ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

নেত্রকোনায় পানিতে ডুবে মৃত্যু রোধে সচেতনতামূলক আলোচনা ও পুরস্কার বিতরণ


নেত্রকোনায় পানিতে ডুবে মৃত্যু রোধে সচেতনতামূলক আলোচনা ও পুরস্কার বিতরণ

 

নেত্রকোনায় পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ এবং সাঁতার শেখার গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বাড়াতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) দুপুরে জেলা শহরের মুক্তারপাড়ায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান। এ সময় জেলা পরিষদের প্রশাসকসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: উখিয়ায় ১৫ ঘণ্টা পরও জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ

অনুষ্ঠানের আয়োজক ছিল ‘সচেতন নাগরিক, নেত্রকোনা’। এতে সহযোগিতা করে জেলা প্রশাসন, নেত্রকোনা।

কর্মসূচিতে পানিতে ডুবে মৃত্যুর ঝুঁকি কমাতে সাঁতার শেখার গুরুত্ব এবং এ বিষয়ে পরিবার ও সমাজের সচেতনতার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। বিশেষ করে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা, জলাশয়ের আশপাশে সতর্ক থাকা এবং পানিতে ডুবে দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

নেত্রকোনা জেলার গ্রামাঞ্চলে পুকুর, ডোবা, খাল-বিল ও নদীর আধিক্যের কারণে পানিতে ডুবে দুর্ঘটনা প্রতিরোধ একটি গুরুত্বপূর্ণ সামাজিক বিষয়। এ ধরনের দুর্ঘটনা এড়াতে শিশুদের সাঁতার শেখানোর পাশাপাশি তাদের প্রতি বড়দের সার্বক্ষণিক নজরদারি, জলাশয়ের চারপাশে নিরাপত্তাব্যবস্থা এবং অভিভাবকদের সচেতনতা বাড়ানো জরুরি।

অনুষ্ঠানে পুরস্কার বিতরণের মাধ্যমে অংশগ্রহণকারীদের উৎসাহিত করা হয়। এ ধরনের উদ্যোগের মাধ্যমে সাঁতার শেখার প্রতি আগ্রহ তৈরি এবং পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধে জনসচেতনতা আরও বাড়বে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

আরও পড়ুন: তাহিরপুরে প্রবাসীর স্ত্রী ও পাঁচ লাখ টাকা নিয়ে উধাও নাজমুল, পরিবার উদ্বিগ্ন

পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধে সচেতনতা সৃষ্টি ও সাঁতার শেখার কার্যক্রমকে আরও বিস্তৃত করার ক্ষেত্রে সরকারি প্রশাসন এবং সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে মাদক ও কিশোর গ্যাং দমনে কোতোয়ালি পুলিশের সাঁড়াশি অভিযান

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৪৪ পি.এম


বরিশালে মাদক ও কিশোর গ্যাং দমনে কোতোয়ালি পুলিশের সাঁড়াশি অভিযান

ত্রিশ গোডাউন ও কেডিসি বস্তিসহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় আকস্মিক অভিযান, নেতৃত্বে সহকারী পুলিশ কমিশনার অলক কান্তি শর্মা**


বরিশাল নগরীতে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য প্রতিরোধে আকস্মিক সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কোতোয়ালি মডেল থানা। শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা থেকে নগরীর ত্রিশ গোডাউন ও কেডিসি বস্তিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। নগরীর অপরাধপ্রবণ এলাকায় অপরাধীদের তৎপরতা নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে এ অভিযান চালানো হয়েছে বলে বিএমপি মিডিয়া সেল জানিয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) অলক কান্তি শর্মা।** তাঁর নেতৃত্বে কোতোয়ালি মডেল থানার একটি বিশেষ আভিযানিক দল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আকস্মিক তল্লাশি কার্যক্রম পরিচালনা করে।


পুলিশের এ অভিযানে নগরীর ত্রিশ গোডাউন ও কেডিসি বস্তিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকাকে গুরুত্ব দেওয়া হয়। এসব এলাকায় কিশোর গ্যাংয়ের সদস্য, চিহ্নিত মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও সন্দেহভাজন অপরাধীদের লক্ষ্য করে অভিযান পরিচালনা করা হয়।

আকস্মিক এ অভিযানের মাধ্যমে অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ, সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি এবং সংশ্লিষ্ট এলাকায় পুলিশের উপস্থিতি জোরদার করার কার্যক্রম চালানো হয়। বিশেষ আভিযানিক দল মাঠপর্যায়ে অভিযান পরিচালনার পাশাপাশি অপরাধপ্রবণ এলাকাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষায় তৎপরতা অব্যাহত রাখে।


বরিশাল নগরীতে মাদক ব্যবসা, সন্ত্রাসী কর্মকাণ্ড ও কিশোর গ্যাংয়ের তৎপরতা আইনশৃঙ্খলার জন্য গুরুত্বপূর্ণ উদ্বেগের বিষয়। এসব অপরাধ প্রতিরোধে পুলিশের নিয়মিত কার্যক্রমের পাশাপাশি আকস্মিক অভিযান অপরাধ দমনের উদ্যোগের অংশ হিসেবে পরিচালিত হচ্ছে।

বিএমপি মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, শুধু নির্দিষ্ট কয়েকটি এলাকায় নয়, সমগ্র বরিশাল মহানগরীজুড়েই মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ নিয়ন্ত্রণ এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এ কার্যক্রম পরিচালনা করছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।

বিএমপি মিডিয়া সেল জানিয়েছে, বরিশাল মহানগরীতে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে নগরীর বিভিন্ন এলাকায় পুলিশের এ তৎপরতা চলবে।

শনিবার সন্ধ্যায় কোতোয়ালি মডেল থানার বিশেষ আভিযানিক দলের এ অভিযান মহানগরজুড়ে চলমান অপরাধবিরোধী কার্যক্রমেরই অংশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বদলগাছীর উপজেলা বাসীকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন( ওসি) হাবিবুর রহমান

আন্তর্জাতিক ডেস্ক

বুলবুল আহম্মেদ বুলু বদলগাছী নওগাঁ প্রতিনিধি

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৪৮ পি.এম


বদলগাছীর উপজেলা বাসীকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন( ওসি) হাবিবুর রহমান

 

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। দূর্গা পূজা মানেই ঢাকের আওয়াজ, প্যান্ডেলের হৈহুল্লোড়, নতুন জামা-কাপড় ও বন্ধু-বান্ধবদের সাথে জমিয়ে আড্ডা এবং এরই সঙ্গে শুরু হয় একে-অপরকে শুভ কামনা ও ভালোবাসায় ভরা দূর্গা পূজার শুভেচ্ছা। সমাজের অন্যায় অবিচার অশুভ ও অসুরশক্তির দমনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এ পূজা হয়ে থাকে। আবহমানকাল ধরে হিন্দু সম্প্রদায় উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে নানা ধর্মীয় মাঙ্গলিক আচার অনুষ্ঠান পালনের মধ্য দিয়ে দুর্গাপূজা করে আসছে। দুর্গা পূজা উপলক্ষে জাতি,ধর্ম,বর্ণ নির্বিশেষে বদলগাছী উপজেলা বাসীকে শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা জানিয়েছেন, বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ হাবিবুর রহমান।

এক শুভেচ্ছা বাণীতে তিনি বলেন, দূর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি এখন সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। অশুভ শক্তির বিনাশ এবং সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট্য। ধনী-গরীব নির্বিশেষে সবাই যেন এ আনন্দ সমানভাগে ভাগাভাগি করে এই প্রত্যাশা আমার।

তিনি শুভেচ্ছা বার্তায় আরো বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্ম যার যার উৎসব সবার। এখানে সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসব পালন করে। কোথাও কোনো অপৃতিকর ঘটনা যেন না ঘটে সেদিকে প্রশাসন সব সময় কঠোর অবস্থানে আছেন এবং সচেতন মহলের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন। তিনি সকলের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করেন
বদলগাছী থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিবুর রহমান।

বুলবুল আহম্মেদ ( বুলু)
বদলগাছী নওগাঁ প্রতিনিধিঃ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুড়িগ্রামের দুধকুমার নদে গোসলে নেমে নিখোঁজ ৮ বছরের শিশু আলমিনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৫৬ পি.এম


কুড়িগ্রামের দুধকুমার নদে গোসলে নেমে নিখোঁজ ৮ বছরের শিশু আলমিনা

কুড়িগ্রামের নাগেশ্বরীতে দুধকুমার নদে গোসলে নেমে নিখোঁজ হয়েছে আলমিনা (৮) নামের একটি মেয়েশিশু। এই রিপোর্ট লেখা পর্যন্ত শিশুটির জীবিত বা মৃত অবস্থায় খোঁজ পাওয়া যায়নি।

শনিবার (১০ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার নুনখাওয়া ইউনিয়নের বোয়ালমারী ক্লিনিকের পাশে দুধকুমার নদীর ঘাটে এই ঘটনা ঘটে।

নিখোঁজ আলমিনা ওই গ্রামের আলী হোসেনের কন্যা।

পুলিশের তথ্য অনুযায়ী, শনিবার দুপুরে বাড়ির নিকটবর্তী বোয়ালমারী ক্লিনিকের পাশে দুধকুমার নদীর ঘাটে আলমিনা এবং আরও দুইজন গোসলে নামলে তারা স্রোতে ভেসে যায়। এ সময় বাকি দুইজন সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও আলমিনা তলিয়ে যায়। পরে তীরে ওঠা দুইজন চিৎকার করলে স্থানীয়রা নদীতে নেমে তাকে খুঁজতে শুরু করেন। খোঁজাখুঁজি করে কিছু না পেয়ে নাগেশ্বরী ফায়ার সার্ভিসকে বিষয়টি জানানো হয়, এরপর ফায়ার সার্ভিসের একটি দল স্থানীয়দের সঙ্গে খোঁজাখুঁজি করতে যায় কিন্তু তারা ব্যর্থ হন। পরে রংপুর ফায়ার অ্যান্ড সিভিল ডিফেন্সের ডুবুরি দলের কাছে খবর পাঠানো হয়।

ফায়ার সার্ভিস থেকে জানানো হয়েছে, রংপুরে জানানো হয়েছে। ডুবুরি দল আসার পর উদ্ধারকাজ শুরু হবে।

ঘটনাস্থলে উপস্থিত নাগেশ্বরী থানার উপ-পরিদর্শক (এসআই) ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে দলের শীর্ষ নেতাদের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৫৬ পি.এম


প্রধানমন্ত্রীর সঙ্গে দলের শীর্ষ নেতাদের বৈঠক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত হচ্ছে দলটির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক।

এই বৈঠক শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানী ঢাকার গুলশানে বিএনপি চেয়ারম্যানের অফিসে শুরু হয়। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য প্রকাশ করেছেন।

বৈঠকে উপস্থিত আছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, এ জেড এম জাহিদ হোসেন, আমান উল্লাহ আমান, ডা. ফরহাদ হালিম ডোনার এবং মো. ইসমাইল জবিউল্লাহ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%