ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

ঢাকা বিশ্ববিদ্যালয়ে যুক্তরাষ্ট্রের সংবিধান দিবস পালিত


ঢাকা বিশ্ববিদ্যালয়ে যুক্তরাষ্ট্রের সংবিধান দিবস পালিত

ঢাকা, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ : দুই শতাব্দীরও অধিক সময় ধরে মার্কিন সাংবিধানিক ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য বিভিন্ন নীতি ও গণতান্ত্রিক ঐতিহ্যের ওপর আলোকপাত করে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘যুক্তরাষ্ট্রের সংবিধান দিবস’ উদযাপন করেছে ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাস।

সিনেট হলে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আবদুস সালাম, সাংবিধানিক বিশেষজ্ঞ, শিক্ষাবিদ ও শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

অনুষ্ঠানে ক্রিস্টেনসেন উল্লেখ করেন, অব্যাহত বিতর্ক এবং ঐকমত্যে পৌঁছানোর নিরন্তর প্রচেষ্টা যুক্তরাষ্ট্রের সংবিধানের দৃঢ়তা ও স্থায়িত্ব বজায় রাখতে সহায়ক হয়েছে।

আরও পড়ুন: খ্যাতিমান সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর ১৩তম মৃত্যুবার্ষিকী আজ পালিত

মার্কিন মিশনের মুখপাত্র পূর্ণিমা রাইয়ের দেওয়া এক বিবৃতিতে, তিনি সংবিধানের মূল বৈশিষ্ট্যসমূহ— যেমন ক্ষমতার পৃথকীকরণ, বিচার বিভাগের স্বাধীনতা এবং সংশোধনী আনার সুযোগের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

রাষ্ট্রদূত বলেন, এসব সাংবিধানিক নীতি দুই শতাব্দীরও বেশি সময় ধরে মার্কিন সংবিধানকে টিকিয়ে রাখতে এবং বিশ্বের বিভিন্ন গণতন্ত্রকে অনুপ্রাণিত করতে সহায়তা করেছে।

অনুষ্ঠানমালায় অন্তর্ভুক্ত ছিল একটি উন্মুক্ত সভা, প্যানেল আলোচনা, রচনা প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা এবং ‘আমেরিকান ফাউন্ডার্স মিউজিয়াম’ শীর্ষক প্রদর্শনী।

গণতন্ত্রের ২৫০ বছর পূর্তি উপলক্ষ্যে যুক্তরাষ্ট্র বিভিন্ন কর্মসূচি পালন করছে। এর অংশ হিসেবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন: শ্যালকের অবৈধ সম্পদ মামলায় মনিরুল ইসলাম ফাঁসছেন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৯ বছরের জমি বিরোধে বরিশালে বসতবাড়ির বেড়া ভাঙচুর, ফলের গাছ কাটার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিনিধি

বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৫০ পি.এম


১৯ বছরের জমি বিরোধে বরিশালে বসতবাড়ির বেড়া ভাঙচুর, ফলের গাছ কাটার অভিযোগ

বরিশাল নগরীর ২২ নম্বর ওয়ার্ডের জিয়া সড়ক এলাকায় দীর্ঘ ১৯ বছরের জমি সংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়ির বেড়া ভাঙচুর ও ফলের গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের মধ্যে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে দাবি করা হচ্ছে।
অভিযোগ সূত্রে জানা যায়, জিয়া সড়ক এলাকার বাসিন্দা বাবুল হাওলাদার, কাওছার হাওলাদার ও রিপন হাওলাদারের সঙ্গে খোকন ভূঁইয়া, সালাম ভূঁইয়া ও হান্নান ভূঁইয়ার দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধকে কেন্দ্র করে গত ১৯ বছর ধরে আদালতে মামলা চলমান রয়েছে।
ভুক্তভোগীদের দাবি, জমি সংক্রান্ত মামলায় বরিশালের বিজ্ঞ আদালত তাদের পক্ষে রায় প্রদান করেন। পরবর্তীতে প্রতিপক্ষ উচ্চ আদালতে আপিল করেন এবং একটি রায় পান বলে জানা গেছে।
অভিযোগ রয়েছে, ওই রায় পাওয়ার পর প্রতিপক্ষ কাওছার ও রিপন হাওলাদারের বসতবাড়ির বেড়া ভেঙে ফেলেন এবং বাড়ির ফলের গাছ কেটে দেন।
ভুক্তভোগীদের আরও দাবি, উচ্চ আদালতের রায়ে ৪৫ দিনের মধ্যে উভয় পক্ষকে একত্রে বসে স্থানীয় পর্যায়ে মীমাংসার চেষ্টা করার নির্দেশনা রয়েছে। মীমাংসা সম্ভব না হলে আইনগত প্রক্রিয়ায় বিরোধ নিষ্পত্তির কথা বলা হয়েছে।
তবে অভিযোগকারীদের বক্তব্য অনুযায়ী, আদালতের রায়ের পরও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় সুষ্ঠু তদন্ত, পরিবারের নিরাপত্তা এবং আইনগত প্রতিকার দাবি করেছেন ভুক্তভোগীরা। এবং তারা বরিশাল কোতোয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করেন
অন্যদিকে, অভিযোগের বিষয়ে খোকন ভুঁইয়া হান্নান ভূইয়া ও সালাম ভাইয়া অস্বীকার করেন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রাম ওয়াসার নতুন চেয়ারম্যান হলেন ইদ্রিস মিয়া

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৫৪ পি.এম


চট্টগ্রাম ওয়াসার নতুন চেয়ারম্যান হলেন ইদ্রিস মিয়া

চট্টগ্রাম ওয়াসা বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন মো. ইদ্রিস মিয়া, যিনি চট্টগ্রামের পটিয়ার বাসিন্দা। সরকার তাকে তিন বছরের জন্য এই পদে নিয়োগ দিয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ-৩ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারীসচিব মোছা. আকতারুন নেছার সই করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ‘পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৬-এর ধারা ৭(১) অনুযায়ী মো. ইদ্রিস মিয়াকে চট্টগ্রাম ওয়াসা বোর্ডের চেয়ারম্যান পদে তিন বছরের মেয়াদে নিয়োগ প্রদান করা হলো। সরকারি আদেশটি জনস্বার্থে জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।

 

নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর চট্টগ্রাম নগরবাসীর জন্য নিরাপদ ও নিরবচ্ছিন্ন পানি সরবরাহ, পয়োনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, গ্রাহকসেবার মান বৃদ্ধি এবং ওয়াসার চলমান প্রকল্পগুলোকে আরো কার্যকর করার ওপর গুরুত্ব দেওয়ার প্রত্যাশা করা হচ্ছে।

নবনিযুক্ত চেয়ারম্যান মো. ইদ্রিস মিয়া বলেন, দায়িত্ব গ্রহণের পর নগরবাসীর প্রত্যাশাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চট্টগ্রাম ওয়াসার সেবার মানোন্নয়ন, নিরাপদ পানি সরবরাহের সক্ষমতা বৃদ্ধি, পয়োনিষ্কাশন অবকাঠামোর উন্নয়ন এবং গ্রাহকদের হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করাকে অগ্রাধিকার দেওয়া হবে। তিনি উল্লেখ করেন, ওয়াসার চলমান উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ে বাস্তবায়ন এবং সংস্থার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ানোর দিকেও নজর থাকবে।

স্থানীয়দের প্রত্যাশা, চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান হিসেবে তিনি তার দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নগরবাসীর পানি ও পয়োনিষ্কাশন সেবা আরো জনবান্ধব করতে ভূমিকা রাখবেন।

সংশ্লিষ্টরা বলছেন, চট্টগ্রাম ওয়াসার সামনে বর্তমানে বেশ কিছু গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ রয়েছে। পানি সরবরাহের পাশাপাশি পয়োনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, প্রকল্প বাস্তবায়নে গতি, গ্রাহকসেবা এবং আর্থিক ব্যবস্থাপনা সবগুলো ক্ষেত্রেই নতুন চেয়ারম্যানের নেতৃত্ব গুরুত্বপূর্ণ হবে। সাম্প্রতিক ওয়াসার বকেয়া আদায়েও বিশেষ তৎপরতা চলছে। সংস্থাটির তথ্য অনুযায়ী সাধারণ গ্রাহক ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কাছে মোট ২৫৮ কোটি ৯৫ লাখ টাকা বকেয়া রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালীগঞ্জের নলতায় ইসলামী আন্দোলন বাংলাদেশ’র দ্বি-বার্ষিক ইউনিয়ন সম্মেলন ও কমিটি গঠন

আন্তর্জাতিক ডেস্ক

মামুন বিল্লাহ (কালিগঞ্জ) সাতক্ষীরা প্রতিনিধি

বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৫৮ পি.এম


কালীগঞ্জের নলতায় ইসলামী আন্দোলন বাংলাদেশ’র দ্বি-বার্ষিক ইউনিয়ন সম্মেলন ও কমিটি গঠন

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতায় বেলা ১২টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ’র দ্বি-বার্ষিক সম্মেলন ও নলতা ইউনিয়ন শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে নলতা ইউনিয়ন শাখার সভাপতি হাফেজ মুহাঃ আব্দুল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ’র কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ অয়েজুর রহমান ময়না। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুহাঃ মহিববুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শাখার সেক্রেটারী মুহাঃ হাবিবুল্লাহ। অনুষ্ঠানে নলতা ইউনিয়ন শাখার পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষনা করার পর সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে সর্বসম্মতিক্রমে হাফেজ মুহাঃ আব্দুল্লাহকে সভাপতি ও মাওঃ মুহাঃ আমানুল্লাহকে সেক্রেটারী করে ১৭ সদস্য বিশিষ্ট নলতা ইউনিয়ন কমিটি ঘোষনা করা হয়। নতুন দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ সংগঠনের নীতি, আদর্শ ও সাংগঠনিক কার্যক্রমকে সামনে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ড. ইউনূসের মার্কিন চুক্তির ফলে যেকোনো সরকারের জন্য দেশ চালানো কঠিন: হাবিব

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:১৫ পি.এম


ড. ইউনূসের মার্কিন চুক্তির ফলে যেকোনো সরকারের জন্য দেশ চালানো কঠিন: হাবিব

যুক্তরাষ্ট্রের সঙ্গে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের যে চুক্তি সম্পন্ন হয়েছে, তা পরবর্তী যেকোনো সরকারের জন্য দেশ পরিচালনা করা কঠিন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব।

তিনি উল্লেখ করেন, নির্বাচনের মাত্র তিন দিন আগে ৯ ফেব্রুয়ারি ড. ইউনূসের করা চুক্তির কারণে, যত ভালো সরকারই আসুক, সেই সরকারের জন্য দেশকে এগিয়ে নিয়ে যাওয়া অত্যন্ত কঠিন হবে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে অনুষ্ঠিত ‘ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা প্রক্রিয়া; সার্বভৌমত্ব ও অর্থনৈতিক ক্ষয়ক্ষতি : জাতীয় স্বার্থে মতবিনিময় সভা’ শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন হাবিবুর রহমান হাবিব। এই সভার আয়োজন করে স্টুডেন্টস ফর সভরেন্টি।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের স্বার্থের সঙ্গে কারো সঙ্গে কমপ্রোমাইজ করবেন না। নির্বাচিত সরকার ভারতের কাছে মাথা নত করবে না, এটি পরিষ্কার।

এদিকে, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দিলে বিপুল আর্থিক ক্ষয়ক্ষতি ও সার্বভৌমত্বের ঝুঁকি সৃষ্টি হবে, পাশাপাশি পোর্ট অপারেটিং ইন্ডাস্ট্রিকে গলা টিপে হত্যা করা হবে বলে দাবি করেছে স্টুডেন্টস ফর সভরেন্টি।

সার্বভৌমত্ব নিয়ে কাজ করা এই সংগঠনটি জানাচ্ছে, এ প্রতিষ্ঠানের পরিচালনায় ভারত ও ইসরায়েলের সংশ্লিষ্টতা রয়েছে, যা সার্বভৌমত্বের জন্য হুমকি সৃষ্টি করছে। তাছাড়া, এই প্রতিষ্ঠানের কাছে ইজারা দিলে বাংলাদেশকে বছরে প্রায় ৯০ মিলিয়ন ডলার আর্থিক ক্ষয়ক্ষতি ভোগ করতে হবে।

সংগঠনটি আরও দাবি করছে, দেশের পোর্ট অ্যান্ড টার্মিনাল অপারেশন্স ইন্ডাস্ট্রি বা বন্দর পরিচালনা শিল্পকে বিদেশিদের হাতে তুলে না দিয়ে সরকারিভাবে পৃষ্ঠপোষকতা করলে দেশের রিজার্ভে বিলিয়ন বিলিয়ন ডলার যুক্ত করা সম্ভব হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%