ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

পাকিস্তানি গানের জাদুতে মুগ্ধ অ্যালান ওয়াকার, ‘আলফাজ’ নিয়ে যৌথ কাজের ইঙ্গিত!


পাকিস্তানি গানের জাদুতে মুগ্ধ অ্যালান ওয়াকার, ‘আলফাজ’ নিয়ে যৌথ কাজের ইঙ্গিত!

বিশ্বজুড়ে জনপ্রিয় সংগীতশিল্পী ও ডিজে অ্যালান ওয়াকারকে ঘিরে পাকিস্তানের গান ‘আলফাজ’ নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। গানটির জনপ্রিয়তা দেখে মুগ্ধ হয়ে নরওয়েজীয়-ব্রিটিশ সংগীত প্রযোজক অ্যালান ওয়াকার সম্প্রতি পাকিস্তানের লাহোরে উপস্থিত হয়েছেন। সেখানে তিনি গানটির শিল্পী হামজা মালিক ও জাইন-জোহাইবের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এরপর থেকেই নতুন সংগীত আয়োজনের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

এই ঘটনার শুরু ‘আলফাজ’ গানের একটি মিউজিক ভিডিও থেকে। ভিডিওতে গায়কদ্বয়ের পেছনে মুখোশ পরা একটি ব্যক্তিকে দেখে অ্যালান ওয়াকার তার পরিচিত পোশাকের সঙ্গে মিল খুঁজে পান। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি মজার ছলে মন্তব্য করেন, "ভিডিওতে এই ওয়াকার কে? তবে ভিডিওটি দারুণ।"

হামজা মালিক অ্যালান ওয়াকারের সেই মন্তব্যের উত্তর দেন। ইউটিউবে তিনি লেখেন, "ধন্যবাদ! ওয়াকার এখনো রহস্য হয়েই থাকুক, তবে হয়তো আমরা একসঙ্গে সেই রহস্যের সমাধান করতে পারি।" এরপর থেকেই ভক্তদের মধ্যে আগ্রহ বাড়তে থাকে।

আরও পড়ুন: নিরাপত্তার কারণে বাতিল লাকি আলীর বাংলাদেশ সফর

অ্যালান ওয়াকার বিমানবন্দর থেকে একটি ভিডিও প্রকাশ করে জানান, হামজা তার মন্তব্যের জবাব দিয়েছেন। তিনি উল্লেখ করেন, গানটি সর্বত্র শোনা যাচ্ছে এবং লাহোরে গিয়ে বিষয়টি চূড়ান্ত করতে চান। পরে লাহোরে পৌঁছে শহরের বিভিন্ন স্থান ঘুরে দেখার পাশাপাশি সংগীতশিল্পীদের সঙ্গে সময় কাটানোর ছবি ও ভিডিও প্রকাশ করেন।

এছাড়া, লাহোর ফোর্টের সামনে একটি রহস্যময় বাক্স হাতে নিয়ে ‘আলফাজ’ গানের আবহে একটি ভিডিও প্রকাশ করেন অ্যালান ওয়াকার। সেখানে তিনি ‘আরও কিছু আসছে’ বলেও ইঙ্গিত দেন। হামজা মালিক অ্যালান ওয়াকারকে ‘আলফাজ’ লেখা একটি শাল পরা অবস্থায় ছবিতে তুলে ধরেন এবং নতুন চমকের আভাস দেন। অ্যালান ওয়াকার স্টুডিওতে একসঙ্গে কাজ করার ছবিও প্রকাশ করেছেন।

সব মিলিয়ে নতুন সংস্করণে ‘আলফাজ’ আসছে, নাকি শিল্পীদের নিয়ে তৈরি হচ্ছে একেবারে নতুন কোনো গান, তা নিয়ে সংগীতপ্রেমীদের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে। তবে এখন পর্যন্ত দুই পক্ষের কেউ আনুষ্ঠানিকভাবে কোনো গানের নাম কিংবা প্রকাশের তারিখ ঘোষণা করেননি। অ্যালান ওয়াকারের এই সফর পাকিস্তানি সংগীতের জন্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন সম্ভাবনা তৈরি করবে কি না, সেটিই এখন দেখার বিষয়।

আরও পড়ুন: আয়াতুল কুরসি খোদাই করা গয়না পরায় কারিনা কাপুরকে আইনি নোটিশ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্রাকুউতে বন্দুকধারীর হামলা, নিহত ৫, আহত ১০

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৩ পি.এম


ক্রাকুউতে বন্দুকধারীর হামলা, নিহত ৫, আহত ১০

পোল্যান্ডের ঐতিহাসিক শহর ক্রাকুউয়ের (Krakow) কেন্দ্রস্থলে একটি মর্মান্তিক বন্দুক হামলার ঘটনা ঘটেছে। শহরের প্রধান বাজার চত্বরের নিকটে চলন্ত একটি গাড়ি থেকে পথচারীদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালায় এক বন্দুকধারী। এই হামলায় অন্তত পাঁজজন নিহত হয়েছেন এবং কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বা পুলিশ অফিসারও অন্তর্ভুক্ত রয়েছেন।

ঘটনার পরপরই পোলিশ পুলিশ দ্রুত পদক্ষেপ গ্রহণ করে সন্দেহভাজন হামলাকারীকে গ্রেপ্তার করেছে। দেশটির দমকল বাহিনী ও স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এই আকস্মিক ও মর্মান্তিক সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় তিনি জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে তিনি সার্বক্ষণিক পরিস্থিতি সম্পর্কে আপডেট নিচ্ছেন। প্রধানমন্ত্রী বলেন, “পুলিশ এই হামলার পেছনের উদ্দেশ্য এবং সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখতে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।”

কর্তৃপক্ষ হামলার পেছনের প্রকৃত কারণ উদ্ঘাটনে কাজ চালিয়ে যাচ্ছে। জনবহুল এলাকায় এমন সশস্ত্র হামলায় গোটা পোল্যান্ড জুড়ে আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। সূত্র: আল-জাজিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আবদুল আল-সাইয়েদ গড়লেন ‘হাবিবি’ নামে রাজনৈতিক অ্যাকশন কমিটি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৪ পি.এম


আবদুল আল-সাইয়েদ গড়লেন ‘হাবিবি’ নামে রাজনৈতিক অ্যাকশন কমিটি

যুক্তরাষ্ট্রের সিনেটের প্রথম মুসলিম সদস্য নির্বাচিত হওয়ার পরের কয়েক দিনের মধ্যে আবদুল আল-সাইয়েদ ‘হাবিবি পিএসি’ নামে একটি রাজনৈতিক তহবিল সংগ্রহকারী সংগঠন প্রতিষ্ঠা করেছেন। সংগঠনটির নামকরণ করা হয়েছে নির্বাচনি প্রচারে বারবার ব্যবহৃত আরবি শব্দ ‘হাবিবি’ থেকে।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ফেডারেল নির্বাচন কমিশনে জমা দেওয়া নথিতে সংগঠনটির নিবন্ধনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে ওই নথির ছবি ছড়িয়ে দিয়েছেন।

রাজনৈতিক অ্যাকশন কমিটি, যা পিএসি নামে পরিচিত, এটি কোনো রাজনীতিকের নিজস্ব নির্বাচনি প্রচার সংস্থা থেকে আলাদা। এই ধরনের সংগঠন নির্বাচনে নির্দিষ্ট প্রার্থীকে সমর্থন বা বিরোধিতা করার জন্য অর্থ সংগ্রহ ও ব্যয় করে।

আরবি ‘হাবিবি’ শব্দের অর্থ হলো ‘আমার প্রিয়’ বা ‘প্রিয়জন’। নির্বাচনি প্রচারের পুরো সময় আল-সাইয়েদ এই শব্দটি ব্যবহার করেছেন। কখনো কখনো তার বিরোধীরা এই শব্দটি অবজ্ঞা বা ব্যঙ্গের সুরে ব্যবহার করেছেন।

একবার যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে উদ্দেশ্য করে আল-সাইয়েদ বলেছিলেন, “জেডি, হাবিবি, কী অদ্ভুত পরিহাস—সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে আগামী জানুয়ারিতে তোমাকেই আমাকে শপথ পড়াতে হবে।”

নির্বাচনি প্রচারের সময় তার অনেক সমর্থক ‘হাবিবি আবদুল’ লেখা টি-শার্ট পরে সমাবেশে অংশগ্রহণ করতেন। অন্যদের হাতে ‘ইনশাআল্লাহ’ ও ‘আলহামদুলিল্লাহ’—এমন আরবি শব্দ লেখা ব্যানার দেখা যেত। আল-সাইয়েদ তার বক্তব্যেও এসব শব্দ ব্যবহার করেন।

‘হাবিবি পিএসি’ চালুর সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কিছু মানুষ উদ্যোগটির প্রশংসা করেছেন, আবার অনেকে তাকে অবমাননাকর ও বর্ণবাদী শব্দ ব্যবহার করে আক্রমণ করেছেন।

সূত্র: নিউ আরব

এমএমআর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুদ্ধের মধ্যেও অস্ত্র উৎপাদন অব্যাহত রাখতে ইরান নির্মাণ করছে বিশাল ভূগর্ভস্থ স্থাপনা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৪ পি.এম


যুদ্ধের মধ্যেও অস্ত্র উৎপাদন অব্যাহত রাখতে ইরান নির্মাণ করছে বিশাল ভূগর্ভস্থ স্থাপনা

সংঘাতময় যুদ্ধ পরিস্থিতির মধ্যে এবং তীব্র বিমান হামলার প্রেক্ষাপটে অস্ত্র উৎপাদন অব্যাহত রাখতে ইরান বিশাল কৌশলগত পদক্ষেপ গ্রহণ করেছে।

দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর অ্যারোস্পেস ফোর্স জানায়, তারা অস্ত্র উৎপাদন ও সংরক্ষণের জন্য একাধিক বৃহৎ ভূগর্ভস্থ বা মাটির নিচের স্থাপনা নির্মাণ করেছে।

তেহরানে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি এই তথ্য প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, শত্রু দেশের তীব্র বোমাবর্ষণের মধ্যেও অস্ত্র উৎপাদন কার্যক্রম যাতে কোনোভাবে ব্যাহত না হয়, সেজন্য দ্রুততার সাথে ভূপৃষ্ঠ থেকে ড্রেন ও মিসাইল তৈরির কারখানাগুলোকে ভূগর্ভে স্থানান্তরিত করা হয়েছে।

মোহেব্বি আরও জানান, এই গোপন ও সুরক্ষিত ভূগর্ভস্থ স্থাপনাগুলোর কারণে শত্রুরা ইরানের অস্ত্রের মজুত বা পরিধি সম্পর্কে সঠিক ধারণা পেতে ব্যর্থ হচ্ছে। এর ফলে যুদ্ধের যেকোনো পরিস্থিতিতে দেশের প্রতিরক্ষা সক্ষমতা অটুট রাখা সম্ভব হবে বলে দাবি করেছে আইআরজিসি।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে চলমান তীব্র উত্তেজনা এবং আঞ্চলিক সামরিক পদক্ষেপের মধ্যে ইরানের পক্ষ থেকে এই গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোদি সরকারের আমলে ২০ কোটি মুসলিম নিপীড়নের শিকার: সোনিয়া গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৬ পি.এম


মোদি সরকারের আমলে ২০ কোটি মুসলিম নিপীড়নের শিকার: সোনিয়া গান্ধী

সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর স্ত্রী সোনিয়া গান্ধী বলেছেন, কংগ্রেসের নেতৃত্বে ভারত যে বহুত্ববাদী ও ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের ধারণা ধারণ করেছিল, বর্তমান সরকারের হিন্দুত্ববাদী রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তার বিপরীত। এর ফলে, দেশের সংখ্যালঘু জনগোষ্ঠী, বিশেষ করে প্রায় ২০ কোটি মুসলিমের ওপর নিপীড়নের ঘটনা ঘটছে। সম্প্রতি তিনি এ মন্তব্য করেছেন একটি সাক্ষাৎকারে।

সাক্ষাৎকারে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তার দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কঠোর সমালোচনা করে সোনিয়া গান্ধী অভিযোগ করেন, মোদি একজন কর্তৃত্ববাদী শক্তি, যিনি ভারতের রাষ্ট্রীয় চরিত্র বদলে দিতে চান। বিজেপি পরিকল্পিতভাবে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে দিয়েছে।

তিনি উল্লেখ করেন, ভারতের রাজনীতিতে আগে সরকার ও বিরোধী দলের মধ্যে আলোচনা, পরামর্শ এবং পারস্পরিক সৌজন্যের চর্চা ছিল। কিন্তু বর্তমানে সংসদে বিরোধীদের কথা বলার সুযোগ দেওয়া হয় না। বিরোধী দলকে কোনো গুরুত্বই দেওয়া হচ্ছে না।

মোদি ক্ষমতায় আসার পর তার সঙ্গে খুব কমই কথা হয়েছে বলে জানান সোনিয়া। তিনি অভিযোগ করেন, একই কক্ষে থাকলেও মোদি অনেক সময় তার দিকে তাকানো এড়িয়ে যান। অতীতে সরকার ও বিরোধী দলের নেতাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকত।

বিজেপির ‘কংগ্রেসমুক্ত ভারত’ স্লোগানের সমালোচনা করে সোনিয়া বলেন, তিনি এবং তার সন্তানদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে একের পর এক মামলা করা হচ্ছে। তার ভাষায়, বিরোধীদের প্রতি সরকার অত্যন্ত প্রতিহিংসাপরায়ণ আচরণ করছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

এআরবি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%