০২:৪৯ পি.এম
ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর সম্ভাবনা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। মার্কিন প্রেসিডেন্ট মন্তব্য করেছেন, ‘ফের যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা খুবই কম।’ তিনি কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে এই মন্তব্য করেছেন।
সোমবার হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান আল থানির সঙ্গে ট্রাম্পের বৈঠক অনুষ্ঠিত হবে। এটি হবে মধ্যবর্তী নির্বাচনে দলের বড় পরাজয়ের পর প্রথম বিদেশি নেতার সঙ্গে তার বৈঠক।
নির্বাচনের আগে ট্রাম্প ইরানের বিরুদ্ধে অভিযান শুরুর হুমকি দিয়েছিলেন। ভোটের পর তিনি দলের হারের জন্য ইরান যুদ্ধকে একটি কারণ হিসেবে উল্লেখ করছেন।
আরও পড়ুন: নিউজিল্যান্ডের মধ্যপন্থী নেত্রী: বিশ্বজুড়ে জনপ্রিয়তা হারাচ্ছে ‘পপুলিজম’
স্থানীয় সময় রোববার সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প যুদ্ধের সম্ভাবনা নিয়ে মন্তব্য করার পাশাপাশি সতর্ক করে বলেন, ‘তারা (ইরান) একটি চুক্তিতে স্বাক্ষর করবে কি না, সেটির ওপর বিষয়টি নির্ভর করছে।’
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘প্রয়োজন হলে আমি আবার হামলা চালাব। আমরা তাদের ওপর খুব কঠোর আঘাত হেনেছি। এতটাই কঠোর আঘাত করেছি, যা আপনারা জানেন না।’
ট্রাম্পের সাক্ষাৎকারের আগে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, মধ্যবর্তী নির্বাচনের রাজনৈতিক প্রভাব পর্যালোচনার জন্য শান্তি আলোচনা স্থগিত রয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনে তিনি বলেন, ‘গত কয়েক দিন মধ্যস্থতাকারীদের তেমন কাজ ছিল না। কারণ, যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফল সবাইকে ধাক্কা দিয়েছে।’
আরাঘচি আরও বলেন, এই ফলাফলের ধাক্কা কাটিয়ে উঠতে তাদের কতদিন সময় লাগে, তা দেখতে হবে। এরপর সামনে এগোনোর বিষয়টি ঠিক করা যাবে।
আরও পড়ুন: নিউজিল্যান্ডের মধ্যপন্থী নেত্রী: বিশ্বজুড়ে জনপ্রিয়তা হারাচ্ছে ‘পপুলিজম’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন