ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

নেক-আমল করেও কেয়ামতের দিনে সবচেয়ে নিঃস্ব হবেন যারা


নেক-আমল করেও কেয়ামতের দিনে সবচেয়ে নিঃস্ব হবেন যারা

বিশিষ্ট সাহাবি হজরত আবু হুরায়রা (রা.)-এর মাধ্যমে বর্ণিত একটি ঘটনা রয়েছে, যেখানে রাসুলুল্লাহ (সা.) সাহাবিদের প্রশ্ন করেন, ‘তোমরা কি জানো, নিঃস্ব কে?’ সাহাবিরা উত্তর দেন, আমাদের মধ্যে নিঃস্ব সেই ব্যক্তি, যার কাছে কোনো দিরহাম বা সম্পদ নেই।

এরপর তিনি বলেন, ‘আমার উম্মতের মধ্যে প্রকৃত নিঃস্ব সেই ব্যক্তি, যে কিয়ামতের দিন নামাজ, রোজা ও জাকাত নিয়ে উপস্থিত হবে। কিন্তু সে যদি কাউকে গালি দিয়ে থাকে, কারও বিরুদ্ধে অপবাদ দিয়ে থাকে, কারও সম্পদ আত্মসাৎ করে থাকে, কারও রক্তপাত ঘটায় অথবা কাউকে প্রহার করে থাকে, তাহলে তার নেক আমল থেকে এসব মানুষের হক আদায় করা হবে।

যখন নেক আমল শেষ হয়ে যাবে, তখন তাদের পাপ তার ওপর চাপিয়ে দেওয়া হবে। এরপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে।’ (সহিহ মুসলিম, হাদিস : ২৫৮১)

আরও পড়ুন: সাহাবিদের যোগ্য উত্তরসূরিরা: তাবেয়িদের গুরুত্ব ও অবদান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামায়াত নেতা রেজাউল করিম: হাসিনার আগমন ও সরকারপতন একসঙ্গে হবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৫৬ এম


জামায়াত নেতা রেজাউল করিম: হাসিনার আগমন ও সরকারপতন একসঙ্গে হবে

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ড. মুহাম্মদ রেজাউল করিম মন্তব্য করেছেন যে, যদি সরকার আওয়ামী লীগকে পুনর্বাসন করে এবং একদিকে ঐক্যের কথা বলে, অন্যদিকে পুনর্বাসন প্রকল্প চালিয়ে যায়, তাহলে মনে রাখতে হবে, শেখ হাসিনার আগমন এবং সরকারের পতন একই সময়ে ঘটবে। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের জনগণ আর ফ্যাসিবাদের রাজনীতি দেখতে চায় না। খুনের রাজনীতি এবং তাণ্ডবের রাজনীতি তাদের কাছে অগ্রহণযোগ্য।

বুধবার সকালে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলা রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে রুকনদের ভোটে চন্দ্রগঞ্জ উপজেলা জামায়াতের আমির হিসেবে নির্বাচিত হন অ্যাডভোকেট রেজাউল ইসলাম খান সুমন।

ড. মুহাম্মদ রেজাউল করিম আরও বলেন, শেখ হাসিনা যদি দেশে আসেন, তাহলে তাকে ফাঁসির মঞ্চে যেতে হবে। তিনি উল্লেখ করেন, এটির জন্য কোনো রাজনৈতিক দলের প্রয়োজন নেই। ফ্যাসিবাদী শেখ হাসিনার আমলে যারা নির্যাতিত হয়েছেন, সেই নির্যাতিতরাই শেখ হাসিনার আগমনের পথে তাকে ধরে নিয়ে তার ফাঁসি কার্যকর করবেন।

তিনি আরও বলেন, বর্তমানে বোমাবাজি, গাড়িসন্ত্রাস এবং আগুনসন্ত্রাসের যে ঘটনা ঘটছে, তা ক্ষমতাসীনদের হাতের কামাই। তারা অর্থবিত্ত নিয়ে এই ফ্যাসিবাদীদের পুনর্বাসনের পরিকল্পনা করছেন। মন্ত্রী-এমপি থেকে শুরু করে তারা কারাগারে গিয়ে ফুলের তোড়া দিয়ে রিসিভ করেছেন।

জামায়াতের এই নেতা বলেন, বর্তমানে যিনি রাষ্ট্রপতি, তিনি তৎকালীন বিএনপির মহাসচিব ছিলেন। তিনি তার নির্বাচনি এলাকায় আওয়ামী লীগ কর্মীদের বলেছেন, "আপনারা আমাদের ধানের শীষে ভোট দেন, আপনাদের সব মামলা তুলে নেওয়া হবে। আপনারা খুব শান্তিতে থাকতে পারবেন।" এখন কি শান্তির বার্তা নিয়ে আসছেন, না আগুন নিয়ে আসছেন? সুতরাং এই আগুন শুধু আপনাদের ঘর জ্বালাচ্ছে না, এটি গোটা বাংলাদেশকে আবার অস্থিতিশীল করার পরিকল্পনা নিয়ে এগিয়ে আসছে।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির এ আর হাফিজ উল্লাহ, নায়েবে আমির মাওলানা ফারুক হোসাইন নূরনবী, সহকারী সেক্রেটারি অধ্যাপক আব্দুর রহমান, চন্দ্রগঞ্জ উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমির অ্যাডভোকেট রেজাউল ইসলাম খান সুমন, সাবেক আমির নুর মোহাম্মদ রাসেল, মাওলানা নাজমুল ইসলাম শামীম প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১২ জন

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক বরিশাল

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৫৬ এম


বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১২ জন

বরিশাল মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারে বিশেষ অভিযান পরিচালনা করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। গত ২৪ ঘণ্টায় মহানগর পুলিশের চারটি থানা ও গোয়েন্দা শাখার পৃথক অভিযানে ৩ কেজি গাঁজাসহ মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে প্রকাশিত বিশেষ আভিযানিক সাফল্যের তথ্য অনুযায়ী, নগরীর বিভিন্ন স্থানে পরিচালিত এসব অভিযানে মাদক উদ্ধার ছাড়াও নিয়মিত মামলা, বরিশাল মহানগর অধ্যাদেশ এবং অন্যান্য আইনে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে ৩ কেজি গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া নিয়মিত মামলায় ৬ জন, বরিশাল মহানগর অধ্যাদেশে ২ জন এবং অন্যান্য আইনে ৩ জনকে গ্রেপ্তার করা হয়। সব মিলিয়ে চারটি থানা ও গোয়েন্দা শাখার পৃথক অভিযানে মোট ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বরিশাল মহানগর পুলিশের পক্ষ থেকে মাদকবিরোধী কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি অপরাধ দমনে নগরীর বিভিন্ন এলাকায় নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানানো হয়েছে।

এদিকে, মাদকসংক্রান্ত কোনো তথ্য থাকলে তা পুলিশকে জানানোর আহ্বান জানানো হয়েছে। তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে বলেও জানিয়েছে পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উত্তর কোরিয়া সুইস কূটনীতিককে ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৫৬ এম


উত্তর কোরিয়া সুইস কূটনীতিককে ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ

উত্তর কোরিয়া সুইজারল্যান্ডের কূটনৈতিক দপ্তরের প্রধান সিলভাঁ আস্তিয়েকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে। এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে দেশটির ওপর আরোপিত নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে।

বুধবার (২৫ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্স এর তথ্য অনুযায়ী, উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতির মাধ্যমে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, পিয়ংইয়ংয়ে সুইজারল্যান্ডের কূটনৈতিক দপ্তরের প্রধানকে তলব করা হয় এবং তাকে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।

সুইজারল্যান্ডের পক্ষ থেকে উত্তর কোরিয়ার শিশুদের জন্য পরিচালিত সংদোওন আন্তর্জাতিক শিশু শিবিরের ওপর নিষেধাজ্ঞা আরোপের কারণে পিয়ংইয়ং ক্ষুব্ধ হয়েছে। এই শিবিরটি ইউক্রেনের রুশ-অধিকৃত এলাকা থেকে শিশুদের স্থানান্তরে ভূমিকা রাখার অভিযোগে নিষেধাজ্ঞার সম্মুখীন হয়েছে।

এর আগে, উত্তর কোরিয়া সুইজারল্যান্ডের এই পদক্ষেপকে সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে উল্লেখ করে পিয়ংইয়ংয়ে সুইস কূটনৈতিক দপ্তর বন্ধ করার হুমকি দিয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলিংয়ে লুকিয়েও পার পেলেন না খোরশেদ আলম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

১২:০০ পি.এম


সিলিংয়ে লুকিয়েও পার পেলেন না খোরশেদ আলম

হত্যা, অস্ত্র, চাঁদাবাজি ও ডাকাতির প্রস্তুতির মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামী খোরশেদ আলম (৩৫) বাসার সিলিংয়ে লুকিয়ে থাকা অবস্থায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) কর্তৃক গ্রেপ্তার হয়েছেন। বাসায় অভিযান পরিচালনার ১০ মিনিটের মধ্যেই তাকে আটক করা সম্ভব হয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) চট্টগ্রামের সীতাকুণ্ড থানার সলিমপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সলিমপুর এলাকার মেশকাত উদ্দিন আহমেদ কলোনি (৪২ কলোনি) থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক মোসলেহ উদ্দিন আহমেদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয় যেখানে খোরশেদ বাসায় অবস্থান করছিলেন। অভিযানের সময় তিনি বাসার সিলিংয়ে লুকানোর চেষ্টা করেন। পরে সেখান থেকে তাকে নামিয়ে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, তল্লাশির সময় খোরশেদের পরা জিন্স প্যান্টের ভেতর থেকে একটি পুরোনো পিস্তল উদ্ধার করা হয়, যা ম্যাগাজিনবিহীন ছিল। এছাড়া, তার শোয়ার ঘর থেকে পিস্তলসদৃশ একটি বস্তু ও আগ্নেয়াস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%