ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

মোরেলগঞ্জে দারুস সুন্নাহ মডেল মাদরাসার দ্বিতীয় সাময়িক পরীক্ষার পুরুস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত


মোরেলগঞ্জে দারুস সুন্নাহ মডেল মাদরাসার দ্বিতীয় সাময়িক পরীক্ষার পুরুস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার ৯নং বলইবুনিয়া ইউনিয়নের পাতাবাড়ীয়া গ্রামে অবস্থিত দারুস সুন্নাহ মডেল মাদরাসার দ্বিতীয় সাময়িক পরীক্ষার পুরুস্কার বিতরণী ও আলোচনা সভা ৩১-০৮-২০২৬ (সোমবার) মাদরাসায় অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন দক্ষিণ পাতাবাড়ীয়া বায়তুল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব মোঃ ফারুক খান।

এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং মোরেলগঞ্জ উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা হাবিবুল্লাহ তাওহিদী।

আরও পড়ুন: নাগেশ্বরীতে ১,১৭০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন অত্র মাদরাসার শিক্ষক হাফেজ মাইনুল ইসলাম।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজৈর নেছারিয়া ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা গাজী ফারুক আহমেদ। বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক উপজেলা উপ সহকারি কৃষি কর্মকর্তা আব্দুল গফফার খান, মোঃ নেছার খান।

অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন পশ্চিম কালিকাবাড়ী জামে মসজিদের খতিব মাস্টার আব্দুল হাই, ইউনুছআলী সমাজকল্যাণ পাঠাগারের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সমাজ সবক- মোঃ মাসুদ আহমেদ, মোঃ ফজলু শেখ, আব্দুল জলিল শিকদার।

অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, শিক্ষার্থীদের অভিভাবক, স্থানীয় সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: আলফাডাঙ্গা প্রেসক্লাবের নেতৃত্বে নতুন মুখ, সভাপতি আচ্ছু মিয়া ও সাধারণ সম্পাদক মিলন

আলোচনা শেষে পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সভায় বক্তারা দারুস সুন্নাহ মডেল মাদরাসার সার্বিক সহযোগিতা ও উন্নয়ন কামনা করেন।

উল্লেখ্য, দারুস সুন্নাহ মডেল মাদরাসায় প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সাধারণ শিক্ষা কার্যক্রমের পাশাপাশি নূরানী, নাযেরা ও হিফজ বিভাগ চালু রয়েছে। এখানে আবাসিক - অনাবাসিক ও ডে কেয়ার ব্যবস্থা বিদ্যমান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সত্য ও ন্যায়ের পথে থেকে জনগণের সেবা করতে চাই: সেলিম রেজা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৯:১৭ পি.এম


সত্য ও ন্যায়ের পথে থেকে জনগণের সেবা করতে চাই: সেলিম রেজা

 

পাবনা-২ আসনের সংসদ সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডঃ এ.কে.এম সেলিম রেজা হাবিব মন্তব্য করেছেন যে, ক্ষমতা কখনোই কারো জন্য স্থায়ী নয়। কোন মানুষই জানে না, কবে এবং কোন অবস্থায় তাকে এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। এর চেয়ে বড় সত্য হলো, মৃত্যুর পর যে কঠিন পরলৌকিক জীবনের মুখোমুখি হতে হবে, সেখানে কৃতকর্মের পুণ্য ছাড়া কেউ মুক্তি পাবে না। তাই, পরলৌকিক জীবনের কথা চিন্তা করে আমি সবসময় বিবেককে প্রাধান্য দিয়ে সত্য ও ন্যায়ের পথে থেকে জনগণের সেবা করতে চাই। সোমবার সকালে সুজানগর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে সার ও বীজ মনিটরিং কমিটির এক সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই মন্তব্য করেন।

এছাড়া, সংসদ সদস্য সেলিম রেজা হাবিব উপস্থিত সার-বীজ ব্যবসায়ীদের উদ্দেশ্যে আরো বলেন, কৃষকদের কষ্ট দিয়ে সার-বীজের কৃত্রিম সঙ্কট তৈরি করা উচিত নয়। ব্যবসা করতে হলে সরকারি নীতিমালা অনুসরণ করা আবশ্যক। নিজেদের ইচ্ছামতো ব্যবসা করতে গিয়ে যেন সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।

উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, উপজেলা কৃষি অফিসার মোঃ আসাদুজ্জামান, সার ব্যবসায়ী মোঃ আব্দুল কাদের রোকন ও মোহাম্মদ আলী।

এদিন, সংসদ সদস্য সেলিম রেজা হাবিব উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনও করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মতলবের মাটিতে কোন মাদক ব্যবসায়ীর চিহ্ন রাখবো না- ওসি হাফিজুর রহমান

আন্তর্জাতিক ডেস্ক

সমির ভট্টাচার্য্য

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৯:১৮ পি.এম


মতলবের মাটিতে কোন মাদক ব্যবসায়ীর চিহ্ন রাখবো না- ওসি হাফিজুর রহমান

মতলব দক্ষিন উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের নওগাঁও উচ্চ বিদ্যালয়ে একটি মাদক বিরোধী সমাবেশ ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান মানিক।

তিনি এ সময় বলেন, "মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্সে আছি। মতলবের মাটিতে কোন মাদক ব্যবসায়ী ও সেবনকারীর চিহ্ন রাখবো না। সকলের সহযোগিতা পেলে মতলবকে মাদকমুক্ত করা সম্ভব। আপনারা নিজ নিজ অবস্থান থেকে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করুন।"

৩১ আগষ্ট সোমবার বিকাল ৪টায় নওগাঁও উচ্চ বিদ্যালয়ে ৫নং উপাদী উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল হোসেন খানের সভাপতিত্বে এবং সাবেক ছাত্রনেতা হাসান মাসুদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান মানিক।

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সাগর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাবেক ছিদ্দিকী, নওগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শিবির আহমেদ, এবং নওগাঁও রাশদিয়া ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোঃ শাহাজালাল।

এ সময় উপস্থিত ছিলেন নওগাঁও উচ্চ বিদ্যালয়ের সরকারি প্রধান শিক্ষক নজরুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান হিরন, ৩ নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি সাবেক ইউপি সদস্য মোঃ হুমায়ুন কবির, উপজেলা যুবদলের আবুল কাশেম পংকু, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মানিক সরকারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা।

ছবি ঃ মতলবের উপাদী উত্তর ইউনিয়নের নওগাঁও উচ্চ বিদ্যালয়ে মাদক বিরোধী র‍্যালীতে প্রধান অতিথি ওসি হাফিজুর রহমান মানিকসহ অন্যান্যরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাণীনগরে সাজাপ্রাপ্ত আসামিসহ ৮ জন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৯:২১ পি.এম


রাণীনগরে সাজাপ্রাপ্ত আসামিসহ ৮ জন গ্রেপ্তার

 

নওগাঁর রাণীনগর থানার পুলিশ অভিযান পরিচালনা করে একজন সাজাপ্রাপ্ত আসামীসহ মোট ৮জনকে গ্রেফতার করেছে। রোববার রাতের বিভিন্ন সময়ে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতদের সোমবার আদালতে পাঠানো হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানিয়েছেন, রোববার রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের ফলস্বরূপ জায়গাজমি সংক্রান্ত মামলায় করজগ্রামের সায়েদ আলীর ছেলে আব্দুস সাত্তার, একই গ্রামের মফিজ উদ্দীনের ছেলে বুলু প্রামানিক, ময়েজ উদ্দীনের ছেলে জহুরুল ইসলাম এবং আব্দুল জব্বারের ছেলে সবুজ হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়া, একই রাতে ভান্ডার গ্রামের সেকেন্দারের ছেলে মামুনুর রশিদকেও আটক করা হয়েছে। মামুনুর রশিদ ছিল ৩বছর এবং ১বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী। ওই রাতেই মধুপুর গ্রামের মোজাহারের ছেলে জালাল উদ্দীন এবং নিচতালিমপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে সোহেল রানাকেও গ্রেফতার করা হয়েছে। এই দুইজনের বিরুদ্ধে আদালতের পরোয়ানা ছিল।

অতিরিক্তভাবে, একচি চুরি মামলায় উপজেলার দুধকন্ডি গ্রামের নজরুল ইসলামের ছেলে সুমন সরদারকেও গ্রেফতার করা হয়েছে। পুলিশ কর্মকর্তার মতে, গ্রেফতারকৃতদের সোমবার আদালতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাঘায় মহিলা আ.লীগ নেত্রী লতার চেক জালিয়াতি মামলায় ৬ মাসের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৯:২৫ পি.এম


বাঘায় মহিলা আ.লীগ নেত্রী লতার চেক জালিয়াতি মামলায় ৬ মাসের কারাদণ্ড

 

রাজশাহীর বাঘায় মহিলা আ.লীগের সভানেত্রী ফাতেমা খাতুন লতাকে চেক জালিয়াতির অভিযোগে ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) রাজশাহীর দায়রা জজ আদালতের বিচারক মামুনুর রশিদ এই রায় ঘোষণা করেন।

ফাতেমা খাতুন লতা উপজেলা পরিষদের সাবেক নারী ভাইস চেয়ারম্যান এবং বাঘা পৌরসভার নারায়নপুর গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় আদালতে তিনি উপস্থিত ছিলেন না।

মামলার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১ জানুয়ারি ফাতেমা খাতুন লতা তাঁর নিকটতম আত্মীয় নুরুজ্জামানের কাছ থেকে ২৫ লাখ টাকা ধার নেন। এর জন্য তিনি একটি চেক প্রদান করেন। নির্ধারিত সময়ের মধ্যে চেকের টাকা পরিশোধ না হওয়ায় নুরুজ্জামান আদালতে মামলা দায়ের করেন। মামলাটির নম্বর ২১৩০/২০২৪।

প্রায় আড়াই বছরের বিচারিক প্রক্রিয়ার পর সোমবার মামলার রায় ঘোষণা করা হয়। আদালত ২৫ লাখ টাকা পরিশোধের নির্দেশ দেন।

এ বিষয়ে অ্যাডভোকেট মমিনুল ইসলাম জানান, মামলার বিচার চলাকালীন ফাতেমা খাতুন লতা নিয়মিত আদালতে হাজির হননি। তাঁর বিরুদ্ধে জারি হওয়া ওয়ারেন্ট থাকা সত্ত্বেও তিনি আদালতে উপস্থিত হননি। পরপর ছয়টি ধার্য তারিখে তিনি আদালতে হাজির না হয়ে আদালত তাকে ৬ মাসের কারাদন্ড দেন।

ফাতেমা খাতুন লতার বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে আরো দুটি চেক প্রতারণা মামলা রয়েছে। ২০২৫ সালের ১০ মার্চ নিলুফা ইয়াসমিনের দায়ের করা মামলায় রাজশাহী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ফাতেমা খাতুন লতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তিনি ১০ দিন হাজতবাস শেষে আপিলের মাধ্যমে জামিনে মুক্ত হন।

নিলুফা ইয়াসমিনের আইনজীবী অ্যাডভোকেট শাম্মি হোসেন জানান, ফাতেমা খাতুন লতার বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে অর্থ নেওয়া ও চেক সংক্রান্ত একটি মামলা উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে। ওই মামলায় ২০ লাখ টাকা পাওনার দাবি করা হয়েছে। একই ঘটনায় নিম্ন আদালতে ১৫ লাখ টাকার আরও একটি মামলা রয়েছে বলে মামলার বাদী মামুন হোসেন জানান।

রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন মিস অরিন এবং বাদীপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মমিনুল ইসলাম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%