১১:৫৬ এম
বরিশাল মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারে বিশেষ অভিযান পরিচালনা করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। গত ২৪ ঘণ্টায় মহানগর পুলিশের চারটি থানা ও গোয়েন্দা শাখার পৃথক অভিযানে ৩ কেজি গাঁজাসহ মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে প্রকাশিত বিশেষ আভিযানিক সাফল্যের তথ্য অনুযায়ী, নগরীর বিভিন্ন স্থানে পরিচালিত এসব অভিযানে মাদক উদ্ধার ছাড়াও নিয়মিত মামলা, বরিশাল মহানগর অধ্যাদেশ এবং অন্যান্য আইনে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে ৩ কেজি গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া নিয়মিত মামলায় ৬ জন, বরিশাল মহানগর অধ্যাদেশে ২ জন এবং অন্যান্য আইনে ৩ জনকে গ্রেপ্তার করা হয়। সব মিলিয়ে চারটি থানা ও গোয়েন্দা শাখার পৃথক অভিযানে মোট ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বরিশাল মহানগর পুলিশের পক্ষ থেকে মাদকবিরোধী কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি অপরাধ দমনে নগরীর বিভিন্ন এলাকায় নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানানো হয়েছে।
এদিকে, মাদকসংক্রান্ত কোনো তথ্য থাকলে তা পুলিশকে জানানোর আহ্বান জানানো হয়েছে। তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে বলেও জানিয়েছে পুলিশ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন