১২:৪৬ পি.এম
সৌরবিদ্যুতের উৎপাদন বাড়ানোর মাধ্যমে সরকারের লক্ষ্য হলো জ্বালানি আমদানির চাপ কমানো। এই তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
তিনি সোমবার (৬ জুলাই) ‘জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র (২০২৬-২০৩০)’ শীর্ষক নাগরিক সংলাপে এ মন্তব্য করেন।
মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, সৌরবিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির মাধ্যমে সরকার জ্বালানি আমদানির চাপ হ্রাস করতে চায়। বিগত দিনের দায়দেনার পরিশোধেও এটি একমাত্র উপায়। কিন্তু এ পথ ব্যাবহার করে বেশি দামে বিদ্যুৎ কিনে কিংবা উৎপাদন করে ভোক্তার উপর চাপ সৃষ্টি করা যাবে না।
আরও পড়ুন: স্মরণসভায় মির্জা আব্বাস / রাজপথের খাঁটি যোদ্ধা ছিলেন সাদেক হোসেন খোকা
এছাড়া, বর্তমানে ৮০ শতাংশ বিদ্যুৎ বেসরকারি খাতের নিয়ন্ত্রণে রয়েছে। পুরোনো চুক্তির আওতায় উচ্চ দামে বিদ্যুৎ কিনতে হচ্ছে। যদি তাদের পাওনা পরিশোধ না করা হয়, তাহলে উৎপাদন বিঘ্নিত হচ্ছে। ফলে বাধ্য হয়ে বিদ্যুতের দাম বাড়ানোর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
এসময় ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক এম শামসুল আলম বলেন, নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্রে বিনিয়োগ ও উৎপাদন লক্ষ্যগুলো স্পষ্ট হলেও ভোক্তার স্বার্থে রয়েছে অনিশ্চয়তা। তাই এটি চূড়ান্ত করার আগে সাশ্রয়ী মূল্য কাঠামো, আইনি প্রতিকার, বিইআরসির স্বাধীনতা ও সুশাসন নিশ্চিত করতে হবে। সৌরবিদ্যুৎ উৎপাদনে শতভাগ বেসরকারি বিনিয়োগ জরুরি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন