০৪:৫৭ পি.এম
লক্ষ্মীপুর, ৯ নভেম্বর, ২০২৬ : জেলায় একটি যাত্রীবাহী বাস উল্টে ৩ জনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আরও ২৫ জন আহত হয়েছেন।
দুর্ঘটনাটি ঘটে আজ সোমবার দুপুর ১২ টার দিকে।
নিহতদের মধ্যে রয়েছেন, লক্ষ্মীপুরের রামগতির চরসীতা এলাকার আরশাদ উদ্দিনের ছেলে এবং বাসের হেলপার আশিক হোসেন (২৫), চন্দ্রগঞ্জ উপজেলার লতিফপুর এলাকার নুর মোহাম্মদের ছেলে বাবুল হোসেন (৬০) এবং চাঁদপুরের ফরিদগঞ্জের রুপসা এলাকার সিদ্দিক রহমানের স্ত্রী মুনসুরা বেগম (৫০)। তিনজনই বাসের যাত্রী ছিলেন।
আরও পড়ুন: বাকৃবিতে রেললাইনে টায়ার পোড়ানোর সময় ছাত্রলীগের দুই কর্মী আটক
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, আজ সোমবার বেলা ১১টার দিকে আনন্দ পরিবহন নামের একটি বাস ৩০/৩৫ জন যাত্রী নিয়ে চৌমুহনী বাস টার্মিনাল থেকে লক্ষ্মীপুরের উদ্দেশ্যে রওনা দেয়। চন্দ্রগঞ্জের চরমচামিতা বাজার এলাকায় পৌঁছানোর পর বাসটি হঠাৎ গর্তে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে চন্দ্রগঞ্জের লতিফপুর এলাকার নুর মোহাম্মদের ছেলে বাবুল মিয়া, স্ত্রী মুনসুরা বেগম এবং বাসের হেলপার আশিক হোসেন নিহত হন।
এই সময় আবদুর রহমান, রিয়াজ উদ্দিন ও সুমন হোসেনসহ অন্তত আরও ২৫ জন আহত হন। আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল এবং বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৭ জনের অবস্থা গুরুতর। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা ও নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদেল আকবর এবং সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অরুপ পাল ৩ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যান্য আহতদের চিকিৎসা চলছে।
এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন এই কর্মকর্তা।
আরও পড়ুন: রামগঞ্জে ছাত্রদলের মেয়াদোত্তীর্ণ দুই কমিটি বিলুপ্ত, নতুন কমিটি শিগগিরই ঘোষণা হবে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন