ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

সংসদে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন


সংসদে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন কুমিল্লা-১১ আসনের সংসদ সদস্য সৈয়দ মোহাম্মদ আবদুল্লাহ তাহের।

বুধবার (৮ জুলাই) সংসদ অধিবেশনে সংসদ নেতার পক্ষে চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম এই কমিটি গঠনের প্রস্তাবটি উত্থাপন করেন। এরপর কণ্ঠভোটের মাধ্যমে উত্থাপন করা প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

কমিটির সদস্যরা হলেন: সংসদ সদস্য মোহাম্মদ আমান উল্লাহ আমান (ঢাকা-২), এ বি এম আশরাফউদ্দিন নিজান (লক্ষ্মীপুর-৪), এ কে এম ফজলুল হক মিলন (গাজীপুর-৫), মোহাম্মদ হাফিজ ইব্রাহিম (ভোলা-২), এ এম মাহবুব উদ্দিন (নোয়াখালী-১), মোহাম্মদ জালালউদ্দিন (চাঁদপুর-২), ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান (ময়মনসিংহ-৭), এস কে আজিজুল বারি হেলাল (খুলনা-৪), মো. মনজুরুল ইসলাম (দিনাজপুর-১), মোহাম্মদ ফজলে হুদা (নওগাঁ-৩), মোহাম্মদ জাকির হোসেন (ময়মনসিংহ-৫), সৈয়দ জয়নুল আবেদিন (ঢাকা-৪), মোহাম্মদ রুহুল আমিন (চুয়াডাঙ্গা-২) এবং মোহাম্মদ আনােরুল ইসলাম (কুড়িগ্রাম-১)।

আরও পড়ুন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত গ্রহণযোগ্য

সংসদীয় এই কমিটি মূলত সরকারি বিভিন্ন হিসাব-নিকাশ এবং ব্যয়ের স্বচ্ছতা তদারকির দায়িত্ব পালন করবে বলে কার্যপ্রণালি বিধিতে উল্লেখ রয়েছে।

প্রস্তাবটি উত্থাপনের সময় চিফ হুইপ জানিয়েছেন, সংবিধান ও সংসদের বিধিবিধান অনুসরণ করে এই গুরুত্বপূর্ণ কমিটি গঠন করা হয়েছে। স্পিকারের সভাপতিত্বে অধিবেশনে প্রস্তাবটি পাস হওয়ার পর নতুন এই কমিটির যাত্রা শুরু হলো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এক বছর পর দেশে ফিরলেন পুশ ইন এর শিকার ৪ ভারতীয়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৯:২৮ পি.এম


এক বছর পর দেশে ফিরলেন পুশ ইন এর শিকার ৪ ভারতীয়

অবশেষে চার ভারতীয় নাগরিক অনিশ্চয়ের জীবন থেকে মুক্তি পেয়েছেন। এক বছর আগে কুড়িগ্রাম সীমান্ত দিয়ে পুশ ইন হওয়ার শিকার শিশুসহ চার ভারতীয় নাগরিককে সোনামসজিদ স্থলবন্দর মাধ্যমে নিজ দেশে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বুধবার (৮ জুলাই) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টে আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর শিশুসহ চার ভারতীয় নাগরিককে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়। এই সময়ে রাজশাহীতে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সোনামসজিদ ইমিগ্রেশন ও বিজিবির কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

দীর্ঘ এক বছর বাংলাদেশে অনিশ্চয়তার মধ্যে কাটানোর পরে স্বস্তি ও আনন্দের অনুভূতি ব্যক্ত করেন তারা। ফেরত যাওয়া এসব ভারতীয় নাগরিক বিভিন্নভাবে দুই দেশের সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। দেশে ফেরা চারজনের মধ্যে এক শিশু, একজন কিশোর, একজন নারী এবং একজন যুবক রয়েছেন।

প্রসঙ্গত, গত বছরের জুন মাসে কুড়িগ্রাম সীমান্ত দিয়ে এ চারজনসহ মোট ছয় ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশ ইন করা হয়েছিল বিএসএফ কর্তৃক। পরে আদালতের নির্দেশে গত ৫ ডিসেম্বর অন্তঃসত্ত্বা সোনালী বেগম ও তার পুত্রকে ভারতীয় কর্তৃপক্ষ ফিরিয়ে নিলেও বাকি চারজনকে ফেরত নিতে দীর্ঘসূত্রতা দেখা দেয়।

পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বাসিন্দা এই চারজনকে আইনি জটিলতা ও ভারতীয় কর্তৃপক্ষের বিলম্বের কারণে আদালতের নির্দেশে চাঁপাইনবাবগঞ্জে এক জিম্মাদারের বাসায় সাত মাসেরও বেশি সময় থাকতে হয়েছে। পুশ ইন হওয়ার ঘটনার পর গত বছরের ২০ আগস্ট অবৈধ অনুপ্রবেশের অভিযোগে জেলা পুলিশ তাদের আটক করে বিজিবির কাছে হস্তান্তর করেছিলেন। পরে তাদের বিরুদ্ধে মামলা হলে প্রায় তিন মাস কারাভোগ করতে হয়েছে। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর পুশ ইন এর শিকার এ চার ভারতীয় নাগরিক নিজ দেশে ফিরতে সমর্থ হলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের ওপর আবারও নৌ-অবরোধ আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৯:২৯ পি.এম


ইরানের ওপর আবারও নৌ-অবরোধ আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের

পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির কাছে সবুজ বাণিজ্যিক জাহাজে ইরানের সাম্প্রতিক হামলার কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির ওপর আরেকবার পূর্ণাঙ্গ নৌ-অবরোধ আরোপের হুঁশিয়ারি দিয়েছেন।

বুধবার তুরস্কে চলমান ন্যাটো শীর্ষ সম্মেলনে অংশ নিয়ে তিনি এই কঠোর হুঁশিয়ারি দেন। ট্রাম্প স্পষ্টভাবে জানান, আমেরিকা হয়তো খুব শিগগিরই ইরানের বিরুদ্ধে এই নৌ-অবরোধ পুনর্বহাল করতে সক্ষম হবে। তবে তিনি এ ব্যাপারে আশ্বস্ত করেছেন যে, এই নিষেধাজ্ঞা কেবল ইরানের জন্যই প্রযোজ্য হবে এবং বিশ্বের অন্য কোনো দেশ এই জলপথ দিয়ে স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারবে।

এটি ইরানি তেল বিক্রির ওপর পুনরায় নিষেধাজ্ঞা জারি করার পর এবং গত মঙ্গলবার চালানো মার্কিন বিমান হামলার পর ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে সর্বশেষ বড় ধরনের প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে এই নতুন উত্তেজনার পারদ অত্যন্ত উঁচুতে চড়েছে এবং ট্রাম্প এখন ইরানের সঙ্গে স্থায়ী শান্তিচুক্তির সম্ভাবনার বিষয়ে চরম হতাশাবাদ ব্যক্ত করেছেন। বুধবারের বক্তব্যে তিনি ইঙ্গিত দিয়েছেন যে, খুব শিগগিরই, সম্ভবত আজ রাতের মধ্যেই ইরানের ওপর মার্কিন সামরিক বাহিনীর আরেক দফা বড় ধরনের হামলা চালানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

বিশ্বের জ্বালানি তেল সরবরাহের অন্যতম প্রধান ও সংবেদনশীল রুট হরমুজ প্রণালি ইরান কার্যত বন্ধ করে দেওয়ার পর যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো এই অঞ্চলে নৌ-অবরোধ আরোপ করেছিল। ট্রাম্প তার সাম্প্রতিক বক্তব্যে ইরানের পক্ষ থেকে পাল্টা জবাব বা প্রতিশোধ নেওয়ার আশঙ্কার বিষয়টি একপ্রকার উড়িয়ে দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট তাচ্ছিল্যের সুরে বলেছেন, সুযোগ পেলে ইরান হয়তো সমুদ্রে কিছু মাইন ছড়িয়ে দেওয়ার চেষ্টা করতে পারে, কিন্তু মার্কিন সামরিক বাহিনীর তৎপরতার কারণে তাদের পক্ষে এখন সেটি করা বেশ কঠিন হবে। কারণ মার্কিন নৌসেনারা ইতিমধ্যেই সাগরে থাকা ইরানের ছোট ছোট সামরিক স্পিডবোটগুলোকে ধ্বংস করা শুরু করে দিয়েছে।

সূত্র: সিএনএন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজবাড়ীতে পুলিশের ‘ঘুষ’ গ্রহণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল, অতঃপর...

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৯:৩০ পি.এম


রাজবাড়ীতে পুলিশের ‘ঘুষ’ গ্রহণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল, অতঃপর...

রাজবাড়ীর আদালত কার্যালয়ে পুলিশের এক উপ-পরিদর্শকের (এসআই) ‘ঘুষ’ গ্রহণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এই ঘটনায় তাকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। সেইসাথে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (৮ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন তদন্ত কমিটির প্রধান ও রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামসুল হক।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ১২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওর মধ্যে দেখা যায়, শীতকালের কোনো এক সময় আদালত কার্যালয়ে নিজের কক্ষে বসেছিলেন এসআই ইসরাফিল হাওলাদার। কক্ষে থাকা এক ব্যক্তি জ্যাকেটের পকেট থেকে টাকা বের করে এসআইয়ের কাছে দিচ্ছিলেন।

টাকা নেওয়ার পর এসআই ওই ব্যক্তিকে হাত দিয়ে কিছু দেখিয়ে দিচ্ছিলেন। ভিডিওতে দেখা যায়, পাশে থাকা আরেক ব্যক্তি পুরো ঘটনাটি দেখছিলেন।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সোমবার সন্ধ্যায় পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদের নির্দেশে এসআই ইসরাফিল হাওলাদারকে আদালত কার্যালয় থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। একই সাথে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামসুল হককে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

অভিযোগের বিষয়ে এসআই ইসরাফিল হাওলাদার জানান, 'আমার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র চলছিল। ভিডিওতে কোনো টাকা ছিল না, মামলাসংক্রান্ত বিষয়ে একটা স্লিপ দেওয়া হয় আমাকে।'

তিনি আরও বলেন, 'আইনজীবীদের একটি গ্রুপ আমার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লেগে আছে। এ ছাড়া, আমাদের কোনো এক স্টাফও ষড়যন্ত্রে ছিল। আমাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ফাঁসানো হয়েছে।'

তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামসুল হক মন্তব্য করেন, 'ঘুষ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় সুনাম ক্ষুণ্ন হওয়াসহ পুলিশ সম্পর্কে জনমনে বিভ্রান্তি ছড়িয়েছে। ভিডিওটি নজরে আসার পর, মাননীয় পুলিশ সুপারের নির্দেশে অভিযুক্ত এসআই ইসরাফিল হাওলাদারকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।'

এছাড়া, তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন ক‌রে প্রকৃত ঘটনা সম্পর্কে যাচাই–বাছাই শেষে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। তদন্ত কমিটি জানায়, 'আমরা ঘটনা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নিচ্ছি। যথাসময়ে প্রতিবেদন দাখিল করা হবে। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বগুড়ায় টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৯:৩০ পি.এম


বগুড়ায় টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বগুড়া শহর ও এর আশপাশের এলাকায় জরুরি রক্ষণাবেক্ষণ ও গ্যাস কমিশনিং কাজের জন্য পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল) টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত এই সরবরাহ পুরোপুরি বন্ধ থাকবে।

জানা যায়, সাসেক-২ প্রকল্পের আওতায় বগুড়া অঞ্চলের বনানী মোড় থেকে তিনমাথা রেলগেট পর্যন্ত বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তর ও অপসারণের কাজ চলছে। এই কাজের অংশ হিসেবে বগুড়া ডিস্ট্রিক্ট রেগুলেটিং স্টেশন (ডিআরএস) এবং পাইপলাইনের দুই প্রান্তে টাই-ইন ও গ্যাস কমিশনিং কাজটি কার্যকর করা হবে। টাই-ইন কাজটি বগুড়া ডিআরএসের সঙ্গে সরাসরি সংযুক্ত থাকায় নির্ধারিত সময়জুড়ে পুরো বগুড়া গ্যাস নেটওয়ার্কে সরবরাহ বন্ধ থাকবে। এর ফলে শিল্পকারখানা, ক্যাপটিভ পাওয়ার, সিএনজি ফিলিং স্টেশন, বাণিজ্যিক ও আবাসিকসহ সসল শ্রেণির গ্রাহকরা সাময়িকভাবে গ্যাস সরবরাহ থেকে বঞ্চিত হবেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বনানী মোড় ও তিনমাথা রেলগেট ছাড়াও শাকপালা বাসস্ট্যান্ড, মিলেনিয়াম স্কলাস্টিকা স্কুল, জাহাঙ্গীরনাবাদ ক্যান্টনমেন্ট, বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-১, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, পিজিসিবি, জিটিসিএল এবং অতিথি সিএনজি ফিলিং স্টেশনসহ প্রায় ১২টি স্থানে টাই-ইন কাজ পরিচালিত হবে। পিজিসিএল জানায়, নির্ধারিত কাজ শেষ হওয়ার সাথে সাথে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে।

পিজিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এস এম তারিকুল ইসলাম বলেছেন, সাময়িক এই গ্যাস সরবরাহ বন্ধের কারণে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিনি দুঃখ প্রকাশ করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%