প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্রের সঙ্গে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের যে চুক্তি সম্পন্ন হয়েছে, তা পরবর্তী যেকোনো সরকারের জন্য দেশ পরিচালনা করা কঠিন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব।
তিনি উল্লেখ করেন, নির্বাচনের মাত্র তিন দিন আগে ৯ ফেব্রুয়ারি ড. ইউনূসের করা চুক্তির কারণে, যত ভালো সরকারই আসুক, সেই সরকারের জন্য দেশকে এগিয়ে নিয়ে যাওয়া অত্যন্ত কঠিন হবে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে অনুষ্ঠিত ‘ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা প্রক্রিয়া; সার্বভৌমত্ব ও অর্থনৈতিক ক্ষয়ক্ষতি : জাতীয় স্বার্থে মতবিনিময় সভা’ শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন হাবিবুর রহমান হাবিব। এই সভার আয়োজন করে স্টুডেন্টস ফর সভরেন্টি।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের স্বার্থের সঙ্গে কারো সঙ্গে কমপ্রোমাইজ করবেন না। নির্বাচিত সরকার ভারতের কাছে মাথা নত করবে না, এটি পরিষ্কার।
এদিকে, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দিলে বিপুল আর্থিক ক্ষয়ক্ষতি ও সার্বভৌমত্বের ঝুঁকি সৃষ্টি হবে, পাশাপাশি পোর্ট অপারেটিং ইন্ডাস্ট্রিকে গলা টিপে হত্যা করা হবে বলে দাবি করেছে স্টুডেন্টস ফর সভরেন্টি।
সার্বভৌমত্ব নিয়ে কাজ করা এই সংগঠনটি জানাচ্ছে, এ প্রতিষ্ঠানের পরিচালনায় ভারত ও ইসরায়েলের সংশ্লিষ্টতা রয়েছে, যা সার্বভৌমত্বের জন্য হুমকি সৃষ্টি করছে। তাছাড়া, এই প্রতিষ্ঠানের কাছে ইজারা দিলে বাংলাদেশকে বছরে প্রায় ৯০ মিলিয়ন ডলার আর্থিক ক্ষয়ক্ষতি ভোগ করতে হবে।
সংগঠনটি আরও দাবি করছে, দেশের পোর্ট অ্যান্ড টার্মিনাল অপারেশন্স ইন্ডাস্ট্রি বা বন্দর পরিচালনা শিল্পকে বিদেশিদের হাতে তুলে না দিয়ে সরকারিভাবে পৃষ্ঠপোষকতা করলে দেশের রিজার্ভে বিলিয়ন বিলিয়ন ডলার যুক্ত করা সম্ভব হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন