প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ড. মুহাম্মদ রেজাউল করিম মন্তব্য করেছেন যে, যদি সরকার আওয়ামী লীগকে পুনর্বাসন করে এবং একদিকে ঐক্যের কথা বলে, অন্যদিকে পুনর্বাসন প্রকল্প চালিয়ে যায়, তাহলে মনে রাখতে হবে, শেখ হাসিনার আগমন এবং সরকারের পতন একই সময়ে ঘটবে। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের জনগণ আর ফ্যাসিবাদের রাজনীতি দেখতে চায় না। খুনের রাজনীতি এবং তাণ্ডবের রাজনীতি তাদের কাছে অগ্রহণযোগ্য।
বুধবার সকালে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলা রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে রুকনদের ভোটে চন্দ্রগঞ্জ উপজেলা জামায়াতের আমির হিসেবে নির্বাচিত হন অ্যাডভোকেট রেজাউল ইসলাম খান সুমন।
ড. মুহাম্মদ রেজাউল করিম আরও বলেন, শেখ হাসিনা যদি দেশে আসেন, তাহলে তাকে ফাঁসির মঞ্চে যেতে হবে। তিনি উল্লেখ করেন, এটির জন্য কোনো রাজনৈতিক দলের প্রয়োজন নেই। ফ্যাসিবাদী শেখ হাসিনার আমলে যারা নির্যাতিত হয়েছেন, সেই নির্যাতিতরাই শেখ হাসিনার আগমনের পথে তাকে ধরে নিয়ে তার ফাঁসি কার্যকর করবেন।
তিনি আরও বলেন, বর্তমানে বোমাবাজি, গাড়িসন্ত্রাস এবং আগুনসন্ত্রাসের যে ঘটনা ঘটছে, তা ক্ষমতাসীনদের হাতের কামাই। তারা অর্থবিত্ত নিয়ে এই ফ্যাসিবাদীদের পুনর্বাসনের পরিকল্পনা করছেন। মন্ত্রী-এমপি থেকে শুরু করে তারা কারাগারে গিয়ে ফুলের তোড়া দিয়ে রিসিভ করেছেন।
জামায়াতের এই নেতা বলেন, বর্তমানে যিনি রাষ্ট্রপতি, তিনি তৎকালীন বিএনপির মহাসচিব ছিলেন। তিনি তার নির্বাচনি এলাকায় আওয়ামী লীগ কর্মীদের বলেছেন, "আপনারা আমাদের ধানের শীষে ভোট দেন, আপনাদের সব মামলা তুলে নেওয়া হবে। আপনারা খুব শান্তিতে থাকতে পারবেন।" এখন কি শান্তির বার্তা নিয়ে আসছেন, না আগুন নিয়ে আসছেন? সুতরাং এই আগুন শুধু আপনাদের ঘর জ্বালাচ্ছে না, এটি গোটা বাংলাদেশকে আবার অস্থিতিশীল করার পরিকল্পনা নিয়ে এগিয়ে আসছে।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির এ আর হাফিজ উল্লাহ, নায়েবে আমির মাওলানা ফারুক হোসাইন নূরনবী, সহকারী সেক্রেটারি অধ্যাপক আব্দুর রহমান, চন্দ্রগঞ্জ উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমির অ্যাডভোকেট রেজাউল ইসলাম খান সুমন, সাবেক আমির নুর মোহাম্মদ রাসেল, মাওলানা নাজমুল ইসলাম শামীম প্রমুখ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন