পে, জুড বেলিংহ্যাম এবং ভিনিসিয়াস জুনিয়রদের দক্ষতায় মালাগাকে চেপে ধরতে সক্ষম হয় তারা।

প্রথমার্ধেই তিনবার প্রতিপক্ষের জালে বল জড়িয়ে নিজেদের হাতে ম্যাচের লাগাম নিয়ে নেয়। নতুন কোচের অধীনে দাপুটে ফুটবল উপহার দিয়ে টানা তৃতীয় ম্যাচে জয় নিশ্চিত করে লস ব্লাঙ্কোরা।

রবিবার (৩০ আগস্ট) লা লিগার ম্যাচে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যূতে মালাগাকে ৪-০ গোলে পরাজিত করে রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোদের হয়ে গোলের দেখা পেয়েছেন জুড বেলিংহ্যাম, কিলিয়ান এমবাপ্পে এবং আর্দা গুলার। অন্য গোলটি আত্মঘাতী।

এখন পর্যন্ত লিগে তিন ম্যাচ খেলে ৩ জয়ে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে হোসে মরিনিওর দল। সমান ম্যাচে ২ জয় ও ১ ড্র নিয়ে যথাক্রমে দুই ও তিনে রয়েছে আতলেটিকো মাদ্রিদ এবং দেপোর্তিভো আলাবা।

রিয়াল কতটা দাপুটে ফুটবল খেলেছে, তার প্রমাণ পাওয়া যায় ম্যাচের স্ট্যাটস থেকেও। ৫৭ শতাংশ বল দখলে রেখে গোলের জন্য ১৯টি শট নিয়েছে এমবাপ্পে ও বেলিংহ্যামেরা। এর মধ্যে লক্ষ্যে ছিল ৮টি। বিপরীতে, গোলের জন্য ১৪টি শট নিলেও মাত্র একটি শট লক্ষ্যে রাখতে পেরেছিল মালাগা।

আক্রমণাত্মক ফুটবল খেলা রিয়াল ম্যাচের প্রথম মিনিটেই গোলের সুযোগ সৃষ্টি করেছিল। তবে ট্রেন্ট অ্যালেকজান্ডার-আর্নল্ডের দূরপাল্লার জোড়ালো শটটি পোস্টের ওপর দিয়ে চলে যায়।

ম্যাচের ১১তম মিনিটে রিয়াল আবারও আক্রমণে ওঠে। ট্রেন্ট অ্যালেকজান্ডার-আর্নল্ডের নিখুঁত কর্নার থেকে বক্সে লাফিয়ে উঠে হেড করেন অ্যান্টোনিও রুডিগার। কিন্তু মালাগা ডিফেন্ডার কোনোমতে সেই শটটি ব্লক করেন।

এরপর ১৬তম মিনিটে মালাগাও রিয়ালের রক্ষণে ভীতি ছড়ায়। ডেভিড লারুবিয়ার ডিফেন্স চেরা পাস ধরে বক্সের বাম দিক থেকে গোলপোস্ট লক্ষ্য করে ডান পায়ের বাঁকানো শট নেন মালাগার হোয়াকিন মুনোজ। কিন্তু বল পোস্টের সামান্য ডান দিক দিয়ে বাইরে চলে যায়।

শুরু থেকেই মালাগাকে কোনঠাসা করে রাখা রিয়াল ম্যাচের ১৯তম মিনিটে লিড নেয়। একক দক্ষতায় মালাগার ডিফেন্ডারদের পরাস্ত করে বল নিয়ে বক্সে ঢুকে পড়েন জুড বেলিংহ্যাম। গোলপোস্টের ডান দিকের দূরহ কোণ থেকে ডান পায়ের নিখুঁত শটে বল জালে জড়িয়ে দেন এই মিডফিল্ডার।

সেই গোলের ধাক্কা সামলানোর আগেই মালাগা উল্টো আত্মঘাতী গোল হজম করে ব্যবধান দ্বিগুণ করে। ২৬তম মিনিটে ব্রাহিম দিয়াজের পাস ধরে বক্সে ঢুকে এমবাপ্পের নেওয়া প্রথম শট রুখে দেন মালাগা গোলরক্ষক আলফনসো হেরেরো। তবে ফিরতি বলে বেলিংহ্যামের নেওয়া হেড রক্ষা করতে গিয়ে বল হেরেরোর গায়ে লেগে জালে জড়ায়।

এর ৪ মিনিট পরেই ব্যবধান আরও বাড়ান এমবাপ্পে। ম্যাচের ৩০তম মিনিটে ডান প্রান্ত থেকে আর্নল্ডের বাড়ানো মাপা ক্রস ডিবক্সে নিয়ন্ত্রণে নেন এমবাপ্পে। ঠান্ডা মাথায় ডান পায়ের নিচু প্লেসিং শটে নিচের বাম কোণ দিয়ে বল জালে পাঠান এই ফরাসি ফরোয়ার্ড। রিয়াল লিড পায় ৩-০ গোলের।

ম্যাচের ৪২তম মিনিটে ব্যবধান কমানোর সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি মালাগা। কর্নার থেকে তৈরি হওয়া জটলার ভেতরে বল পেয়ে রাফা রদ্রিগেজের নেওয়া শট সরাসরি গোলরক্ষক কোর্তোয়াকে পরাস্ত করে গোলবারের ডান পোস্টে লেগে ফিরে আসে।

বিরতি থেকে ফিরে রিয়াল মাদ্রিদ আক্রমণের ধারা অব্যাহত রাখে। ম্যাচের ৫৫তম মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের পাস ধরে বক্সে ঢুকে বাঁ পায়ের নিচু শট নেন বেলিংহ্যাম। তবে এবার তার শটটি বাম পোস্টের বারে লেগে ফিরে আসে।

এরপর ম্যাচের ৫৭ ও ৫৯ মিনিটে দু’দফা মালাগাকে রক্ষা করেন গোলরক্ষক হেরেরা। ৫৭তম মিনিটে ভিনিসিয়াসের বল ধরে আর্নল্ডের নেওয়া শট রুখে দেন মালাগা গোলরক্ষক। ঠিক ২ মিনিট পর বেলিংহ্যামের ভাসানো ক্রসে ছয় গজ বক্সের ভেতর থেকে এমবাপ্পের জোড়ালো হেড পোস্টের ওপরের বাম কোণ থেকে দুর্দান্ত সেভ করেন হেরেরো।

শেষদিকে ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল মালাগা। কিন্তু গোলরক্ষক কর্তোয়াকে পরাস্ত করতে পারেননি তারা। ৭২তম মিনিটে ডিবক্সের বাইর থেকে ডেভিড লারুবিয়ার নেওয়া বাম পায়ের নিচু শট ঝাপিয়ে পড়ে গ্লাভসে বন্দি করেন রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়া।

সুযোগ নষ্ট করা মালাগা হজম করে আরও এক গোল। যোগ করা সময়ের প্রথম মিনিটে সফরকারীদের কফিনে শেষ পেরেক ঠুকে দেন আর্দা গুলার। কাউন্টার অ্যাটাক থেকে বল পান ভিনিসিয়াস জুনিয়র। বল নিয়ে এগিয়ে গিয়ে ছয় গজ বক্সের মধ্যে পাস দেন তিনি। সেই পাসে কেবল পা ছুঁইয়ে বল জালে পাঠান বদলি নামা তুর্কি তারকা আরদা গুলার।

খেলা শেষের ঠিক এক মিনিট আগে ইয়ান দিওমান্দির পাস পেয়ে দূরপাল্লার দূরন্ত শট নেন এমবাপ্পে। তবে হেরেরো আবারও নিচের ডান কোণ থেকে বল ক্লিয়ার করলে ৪-০ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বন্যায় ধ্বংস নেপাল-চীনের ‘অল ওয়েদার’ বাণিজ্যপথ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

১১:০২ এম


বন্যায় ধ্বংস নেপাল-চীনের ‘অল ওয়েদার’ বাণিজ্যপথ

নেপালের সঙ্গে চীনের গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ রাসুয়া কেরুং ভয়াবহ বন্যায় কার্যত নিশ্চিহ্ন হয়ে গেছে। ২৬ আগস্ট ভোতেকোশি করিডরে ভয়াবহ বন্যার কারণে রাসুয়াগাধি সীমান্ত চৌকি ও চীন নেপাল মৈত্রী সেতু ধ্বংস হয়েছে। এর ফলে, দেশটির প্রধান স্থলবাণিজ্যপথের মাধ্যমে চীনের সঙ্গে পণ্য পরিবহন সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে।

কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বন্যায় নেপালে ৭৮৮ জন নিহত এবং ২ হাজার ৫০০ জনের বেশি নিখোঁজ রয়েছে। একই সঙ্গে, রাসুয়াগাধি সীমান্ত এলাকার ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগব্যবস্থায় ব্যাপক ক্ষতি হয়েছে।

রাসুয়া কেরুং পথটি ২০১৪ সালের ডিসেম্বরে চালু হওয়ার পর, বিশেষ করে ২০১৫ সালের ভূমিকম্পের পর, নেপালের জন্য একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ হয়ে উঠেছিল। চীন থেকে পোশাক, ইলেকট্রনিকস, গাড়ি, যন্ত্রপাতি ও বিভিন্ন ভোগ্যপণ্য এই পথ দিয়ে কাঠমান্ডুতে পৌঁছাত।

বর্তমান বিপর্যয় নেপালের প্রধান উৎসব দশাইন ও তিহারের আগে ব্যবসায়ীদের নতুন দুশ্চিন্তায় ফেলেছে। আগস্ট ও সেপ্টেম্বর মাসে চীনের সঙ্গে নেপালের বাণিজ্য সাধারণত ব্যস্ত সময় থাকে। স্বাভাবিক অবস্থায়, প্রতিদিন রাসুয়াগাধি সীমান্ত দিয়ে প্রায় ৬০ থেকে ৭০টি পণ্যবাহী যান চলাচল করত।

নেপাল সরকার বিকল্প হিসেবে তাতোপানি ও কোরালা সীমান্তপথ ব্যবহারের পরিকল্পনা করছে। তবে, তাতোপানি পথও বন্যা ও ভূমিধসের ঝুঁকিতে রয়েছে। কেরুং থেকে তাতোপানি দিয়ে পণ্য পাঠাতে হলে প্রায় ৫৫০ কিলোমিটার অতিরিক্ত পথ পাড়ি দিতে হবে।

অন্যদিকে, কোরালা সীমান্তে পর্যাপ্ত শুল্ক অবকাঠামো নেই এবং ভারী যান চলাচলের সক্ষমতা সীমিত। শীতকালে সেখানে তীব্র তুষারপাতের কারণে পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে।

গত অর্থবছরে নেপাল চীন থেকে ৪২৫ দশমিক ২৪ বিলিয়ন রুপির পণ্য আমদানি করেছে। একই সময়ে, চীনে নেপালের রপ্তানি কমে দাঁড়িয়েছে ১ দশমিক ৮৯ বিলিয়ন রুপিতে। ফলে, দুই দেশের বাণিজ্যপথে এই বিপর্যয় নেপালের সরবরাহব্যবস্থায় বড় ধরনের চাপ সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: কাঠমান্ডু পোস্ট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%